এই ৫টি অটো ভাইরাস কাটার সফটওয়্যার আপনার পিসিকে রাখবে একদম সুরক্ষিত!

বর্তমান ডিজিটাল যুগে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করলেও ভাইরাস, ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার এবং স্পাইওয়্যারের ঝুঁকি সবসময় থেকেই যায়।

তাই আপনার ডিভাইসকে নিরাপদ রাখতে দরকার একটি ভালো অটো ভাইরাস কাটার সফটওয়্যার। এই ধরনের সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে ভাইরাস শনাক্ত করে, স্ক্যান করে এবং ক্ষতিকর ফাইল মুছে দেয়।

আজকের এই আর্টিকেলটিতে অটো ভাইরাস শনাক্ত করার সফটওয়্যার গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মূলত আমরা সেরা ৫টি ভাইরাস কাটার সফটওয়্যার গুলো নিয়ে বিস্তারিত জানাবো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অটো ভাইরাস কাটার সফটওয়্যার কী?

এটি এমন একটি প্রোগ্রাম যা আপনার কম্পিউটার বা ল্যাপটপে থাকা ক্ষতিকর ভাইরাস, ট্রোজান, ম্যালওয়্যার ও অন্যান্য হুমকি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে এবং সেগুলো দূর করে।

বেশিরভাগ সফটওয়্যারে রিয়েল-টাইম প্রোটেকশন থাকে, ফলে নতুন ভাইরাস ঢোকার আগেই তা ব্লক করা সম্ভব হয়। এজন্য সকলের অটো ভাইরাস কাটার সফটওয়্যার গুলো ব্যবহার করা উচিত।

এতে করে অটোমেটিক্যালি ভাইরাস রিমুভ করা যায়। আপনি জানার আগেই সফটওয়্যারটি ভাইরাস শনাক্ত করে সেগুলো ডিলিট করে দিবে এবং মুছে ফেলবে।

এর ফলে আপনার কম্পিউটার ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে। তাই বলবো সকলেই অটোমেটিক ভাইরাস কাটার এন্টিভাইরাস সফটওয়্যার গুলো ব্যবহার করুন। এতে করে আপনার কম্পিউটার ও ল্যাপটপ সুরক্ষিত থাকবে।

অটো ভাইরাস কাটার সফটওয়্যার

বর্তমানে অনলাইনে অনেকগুলো ভাইরাস কাটার সফটওয়্যার রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি সর্বক্ষণ কম্পিউটারে নিরাপত্তা রক্ষা করতে পারেন।

কম্পিউটার নিরাপদে ব্যবহার করার জন্য অবশ্যই সকলের এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা উচিত। বিশেষ করে পেইড সফটওয়্যার গুলো ভালো সার্ভিস দিয়ে থাকে।

অবশ্যই পড়ুনঃ

এছাড়াও বর্তমানে কম্পিউটারের উইন্ডোজের সাথে উইন্ডোজ ডিফেন্ডার নামে ফিচার রয়েছে, যেটি ব্যবহার করে ম্যানুয়াল স্ক্যান করা যায় এবং ভাইরাস রিমুভ করা যায়।

তাছাড়া উইন্ডোজ ডিফেন্ডার ব্যবহার করে অটোমেটিক স্ক্যান করার সুবিধা আছে। তবে সকল ধরনের ভাইরাস থেকে রক্ষা পেতে হলে অবশ্যই শক্তিশালী অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে, যা আপনার কম্পিউটার বা ল্যাপটপকে সব সময় সুরক্ষা দিতে থাকবে।

আরো পড়ুনঃ  ফেসবুক চালু করতে চাই সরাসরি - পুরাতন ফেসবুক ডাউনলোড নিয়ম

যখনই আপনি কোন সফটওয়্যার ইন্সটল করবেন, তখনই এন্টিভাইরাস সফটওয়্যারটি সেটি স্ক্যান করে ভাইরাস আছে কিনা চেক করবে।

এভাবে সাধারণত এন্টিভাইরাস সফটওয়্যার আপনার কম্পিউটারকে নিরাপত্তা দিয়ে থাকবে। নিম্নে কয়েকটি সেরা অটো ভাইরাস কাটার সফটওয়্যার সম্পর্কে জানানো হলো।

১. Norton Antivirus

বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার হলো Norton Antivirus। এটি শক্তিশালী সিকিউরিটি ফিচার এবং উন্নত ভাইরাস ডিটেকশন প্রযুক্তির জন্য পরিচিত।

এই সফটওয়্যারটিতে রিয়েল টাইম ভাইরাস প্রোটেকশন সুবিধা পাবেন। এছাড়াও ফায়ারওয়াল প্রোটেকশন রয়েছে, এতে করে ভাইরাস ইন্টারনেটের মাধ্যমে আপনার ডিভাইসে প্রবেশ করতে পারবে না।

পাশাপাশি র‍্যানসমওয়্যার সিকিউরিটি সিস্টেম চালু করা যায়। এতে করে নতুন নতুন ভাইরাস থেকে নিরাপত্তা পাবেন।

আর খুবই দ্রুত স্ক্যানিং সিস্টেম রয়েছে।যাতে করে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো কম্পিউটার বা ল্যাপটপ স্ক্যান করে চেক করা যায়। ভাইরাস থাকলে খুব দ্রুত ডিটেক্ট করে এবং মুছে ফেলে।

এছাড়া আরো অনেক কিছু সুবিধা পাওয়া যায়। যার কারণে এই সফটওয়্যারটি বর্তমানে খুবই জনপ্রিয়। বিশেষ করে সফটওয়্যারটি অটোমেটিক স্ক্যানিং সুবিধা দিয়ে থাকে।

অটোমেটিক স্ক্যান করে ভাইরাস ডিলিট করে থাকে। আর এই সফটওয়্যারটি পেইড ভার্সন রয়েছে। পেইড ভার্সনে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়।

আপনি প্রিমিয়ামের বিশেষ ফিচার গুলো পেইড ভার্সনে পেয়ে যাবেন। সর্বশেষ বলবো যারা প্রিমিয়াম মানের নিরাপত্তা চান তাদের জন্য Norton একটি দারুণ পছন্দ।

২. Avast Free Antivirus

ফ্রি অ্যান্টিভাইরাসের মধ্যে Avast সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার। যদি আপনি ফ্রিতে কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে চান, সে ক্ষেত্রে এভাস্ট অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড করতে পারেন।

ফ্রি সফটওয়্যার হলেও এটি সঠিক ভাবে কাজ করে। অটোমেটিক ভাইরাস কাটার ফিচার রয়েছে। অর্থাৎ অটোমেটিকেলি ভাইরাস শনাক্ত করে ধ্বংস করে দেয়।

যার ফলে এই সফটওয়্যারটি বর্তমানে ফ্রিতে অনেক ব্যবহার হচ্ছে। আপনি এই সফটওয়্যারটি যে কোন ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

মূল ফিচারসমূহঃ

  • ফ্রি ভাইরাস স্ক্যানার
  • WiFi সিকিউরিটি চেক
  • রিয়েল টাইম প্রোটেকশন
  • ফিশিং ব্লকার
আরো পড়ুনঃ  ৫টি এন্টিভাইরাসের নাম - ১০ টি এন্টিভাইরাসের নাম

যারা বিনামূল্যে ভালো মানের অটো ভাইরাস কাটার সফটওয়্যার খুঁজছেন তাদের জন্য আদর্শ। কারণ সফটওয়্যারটি সম্পূর্ণ বিনামূল্যেই ডাউনলোড করে ব্যবহার করা যায়। তবে পেইড ভার্সন নিলে আরো বেশি সুযোগ সুবিধা পাবেন।

৩. Kaspersky Antivirus

Kaspersky তার শক্তিশালী ম্যালওয়্যার ডিটেকশন ক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই এন্টিভাইরাস সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

তাছাড়া পেইড ভার্সন আছে, যার ফলে আপনি প্রিমিয়াম সুবিধা নিয়ে কম্পিউটারকে নিরাপদে রাখতে পারবেন। এই সফটওয়্যার এর দ্রুত ভাইরাস স্ক্যানিং সুবিধা পাবেন।

তাছাড়াও অনলাইন ব্যাংকিং সিকিউরিটি ফিচার রয়েছে, যার ফলে আপনি নিরাপদে ব্যাংকিং কাজগুলো করতে পারবেন। এছাড়াও ওয়েব প্রোটেকশন সিস্টেম রয়েছে, অর্থাৎ আপনি ব্রাউজারে প্রটেকশন পাবেন।

ইন্টারনেট ব্রাউজারে কোন ওয়েবসাইট থেকে কম্পিউটারে ভাইরাস বা মেলওয়ার প্রবেশ করতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো অটো আপডেট সিস্টেম।

অটো আপডেট সিস্টেম চালু থাকলে সফটওয়্যারটি অটোমেটিক্যালি নিজে আপডেট হবে এবং নতুন নতুন ভাইরাস সনাক্ত করতে পারবে।

সফটওয়্যারটি নতুন নতুন ভাইরাস সনাক্ত করার জন্য ইঞ্জিন আপডেট করে থাকে। এই কারণে সকলের অটো আপডেট সিস্টেমটি চালু রাখা উচিত।

৪. Bitdefender Antivirus Plus

Bitdefender আধুনিক AI প্রযুক্তি ব্যবহার করে ভাইরাস শনাক্ত করে এবং দ্রুত সিস্টেম ক্লিন করে। এখানে সফটওয়্যারটিতে AI ভিত্তিক স্ক্যানিং ফিচার রয়েছে। যার ফলে সফটওয়্যারটি অটোমেটিক স্ক্যানিং করে ভাইরাস সনাক্ত করে।

আর নতুন নতুন ভাইরাস সহজেই ডিটেক্ট করতে পারে। কারণ সফটওয়্যারটি প্রতিনিয়ত নিজে নিজে আপডেট হয় এবং তার ভাইরাস সনাক্ত করার ইঞ্জিন আপডেট হতে থাকে।

আর সফটওয়্যারটিতে AI ফিচার রয়েছে। যার ফলে সফটওয়্যারটি নিজস্ব AI ব্যবহার করে অটো স্ক্যান করে এবং অটো ভাইরাস রিমুভ করে। এই সফটওয়্যারটি প্রিমিয়াম ভার্সন আছে।

প্রিমিয়াম ভার্সনে Privacy প্রটেকশন পাবেন, যেখানে আপনি প্রতিদিন ২০০ এমবি ভিপিএন ক্লাউড ব্যবহার করতে পারবেন। এছাড়াও ফ্রি ভার্সন আছে, যেখানে কম সুবিধা পাওয়া যায়। তবুও ব্যবহার করে অটোমেটিক ভাইরাস সনাক্ত করা যায়।

মূল ফিচারসমূহঃ

  • AI ভিত্তিক স্ক্যানিং
  • মাল্টি লেয়ার র‍্যানসমওয়্যার প্রোটেকশন
  • Anti-Tracker ফিচার
  • হালকা পারফরম্যান্স ইমপ্যাক্ট

৫. McAfee Antivirus

McAfee দীর্ঘদিন ধরে বিশ্বস্ত অ্যান্টিভাইরাস সেবা দিয়ে আসছে এবং ব্যবসায়িক ও ব্যক্তিগত উভয় ব্যবহারের জন্য ভালো।

আরো পড়ুনঃ  জনপ্রিয় ৩টি নতুন গাড়ি গেম ডাউনলোড করুন সহজেই

এই সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজে ভাইরাস শনাক্ত করা যায় এবং ভাইরাসের হাত থেকে কম্পিউটার ও ল্যাপটপকে রক্ষা করা যায়।

কারণ এখানে শক্তিশালী ভাইরাস স্ক্যানিং সিস্টেম রয়েছে। যেগুলো যেকোনো ভাইরাস ডিটেক্ট করতে পারে এবং ভাইরাস গুলো ধ্বংস করতে পারে।

সাধারণত সফটওয়্যারটি প্রিমিয়াম ভার্সন আছে। আর এটি মূলত অটো ভাইরাস কাটার সফটওয়্যার, কারণ এটি অটোমেটিক স্ক্যান করে এবং ভাইরাস রিমুভ করে।

পাশাপাশি সফটওয়্যার পাসওয়ার্ড ম্যানেজার হিসেবেও কাজ করে। আপনি যে কোন ফোল্ডার বা ফাইল পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে পারবেন।

মূল ফিচারসমূহঃ

  • শক্তিশালী ফায়ারওয়াল
  • পাসওয়ার্ড ম্যানেজার
  • ফাইল এনক্রিপশন
  • ওয়েব সিকিউরিটি

অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের সুবিধা

একটি ভালো অটো ভাইরাস কাটার সফটওয়্যার ব্যবহার করলে আপনি পাবেন

  • কম্পিউটার ভাইরাস মুক্ত থাকবে
  • ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে
  • অনলাইন হ্যাকিং ঝুঁকি কমবে
  • ডিভাইসের গতি ভালো থাকবে
  • ফাইল করাপ্ট হওয়ার সম্ভাবনা কমবে

সাধারণত উপরোক্ত সুবিধা গুলো ভাইরাস কাটার সফটওয়্যার থেকে পাওয়া যায়। তাই সকলের উচিত কম্পিউটার বা ল্যাপটপে ভালো মানের এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা।

উপসংহার

আপনার কম্পিউটারকে নিরাপদ রাখতে একটি ভালো অটো ভাইরাস কাটার সফটওয়্যার ব্যবহার করা অত্যন্ত জরুরি। যদি আপনি ফ্রি কিছু চান তাহলে Avast ভালো হবে, আর প্রিমিয়াম সিকিউরিটি চাইলে Norton বা Bitdefender বেছে নিতে পারেন।

সঠিক সফটওয়্যার নির্বাচন করলে আপনার ডিভাইস ভাইরাসমুক্ত থাকবে এবং গুরুত্বপূর্ণ ডেটা সুরক্ষিত থাকবে। তাই ভালো মানের সফটওয়্যার ব্যবহার করুন, যাতে করে আপনার কম্পিউটার ভাইরাস মুক্ত থাকে।

FAQs

অটো ভাইরাস কাটার সফটওয়্যার কি ফ্রি পাওয়া যায়?

হ্যাঁ, অনেক ভালো ফ্রি সফটওয়্যার আছে যেমন Avast Free Antivirus।

মোবাইলে কি এই সফটওয়্যার ব্যবহার করা যায়?

অনেক অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মোবাইল ভার্সনও রয়েছে।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার কি সব ভাইরাস ধরতে পারে?

বেশিরভাগ ভাইরাস ধরতে পারে, তবে নিয়মিত আপডেট রাখা জরুরি।

Leave a Comment