অল্প বয়সে টাকা ইনকাম করার উপায় গুলো জানতে পারলে খুব সহজেই আয় করতে পারবেন। অনলাইনে টাকা ইনকাম করার হাজার হাজার উপায় রয়েছে। তবে সকল উপায় থেকে আয় করা সম্ভব নয়।
কিন্তু বেশ কিছু উপায় রয়েছে, যেগুলো অনুসরণ করে অল্প বয়সেই ভালো পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। অল্প বয়সে টাকা ইনকাম করার জন্য আপনাকে আর ঘরের বাইরে যেতে হবে না।
মূল কথা হলো শারীরিক পরিশ্রম করে কাজ করে ইনকাম করতে হবে না। আপনি ঘরে বসেই বিভিন্ন উপায় অনুসরণ করে আয় করতে পারবেন।
এমন কিছু উপায় শেয়ার করব, যেগুলো আপনি পড়াশোনার পাশাপাশি করে উপার্জন করতে পারবেন। চলুন এবার বিস্তারিত জেনে আসা যাক।
অল্প বয়সে ইনকাম কেন করবেন
অল্প বয়সে আয় শুরু করলে আপনি শুধু টাকা উপার্জনই করবেন না, বরং ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ দক্ষতাও অর্জন করবেন।
- বিশেষ করে আত্মনির্ভরশীল হতে পারবেন
- কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
- সময়ের সঠিক ব্যবহার শিখতে পারবেন
- ভবিষ্যতের জন্য স্কিল তৈরি করতে পারবেন
- পারিবারিক আর্থিক সহায়তা করা
উপরোক্ত কারণে আপনি অল্প বয়সে ইনকাম শুরু করতে পারেন।
অল্প বয়সে টাকা ইনকাম করা কি সম্ভব?
অনেকেই প্রশ্ন করেন অল্প বয়সে কি টাকা ইনকাম করা যায়? হ্যাঁ অবশ্যই, অল্প বয়সে বিভিন্ন উপায়ে অবলম্বন করে টাকা ইনকাম করা সম্ভব।
মূলত পড়াশোনার পাশাপাশি অনেক ছোট ছোট কাজ রয়েছে যেগুলো ঘরে বসে করে অল্প বয়সেই টাকা আয় করা যায়। অনেকেই ক্লাস ৭ ও ৮ থেকে অনলাইনে কিছু কাজ করে ইনকাম করছে।
অবশ্যই পড়ুনঃ
বিশেষ করে আমি নিজেই ক্লাস ৯ থেকে পড়াশোনার পাশাপাশি ব্লগিংসহ ফেসবুক থেকে ইনকাম করছি। সত্যি কথা বলতে গেলে অল্প বয়সে টাকা ইনকাম করা সম্ভব, এক্ষেত্রে বাস্তব পরিক্ষিত কিছু উপায় জানতে হবে। যেগুলো এখন আপনাদের জানাবো।
অল্প বয়সে টাকা ইনকাম করার উপায়
বর্তমান ডিজিটাল যুগে অল্প বয়সে টাকা ইনকাম করা আর কঠিন কিছু নয়। আগে যেখানে শুধু বড়দের জন্যই আয়ের সুযোগ ছিল, এখন ইন্টারনেটের কারণে ছাত্রছাত্রীরাও সহজেই ঘরে বসে আয় করতে পারছে।
আপনি যদি স্কুল বা কলেজে পড়েন এবং নিজের খরচ নিজে চালাতে চান, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই। কারন আমরা এখন অল্প বয়সে টাকা ইনকাম করার সেরা উপায় গুলো শেয়ার করব। যা আপনার হয়তো অল্প বয়স থেকে ইনকাম করার কাজে লাগবে।
১. ব্লগিং শুরু করা
অল্প বয়সে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ মাধ্যম হলো ব্লগিং শুরু করা। কারণ আমি নিজেই ব্লগিং শুরু করে খুব সহজে ইনকাম করতে পেরেছি।
যার কারণে আমার কাছে এই উপায়টি অনেক সহজ মনে হয়েছে। আপনি এখানে পড়াশোনার পাশাপাশি ব্লগিং করেই আয় শুরু করতে পারবেন।
এখানে আপনার পড়াশোনার কোনো ক্ষতি হবে না, কারণ ব্লগিং করার জন্য খুব বেশি সময় প্রয়োজন হয় না। দিনে ২ থেকে ৩ ঘণ্টা সময় ব্যয় করেই ব্লগিং সাইটের জন্য আর্টিকেল লিখতে পারবেন।
আর্টিকেল লেখার জন্য অভিজ্ঞতা বা দক্ষতার প্রয়োজন নেই। তবে প্রথম দিকে হয়তো আপনি সঠিক ভাবে আর্টিকেল লিখতে পারবেন না। সে ক্ষেত্রে আপনাকে ইউটিউব সহ বিভিন্ন মাধ্যম থেকে আর্টিকেল রাইটিং শিখে নিতে হবে।
আমি সাধারণত ইউটিউব দেখে আর্টিকেল রাইটিং শিখেছিলাম। পাশাপাশি একটি প্রতিষ্ঠানে কোর্স পর্যন্ত করে ব্লগিং শিখেছি। তবে আমার সাজেশন থাকবে youtube দেখে ব্লগিং ও আর্টিকেল রাইটিং শিখুন।
সেখানে আপনি ফ্রিতে শিখতে পারবেন। আর্টিকেল রাইটিং করতে পারলে ব্লগিং সাইট থেকে আনলিমিটেড আয় করা সম্ভব। ব্লগিং সাইট থেকে উপার্জন করতে হলে প্রথমে আপনার ব্লগিং সাইটের প্রয়োজন হবে।
এর জন্য আপনি বিভিন্ন ডোমেইন ও হোস্টিং কোম্পানি থেকে ব্লগিং সাইটের জন্য ডোমেইন ক্রয় করতে পারেন। এক্ষেত্রে হয়তো আপনার ১২০০ থেকে ১৫০০ টাকা খরচ হতে পারে।
বিভিন্ন প্লাটফর্ম ভেদে দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ব্লগিং সাইট দুইভাবে তৈরি করা যায়। সাধারণত গুগলের ফ্রী ব্লগার ডট কম থেকে আপনি ফ্রিতে ব্লগিং সাইট তৈরি করতে পারবেন, এক্ষেত্রে আপনার খরচ কম হবে।
তবে আপনি চাইলে আরেকভাবে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারেন। এক্ষেত্রে খরচ অনেকটা বেড়ে যাবে। আপনার পছন্দ অনুযায়ী যে কোন প্লাটফর্মে ওয়েবসাইট তৈরি করুন।
এরপর ওয়েবসাইট সেটাপ করে নিয়মিত বাংলা আর্টিকেল বা ইংরেজি আর্টিকেল লিখতে থাকুন। আপনি যদি বাংলায় লিখতে পারেন, তাহলে বাংলায় বিভিন্ন ধরনের ইউনিক আর্টিকেল লেখালেখি করুন এবং ওয়েব সাইটে পাবলিশ করুন।
একসময় দেখতে পাবেন, আপনার ওয়েবসাইটে ভিজিটর আসতে শুরু করেছে। যখন প্রচুর ভিজিটর আসবে তখন আপনি গুগল এডসেন্স আবেদন করতে পারবেন।
গুগল এডসেন্স অ্যাপ্রুভাল পেলে খুব সহজেই ব্লগিং সাইটে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করা যায়। এভাবে আপনি ব্লগিং সাইট থেকে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা বা তার বেশি আয় করতে পারবেন।
এক্ষেত্রে আপনাকে প্রচুর আর্টিকেল লিখতে হবে। তবে আপনি যেহেতু স্টুডেন্ট, সেক্ষেত্রে প্রতিদিন ১ থেকে ২টা আর্টিকেল লিখতে পারেন।
এভাবে আপনি ব্লগিং করে অল্প বয়স থেকেই দীর্ঘদিন আয় করতে পারবেন। আমি নিজে অল্প বয়স থেকে এই উপায়ে ইনকাম শুরু করেছি, তাই সকলকে বলব আপনারাও একবার হলে চেষ্টা করে দেখতে পারেন। এই উপায়ে আয় করতে হলে ধৈর্য সহকারে দীর্ঘদিন কাজ করতে হয়।
২. বাংলা আর্টিকেল রাইটিং
অল্প বয়সে টাকা ইনকাম করার জন্য আমার কাছে বাংলা আর্টিকেল রাইটিং অনেক সহজ উপায় মনে হয়েছে। কারণ বিভিন্ন প্লাটফর্মে বাংলা আর্টিকেল লিখেই দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করা যায়।
একটি আর্টিকেলের মূল্য সাধারণত ২০০ থেকে ২৫০ টাকা হয়ে থাকে। আপনি এই দামে আর্টিকেল বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি ওয়েবসাইটে আর্টিকেল রাইটিং সার্ভিস দিয়ে মাসিক স্যালারি নিতে পারবেন।
বর্তমানে অনেক নিউজ পোর্টাল ও টেক ওয়েবসাইট গুলো আর্টিকেল রাইটার নিয়োগ দিয়ে থাকে। এখানে আপনি আর্টিকেল রাইটিং সার্ভিস দিয়ে আয় করতে পারেন।
বাংলা আর্টিকেল লেখালেখি করে আয় করার অনেক ওয়েবসাইট আছে, যেখানে ফ্রিতে রাইটিং সার্ভিস দিয়ে প্রতি সপ্তাহে ইনকাম করা যায়।
লেখালেখি করে আয় করার ওয়েবসাইট গুলো ব্যবহার করে সহজেই আপনি অল্প বয়সে আয় শুরু করতে পারবেন। পড়াশোনার পাশাপাশি নিজের পকেট খরচ ও হাত খরচ চালানোর জন্য এই উপায়টি আমার কাছে বেস্ট মনে হয়েছে।
কারণ আমি নিজেই পড়াশোনা করি এবং পাশাপাশি বিভিন্ন প্লাটফর্মে কিছু আর্টিকেল রাইটিং করে থাকি। আমার যেহেতু হাতে সময় কম, সে ক্ষেত্রে আমি কম আর্টিকেল রাইটিং করে থাকি।
যার ফলে আমার ইনকাম কম হয়। তবে আপনি যদি বেশি বেশি আর্টিকেল লিখে দিতে পারেন, তাহলে প্রচুর ইনকাম করতে পারবেন।
৩. মাইক্রো জব সাইটে কাজ করে ইনকাম
অল্প বয়সে টাকা ইনকাম করার উপায় গুলো অনুসরণ করে যেকোনো ব্যক্তি ইনকাম করতে পারবে। আর এই উপায় গুলোর মধ্যে সবচেয়ে সহজ উপায় হল মাইক্রো জব ওয়েবসাইটে কাজ করা।
কারণ মাইক্রো জব সাইটে কাজ করার জন্য কোন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা কোডিং জানতে হয় না। কোন যোগ্যতা বা দক্ষতা ছাড়াই এই সকল প্লাটফর্মে নির্দিষ্ট কিছু টাস্ক কমপ্লিট করে আয় করা যায়।
এখানে মূলত ফ্রিল্যান্সিং এর ছোট ছোট কাজগুলো করে উপার্জনের শুরু করতে পারবেন। এই ধরুন ডাটা এন্ট্রি ,ভিডিও দেখা , আর্টিকেল লেখা ,বিজ্ঞাপন দেখা ,সাবস্ক্রাইব করা ,ওয়েব ভিজিট করা ,গেম খেলা ইত্যাদি কাজগুলো করে আয় করতে পারবেন।
এই কাজগুলো করার জন্য অনলাইনে অনেক প্ল্যাটফর্ম ও অ্যাপস রয়েছে, যেখানে বিনামূল্যে একাউন্ট খুলতে পারবেন এবং দৈনিক কাজগুলো করে আয় করতে পারবেন।
প্ল্যাটফর্ম গুলোতে কাজ করে ডেইলি ৫০০ টাকা ইনকাম করা সম্ভব, এক্ষেত্রে আপনাকে একাধিক প্ল্যাটফর্মে কাজ করতে হবে। আমি নিজে কয়েকটি প্ল্যাটফর্ম থেকে কাজ করে ৫০০ টাকার বেশি আয় করেছিলাম।
তবে সময়ের অভাবে এখন আমি আর কাজ করি না। তবে এই প্লাটফর্ম থেকে আয় করা অর্থ পেপালের মাধ্যমে নিতে হবে। পাশাপাশি গিফট কার্ডের মাধ্যমে নিতে পারেন।
জনপ্রিয় কিছু মাইক্রো জব প্লাটফর্ম এর নামঃ
- Workup job
- Inboxdollars
- Swagbucks
- Freecash
- Pollpay
- Sportgigs
- Taka income pro
৪. ফটোগ্রাফি বিক্রি
অনেকের অল্প বয়সে ফটোগ্রাফি করার শখ থাকে, তারা চাইলে এই ফটোগ্রাফি করে ফটোগুলো বিক্রি করে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আয় করতে পারেন।
ফটোগ্রাফি করার জন্য ভালো ক্যামেরা বা মোবাইল থাকতে হয়। যাদের ভালো মোবাইল বা ক্যামেরা আছে, তারা চাইলে এই উপায়ে অল্প বয়সেই টাকা ইনকাম শুরু করতে পারেন।
অল্প বয়সের টাকা ইনকাম করার উপায় অনুসরণ করলে আপনি পড়াশোনা পাশাপাশি আর্থিকভাবে সফল হতে পারবেন।
আরে এই উপায়টিতে ইনকাম করা খুবই সোজা। আপনার কাছে ভালো ক্যামেরাযুক্ত স্মার্টফোন থাকলে সেটি ব্যবহার করে আকর্ষণীয় ছবি তুলুন। আপনি যে কোন স্থানের ছবি তুলতে পারেন বা যে কোন কিছুর ফটো তুলতে পারেন। তবে ফটোর কোয়ালিটি সুন্দর হতে হবে।
ছবি তোলার পর আপনি সেই ছবিগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করে বিক্রয় করতে পারবেন। আপনার ছবি যতবার ডাউনলোড হবে আপনি ততবার কমিশন পাবেন। আমার এক বন্ধু এই উপায়ে অল্প বয়স থেকেই প্রতিদিন দুই থেকে তিন ডলার ইনকাম করত।
তার কাছে সাধারণত ভালো ক্যামেরা ছিল, এজন্য সে এই উপায়ে বেশি বেশি আয় করতে পারতো। তবে আপনার স্মার্টফোন থাকলেও আপনি এই উপায়ে আয় করতে পারবেন।
স্মার্টফোন দিয়েও অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। বর্তমানের স্মার্টফোনগুলোর ক্যামেরা অনেক ভালো। যার ফলে আপনি আকর্ষণীয় ছবি তুলে বিভিন্ন প্লাটফর্ম বিক্রি করে আয় করতে পারবেন।
ছবি বিক্রি করার প্ল্যাটফর্ম গুলো হলঃ
- Shutterstock
- Adobe Stock
- Alamy
- iStock
উপসংহার – অল্প বয়সে টাকা ইনকাম করার উপায়
অল্প বয়সে টাকা ইনকাম করার জন্য আমাদের দেখানো এই সহজ উপায় গুলো অনুসরণ করতে পারেন। এই উপায়গুলো অনুসরণ করে সত্যিকার অর্থে ইনকাম করা সম্ভব। তবে দীর্ঘদিন ধরে কাজ করতে হয়।
অনেকেই মনে করে একদিন কাজ করলেই ইনকাম হয়, আসলে বিষয়টি তেমন নয়। এই উপায় গুলো অনুসরণ করে ইনকাম করতে আপনার অনেক সময় দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। তাই ধৈর্য সহকারে কাজ করুন।
পড়াশোনার পাশাপাশি এই উপায় গুলো অবলম্বন করে কাজ করে আর্থিকভাবে সফল হন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ার জন্য।
আমরা আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন অনলাইন ইনকাম বিষয়গুলো নিয়ে আর্টিকেল শেয়ার করব। যাতে করে আপনারা অনলাইনে ইনকাম করে সফল হতে পারেন।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






