ঘরে বসে হাতের কাজ করে ইনকাম করতে চান, তাহলে কিছু উপায় অনুসরণ করে ঘরে বসেই বিভিন্ন কাজ করে আর্নিং শুরু করতে পারেন।
বিশেষ করে যারা বাইরে কাজ করতে পারেন না বা অতিরিক্ত আয়ের পথ খুঁজছেন, তাদের জন্য হাতের কাজ করে ইনকাম একটি দারুণ সুযোগ।
আপনি যদি সৃজনশীল হন এবং কিছু সময় দিতে পারেন, তাহলে খুব সহজেই ঘরে বসে ভালো আয় করতে পারবেন।
আজকে আর্টিকেলে বেশ কিছু সেরা উপায় গুলো তুলে ধরার চেষ্টা করব। যেগুলো হয়তো আপনি অনুসরণ করে ঘরে বসে ইনকাম করতে পারবেন।
ঘরে বসে ইনকাম করার ক্ষেত্রে অবশ্যই সকলকে ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং পরিশ্রম করতে হবে। চলুন এবার বিস্তারিত জেনে আসা যাক।
ঘরে বসে হাতের কাজ করে ইনকাম
বিভিন্ন ধরনের কাজ করে ঘরে বসে ইনকাম করতে পারেন। বিশেষ করে হ্যান্ড মেড অনেক ধরনের জিনিসপত্র তৈরি করে ঘরে বসে আয় করা যায়।
এই যেমন ধরুন বার্থডে কার্ড তৈরি করে আপনি অনলাইনে বিক্রি করতে পারেন। এই টাইপের অনেকগুলো হাতের কাজ করে আয় শুরু করতে পারেন।
অবশ্যই পড়ুনঃ
আমরা এমন কিছু কাজ সম্পর্কে জানাবো যেগুলো সহজেই ঘরে বসে করা যায় এবং আপনি আয় করতে পারবেন। নিম্নে ঘরে বসে হাতের কাজ করে ইনকাম করার সেরা কয়েকটি উপায় তুলে ধরা হলোঃ
১. হস্তশিল্প (Handicraft) তৈরি করে বিক্রি
হস্তশিল্প পণ্য যেমনঃ কাগজের ফুল , বাঁশ বা কাঠের জিনিস , শোপিস ইত্যাদি তৈরি করে আয় করতে পারেন। এক্ষেত্রে এই সব জিনিস তৈরি করার দক্ষতা থাকতে হবে।
আপনি অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে এগুলো তৈরি করার নিয়ম গুলো শিখে নিতে পারেন। আর এসব তৈরি করে আপনি ফেসবুক বা অনলাইন মার্কেটপ্লেসে বিক্রি করতে পারেন।
এভাবে ঘরে বসে হাতের তৈরি হস্তশিল্প পণ্যগুলো বিক্রি করে আয় শুরু করতে পারেন। অনেকের বিভিন্ন বিষয়ে ট্যালেন্ট থাকে। যেগুলো আপনি ঘরে বসেই প্রয়োগ করে আকর্ষণীয় প্রোডাক্ট তৈরি করে বিক্রি করতে পারেন।
যেমন ধরুন অনেকেই মাটির তৈরি গ্লাস বানাতে পারে। তাহলে আপনি গ্লাসগুলো বানিয়ে আকর্ষণীয় রং করে অনলাইনে বিক্রি করতে পারেন। মূলত কাস্টমাইজ গ্লাস তৈরি করে অনলাইনে বিক্রি করে প্রচুর আয় করা যায়।
এভাবেই ঘরে বসে হাতের কাজ করে ইনকাম করা যাবে। এক্ষেত্রে আপনার দক্ষতা অবশ্যই প্রয়োজন হবে।পাশাপাশি সৃজনশীলতা অবলম্বন করে প্রোডাক্টগুলো তৈরি করলে আরো বেশি বিক্রি করা যায়।
২. সেলাই ও এমব্রয়ডারি কাজ
যদি আপনি সেলাই জানেন, তাহলে জামা কাপড় তৈরি , ব্লাউজ ডিজাইন ও এমব্রয়ডারি কাজ করে ইনকাম শুরু করতে পারেন।
এই কাজগুলোর অর্ডার ঘরে বসে নেওয়া যায় এবং অর্ডার সম্পূর্ণ করে ঘরে বসে আয় করতে পারবেন। আমি দেখছি বর্তমান সময়ে নারীরা বিশেষ করে ঘরে বসে সেলাই মেশিন ব্যবহার করে সেলাইয়ের কাজগুলো করে ইনকাম করছে।
এইসব কাজে ভালো পরিমাণ ইনকাম করা যায়। এক্ষেত্রে আপনার সেলাই করার দক্ষতা থাকতে হবে, পাশাপাশি কিভাবে কাপড় তৈরি করতে হয় সেগুলো জানতে হবে।
বর্তমান বাংলাদেশ সরকার নারীদেরকে কাপড় সেলাই ও সেলাই মেশিন চালানোর প্রশিক্ষণ দিচ্ছে। এতে করে নারীরা ঘরে বসেই জামা কাপড় তৈরি করে বিক্রি করে আয় করতে পারবে।
৩. হাতে তৈরি গয়না (Handmade Jewelry)
বর্তমানে হাতে তৈরি গয়নার অনেক চাহিদা রয়েছে। বিশেষ করে পুঁতির গয়না ,হাতে তৈরি ব্রেসলেট ,কানের দুল এগুলো বিক্রি করে প্রচুর আয় করা যায়।
অনলাইনে এই হ্যান্ডমেড গয়না গুলো প্রচুর বিক্রি হয়। তাছাড়াও পর্যটন এলাকা গুলোতে এই টাইপের হাতে তৈরি গয়না গুলো বিক্রি করা যায়।
সেখানে মূলত এগুলোর চাহিদা খুবই বেশি। আপনি বাড়িতে বসে তৈরি করে সেগুলো দোকানে সাপ্লাই দিতে পারেন। তারপর আপনি ঘরে বসেই হাতের কাজ করে ইনকাম করতে পারছেন।
৪. মোমবাতি ও সাবান তৈরি
ঘরে বসেই কাস্টমাইজড মোমবাতি বিক্রি করে ইনকাম করা যায়। বিশেষ করে বার্থডে এর জন্য কাস্টমাইজ মোমবাতিগুলোর প্রচুর ডিমান্ড রয়েছে।
এজন্য আপনি চাইলে ঘরে বসে সহজ কিছু পদ্ধতিতে কাস্টমাইজ মোমবাতি তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারেন। এই উপায়ে সহজে ইনকাম করা যায়।
আমার নিজস্ব মামাতো ভাই এই কাস্টমাইজ মোমবাতি বিক্রি করে ইনকাম করে থাকে। তাই আমি এই উপায়টি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এটি বাস্তব পরীক্ষিত উপায়।
এই কাজটি করে সাধারণত বছরের শেষের দিকে অনেক বিষয় করা যায়। কারণ সেই সময়ে মানুষজন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যেখানে কেকের পাশাপাশি মোমবাতির প্রয়োজন হয়।
মোমবাতি তৈরি করার পাশাপাশি আপনি চাইলে কাস্টমাইজ সাবান তৈরি করতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই সরকারের অনুমোদন থাকতে হবে।
পাশাপাশি সাবান তৌরির পদ্ধতি সম্পর্কে জানতে হবে। তাই আমি বলব আপনি মোমবাতি তৈরির কাজ করুন এবং ঘরে বসে আয় করুন।
সাধারণত কেকের দোকানে এই ধরনের কাস্টমাইজ মোমবাতির প্রচুর চাহিদা রয়েছে। আপনি কাস্টমাইজ মোমবাতিগুলো তৈরি করে আপনার এলাকার বাজারের কেকের দোকানগুলোতে সাপ্লাই দিতে পারেন। এতে করে আপনি প্রতি মাসে ১০ থেকে ২০ হাজার টাকা উপার্জন করতে পারবেন।
৫. খাবার তৈরি করে বিক্রি
আপনি যদি রান্নায় দক্ষ হন, তাহলে খাবার তৈরি করে অনলাইনে ডেলিভারি দিয়ে ইনকাম করতে পারেন। বর্তমানে স্টুডেন্টরা অনলাইনে খাবার অর্ডার করে থাকে।
এই সুযোগ কাজে লাগিয়ে আপনি অনলাইনে খাবার ডেলিভারির কাজ করতে পারেন। মূলত আপনি বাড়িতে আকর্ষণীয় খাবার তৈরি করে সেগুলো অনলাইনে ডেলিভারি করতে পারেন।
অনলাইনে বিশেষ কিছু খাবারের প্রচুর ডিমান্ড রয়েছে যেমনঃ বার্গার , কেক ,পিঠা , আচার সহ আরো অনেক কিছু।
৬. ঘরে বসে প্যাকিং এর কাজ করে ইনকাম
ঘরে বসে বিভিন্ন প্রোডাক্টের প্যাকিংয়ের কাজ করে ইনকাম শুরু করতে পারেন। বিশেষ করে কলম প্যাকিংয়ের কাজ করে ইনকাম করা যায়।
আপনাকে মূলত অনেকগুলো কলম দেয়া হবে এবং পাশাপাশি কলমের প্যাকেট দেওয়া হবে। আপনাকে সুন্দর ভাবে কলম গুলো প্যাকিং করতে হবে।
বর্তমানে অনেক ছোট ছোট কোম্পানিগুলো এই টাইপের কাজগুলো বাড়িতে করার সুযোগ দিয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানিতে এই কাজগুলো করা যায়।
আপনার এলাকার আশেপাশে খোঁজ নিন কোন নতুন কলম তৈরির ফ্যাক্টরি তৈরি হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে সেখানে কাজ খোঁজ করতে পারেন।
কলম প্যাকিং ছাড়াও বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্যাকিং করেও আয় করা যায়। এই সকল কাজ সম্পূর্ণ ফ্রিতে করা যায়। শুধুমাত্র রেজিস্ট্রেশন করেই প্যাকিং এর কাজগুলো করে আয় করতে পারবেন।
মনে রাখবেন এই কাজগুলো করতে হলে কোন টাকা ডিপোজিট বা ইনভেস্ট করতে হয় না। তাই কোন ব্যক্তি যদি আপনার কাছে টাকা নেওয়ার দাবি করে, সে ক্ষেত্রে সতর্ক হয়ে যাবেন।
এগুলো সাধারণত ভুয়া হয়ে থাকে, তারা মূলত আপনাকে কাজ দিবে না বরং টাকা নিয়ে চলে যাবে। এজন্য বলবো বিশ্বস্ত কোন প্ল্যাটফর্ম ও ব্যক্তির কাছ থেকে কাজ নিন।
সরাসরি কোম্পানিতে গিয়ে চাকরির জন্য আবেদন করুন। ঘরে বসে প্যাকিং এর কাজ করে কিভাবে আয় করা যায়? আশা করি বুঝতে পারছেন।
উপসংহার
ঘরে বসে হাতের কাজ করে ইনকাম করতে হলে সহজ কিছু উপায় অনুসরণ করতে হবে। আর উপায় গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানিয়েছি।
বেশ কিছু উপায় অনুসরণ করে ইনকাম করতে হলে কিছু টাকা খরচ করতে হবে। কারণ প্রোডাক্ট কিনে ব্যবসা করার জন্য টাকা খরচ করতে হয়।
যেমন কাস্টমাইজ মোমবাতি তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার মোমবাতি তৈরির উপকরণ গুলো কিনতে টাকা ব্যয় করতে হবে। তবে ধৈর্য সহকারে কাজ করে গেলে অবশ্যই ঘরে বসে আয় করতে পারবেন।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






