আমার গুগল একাউন্টে কত টাকা আছে – সহজে চেক করার সম্পূর্ণ গাইড

বর্তমান ডিজিটাল যুগে অনেকেই অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে টাকা উপার্জন করেন। বিশেষ করে গুগলের বিভিন্ন সার্ভিস যেমন: ইউটিউব, গুগল প্লে, গুগল অ্যাডসেন্স বা গুগল পে ব্যবহার করার মাধ্যমে অনেকের গুগল অ্যাকাউন্টে টাকা জমা থাকে।

কিন্তু অনেক ব্যবহারকারীই জানেন না আমার গুগল একাউন্টে কত টাকা আছে বা কীভাবে সেই টাকা চেক করতে হয়।যদি আপনারও একই প্রশ্ন থাকে তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য খুবই উপকারী হবে।

কারণ আর্টিকেলটি আমরা গুগল একাউন্টে কত টাকা ব্যালেন্স হয়েছে তা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাবো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পাশাপাশি আপনার গুগল একাউন্টের কোন প্ল্যাটফর্মে কত ব্যালেন্স হয়েছে এবং সেগুলো কিভাবে চেক করবেন তা সম্পর্কে বিস্তারিত জানাবো।

গুগল অ্যাকাউন্টে টাকা থাকা মানে কী?

গুগল অ্যাকাউন্টে টাকা থাকা বলতে সাধারণত বোঝানো হয় Google Play Balance বা অন্য কোনো গুগল সার্ভিসের মাধ্যমে জমা থাকা অর্থ।

অনেক সময় বিভিন্ন অফার, গিফট কার্ড, রিওয়ার্ড বা ইনকামের মাধ্যমে এই ব্যালেন্স তৈরি হয়।গুগল অ্যাকাউন্টে সাধারণত নিচের উৎস থেকে টাকা থাকতে পারেঃ

  • Google Play Gift Card
  • Google Opinion Rewards
  • YouTube Monetization
  • Google AdSense
  • Google Pay
  • Promotional Bonus

এই টাকা সরাসরি ব্যাংকে নাও থাকতে পারে, বরং গুগলের নির্দিষ্ট প্ল্যাটফর্মে ব্যালেন্স হিসেবে জমা থাকে। উক্ত প্ল্যাটফর্ম গুলোতে google এর ব্যালেন্স জমা থাকতে পারে।

অবশ্যই পড়ুনঃ

অনেকেই ব্লগিং করে থাকেন, এই ব্লগিংয়ের টাকা গুগল এডসেন্স প্লাটফর্মে জমা থাকে। আবার অনেকেই গুগল প্লে স্টোরে বিভিন্ন অফার নিয়ে থাকেন, সেই অফার এর ব্যালেন্স গুগল প্লে গিফট কার্ড হিসেবে থেকে যায়।

আমার গুগল একাউন্টে কত টাকা আছে কীভাবে দেখবো

নিজের গুগল একাউন্টে কত টাকা আছে তা জানা খুবই সহজ। কয়েকটি স্টেপ অনুসরণ করে আপনি নিজের গুগল একাউন্টের ব্যালেন্স দেখে নিতে পারবেন।

আরো পড়ুনঃ  ৮টি সেরা শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট

এখন আমরা কয়েকটি সহজ পদ্ধতি জানাবো, যেগুলো অনুসরণ করে google একাউন্টে কত টাকা ব্যালেন্স আছে তা চেক করতে পারবেন। নিম্নে সহজভাবে ধাপে ধাপে পদ্ধতিটি দেখানো হলো।

১. Google Play Store থেকে ব্যালেন্স দেখার উপায়

গুগল অ্যাকাউন্টে টাকা দেখার সবচেয়ে সহজ উপায় হলো প্লে স্টোর ব্যবহার করা। মূলত আপনার গিফট কার্ড থাকলে সেগুলো আপনি গুগল প্লে স্টোর ব্যবহার করে দেখে নিতে পারবেন।

গুগল গিফট কার্ডের ব্যালেন্স গুলো সাধারণত Google Play Balance একাউন্টে জমা থাকে। আর এটি গুগল প্লে স্টোর থেকে সরাসরি দেখা যায়। নিম্নে পদ্ধতি দেখানো হলোঃ

  • প্রথমে আপনার মোবাইলে Google Play Store অ্যাপটি ওপেন করুন।
  • উপরের ডান পাশে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন।
  • এরপর Payments & Subscriptions পাবেন সেখানে ক্লিক করুন।
  • তারপর Payment Methods নির্বাচন করুন।
  • এখানে আপনি Google Play Balance দেখতে পারবেন।

যদি আপনার গুগল অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে সেখানে ব্যালেন্স দেখাবে। এভাবে গুগল প্লে স্টোর থেকে গুগলের গিফট কার্ড ব্যালেন্স দেখা যায়।

২. গুগল পেমেন্ট সেন্টার থেকে ব্যালেন্স চেক করা

আপনি চাইলে গুগলের অফিসিয়াল পেমেন্ট সেন্টার থেকেও ব্যালেন্স দেখতে পারবেন। গুগলের অফিসিয়াল পেমেন্ট সেন্টার রয়েছে, সেই পেমেন্ট সেন্টার ওয়েবসাইটে প্রবেশ করে আপনি নিজের গুগল একাউন্টের ব্যালেন্স দেখে নিতে পারেন। নিম্নে ধাপে ধাপে দেখানো হলোঃ

  • সবার প্রথমে ব্রাউজারে গিয়ে payments.google.com লিখে সার্চ করুন।
  • এরপর ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।
  • এবার আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
  • এরপর Payment Methods সেকশনে যান।
  • সেখানে আপনার Google Play Balance বা অন্যান্য পেমেন্ট তথ্য দেখা যাবে।

এই পদ্ধতিতে আপনি আপনার গুগল অ্যাকাউন্টের সম্পূর্ণ পেমেন্ট তথ্য দেখতে পারবেন।

৩. Google Opinion Rewards ব্যালেন্স চেক করা

অনেকেই Google Opinion Rewards অ্যাপ ব্যবহার করে সার্ভে পূরণ করে টাকা আয় করেন। এই টাকা সাধারণত Google Play Balance হিসেবে জমা হয়।

এই ব্যালেন্স চেক করার জন্য আপনি গুগল প্লে স্টোর সরাসরি ব্যবহার করতে পারেন অথবা google অপিনিয়ন রিওয়ার্ড অ্যাপটি ব্যবহার করেই দেখে নিতে পারেন।

অনেকেই এই অ্যাপ ব্যবহার করে টাকা ইনকাম করে থাকেন। আপনার ব্যালেন্স আপনি এই অ্যাপটি ব্যবহার করেই সরাসরি দেখতে পারবেন। নিম্নে পদ্ধতি দেখানো হলোঃ

  • প্রথমেই Google Opinion Rewards অ্যাপ ওপেন করুন।
  • এবার উপরের দিকে আপনার মোট আয়ের পরিমাণ দেখাবে।
  • এই টাকা সরাসরি Google Play Store এ ব্যবহার করা যায়।

৪. Google Adsence ব্যালেন্স চেক করা

আপনাদের মধ্যে অনেকে আছেন যারা লেখালেখি করেন এবং ওয়েবসাইট থেকে আয় করে থাকেন। আর ওয়েবসাইট থেকে ইনকাম সাধারণত গুগল এডসেন্স একাউন্টে জমা হয়।

আরো পড়ুনঃ  মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

আপনি নিজের ওয়েবসাইটে লেখালেখি করে গুগল এডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারবেন। এছাড়াও ইউটিউবের ভিডিও বানিয়ে google এডসেন্স থেকে আয় করা যায়। আর এখানে আপনার ইনকামের টাকা Google Adsence একাউন্টে ডলার হিসেবে জমা থাকবে।

আর প্রতিমাসেই ১০০ ডলার সম্পন্ন হলে পেমেন্ট পাবেন। পেমেন্ট সাধারণত ব্যাংক ট্রান্সফার মাধ্যমে রিসিভ করা যায়। গুগল এডসেন্স ব্যালেন্স চেক করার জন্য নিম্নে ধাপ গুলো অনুসরণ করুন।

  • সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে Google Adsence লিখে সার্চ করুন।
  • এরপর প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করুন, যেখানে গুগল এডসেন্স লেখা রয়েছে।
  • আপনার যেহেতু আগে থেকেই একাউন্ট খোলা হয়েছে, সে ক্ষেত্রে উপরের দিকে সাইন-ইন করুন বাটনে ক্লিক করুন।
  • সাইন ইন বাটনে ক্লিক করলেই আপনার একাউন্টের ড্যাশবোর্ড শো করবে।
  • আর ড্যাশবোর্ডে আপনি google এডসেন্স একাউন্টের ব্যালেন্স সহ সকল ডিটেলস দেখতে পারবেন

এভাবে গুগল এডসেন্সের ব্যালেন্স দেখা যায়। আপনি যদি ব্লগিং এবং ইউটিউব থেকে আয় করে থাকেন, তাহলে তার ব্যালেন্স গুগল এডসেন্সে জমা থাকবে।

আমার গুগল একাউন্টে কত টাকা আছে
আমার গুগল একাউন্টে কত টাকা আছে

মূলত আপনি যেই গুগল একাউন্ট দিয়ে এডসেন্স একাউন্ট খুলেছিলেন, সেখানেই আপনার ইনকামের ব্যালেন্স যুক্ত হবে।

গুগল একাউন্টে টাকা কেন আসে

অনেকেই ভাবেন গুগল অ্যাকাউন্টে হঠাৎ করে টাকা আসে কেন। এর পিছনে বিভিন্ন কারণ রয়েছে। মূলত আপনি যদি গুগলের কোন প্লাটফর্মে কাজ করে ইনকাম করে থাকেন, সেক্ষেত্রে গুগল একাউন্টে টাকা এসে থাকে।

যেমন আপনি গুগলের কোন একটা অফিশিয়াল প্লাটফর্ম অ্যাকাউন্ট খুলে কাজ করছেন এবং ডলার আয় করছেন। তাহলে আপনার গুগল একাউন্টে টাকা জমা হতে থাকবে। এই কারণে গুগল একাউন্টে টাকা এসে থাকে। এর পাশাপাশি আরো কিছু কারণ রয়েছে যেমনঃ

Google Play Gift Card

অনেকে গিফট কার্ড ব্যবহার করে প্লে স্টোরে টাকা যোগ করেন। এই গিফট কার্ড কোড রিডিম করলে সেই টাকা আপনার গুগল ব্যালেন্সে যোগ হয়।

অ্যাপ বা গেম রিওয়ার্ড

কিছু অ্যাপ এবং গেম ব্যবহারকারীদের গুগল প্লে ক্রেডিট দেয়। এগুলো ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স জমা হবে। যেমন গুগলের অনেক অ্যাপ রয়েছে যেগুলোতে আপনি সামান্য কিছু টাস্ক সম্পন্ন করেই রিওয়ার্ড নিতে পারবেন। যেগুলো গুগলের একাউন্টে পয়েন্ট হিসেবে জমা হবে।

সার্ভে করে ইনকাম

Google Opinion Rewards অ্যাপে ছোট ছোট সার্ভে পূরণ করলে গুগল প্লে ক্রেডিট দেয়। এই ক্রেডিট গুগল প্লে ব্যালেন্স হিসেবে জমা হয়। পরবর্তীতে গিফট কার্ড হিসেবে পেমেন্ট নিতে পারবেন।

ইউটিউব বা অ্যাডসেন্স ইনকাম

যদি আপনার ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট থাকে এবং সেখান থেকে আয় হয় তাহলে সেই টাকা Google AdSense এর মাধ্যমে জমা হয়।

গুগল একাউন্টের টাকা কোথায় ব্যবহার করা যায়

আশা করি ইতিমধ্যেই আপনি আমার গুগল একাউন্টে কত টাকা আছে? সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তবে এই গুগল একাউন্টের টাকা কোথায় ব্যবহার করা যায় তা সম্পর্কে এখন জানা দরকার। আপনি গুগল একাউন্টের ব্যালেন্স বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যেমনঃ

  • Play Store থেকে অ্যাপ কেনা
  • গেম আইটেম বা ডায়মন্ড কেনা
  • সিনেমা বা বই কেনা
  • ইন-অ্যাপ পারচেজ করা
  • সাবস্ক্রিপশন পেমেন্ট করা
আরো পড়ুনঃ  মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

এই ব্যালেন্স সাধারণত শুধু গুগল প্ল্যাটফর্মেই ব্যবহার করা যায়।

গুগল একাউন্টের টাকা কি ক্যাশ আউট করা যায়?

অনেকের প্রশ্ন থাকে গুগল অ্যাকাউন্টের টাকা কি বিকাশ বা নগদে তোলা যায় কিনা।সাধারণভাবে Google Play Balance সরাসরি ক্যাশ আউট করা যায় না।

এই টাকা শুধুমাত্র গুগল প্ল্যাটফর্মে খরচ করা যায়। তবে আপনি গুগলের অন্য প্ল্যাটফর্ম যেমন গুগল এডসেন্স একাউন্ট থেকে ব্যালেন্স ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন।

এছাড়াও Google Pay একাউন্টে টাকা থাকলে সেগুলো আপনি ব্যাংকের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।

গুগল অ্যাকাউন্টে টাকা না দেখালে কী করবেন

আমার গুগল একাউন্টে কত টাকা আছে। অনেক সময় ব্যবহারকারীরা বলেন যে তাদের গুগল অ্যাকাউন্টে টাকা থাকার কথা কিন্তু ব্যালেন্স দেখাচ্ছে না। তখন কিছু বিষয় চেক করতে হবে। নিম্নের বিষয়গুলো চেক করে দেখুন।

  • সঠিক গুগল অ্যাকাউন্টে লগইন করেছেন কিনা
  • ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা
  • Play Store আপডেট করা আছে কিনা
  • অ্যাকাউন্ট রিজিয়ন সঠিক কিনা

এই সমস্যাগুলো ঠিক করলে সাধারণত ব্যালেন্স দেখা যায়।

শেষ কথা – আমার গুগল একাউন্টে কত টাকা আছে

গুগল একাউন্টে টাকা চেক করার নিয়ম ও উপায় সম্পর্কে আর্টিকেলটিতে বিস্তারিত জানিয়েছি। ইতিমধ্যেই হয়তো আপনি নিয়মগুলো জেনে নিজের google একাউন্টের ব্যালেন্স চেক করে ফেলেছেন।

অনেকেই আপনারা গুগলের বিভিন্ন প্লাটফর্মে কাজ করে আয় করে থাকেন। তবে ব্যালেন্স কোথায় জমা হয় তা অনেকেই বোঝেন না। কিভাবে আপনি ব্যালেন্স চেক করবেন আশা করি বুঝতে পারছেন।

এরপরে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি শীঘ্রই আপনার সমস্যার সমাধান করে দেব। আজ এ পর্যন্ত শেষ করছি, দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে।

FAQs – আমার গুগল একাউন্টে কত টাকা আছে

আমার গুগল একাউন্টে কত টাকা আছে কীভাবে জানবো?

আপনি Google Play Store এর Payment Methods অপশনে গিয়ে আপনার Google Play Balance দেখতে পারবেন।

গুগল অ্যাকাউন্টের টাকা কি বিকাশে নেওয়া যায়?

না, Google Play Balance সরাসরি বিকাশ বা নগদে নেওয়া যায় না।

গুগল অ্যাকাউন্টে টাকা কোথা থেকে আসে?

গিফট কার্ড, সার্ভে রিওয়ার্ড, অ্যাপ রিওয়ার্ড বা গুগলের বিভিন্ন সার্ভিস থেকে টাকা আসতে পারে।

Google Opinion Rewards এর টাকা কোথায় যায়?

এই টাকা সাধারণত Google Play Balance হিসেবে জমা হয়।

Leave a Comment