অভিজ্ঞতা ছাড়া মহিলাদের জন্য বাড়িতে কাজ থেকে কাজ করে ইনকাম করার অনেক উপায় রয়েছে। অর্থাৎ নারীরা ঘরে বসেই বিভিন্ন ধরনের কাজ করে অনলাইন থেকে আয় করতে পারবেন।
অনলাইন ছাড়াও অফলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের কাজ করার মাধ্যমে আয় করতে পারেন। এখন সকলের প্রশ্ন থাকে অভিজ্ঞতা ছাড়া কি ধরনের কাজ করব।
এজন্য আজ আমরা আর্টিকেলটিতে অভিজ্ঞতা ছাড়াই মহিলাদের জন্য কয়েকটি সেরা কাজ সম্পর্কে আলোচনা করব, যেগুলো বাড়িতে বসেই নারীরা কাজ করে ইনকাম করতে পারেন।
মহিলারা কেন বাড়িতে বসে কাজ করবেন?
বর্তমান ডিজিটাল যুগে বাড়িতে বসে কাজ করার সুযোগ অনেক বেড়ে গেছে। বিশেষ করে নারীদের জন্য এটি খুবই সুবিধাজনক।
নারীরা ঘরে বসেই সহজ কিছু কাজ করে ইনকাম করতে পারবে। আর ঘরে বসে ইনকামের বিশেষ সুবিধা রয়েছে। যার কারণে মহিলাদের বাড়িতে কাজ করা উচিত।
সুবিধাগুলো হলঃ
- সংসার সামলে ইনকাম করা যায়
- বাইরে যাওয়ার ঝামেলা নেই, ঘরে বসেই উপার্জন করা যায়
- নিজের সময় অনুযায়ী কাজ করা যায়, নির্দিষ্ট কোন ধরা বাধা নিয়ম নেই
- কম খরচে শুরু করা যায়
- আর সবচেয়ে বড় কথা বাড়িতে বসেই ইচ্ছামত কাজ করে আয় করা যায়।
অভিজ্ঞতা ছাড়া মহিলাদের জন্য বাড়িতে কাজের সেরা উপায়
অভিজ্ঞতা ছাড়া মহিলাদের জন্য বাড়িতে কাজ থেকে কাজ কিভাবে করবেন এবং কোন উপায় গুলো অনুসরণ করে কাজ করবেন তা সম্পর্কে এখন বিস্তারিত জানাবো।
মহিলারা ঘরে বসে অনেক ধরনের কাজ করতে পারেন। বিশেষ করে অনলাইন ভিত্তিক কাজগুলো করে খুব দ্রুত ইনকাম করতে পারেন।
অবশ্যই পড়ুনঃ
তবে অনলাইন ভিত্তিক কাজ করার জন্য ফ্রিল্যান্সিংয়ের বিষয়গুলো সম্পর্কে জানতে হয়। তাহলে আপনি অনলাইনে বাড়িতে বসে কাজ করে উপার্জন করতে পারবেন, পাশাপাশি সংসার সামলাতে পারবেন।
ফ্রিল্যান্সিং এর কাজ করতে খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না, সামান্য কিছু বিষয়ে দক্ষ হলেই অনলাইনে কাজ করে আর্নিং শুরু করা যায়।
অনেক মহিলারাই ঘরে বসে এখন কম্পিউটার ব্যবহার করে ইনকাম করে থাকে। তাহলে আপনিও চেষ্টা করে দেখতে পারেন, চলুন সেরা কয়েকটি উপায় দেখে আসি।
১. কনটেন্ট রাইটিং (Content Writing)
মহিলাদের ঘরে বসে ইনকাম করার সবচেয়ে সহজ এবং জনপ্রিয় উপায় হল কনটেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং অনলাইন ইনকাম করার এমন একটি সহজ উপায়, যেখানে যেকোনো ব্যক্তি ইনকাম করতে পারবে।
কন্টেন্ট রাইটিং হলেও লেখালেখি করা, মূলত অনলাইনে লেখালেখি করে ইনকাম করাকে কন্টেন্ট রাইটিং বলে। আপনাকে বিভিন্ন নিউজ পেপার ওয়েবসাইট ও ব্লগিং সাইটগুলোতে লেখালেখি করে ইনকাম করতে হবে।
এখানে আপনাকে নিজের থেকে ওয়েবসাইট খুলতে হচ্ছে না বরং আপনি অন্যজনের ওয়েবসাইটে কন্টেন্ট রাইটিং সার্ভিস প্রদান করে রেগুলার ইনকাম করতে পারছেন।
বর্তমানে কন্টেন্ট রাইটিং এর প্রচুর ডিমান্ড আছে, বিশেষ করে বাংলাদেশি ওয়েবসাইট গুলোতে এই কনটেন্ট রাইটিং এর ডিমান্ড বৃদ্ধি পেয়েছে।
তাই আপনি চাইলে বাংলাদেশে বিভিন্ন প্লাটফর্মে কন্টেন্ট রাইটিং করে প্রতি মাসে 10 থেকে 15 হাজার টাকা আয় করতে পারেন।
নারীরা যেহেতু বাড়িতে বসে কাজ করবেন, তাহলে এই কন্টেন্ট রাইটিং আপনার জন্য সেরা। কারণ ঘরে বসেই কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে এই কনটেন্ট রাইটিং কাজটি করে ইনকাম করা যায়।
বর্তমানে অনেক প্ল্যাটফর্ম এই কন্টেন্ট রাইটিং জবের অফার করছে। লেখালেখি করে আয় করার ওয়েবসাইটের তালিকা নিম্নে দেওয়া হলঃ
- অর্ডিনারি আইটি
- টিকবিডি
- টেকটিউন্স
- এসপ্রাইভেট ডট কম
আরো বিস্তারিত জানতে বাংলা লেখালেখি করে আয় করার ওয়েবসাইট আর্টিকেলটি ভিজিট করে দেখতে পারেন।
২. অনলাইন টিউশন
নারীরা ঘরে বসে আয় করার ক্ষেত্রে অনলাইন টিউশন উপায়টি অনুসরণ করতে পারেন। কারণ ঘরে বসেই অনলাইনে স্টুডেন্টদের পড়িয়ে ইনকাম করা যায়।
বর্তমানে স্টুডেন্টরা ঘরের বাইরে গিয়ে সময় নষ্ট করে পড়তে যায় না, বরং তারা বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে টিউশন নিয়ে পড়ার চেষ্টা করে থাকে।
এক্ষেত্রে আপনি এই সুযোগটিকে কাজে লাগিয়ে আপনার নির্দিষ্ট বিষয়ের উপর অনলাইন টিউশনি শুরু করতে পারেন।
মূলত আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন এবং যে বিষয়ে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে সেই বিষয় নিয়ে অনলাইনে টিউশন শুরু করুন।
আপনি এটি ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্ম এর মাধ্যমে ক্লাস নিতে পারেন। ক্লাস নেওয়ার জন্য অনেক ধরনের প্লাটফর্ম রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন।
বিশেষ করে রেকর্ডেড ক্লাস তৈরি করে কোর্স আকারে বিক্রি পর্যন্ত করতে পারবেন। এভাবে মেয়েরা ঘরে বসেই অনলাইনে টিউশন প্রদান করে ইনকাম করতে পারবেন।
৩. ইউটিউব চ্যানেল শুরু
বর্তমানে কিন্তু অনলাইনে ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল ইউটিউব চ্যানেল শুরু করা। মূলত ইউটিউব চ্যানেল খুলে সেখানে কনটেন্ট বানিয়ে ইনকাম করা যায়।
এই উপায়ে সফল হলে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আপনার কাজ হল আকর্ষণীয় ভিডিও কনটেন্ট বানিয়ে ইউটিউবে আপলোড করা।
আর ভিডিওতে ভিউজ বেশি পেলে আর্নিং শুরু করতে পারবেন। ইউটিউবে আপনি যেকোন টাইপের শিক্ষনীয় এবং এন্টারটেইনমেন্ট ভিডিও তৈরি করতে পারেন।
ইউটিউব থেকে আয়ের জন্য মনিটাইজেশন পেতে হয়। ইউটিউব মনিটাইজেশন পেতে ১০০০ সাবস্ক্রাইবার এর প্রয়োজন হয়ে থাকে।
যদি এক্সক্লুসিভ ভিডিও তৈরি করেন তাহলে খুব দ্রুত সাবস্ক্রাইবার সংখ্যা পূরণ করতে পারবেন। আর খুব দ্রুতই মনিটাইজেশন পেয়ে অনলাইন আর্নিং শুরু করতে পারবেন।
আপনারা মহিলারা চাইলেই এই উপায়টি অনুসরণ করে বাড়িতে বসে ইনকাম শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনার কম্পিউটার বা ভালো মানের ল্যাপটপ প্রয়োজন হবে।
যদি স্মার্টফোন থাকে, তবুও আপনি ইউটিউব থেকে আয় করতে পারবেন। স্মার্টফোনের সাহায্য নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারেন এবং সেগুলো ইউটিউব চ্যানেল আপলোড করে ইনকাম করা সম্ভব।
অনেকেই মনে করেন ইউটিউব চ্যানেল খুললেই সাথে সাথে ইনকাম হয়। আসলে এই ধারণাটি ভুল। প্রথম দিকে আপনার ইনকাম শুরু হবে না। ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়লে এবং আপনি মনিটাইজেশন পেলেই ইনকাম শুরু হবে।
আর ভিডিওতে যত বেশি ভিউজ পাবেন, তত বেশি ডলার আর্নিং করতে পারবেন। তাই সকলেই ধৈর্যের সাথে ভিডিও কনটেন্ট বানাতে থাকুন। এক সময় অবশ্যই সফল হবেন।
৪. সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পরিচালনার জন্য লোক খোঁজে। আপনি চাইলে তাদের প্রতিষ্ঠানিক পেজে মডারেটর হিসেবে কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনি মাসিক ভিত্তিক পেমেন্ট পাবেন। এই সকল কাজের জন্য কিছু বিষয় দক্ষ হতে হবে। যেমনঃ
- Facebook পোস্ট করা
- পোস্টের জন্য ইমেজ তৈরি করা
- সঠিক সময়ে পোস্ট করা
- কমেন্ট রিপ্লাই
- মেসেজ হ্যান্ডল করা
উল্লেখিত বিষয়গুলোতে দক্ষ হলেই আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে ইনকাম করতে পারবেন।
৫. অনলাইন সার্ভে ও ছোট কাজ
কিছু ওয়েবসাইটে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করা যায়। এই সকল সাইটে নারীরা চাইলে ইনকাম শুরু করতে পারেন। তবে এই ধরনের সাইটে ইনকাম অনেক কম হয়,
যার কারণে আমি এই সাইটগুলো সাজেস্ট করব না। তবুও আপনার যদি পার্ট টাইম ইনকাম করার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনারা এই সাইটগুলোতে ট্রাই করে দেখতে পারেন।
অনলাইনে বিভিন্ন সাইটে সহজ কিছু সার্ভের উত্তর দিয়ে প্রতিদিন ইনকাম করা যায়। প্ল্যাটফর্ম গুলো হলোঃ
- Swagbucks
- Inboxdolars
- Pollpay
- FreeCash
উপসংহার – অভিজ্ঞতা ছাড়া মহিলাদের জন্য বাড়িতে কাজ থেকে কাজ
সঠিক গাইডলাইন ও উপায় অনুসরণ করলে খুব সহজেই মহিলারা বাড়িতে বসে কাজ করে ইনকাম করতে পারবে। এছাড়া বাড়িতে বসে কাজ করার জন্য ধৈর্য ও পরিশ্রমের প্রয়োজন রয়েছে।
আর অবশ্যই সঠিকভাবে পরিশ্রম করতে হবে, ভুল ভাবে পরিশ্রম করলে সফলতা পাবেন না। মহিলাদের সর্বশেষে আমি বলব ফ্রিল্যান্সিং শুরু করুন। ফ্রিল্যান্সিং সেক্টরে কাজের কোন অভাব নেই। আর এখান থেকে আনলিমিটেড আয় করা যায়।
এজন্য আপনারা প্রথমে ফ্রিল্যান্সিং শিখে নিবেন। ফ্রিল্যান্সিং শেখার অনেক প্রতিষ্ঠান আছে, যেখানে পেইড ভাবে ফ্রিল্যান্সিং শেখা যায়।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






