ফ্রী ফায়ার ভয়েস চেঞ্জ অ্যাপ: গেম খেলার সময় কণ্ঠস্বর বদলানোর সেরা ৫টি অ্যাপ

ফ্রী ফায়ার খেলতে গিয়ে অনেকেই নিজের কণ্ঠস্বর পরিবর্তন করে বন্ধুদের সাথে মজা করতে চান। বর্তমানে এমন অনেক ফ্রী ফায়ার ভয়েস চেঞ্জ অ্যাপ রয়েছে,

যেগুলো ব্যবহার করে আপনি রোবট, মেয়ে, ছেলে, কার্টুন বা অন্যান্য মজার ভয়েসে কথা বলতে পারেন। এই আর্টিকেলে আমরা সেরা ৫টি ফ্রী ফায়ার ভয়েস চেঞ্জ অ্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ফ্রী ফায়ার ভয়েস চেঞ্জ অ্যাপ কি?

ফ্রী ফায়ার ভয়েস চেঞ্জ অ্যাপ হলো এমন একটি সফটওয়্যার বা মোবাইল অ্যাপ যা আপনার কণ্ঠস্বরকে রিয়েল-টাইম বা রেকর্ডিংয়ের মাধ্যমে পরিবর্তন করতে সাহায্য করে।

এসব অ্যাপ ব্যবহার করে গেম খেলার সময় বন্ধুদের সাথে ভিন্ন ধরনের ভয়েসে কথা বলা যায়। বিশেষ করে ফ্রী ফায়ার গেমে ভয়েস চেঞ্জ করা যায়।

অবশ্যই পড়ুনঃ প্লে স্টোর থেকে ইউটিউব ডাউনলোড হচ্ছে না কেন: কারণ ও সমাধান

বর্তমান সময়ের স্মার্টফোনগুলোতে গেম বুস্টার থাকে। যেখানে আগে থেকেই ভয়েস চেঞ্জ অপশন রয়েছে। তবে যাদের পুরাতন ফোন এবং পুরাতন এন্ড্রয়েড ভার্সনের ফোন রয়েছে, তাদের হয়তো ভয়েস চেঞ্জার ফিচার নেই।

অবশ্যই পড়ুনঃ ফেসবুক লাইট সহ ফ্রি ফেসবুক চালানোর কার্যকর উপায়

সে ক্ষেত্রে আপনারা এক্সট্রা করে ভয়েস চেঞ্জ অ্যাপ নামিয়ে ব্যবহার করতে পারেন। ভয়েস চেঞ্জ অ্যাপ গুলো সঠিকভাবেই কাজ করে থাকে।

আপনি রিয়েল টাইম গেম খেলার সময় ভয়েস পরিবর্তন করতে পারবেন। এবার চলুন কয়েকটি ভয়েস চেঞ্জ অ্যাপ সম্পর্কে জেনে আসি।

ফ্রী ফায়ার ভয়েস চেঞ্জ অ্যাপ ব্যবহারের সুবিধা

  • গেমিং অভিজ্ঞতা আরও মজাদার হয়।
  • বন্ধুদের সাথে প্র্যাঙ্ক করা যায়।
  • বিভিন্ন ধরনের ভয়েস ইফেক্ট ব্যবহার করা যায়।
  • লাইভ ভয়েস পরিবর্তনের সুবিধা পাওয়া যায়।
  • অনেক অ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়।
  • গেম খেলার সময়ে সরাসরি ভয়েস চেঞ্জ করা যায়।

ফ্রী ফায়ার ভয়েস চেঞ্জ অ্যাপ

বর্তমানে কম বেশি সকলেই ফ্রী ফায়ার গেম খেলে থাকেন। আর ফ্রি ফায়ার গেমে একে অপরের সাথে কথা বলা যায়। এ সময় অনেকেই মজা করার জন্য ভয়েস চেঞ্জ অ্যাপ ব্যবহার করে থাকেন।

তবে বেশিরভাগ স্মার্টফোনে ইন বিল্ট ভয়েস চেঞ্জিং অ্যাপ থাকে। তবে যাদের স্মার্টফোনে ভয়েস চেঞ্জার অ্যাপ নেই,

আরো পড়ুনঃ  ইমু ডাউনলোড হচ্ছে না কেন? কার্যকরী সমাধান জানুন

তারা চাইলে আলাদাভাবে গুগল প্লে স্টোর থেকে গেমিং ভয়েস চেঞ্জিং অ্যাপ নামিয়ে ব্যবহার করতে পারেন।

এভাবে আপনি ফ্রী ফায়ার গেমে ভয়েস চেঞ্জার অ্যাপ ব্যবহার করে ভয়েস পরিবর্তন করতে পারবেন। নিম্নে কয়েকটি সেরা ফ্রী ফায়ার ভয়েস চেঞ্জ অ্যাপ সম্পর্কে জানানো হলোঃ

১. Voice Changer for Gaming

এই অ্যাপটি গেমারদের জন্য তৈরি করা হয়েছে। কারণ এটি রিয়েল-টাইমে গেমের ভেতরে ভয়েস চেঞ্জ করতে সাহায্য করে। বিশেষ করে ফ্রী ফায়ার গেম ভয়েস চেঞ্জ করা যায়।

বিভিন্ন টাইপের ভয়েস যুক্ত করতে পারবেন। এখানে রোবট সহ এলিয়েন ও মেয়ে ভয়েস রয়েছে, যেগুলো সম্পন্ন বিনামূল্যে ব্যবহার করা যায়। প্রায় ২০টির বেশি ভয়েস আছে।

এগুলো ব্যবহার করে গেমের ভেতরে কণ্ঠস্বর পরিবর্তন করতে পারবেন। অপরপক্ষ ঠিকঠাক ভাবেই ভয়েস শুনতে পারবে। এই অ্যাপটি গেম চলাকালীন সময়ে ব্যাকগ্রাউন্ডে কাজ করে থাকে।

যার ফলে অ্যাপটি সঠিকভাবে ভয়েস চেঞ্জ করতে পারে। এছাড়াও অ্যাপটিতে ভয়েস কাস্টমাইজেশন ফিচার রয়েছে।

আপনি বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট দিতে পারবেন এবং ভয়েস কাস্টমাইজড করতে পারবেন। এর ফলে এই অ্যাপটি বর্তমানে খুবই জনপ্রিয়।

গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি মধ্যে 5 লাখের বেশি ডাউনলোড হয়েছে। আপনিও চাইলে ডাউনলোড করে একবার ব্যবহার করে দেখতে পারেন।

২. Voice Changer – Auto Tuner 

Voice Changer – Auto Tuner এই অ্যাপটি ব্যবহার করে গান সহ গেমের ভয়েস চেঞ্জ করতে পারবেন। আপনি যে কোন রেকর্ডের গানের ভয়েস এই অ্যাপের সাহায্যে পরিবর্তন করতে পারবেন।

পাশাপাশি গেমেও কণ্ঠস্বর পরিবর্তন করা যাবে। মূলত আপনি এই অ্যাপটি ব্যবহার করে সরাসরি লাইভ গেমিং এ ভয়েসের পিচ (Pitch) এবং গতি (Speed) পরিবর্তন করতে পারবেন।

অ্যাপটিতে প্রায় ৩০ টির বেশি কণ্ঠস্বর রয়েছে, যেগুলো সম্পূর্ন বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। আর এখানে ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে) ভয়েস ইফেক্ট রয়েছে।

অর্থাৎ ছেলের কণ্ঠস্বর পরিবর্তন করে মেয়ে কন্ঠস্বর করতে পারবেন। গেম খেলার সময় এটি খুবই ভালো কাজ করে থাকে। আপনার ভয়েস মেয়ের ভয়েসে পরিবর্তন করতে পারবেন।

এভাবে অনেকেই গেম খেলার সময় ভয়েস পরিবর্তন করে বিনোদন নিয়ে থাকে এবং মজা করে থাকে। আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে ফ্রিতে ব্যবহার করতে পারেন।

৩. Voice Changer with Effects

ফ্রী ফায়ার খেলোয়াড়দের জন্য এটি অন্যতম জনপ্রিয় ভয়েস চেঞ্জার অ্যাপ। এখানে ৪০টিরও বেশি ভয়েস ইফেক্ট পাওয়া যায়। গেমে এই ভয়েস ইফেক্ট গুলো ব্যবহার করতে পারবেন। বিভিন্ন টাইপের ভয়েস ইফেক্ট রয়েছে যেমনঃ

  • রোবট ভয়েস
  • এলিয়েন ভয়েস
  • শিশু কণ্ঠস্বর
  • হিলিয়াম ইফেক্ট
  • মেয়ে voice effect
আরো পড়ুনঃ  ফেসবুক চালু করতে চাই সরাসরি - পুরাতন ফেসবুক ডাউনলোড নিয়ম

এই অ্যাপটি যে কোন স্মার্ট ফোনে ব্যবহার করতে পারবেন। মোবাইল ফোনে খুব কম জায়গা দখল করে। যার ফলে নিম্নমানের ফোনেও এই অ্যাপটি ব্যবহার করা যাবে।

গুগল প্লে স্টোর থেকে ১০০ মিলিয়নের বেশি বার অ্যাপটি ডাউনলোড হয়েছে। এই অ্যাপটি ব্যবহার করে রেকর্ডেড ভয়েস চেঞ্জ করতে পারবেন। অ্যাপটির ইন্টারফেস খুবই সহজ। আর এই অ্যাপ ব্যবহারে কোন লাগিং সমস্যা হয় না।

৪. ইন-বিল্ট (Game Turbo / Game Space)

বর্তমানে প্রায় প্রতিটি ফোনে ইন-বিল্ট গেম বুস্টার বা গেম স্পেস থাকে। যেগুলো ব্যবহার করে খুব সহজেই যেকোনো গেমের ভেতরে ভয়েস চেঞ্জ করা যায়।

এই গেম বুস্টার ব্যবহার করে অনেক ধরনের ভয়েস যুক্ত করতে পারবেন। গেমে কোন ধরনের ল্যাগ হবে না। সাধারণত থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করলে গেম লেগ করে।

তবে গেম বুস্টার যেহেতু ফোনের নিজস্ব অ্যাপ, সেক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার করলে খুব সহজেই লেগহীন ভাবে গেম খেলতে পারবেন এবং গেম এর ভেতরে ভয়েস পরিবর্তন করতে পারবেন।

এই গেম Game Turbo (Xiaomi, POCO, Redmi) বা Game Space/Ultra Game Mode (Vivo, Realme, Oppo, OnePlus) ইত্যাদি ব্যান্ডের ফোনে দেওয়া হয়।

যাদের উক্ত ব্যান্ডের মোবাইল ফোন রয়েছে তারা সহজেই গেমের ভেতরে ভয়েস চেঞ্জ করতে পারবেন। বিশেষ করে ফ্রী ফায়ার ভয়েস চেঞ্জ করা যাবে।

আর এই গেম বুস্টারগুলো দিয়ে সহজেই মেয়ে (Girl voice), রোবট, কার্টুন বা কোনো বাচ্চার (Child) স্বরে গেমের ভেতরে লাইভ কথা বলা যায়। সাধারণত প্রতিটি ফোনেই এই গেম বুস্টার থাকে।

তাই ভালো করে মোবাইল ফোন চেক করে দেখুন। যদি না থাকে তাহলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন।

ব্রাউজারে গেম স্পেস বা গেমস লিখে সার্চ করলেই অ্যাপ গুলো পাওয়া যায়। তবে আপনি ব্যান্ডের অফিসিয়াল গ্রুপ বা সাইট থেকে এই অ্যাপ গুলো ডাউনলোড করতে পারেন।

৫. Voicemod

আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটারে BlueStacks, LDPlayer বা অন্য কোনো এমুলেটরের মাধ্যমে ফ্রী ফায়ার গেমটি খেলেন, তবে Voicemod হবে আপনার জন্য এক নম্বর চয়েস।

এটি বর্তমানে পিসি গেমারদের মাঝে সবচেয়ে জনপ্রিয় একটি রিয়েল-টাইম এআই ভয়েস চেঞ্জার সফটওয়্যার (Real-time AI Voice Changer), যা লাইভ ম্যাচ চলাকালীন গেমের ভেতরের ভয়েস তাৎক্ষণিক পরিবর্তন করতে পারে।

এই সফটওয়্যারটি সরাসরি উইন্ডোজের অডিও ইনপুট বা মাইক্রোফোন ড্রাইভারের সাথে ইন্টিগ্রেট হয়ে যায়। ফলে গেম খেলার সময় কোনো প্রকার ল্যাগ (Lag) বা ফ্রেম ড্রপ ছাড়াই নিখুঁতভাবে অডিও ডেলিভারি দেয়।

আরো পড়ুনঃ  এসএসসি রেজাল্ট দেখার নিয়ম: মার্কশিটসহ SSC Result দেখার নতুন উপায়

আর Voicemod-এ রয়েছে ১০০টিরও বেশি কাস্টমাইজড এআই ভয়েস ফিল্টার। এর মাধ্যমে মেয়েদের ভয়েস, রোবট, এলিয়েন কিংবা যেকোনো ফানি ক্যারেক্টারের স্বরে কথা বলা যায়।

এছাড়াও এতে রয়েছে কাস্টম সাউন্ডবোর্ড (Soundboard), যার সাহায্যে গেমের লবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ফানি মিম সাউন্ড প্লে করা সম্ভব।

আপনি তাদের অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এবং তাদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে। সেখান থেকেও ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

গেমিং ভয়েস চেঞ্জার

অনেকগুলো অ্যাপ ব্যবহার করে গেমিং টাইমে ভয়েস চেঞ্জ করতে পারেন। ইতিমধ্যেই আমি সেরা পাঁচটি ভয়েস চেঞ্জিং অ্যাপ সম্পর্কে আলোচনা করেছি।

ওই অ্যাপগুলো ব্যবহার করে গেমের ভেতরে ভয়েস চেঞ্জ করতে পারবেন। কিছু অ্যাপ সরাসরি কাজ করে না, তবে আপনি রেকর্ডের ভয়েজ সহজেই চেঞ্জ করতে পারবেন।

আবার অনেক অ্যাপ সরাসরি কাজ করে। যেমনটা গেম বুস্টার অ্যাপ গুলো সরাসরি গেমের ভেতরে ভয়েস চেঞ্জ করার সুবিধা দেয়। যার ফলে আপনি লাইভ গেমিং করার সময় ভয়েস চেঞ্জ করতে পারেন।

উপসংহার

বর্তমানে অনলাইনে অনেক ফ্রী ফায়ার ভয়েস চেঞ্জ অ্যাপ থাকলেও সবগুলো সমান কার্যকর নয়। যদি আপনি সহজ ও ফ্রি সমাধান চান, তাহলে গেম বুস্টার বা গেমস স্পেস অ্যাপ গুলো ব্যবহার করতে পারেন।

এগুলো সাধারণত মোবাইল ফোনের ইনবিল্ড অ্যাপ হিসেবে থাকে। তবে যাদের ফোনের নাই তারা আলাদাভাবে ডাউনলোড দিতে পারেন।

এছাড়াও আরো কয়েকটি থার্ড পার্টি অ্যাপ রয়েছে, যেগুলো ব্যবহার করে রেকর্ডেড সহ লাইভ গেমিং ভয়েস চেঞ্জ করা যায়। ওইগুলো ব্যবহার করে দেখতে পারেন।

FAQS – ফ্রী ফায়ার ভয়েস চেঞ্জ অ্যাপ

ফ্রী ফায়ারে ভয়েস চেঞ্জার ব্যবহার করা কি নিরাপদ?

হ্যাঁ, বিশ্বস্ত এবং জনপ্রিয় অ্যাপ ব্যবহার করলে সাধারণত নিরাপদ। তবে সবসময় অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত।

ফ্রী ফায়ারে ভয়েস চেঞ্জার ব্যবহার করলে কি অ্যাকাউন্ট ব্যান হবে?

সাধারণ ভয়েস চেঞ্জার অ্যাপ ব্যবহার করার কারণে সাধারণত অ্যাকাউন্ট ব্যান হয় না। তবে গেমের নীতিমালা মেনে চলা উচিত।

কোন ফ্রী ফায়ার ভয়েস চেঞ্জার অ্যাপটি সবচেয়ে ভালো?

ব্যবহারকারীদের কাছে voice changerএবং game space বেশ জনপ্রিয়। তবে আপনার চাহিদা অনুযায়ী যেকোনো অ্যাপ নির্বাচন করতে পারেন।

Leave a Comment