প্লে স্টোর থেকে ইউটিউব ডাউনলোড হচ্ছে না কেন: কারণ ও সমাধান

বর্তমান বিশ্বে অনলাইনে ভিডিও দেখার জন্য সবচেয়ে সেরা প্ল্যাটফর্ম হল ইউটিউব। তবে অনেক সময় আমাদের মোবাইল ফোনে ইউটিউব ডাউনলোড হয় না। এর কিছু কারণ থাকতে পারে।

youtube বিভিন্ন কারণে ডাউনলোড নাও হতে পারে। এজন্য সকলের একটি প্রশ্ন থাকে প্লে স্টোর থেকে ইউটিউব ডাউনলোড হচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের আর্টিকেলটিতে আমরা হাজির হয়েছি।

ইউটিউব অ্যাপ মোবাইলে কেন আপডেট হয় না বা ডাউনলোড হয় না সম্পর্কে বিস্তারিত জানাবো। পাশাপাশি সমাধান দিয়ে দেব, যার ফলে আপনি মোবাইলে ইউটিউব ডাউনলোড করে ব্যবহার করে ভিডিও দেখতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন

প্লে স্টোর থেকে ইউটিউব ডাউনলোড হচ্ছে না কেন

গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন কারণে ইউটিউব অ্যাপটি ডাউনলোড হয় না। তাছাড়া অনেক কারণে এই ইউটিউব অ্যাপ গুগল প্লে স্টোর থেকে আপডেট দেওয়া যায় না।

এই কারণগুলোই আমরা এখন আপনাদের জানাবো। যাতে করে আপনারা কারণ জানার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন।

অবশ্যই পড়ুনঃ ১ ক্লিকে ৫০০ লাইক টিকটক

এছাড়াও সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন এবার প্রথমেই ইউটিউব ডাউনলোড না হওয়ার কারণ গুলো দেখে আসি।

১. ইন্টারনেট কানেকশন দুর্বল

সাধারণত ধীরগতির ইন্টারনেট সংযোগ থাকলে এই সমস্যাটি হয়ে থাকে। যদি আপনার ব্যবহৃত ওয়াইফাই এর ইন্টারনেট স্পিড খুবই স্লো হয়ে থাকে।

অবশ্যই পড়ুনঃ  অটো ফলোয়ার ফেসবুক ১০০০০ নিন

সে ক্ষেত্রে ইউটিউব অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে সঠিক ভাবে ডাউনলোড করতে পারবেন না। বারবার ডাউনলোড হওয়ার সময় ক্যান্সেল হয়ে যেতে পারে। এজন্য দ্রুতগতিসম্পন্ন ওয়াইফাই অথবা ডাটা ব্যবহার করুন।

২. স্টোরেজ স্পেস কম

মোবাইলে পর্যাপ্ত স্টোরেজ না থাকলে নতুন অ্যাপ ইনস্টল হবে না। এই বিষয়টি কম বেশি সকলেই জানেন। আপনার মোবাইলে যদি স্টোরেজ খুবই কম থাকে সেক্ষেত্রে কোন ধরনের অ্যাপ ইন্সটল করতে পারবেন না।

পাশাপাশি ইউটিউব অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন না। তাহলে বুঝতে পারছেন মোবাইলের ফোন মেমোরির স্টোরেজ কম থাকলে এই সমস্যাটি হয়। তাছাড়াও স্মার্টফোনের রেম অনেক কম হলে এই প্রবলেমটি হতে পারে।

৩. Play Store-এর সমস্যা

অনেক সময়ই গুগল প্লে স্টোরের অফিসিয়াল সমস্যা হলে তখন কোন অ্যাপ ইন্সটল করা যায় না। তবে এই সমস্যাটি কিছুক্ষণের মধ্যেই সমাধান হয়ে যায়। বিশেষ করে গুগল প্লে স্টোর অফিশিয়ালি এই সমস্যার সমাধান করে দেয়।

আরো পড়ুনঃ  ৫টি এন্টিভাইরাসের নাম - ১০ টি এন্টিভাইরাসের নাম

তবে আপনার যদি গুগল প্লে স্টোর অ্যাপটিতে কোন সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি নিজেই ঠিক করতে পারবেন। এক্ষেত্রে গুগল প্লে স্টোরে অ্যাপটি সেটিংস থেকে ক্লিয়ার ডাটা করলেই ঠিক হয়ে যাবে।

৪. Google Play Services সমস্যা

Google Play Services ঠিকমতো কাজ না করলে অ্যাপ ইনস্টল ব্যর্থ হয়। মূলত গুগল প্লে সার্ভিস এপটি আপডেট দেওয়া না থাকলে অ্যাপ ইন্সটল করতে সমস্যা হতে পারে।

তাছাড়াও এই অ্যাপ যদি মোবাইলে ইন্সটল না থাকে সেক্ষেত্রেও অন্য কোন অ্যাপ ইন্সটল হবে না। এজন্য গুগল প্লে স্টোর থাকার পাশাপাশি এই অ্যাপটি আপডেট ভার্সনে ইন্সটল থাকতে হবে।

৫. ডিভাইস কম্প্যাটিবিলিটি সমস্যা

আপনার মোবাইল যদি পুরনো হয়, তাহলে নতুন ভার্সনের ইউটিউব সাপোর্ট নাও করতে পারে। মূলত পুরানো ডিভাইস গুলোতে ইউটিউব অ্যাপ সাপোর্ট করে না।

সে ক্ষেত্রে আপনি কোনভাবেই ইউটিউব অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন না। যাদের অনেক আগের মোবাইল ফোন রয়েছে, বিশেষ করে যাদের ফোনের android ভার্সন অনেক পুরনো, তারা youtube অ্যাপটি ব্যবহার করতে পারবেন না।

৬. Google Account সমস্যা

Google অ্যাকাউন্টে সমস্যা থাকলে ডাউনলোড আটকে যেতে পারে। অনেক সময়ই গুগল একাউন্ট জনিত কোন সমস্যা হলে কোন অ্যাপ ডাউনলোড করা যায় না। যার কারণে আপনি youtube অ্যাপটি ডাউনলোড করতে পারেন না বা আপডেট করতে পারেন না।

৭. Pending Download বা App Conflict

আগের কোনো অ্যাপ ডাউনলোড pending থাকলে নতুন অ্যাপ ডাউনলোড হয় না। যদি আপনি অতিরিক্ত অ্যাপ একই সঙ্গে ডাউনলোড দিয়ে থাকেন, সেক্ষেত্রে নতুন অ্যাপ গুলো ডাউনলোড হয় না। সবসময় পেন্ডিং দেখায়। এ সমস্যার কারণে অনেক সময় ইউটিউব ডাউনলোড পেন্ডিং দেখায়।

ইউটিউব ডাউনলোড হচ্ছে না কেন সমাধান

ইউটিউব মোবাইলে ইন্সটল না হওয়ার অনেক কারণ থাকতে পারে। বিশেষ করে টেকনিক্যাল কিছু কারণেই ইউটিউব অ্যাপ মোবাইলে ডাউনলোড হয় না।

নিম্নে ডাউনলোড না হওয়ার কিছু কারণ ও সমাধান তুলে ধরা হলো। মূলত আমরা এখন ইউটিউব ডাউনলোড হচ্ছে না কেন তার সমাধান গুলো দেওয়ার চেষ্টা করব।

ইন্টারনেট কানেকশন দুর্বল সমস্যার সমাধান

যদি আপনার ওয়াইফাই এর স্পিড খুবই স্লো হয়ে থাকে, সেক্ষেত্রে গুগল প্লে স্টোর সহ যেকোনো মাধ্যম থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন না।

তাই প্রথমে মোবাইল ফোনে ইন্টারনেট স্পিড চেক করুন। ইন্টারনেট স্পিড মিটার অথবা মোবাইলে নিজস্ব স্পিড মিটার দিয়ে ইন্টারনেট স্পিড চেক করতে পারেন।

যদি আপনার কাছে স্পিড খুব স্লো মনে হয়, তাহলে ইন্টারনেট সংযোগ চেঞ্জ করে চেক করুন। চাইলে ইন্টারনেট ডাটা ব্যবহার করে দেখতে পারেন। এক্ষেত্রে খুব সহজেই ইউটিউব অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

আর যদি শুধুমাত্র আপনার মোবাইলে ইন্টারনেট স্পিড স্লো হয়, সেক্ষেত্রে মোবাইল ফোনটি রিস্টার্ট করুন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।

আরো পড়ুনঃ  ইমু ডাউনলোড হচ্ছে না কেন? কার্যকরী সমাধান জানুন

স্টোরেজ স্পেস কমঃ সমাধান

আপনারা হয়তো জেনে গেছেন ফোনের স্টোরেজ কম হওয়ার কারণে কোন অ্যাপ ইন্সটল বা ডাউনলোড করা যায় না। এজন্য মোবাইল ফোনের স্টোরেজ সবসময় খালি রাখার চেষ্টা করুন।

মোবাইল ফোন থেকে অপ্রয়োজনীয় ছবি/ভিডিও ডিলিট করুন। পাশাপাশি ফোন ম্যানেজার অ্যাপ ব্যবহার করে স্টোরেজ খালি করতে পারেন।

এই অ্যাপটি সকল ফোনেই অফিশিয়াল ভাবে ইন্সটল থাকে। এছাড়াও ফাইল ম্যানেজার অ্যাপ থেকে ক্লিন করতে পারেন। এভাবে স্টোরেজ খালি করে যে কোন ধরনের এখন ডাউনলোড করতে পারেন।

Play Store-এর সমস্যা সমাধান

অনেক সময়ই play store অ্যাপটি সঠিকভাবে কাজ করে না। এটি সাধারণত অফিশিয়াল ভাবে হতে পারে। তবে অনেক সময় গুগল প্লে স্টোর অ্যাপটিতে অতিরিক্ত cache ফাইল জমা হওয়ার কারণে ডাউনলোড জনিত সমস্যা হতে পারে। এক্ষেত্রে আপনারা নিচের পদ্ধতি অনুসরণ করে সমস্যার সমাধান করুন।

  • Play Store cache/data clear করুন
  • Play Store আপডেট আছে কিনা দেখুন
  • গুগল প্লে স্টোর অ্যাপ আপডেট করুন

গুগল প্লে স্টোর অ্যাপটি ডাটা ক্লিয়ার করার জন্য প্রথমে ফোনের সেটিং এ যান। সেটিংসে গিয়ে অ্যাপস ম্যানেজমেন্ট অপশন খুঁজে বের করুন।

এপ্স ম্যানেজমেন্ট এ গুগল প্লে স্টোর অ্যাপটি পাবেন। এরপর গুগল প্লে স্টোরটি ক্লিয়ার ডাটা করুন। পুনরায় গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করুন।

দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, আপনি এখন ইউটিউব সহ যেকোনো অ্যাপ ডাউনলোড করতে পারছেন।

Google Play Services সমস্যা সমাধান

গুগল প্লে সার্ভিস অ্যাপটি ফোনে ইন্সটল না থাকলে ইউটিউব চলে না এবং ইন্সটল পর্যন্ত হয় না। তাছাড়াও অনেক সময় এই গুগল প্লে সার্ভিস অ্যাপ আপডেট দেওয়া না থাকলে সমস্যা হয়।

এক্ষেত্রে আপনি Play Services অ্যাপটি আপডেট করুন। এছাড়াও মোবাইলের সেটিংস এ গিয়ে ক্লিয়ার ক্যাচ করতে পারেন।

ডিভাইস কম্প্যাটিবিলিটি সমস্যা সমাধান

আমরা জানি পুরাতন এন্ড্রয়েড ভার্সনের মোবাইল ফোন গুলোতে ইউটিউব চলে না এবং ডাউনলোড হয় না। তবে আপনার মোবাইলে যদি সফটওয়্যার আপডেট এসে থাকে, সেক্ষেত্রে আপডেট করে নিন।

তাহলে হয়তো youtube অ্যাপটি চলতে পারে। অনেকের মোবাইলে প্রতিনিয়ত সফটওয়্যার আপডেট আসতে থাকে। সে ক্ষেত্রে দ্রুত আপডেট করে নিন।

আর আপডেট করার পরেও যদি ইউটিউব না চলে, সেক্ষেত্রে ইউটিউব লাইট ব্যবহার করতে পারেন। তবে বর্তমানে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেও ইউটিউব চালানো যায়।

Google Account সমস্যা সমাধান

যদি গুগল একাউন্ট জনিত সমস্যার কারণে ইউটিউব ডাউনলোড না হয়। সেক্ষেত্রে গুগল একাউন্টটি প্রথমে মোবাইল থেকে লগ আউট করুন।

এরপর পুনরায় একাউন্টটি লগইন করুন। তাহলে আশা করছি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি তাও না হয়, তাহলে অন্য গুগল একাউন্ট প্লে স্টোরে লগইন করুন।

আমার মোবাইলে ইউটিউব চলছে না কেন কারণ ও সমাধান

আমরা বর্তমানে দেখছি অনেকের ফোনে youtube অ্যাপ চলে না। এই সমস্যাটি সাধারণত পুরাতন এন্ড্রয়েড ভার্সনের মোবাইল ফোনগুলোতে হয়ে থাকে।

যারা মূলত অনেক পুরাতন মোবাইল ফোন ব্যবহার করেন, তারা এই সমস্যায় পড়তে পারেন। কারণ পুরাতন ডিভাইস গুলোতে বর্তমানে ইউটিউব সাপোর্ট করে না।

আরো পড়ুনঃ  রকেট একাউন্ট চেক করার কোড - ২০২৫ আপডেটেড

যার ফলে আপনি আপডেট ইউটিউব ডাউনলোড করতে পারবেন না এবং ব্যবহার করতে পারবেন না। তবে আপনার মোবাইল ফোনে যদি অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করার কোন অপশন থাকে,

সেক্ষেত্রে এন্ড্রয়েড ভার্সন আপডেট করুন। তাহলে হয়তো youtube অ্যাপটি চলতে পারে। আর যাদের মোবাইলে সরাসরি ইউটিউব চলে না, তারা ব্রাউজার ব্যবহার করে ইউটিউব ব্যবহার করতে পারেন।

এছাড়াও ইন্টারনেটে বর্তমানে ইউটিউব লাইট পাওয়া যায়, সেটি ব্যবহার করে দেখতে পারেন। সর্বশেষে বলবো আপনার মোবাইলে youtube না চলার বিভিন্ন কারণ থাকতে পারে।

বিশেষ করে ইন্টারনেট জনিত সমস্যার কারণে এই সমস্যা হতে পারে। তাছাড়াও ইউটিউব অ্যাপে প্রয়োজনীয় পারমিশন না দেওয়া থাকলে ইউটিউব চলে না।

সে ক্ষেত্রে প্রয়োজনীয় পারমিশন গুলো দিন। আর যদি ইউটিউব অ্যাপে কোন সমস্যা হয় সেক্ষেত্রে সেটিংসে গিয়ে youtube অ্যাপটি ক্লিয়ার ডাটা করুন এবং পুনরায় ওপেন করুন। তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।

ইউটিউব চালু হচ্ছে না কেন

ইউটিউব চালু না হওয়ার কিছু কারণ রয়েছে যেমনঃ

  • ইন্টারনেট সমস্যা হলে ইউটিউব চালু হয় না
  • ওয়াইফাই বা ইন্টারনেট সংযোগ ধীর গতি সম্পন্ন হলে ইউটিউব চলে না
  • গুগল প্লে সার্ভিস আপডেট না থাকলে youtube চালু হয় না।
  • ইউটিউব অ্যাপটি আপডেট দেওয়া না থাকলে ইউটিউব চলে না
  • ইউটিউব অ্যাপের অফিশিয়াল সমস্যা হলে, কিছু সময়ের জন্য ইউটিউব চলে না।
  • গুগল অ্যাকাউন্ট ইউটিউবে লগইন না থাকলে অনেক সময় চালু হয় না।
  • পুরাতন অ্যান্ড্রয়েড ভার্সন স্মার্টফোনগুলোতে ইউটিউব চালু হয় না
  • ফোনের স্টোরেজ খালি না থাকলে youtube চালু হয় না

উপরোক্ত কারণে আপনি youtube অ্যাপ কোনভাবে চালু করতে পারবেন না। আমরা ইতিমধ্যেই সমাধান দিয়ে দিয়েছি। সেগুলো ভালোভাবে জেনে সমাধান করার চেষ্টা করুন।

ইউটিউব অ্যাপ ডাউনলোড করার উপায়

ইউটিউব অ্যাপ ডাউনলোড করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা। সরাসরি গুগল প্লে স্টোর থেকেই ইউটিউব অ্যাপ ডাউনলোড বা ইন্সটল করতে পারবেন।

এর জন্য গুগল প্লে স্টোর অ্যাপ এ জিমেইল লগইন থাকতে হবে। ডাউনলোড করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে যান এবং সার্চ করুন ইউটিউব লিখে। অথবা সরাসরি ইউটিউব ডাউনলোড করার জন্য Youtube এই লিংকে ক্লিক করুন।

শেষ কথাঃ লেখকের মন্তব্য

প্লে স্টোর থেকে ইউটিউব ডাউনলোড না হওয়ার সমস্যা খুবই সাধারণ, কিন্তু সঠিক কারণ বুঝে সহজেই সমাধান করা যায়।

উপরের প্রতিটি ধাপ অনুসরণ করলে আপনি খুব দ্রুত সমস্যার সমাধান করতে পারবেন। আর আমরা সবসময়ই আপনাদের সাথে আছি, প্রয়োজনে আপনার সমস্যা কমেন্ট করুন। আমরা দ্রুতই সমস্যার সমাধান দিয়ে দেব।

FAQS – প্লে স্টোর থেকে ইউটিউব ডাউনলোড হচ্ছে না কেন

ইউটিউব ডাউনলোড হচ্ছে না কেন?

ইন্টারনেট সমস্যা, স্টোরেজ কম, বা Play Store ত্রুটির কারণে হতে পারে।

Play Store থেকে অ্যাপ ইনস্টল হয় না কেন?

Cache সমস্যা, Google account issue বা pending download থাকতে পারে।

ইউটিউব আপডেট হচ্ছে না কেন?

ডিভাইস কম্প্যাটিবিলিটি বা Play Services সমস্যার কারণে।

Leave a Comment