বর্তমান সময়ে অনেকেই চাকরির পাশাপাশি বা পড়াশোনার ফাঁকে অতিরিক্ত আয়ের উৎস খুঁজছেন। বিশেষ করে যারা মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করেন,
তাদের জন্য প্রতিদিন ৫০০–৭০০ টাকা ইনকাম করা এখন আর অসম্ভব কিছু নয়। সঠিক দক্ষতা এবং ধৈর্য থাকলে আপনি ঘরে বসেই নিয়মিত আয় করতে পারেন।
এই আর্টিকেলে আমরা প্রতিদিন ৫০০ ৭০০ টাকা ইনকাম করার সেরা ৫টি উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
প্রতিদিন ৫০০ ৭০০ টাকা ইনকাম করার উপায়
বর্তমান ডিজিটাল যুগে সকল স্টুডেন্টদের উচিত পড়াশোনার পাশাপাশি অনলাইনে ইনকাম করার চেষ্টা করা। অনলাইনে ইনকাম করা খুবই সহজ,
বিশেষ করে আপনি অনলাইন থেকে প্রতিদিন ৩০০ ৪০০ টাকা আয় করতে পারবেন। আবার সহজ কিছু উপায় অনুসরণ করে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা ইনকাম করা সম্ভব।
অনলাইন থেকে উপার্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে, পাশাপাশি টেকনিক ও প্রযুক্তিগত জ্ঞান প্রয়োগ করে ইনকাম করতে হবে। যদি আপনার ইনকাম করার বিষয়গুলোতে ধারণা না থাকে, তাহলে কখনোই আপনি আয় করতে পারবেন না।
অবশ্যই পড়ুনঃ
আমি নিজেই স্টুডেন্ট হয়ে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করে থাকি। আবার ইনকাম অনেক সময় বৃদ্ধি পায়। একাধিক উপায়ে কাজ করলে প্রতিদিন ৫০০ ৭০০ টাকা ইনকাম করা যায়।
নিম্নে আমরা কয়েকটি সেরা উপায় আপনাদের জানিয়ে দেবো, যেগুলো হয়তো আপনার অনলাইন আর্নিং এর ক্ষেত্রে কাজে লাগবে। চলুন এবার বিস্তারিত দেখে আসা যাক।
১. ফ্রিল্যান্সিং করে প্রতিদিন ৫০০ ৭০০ টাকা ইনকাম
ফ্রিল্যান্সিং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অনলাইন আয়ের মাধ্যমগুলোর একটি। আপনি যদি কোনো একটি দক্ষতা শিখে ফেলতে পারেন, তাহলে প্রতিদিন ৫০০–৭০০ টাকা ইনকাম করা খুবই সহজ হয়ে যায়।
আর ফ্রিল্যান্সিং এর অনেকগুলো সেক্টর রয়েছে। বিশেষ করে অনেকগুলো সহজ কাজ আছে যেগুলো সহজেই শেখা যায়। ফ্রিল্যান্সিংয়ের বিষয়গুলো শিখতে খুব বেশি দক্ষতার বা যোগ্যতার প্রয়োজন হয় না।
আপনার পড়ালেখার ডিগ্রী না থাকলেও আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন এবং ফ্রিল্যান্সিং করেই মার্কেটপ্লেস থেকে আনলিমিটেড আয় করতে পারবেন। বর্তমান সময়ে অনেক বেকার যুবকেরা ফ্রিল্যান্সিং শিখে স্বাবলম্বী হচ্ছে।
এছাড়া অনেকে ফ্রিল্যান্সিং অন্যদের শিখাচ্ছে এবং কোর্স বিক্রি করে ইনকাম পর্যন্ত করছে। তবে আপনার কাজ হল ফ্রিল্যান্সিং শেখা এবং ফ্রিল্যান্সিং করে ইনকাম করা।
ফ্রিল্যান্সিং অনেক ভাবে শেখা যায়। সহজ কথায় আপনি যেকোনো বিশ্বস্ত প্ল্যাটফর্ম বা প্রতিষ্ঠান থেকে কোর্স ফি দিয়ে শিখতে পারেন।
তবে আপনি চাইলে কিছুটা পরিশ্রম করে youtube দেখেই ফ্রিতে শিখতে পারেন। ইউটিউবে ফ্রিল্যান্সিং এর কাজের লক্ষ লক্ষ ভিডিও রয়েছে।
আপনার যদি ভিডিও দেখে শেখার আগ্রহ থাকে, তাহলে আপনি ফ্রিতেই ফ্রিল্যান্সিং শিখে আয় করতে পারবেন। ফ্রিল্যান্সিং সেক্টরের অনেকগুলো সহজ কাজ আছে যেমনঃ
- কনটেন্ট রাইটিং
- গ্রাফিক ডিজাইন
- ডাটা এন্ট্রি
- ভিডিও এডিটিং
- ডিজিটাল মার্কেটিং
- ওয়েব ডিজাইন
উপরোক্ত সহজ কাজগুলোর যেকোনো একটিতে আপনি দক্ষ হলে ইনকাম শুরু করতে পারবেন। সরাসরি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস একাউন্ট খুলে কাজের অর্ডার নিতে পারবেন।
নতুন ফ্রিল্যান্সাররা প্রতিদিন হয়তো মার্কেটপ্লেস থেকে ৫০০ থেকে ৭০০ টাকা বা ১ হাজার টাকার বেশি আয় করতে পারবেন।
তবে অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা সাধারণত দুই হাজার টাকার বেশি রেগুলার ইনকাম করে থাকে। আর যদি বড় প্রজেক্ট পেয়ে থাকেন, তাহলে এককালীন ৫০ থেকে ১ লক্ষ টাকার বেশি আয় করা যায়।
এজন্য সকলকে বলবো ঘরে অযথা বসে না থেকে, ফ্রিল্যান্সিং স্কিল শিখুন। আর ফ্রিল্যান্সিং পুরোপুরিভাবে শিখতে পারলেই আপনি এটি পেশাদার ক্যারিয়ার হিসেবে নিতে পারেন।
বর্তমানে ফ্রিল্যান্সিং করেই অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে জীবিকা নির্বাহ করছে। তাই অযথা চাকরির পিছনে ছুটার দরকার নেই। তবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে প্রাথমিক অবস্থায় ছোট ছোট ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখুন এবং সেগুলো করে ডেইলি ইনকাম করুন।
আমি নিজেই কনটেন্ট রাইটিং সার্ভিস দিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে ডেইলি আয় করে থাকি। আপনার ইচ্ছা থাকলে এই সহজ উপায়টি অনুসরণ করে ডেইলি ৪০০ ৫০০ টাকা ইনকাম শুরু করতে পারেন।
২. কনটেন্ট রাইটিং
যারা লেখালেখি পছন্দ করেন, তাদের জন্য কনটেন্ট রাইটিং একটি চমৎকার আয়ের সুযোগ। বিশেষ করে যাদের লেখালেখি করার অভ্যাস আছে তারাই এই কাজটি করতে পারবেন।
অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে ভাবেন এবং সেই বিষয়গুলো নিয়ে গুছিয়ে লিখতে পারেন। তারাই এই আর্টিকেল রাইটিং করে ইনকাম করতে পারবে। কারণ আর্টিকেল লিখতে হলে অনেক চিন্তাভাবনা করে লিখতে হয়।
পাশাপাশি অনেক রিসার্চ করে তথ্য সংগ্রহ করতে হয়। এছাড়াও আর্টিকেল রাইটিং করার নিয়ম রয়েছে। সেগুলো জানলেই আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং করে বিভিন্ন ওয়েবসাইট বা মার্কেটপ্লেস থেকে উপার্জন করতে পারবেন।
মাত্র একটি বাংলা আর্টিকেল লিখেই ডেইলি ২৫০ টাকার বেশি আয় করা সম্ভব। আর যদি আপনি ডেইলি ৩ থেকে ৪টি আর্টিকেল লিখে দিতে পারেন, তাহলে হয়তো প্রতিদিন ৫০০ ৭০০ টাকা ইনকাম করতে পারবেন।
বর্তমানে অনেক ওয়েবসাইট এবং ব্লগ মালিক বাংলা ও ইংরেজি কনটেন্ট রাইটার খুঁজছেন। আপনি তাহলে সেই ওয়েবসাইট ও ব্লগ মালিকের সাথে যোগাযোগ করে কন্টেন্ট রাইটিং জব নিতে পারেন।
কনটেন্ট রাইটিং জব করে বিকাশের মাধ্যমেই পেমেন্ট নেওয়া যায়। বিভিন্ন ওয়েবসাইটে প্রতিদিন পেমেন্ট করে থাকে। আবার অনেকগুলো প্ল্যাটফর্ম সাপ্তাহিক পেমেন্ট দেয়।
আমার জানামতে বেশিরভাগ প্লাটফর্মে মাসিক পেমেন্ট দিয়ে থাকে। আমি নিজেই একটি বাংলা ওয়েবসাইটে আর্টিকেল রাইটিং জব করে থাকি। তারা আমাকে বিকাশের মাধ্যমে প্রতি মাসের শেষে পেমেন্ট দিয়ে থাকে।
এটি আমার পার্ট টাইম ইনকামের মাধ্যম, কারণ আমি পড়াশোনা পাশাপাশি এই কাজটি করি। আপনি চাইলে আর্টিকেল রাইটিং কাজ করে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা বা তার বেশি ইনকাম করতে পারেন। আর্টিকেল রাইটিং জব পাওয়ার অনেক সাইট আছে যেমনঃ
- অর্ডিনারি আইটি
- টেকটিউন্স
- ট্রিকবিডি
- ফাইবার ডট কম
- এসপ্রাইভেট ডট কম
আরো অনেক ওয়েবসাইট রয়েছে, যারা আর্টিকেল রাইটিং জব দিয়ে থাকে। তবে আপনি টেকটিউন্স প্লাটফর্মটিতে সরাসরি আর্টিকেল রাইটিং করে আয় করতে পারবেন।
এছাড়াও অর্ডিনারি আইটি সাইটে আর্টিকেল রাইটিং জব পাওয়া যায়। তবে আপনাকে প্রথমে আর্টিকেল রাইটিং জবের জন্য ইন্টারভিউ বা টেস্ট দিতে হবে।
যদি আপনি টেস্টে পাস করেন, তাহলেই অর্ডিনারি আইটি প্লাটফর্মে আর্টিকেল রাইটিং জব করে ইনকাম করতে পারবেন।
এছাড়াও ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইবারেও ইংরেজি আর্টিকেল লিখে প্রচুর ইনকাম করা যায়। এক্ষেত্রে হয়তো আপনার ইংরেজিতে আর্টিকেল লেখার দক্ষতা থাকতে হবে।
যেহেতু অনেকেই ইংরেজিতে আর্টিকেল লিখতে পারেন না, তারা চাইলে বাংলাতে আর্টিকেল লেখালেখি করে আয় করতে পারেন।
৩. মাইক্রোটাস্ক করে প্রতিদিন ৫০০ ৭০০ টাকা ইনকাম
প্রতিদিন ৫০০ ৭০০ টাকা অনলাইন থেকে ইনকাম করতে চাইলে, মাইক্রোটাস্ক ওয়েবসাইট গুলোতে কাজ শুরু করতে পারেন। এই ধরনের ওয়েবসাইট গুলোতে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ করার বিনিময়ে ইনকাম করতে পারে।
আর এইসব প্ল্যাটফর্মে ১০০% পেমেন্ট পাওয়া যায়। যদি আপনি বিশ্বস্ত প্লাটফর্মে কাজ করেন তাহলে পেপাল ও গিফট কার্ডের মাধ্যমে রিসিভ করতে পারবেন।
এই সকল প্লাটফর্মে বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ করা যায়, যেগুলো করতে হলে যোগ্যতা বা দক্ষতার প্রয়োজন হয় না। কাজগুলো হলোঃ
- সার্ভে পূরণ করা
- ডাটা এন্ট্রি
- ট্রান্সক্রিপশন
- ইমেইল পড়া
- অনলাইন রিসার্চ
- গেম খেলা
- বিজ্ঞাপন দেখা
- ভিডিও দেখা
সঠিক প্ল্যাটফর্ম বাছাই করে কাজ করতে পারলে কিছু পরিমাণ ডলার আর্নিং করা সম্ভব। যেহেতু বিদেশি সাইট সে ক্ষেত্রে ডলার পেমেন্ট পাবেন।
আমার জানামতে এই সকল সাইট থেকে খুব বেশি আয় হয় না। যদি আপনি একাধিক সাইটে কাজ করতে পারেন। তাহলে হয়তো দিনে ৫০০ টাকার বেশি রোজগার করতে পারবেন।
এছাড়া অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেখানে বেশি বেশি সময় দিয়ে কাজ করলে ইনকাম অনেক বেশি হয়। যদিও কাজগুলো করতে অনেক সময় লাগে এবং পড়াশোনার পাশাপাশি এত সময় দিয়ে কাজ করা সম্ভব নয়।
তবে ক্ষেত্রে আপনারা একাধিক সাইটে একাউন্ট খুলে কিছু সময় দিয়ে কাজ করবেন। অনেকগুলো প্ল্যাটফর্মে শুধুমাত্র সার্ভে করেই মাত্র দুই মিনিটে দুই ডলারের বেশি আয় করা যায়। এভাবে একাধিক ওয়েবসাইটে কাজ করলে প্রতিদিন সহজেই ৫০০ থেকে ৭০০ টাকা উপার্জন করতে পারবেন।
বর্তমানে অনেকেই অনলাইনে দিনে ৫০০ টাকা ইনকাম করার apps ব্যবহার করে প্রতিদিন টাকা রোজগার করছে।
তাহলে আপনারা কেন অযথা বসে আছেন, পড়াশুনার পাশাপাশি বা অন্যান্য কাজের পাশাপাশি মাত্র দুই থেকে তিন ঘন্টা সময় ব্যয় করেই এ সকল সাইটগুলোতে ছোট ছোট কাজ করে ইনকাম শুরু করতে পারেন।
ইনকামের উপার্জিত অর্থ পেপাল ও পেয়েও নিয়ার এর মাধ্যমে রিসিভ করতে পারবেন। বর্তমানে সেরা কয়েকটি মাইক্রোটাস্ক করে ইনকাম করার সাইট হলঃ
- ySense
- Workup job
- sportgigs
- pollpay
- Swagbucks
- inboxdollar
৪. ফেসবুক পেজ ও ভিডিও থেকে আয়
বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করেই বিভিন্ন উপায়ে ইনকাম করা সম্ভব। বিশেষ করে কন্টেন্ট বানিয়ে প্রচুর ইনকাম করা যায়। ভিডিও কনটেন্ট বানানোর মাধ্যমে ভিউজ নিয়ে মনিটাইজেশনের মাধ্যমে আয় শুরু করতে পারেন।
একবার মনিটাইজেশন পেলে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসলে প্রতিদিন ২০০ ৩০০ ডলারের বেশি আয় করতে পারবেন। প্রথম থেকে হয়তো কম ইনকাম আসতে পারে।
তবে আপনার ভিডিও টপিক বেশি আকর্ষণীয় ও ভাইরাল হলে ইনকাম বৃদ্ধি পেতে থাকবে। ফেসবুকে ভিডিও কনটেন্ট বানানো ছাড়াও sponsorship এর মাধ্যমে উপার্জন করতে পারেন।
এর জন্য আপনার ফেসবুক পেজে প্রচুর ফ্যান ফলোয়ার থাকতে হবে। যার ফলে আপনি ব্যান্ড প্রমোশন করে দেওয়ার মাধ্যমে ৫০ থেকে ১ লক্ষ টাকার বেশি প্রতিদিন অথবা মাসে আয় করতে পারবেন।
সঠিক কৌশল, ধৈর্য এবং নিয়মিত কাজ করলে ফেসবুক ব্যবহার করেও প্রতিদিন ৫০০ ৭০০ টাকা ইনকাম করা সম্ভব।
৫. অ্যাফিলিয়েট মার্কেটিং করে
অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অন্য কোম্পানির পণ্য বা সেবা প্রচার করে কমিশন আয় করা। আর এটি বর্তমানে অনলাইন ইনকামের সবচেয়ে জনপ্রিয় ও effective method।
এই উপায়ে আপনারা যে কোন কোম্পানির প্রোডাক্ট এর প্রমোশন করে দেওয়ার মাধ্যমে কমিশন অর্জন করতে পারবেন। আর এটি অন্যতম প্যাসিভ ইনকামের পদ্ধতি।
একবার প্রোডাক্ট প্রচার বা প্রমোশন করতে পারলেই আনলিমিটেড দীর্ঘদিন ধরে ইনকাম হতে থাকে। আপনাকে আর বারবার কাজ করতে হয় না। এই পদ্ধতিতে আয় করার জন্য আপনাকে বিশ্বস্ত affiliate platform নির্বাচন করতে হবে।
আপনারা কিন্তু বিদেশি ও বাংলাদেশি প্লাটফর্ম গুলোতে এই মার্কেটিং কাজটি করতে পারেন। বিশেষ করে দারাজ ও এমাজন প্ল্যাটফর্ম গুলোতে এই কাজটি পাওয়া যায়। প্রথমে আপনাকে প্ল্যাটফর্ম গুলোতে অ্যাকাউন্ট খুলতে হবে।
এরপর আপনি যেই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, সেই প্রোডাক্টের ক্যাটাগরি নির্বাচন করুন এবং প্রচুর মার্কেটিং করতে থাকুন।
বর্তমানে এফিলিয়েট মার্কেটিং করার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম গুলো হলঃ
- Amazon
- ClickBank
- Daraz
- sopify
- putulhost
- hostinger
উপরোক্ত প্লাটফর্ম গুলোতে এই এফিলিয়েট মার্কেটিং পদ্ধতিতে প্রতিদিন ৫০০ ৭০০ টাকা ইনকাম করুন। প্রচুর রেফার ও মার্কেটিং করতে পারলেই দীর্ঘদিন আয় করা যায়।
উপসংহার
বর্তমান ডিজিটাল যুগে প্রতিদিন ৫০০–৭০০ টাকা ইনকাম করা কঠিন নয়, তবে এর জন্য প্রয়োজন ধৈর্য, নিয়মিত কাজ এবং সঠিক দক্ষতা।
আপনি যদি আজ থেকেই একটি নির্ভরযোগ্য পদ্ধতি বেছে নিয়ে কাজ শুরু করেন, তাহলে অল্প সময়ের মধ্যেই অতিরিক্ত আয়ের একটি ভালো উৎস তৈরি করতে পারবেন।
মূল কথা হলো, দ্রুত ধনী হওয়ার চিন্তা না করে দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দিন। দীর্ঘমেয়াদে সেটিই আপনাকে স্থায়ী আয়ের পথ দেখাবে।
FAQs – প্রতিদিন ৫০০ ৭০০ টাকা ইনকাম
প্রতিদিন ৫০০–৭০০ টাকা ইনকাম করা কি সম্ভব?
হ্যাঁ, সঠিক দক্ষতা এবং নিয়মিত কাজ করলে এটি সম্ভব। কোন উপায়ে সবচেয়ে দ্রুত আয় করা যায়?
ফ্রিল্যান্সিং এবং কনটেন্ট রাইটিংয়ের মাধ্যমে তুলনামূলক দ্রুত আয় করা যায়। মোবাইল দিয়ে কি প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করা সম্ভব?
হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং, কনটেন্ট তৈরি এবং ছোট অনলাইন কাজের মাধ্যমে সম্ভব। কোনো টাকা বিনিয়োগ ছাড়াই কি আয় করা যায়?
হ্যাঁ, ফ্রিল্যান্সিং, কনটেন্ট রাইটিং এবং অনলাইন মাইক্রো জবের মাধ্যমে বিনিয়োগ ছাড়াই আয় করা যায়।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






