বর্তমান সময়ে অনলাইনে ভিডিও দেখার পাশাপাশি অফলাইনে সংরক্ষণ করার চাহিদাও অনেক বেড়েছে। অনেক ব্যবহারকারী বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ভিডিও শেয়ারিং সাইট থেকে ভিডিও ডাউনলোড করার জন্য ভিটমেট অ্যাপ ব্যবহার করেন।
আবার অনেকে অরজিনাল vidmate অ্যাপস ডাউনলোড করতে পারেন না। আর এজন্যই আজকের আর্টিকেলে ভিটমেট অ্যাপস ডাউনলোড করার উপায় ও অ্যাপটির ফিচার সহ সুবিধা সম্পর্কে আলোচনা করব।
যাতে আপনি অ্যাপটির সুবিধা, ফিচার, ডাউনলোড পদ্ধতি এবং ব্যবহারের সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারেন।
ভিটমেট অ্যাপ কী?
ভিটমেট হল জনপ্রিয় একটি ভিডিও ডাউনলোডার অ্যাপ।যা বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিও, মিউজিক এবং অন্যান্য মিডিয়া ফাইল ডাউনলোড করতে সাহায্য করে।
মূলত এই অ্যাপসের মাধ্যমে যে কোন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। আর এটি একটি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস। অর্থাৎ মোবাইল ফোনে এই অ্যাপটি ইন্সটল করে ব্যবহার করা যাবে।
অবশ্যই পড়ুনঃ ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
এছাড়াও সহজ ইন্টারফেস এবং দ্রুত ডাউনলোড সুবিধার কারণে এটি অনেক ব্যবহারকারীর কাছে পরিচিত। আর এই কারণেই আপনারা vidmate অ্যাপ ডাউনলোড করতে চেয়ে থাকেন।
অবশ্যই পড়ুনঃ আমি এখন কোথায় আছি? এক ক্লিকেই নিজের বর্তমান লোকেশন জানুন
ভিটমেট অ্যাপ কিভাবে ডাউনলোড করা যায় এবং কি কি সুবিধা পাবেন তা নিয়ে থাকছে আজকের আর্টিকেলে বিস্তারিত।
ভিটমেট অ্যাপস ডাউনলোড করার কারণ
ভিটমেট ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হওয়ার কিছু প্রধান কারণ হলো:
- দ্রুত গতিতে ভিডিও ডাউনলোড করা যায়।
- সরাসরি ভিডিও পর্যন্ত দেখতে পারবেন
- ভিডিও দেখার পাশাপাশি মুভি ও সিরিজ দেখা যায়।
- বিভিন্ন ভিডিও কোয়ালিটি নির্বাচন করার সুবিধা রয়েছে।
- ভিডিওকে অডিও ফরম্যাটে রূপান্তর করা যায়।
- একাধিক ফাইল একসঙ্গে ডাউনলোড করা সম্ভব।
- ভিডিও ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করার সুবিধা রয়েছে।
- আর অ্যাপটির সাইজ তুলনামূলক কম, যার ফলে নিম্নমানের স্মার্টফোনে ব্যবহার করা যায়।
- ব্যবহার করা তুলনামূলকভাবে সহজ।
উপরোক্ত কারণে অনেকে ভিটমেট অ্যাপস ব্যবহার করে থাকেন। বিশেষ সুবিধা ও ফিচার রয়েছে বলেই এই অ্যাপটি বর্তমানে বেশ পরিচিত লাভ করেছে।
ভিটমেট অ্যাপের প্রধান ফিচার
Vidmate অ্যাপ এর অনেকগুলো বিশেষ ফিচার রয়েছে, এই ফিচারগুলোর কারণে সকলে এই অ্যাপটি ব্যবহার করতে চাই। নিম্নে ভিটমেট অ্যাপের প্রধান ফিচারগুলো আলোচনা করা হলোঃ
১. HD ভিডিও ডাউনলোড
ব্যবহারকারীরা বিভিন্ন রেজোলিউশনে ভিডিও ডাউনলোড করতে পারেন। ইন্টারনেট স্পিড ও স্টোরেজ অনুযায়ী ভিডিও কোয়ালিটি নির্বাচন করা যায়।
অবশ্যই পড়ুনঃ ফ্রী ফায়ার ভয়েস চেঞ্জ অ্যাপ
বিশেষ করে ৬ কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারবেন। সর্বোচ্চ 8K পর্যন্ত ভিডিও ডাউনলোড করা যাবে। এছাড়াও 1080p ও MP4 ভিডিও গুলো ডাউনলোড করতে পারবেন।
২. MP3 ডাউনলোড সুবিধা
ভিডিওর অডিও অংশ আলাদাভাবে সংরক্ষণ করার সুযোগ রয়েছে, যা গান বা পডকাস্ট শুনতে সুবিধাজনক। মূলত ভিডিওর অডিও ফরমেট ডাউনলোড করতে পারবেন।
যারা অডিও গান শুনতে চান, তারা এই অ্যাপ ব্যবহার করে অডিও গান বা ভিডিও ডাউনলোড করতে পারেন।
৩. বিল্ট-ইন ব্রাউজারঃ ভিটমেট অ্যাপস ডাউনলোড
অ্যাপের মধ্যেই ওয়েবসাইট ব্রাউজ করে ভিডিও খুঁজে পাওয়া যায় এবং দ্রুত ডাউনলোড করা যায়। তাদের অ্যাপের মধ্যেই ব্রাউজার সেকশন রয়েছে।
অবশ্যই পড়ুনঃ ফেসবুক লাইট সহ ফ্রি ফেসবুক চালানোর কার্যকর উপায়
যেখানে বিভিন্ন ভিডিওর লিংক পেস্ট করে সরাসরি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ব্রাউজিং করা যাবে। অন্যান্য ভিডিও সার্চ করতে পারবেন।
৪. ডাউনলোড ম্যানেজার
ডাউনলোড হওয়া ফাইলগুলো সহজে ম্যানেজ করা যায় এবং প্রয়োজনে ডাউনলোড পুনরায় শুরু করা যায়। বিশেষ করে ইন্টারনেট চলে গেলেও ডাউনলোড পরবর্তীতে শুরু করা যায়।
অনেকগুলো অ্যাপে ইন্টারনেট চলে গেলে সাধারনত ভিডিও ডাউনলোড পরবর্তীতে করা যায় না।
তবে এখানে আপনি ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হলেও ভিডিও ডাউনলোড pause করে রাখতে পারবেন এবং পরবর্তীতে একই জায়গা থেকে ডাউনলোড করা যায়।
ভিটমেট অ্যাপস ডাউনলোড করার পদ্ধতি
ভিটমেট সাধারণত কিছু অফিসিয়াল অ্যাপ স্টোরে পাওয়া নাও যেতে পারে। তাই ডাউনলোড করার সময় অবশ্যই বিশ্বস্ত উৎস ব্যবহার করতে হবে। তবে আপনি ব্রাউজার থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পদ্ধতিঃ
- প্রথমে যেকোন ব্রাউজারে যান
- এবার ব্রাউজারে vidmate লিখে সার্চ করুন
- প্রথমেই vidmate ডাউনলোডের একটি অফিসিয়াল সাইট পেয়ে যাবেন।
- সেখান থেকে vidmate অ্যাপটি ডাউনলোড করুন।

Vidmate অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে ইন্সটল করার জন্য স্মার্ট ফোনে কিছু পারমিশন চালু করতে হয়। নিম্নে অ্যাপ ইন্সটল করার ধাপসমূহ দেওয়া হলঃ
- মোবাইলের সেটিংস থেকে প্রয়োজন হলে অজানা উৎস (Unknown Sources) ইনস্টলেশনের অনুমতি দিন।
- APK ফাইল ইনস্টল করুন।
- অ্যাপটি খুলে প্রয়োজনীয় পারমিশন প্রদান করুন।
- এরপর ভিডিও বা অডিও ডাউনলোড শুরু করুন।
ভিটমেট ব্যবহারের সুবিধা
Vidmate অ্যাপটি ব্যবহারে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। বিশেষ করে অ্যাপটি ব্যবহার করে সরাসরি ভিডিও প্লে করা যায়।
ভিডিও ডাউনলোডের পাশাপাশি অডিও পর্যন্ত ডাউনলোড করতে পারেন। এছাড়াও আরো অনেক ধরনের সুযোগ-সুবিধা রয়েছে যেমনঃ
- অফলাইনে ভিডিও দেখার সুযোগ।
- মোবাইল ডেটা সাশ্রয় হয়।
- দ্রুত ডাউনলোড স্পিড।
- একাধিক ফরম্যাট সাপোর্ট করে।
- সহজ ইন্টারফেস
- একাধিক ভিডিও একসাথে ডাউনলোড করা যায়।
ভিটমেট ব্যবহারের সময় সতর্কতা
ভিটমেট বা যেকোনো তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরিঃ
- শুধুমাত্র বিশ্বস্ত উৎস থেকে অ্যাপ ডাউনলোড করুন।
- কপিরাইট আইন মেনে ভিডিও ডাউনলোড করুন।
- ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করুন।
- নিয়মিত অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।
ভিটমেট অ্যাপস ডাউনলোড কি নিরাপদ?
ভিটমেটের নিরাপত্তা মূলত নির্ভর করে আপনি কোথা থেকে অ্যাপটি ডাউনলোড করছেন তার ওপর। অজানা বা সন্দেহজনক ওয়েবসাইট থেকে APK ফাইল ডাউনলোড করলে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে।
তাই সবসময় বিশ্বস্ত উৎস ব্যবহার করা উচিত। আর অ্যাপ গুলো ডাউনলোড করার পর সিকিউরিটি চেকআপ করে নিবেন। বর্তমানে প্রতিটি ফোনেই সিকিউরিটি চেকাপের ফিচার থাকে।
এই ফিচারটি ব্যবহার করে অ্যাপসটি স্ক্যান করে নিবেন। যদি অ্যাপে সমস্যা থাকে, তাহলে ডিটেক্ট হবে। পাশাপাশি অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়েও স্ক্যান করতে পারেন।
আর এন্টিভাইরাস সফটওয়্যার সাধারণত বর্তমানে ফোনগুলোতে দেওয়া থাকে। তাই এই ফিচারগুলো ব্যবহার করে অ্যাপসগুলো স্ক্যান করুন।
উপসংহার
ভিটমেট অ্যাপস ডাউনলোড ডাউনলোড করার পদ্ধতি গুলো জানিয়ে দিয়েছি। আশা করছি আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছেন।
যারা ভিডিও ডাউনলোড করতে চান বা সংরক্ষণ করতে চান, তারা চাইলে স্মার্টফোনের জন্য ভিটমেট সহ অন্যান্য ভিডিও ডাউনলোডার অ্যাপস গুলো ব্যবহার করতে পারেন।
ভিটমেট অ্যাপের স্পেশাল ফিচারের কারণে এই অ্যাপটি বর্তমানে অধিক জনপ্রিয়। তবে অ্যাপটি ব্যবহারের সময় নিরাপত্তা, কপিরাইট এবং ডিভাইসের সুরক্ষার বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে।
সঠিক উৎস থেকে অ্যাপ ডাউনলোড করলে এবং দায়িত্বশীলভাবে ব্যবহার করলে ভিটমেট আপনার ভিডিও ডাউনলোডের অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলতে পারে।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






