বর্তমানে আমরা সকলেই পড়াশোনা শেষ করে জব করার চিন্তা ভাবনা করে থাকি। তবে বর্তমান সময়ে জব পাওয়া খুব কঠিন হয়ে পড়ে।
খুব কম সংখ্যক ব্যক্তিরাই জব পাই, আর বাকি যুবক ছেলে মেয়েরা বেকার বসে থাকে। যারা বাড়িতে বেকার বসে থাকেন, তারা কিন্তু চাইলে কম টাকা দিয়ে অর্থাৎ ১০ হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করতে পারেন।
এই আধুনিক যুগে ব্যবসা করার অনেক আইডিয়া পেয়ে যাবেন। যার ফলে আপনি ব্যবসা করে আর্থিকভাবে সফল হতে পারবেন।
ব্যবসা করতে খুব বেশি পুজি দরকার হয় না, দরকার হয় শুধুমাত্র কৌশল এবং ব্যবসা করার মানসিকতা।
আজ আমরা ১০ হাজার টাকায় শুরু করা যায় এমন সেরা কয়েকটি ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর ফলে আপনি নিজের ইচ্ছামত ব্যবসাগুলো সিলেক্ট করে ইনকাম করতে পারবেন।
১০ হাজার টাকা ইনভেস্ট করে ইনকাম করা কি সম্ভব?
অনেকেই মনে করেন ব্যবসা বা বিনিয়োগ শুরু করতে লাখ লাখ টাকা লাগে। বাস্তবে বিষয়টি পুরোপুরি সত্য নয়। বর্তমানে মাত্র ১০ হাজার টাকা ইনভেস্ট করে ইনকাম শুরু করার মতো অনেক সুযোগ রয়েছে।
বিশেষ করে অনলাইন ব্যবসা, ডিজিটাল সার্ভিস, ছোটখাটো ট্রেডিং কিংবা স্থানীয় চাহিদাভিত্তিক ব্যবসার মাধ্যমে নিয়মিত আয় করা সম্ভব।
তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে কোনো ব্যবসা বা বিনিয়োগ শতভাগ ঝুঁকিমুক্ত নয়। তাই টাকা বিনিয়োগ করার আগে বাজার, চাহিদা এবং নিজের দক্ষতা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া জরুরি।
এই আর্টিকেলে এমন ৭টি বাস্তবসম্মত উপায় তুলে ধরা হয়েছে, যেগুলো কম মূলধনে শুরু করা যায় এবং সঠিক পরিকল্পনা থাকলে ধীরে ধীরে ভালো আয়ের উৎসে পরিণত হতে পারে।
১০ হাজার টাকা ইনভেস্ট করে ইনকাম করার উপায়
১০ হাজার টাকায় কিন্তু অনেক ধরনের ব্যবসা শুরু করা যায়। তবে সব ধরনের ব্যবসা করলে লাভবান হওয়া যায় না।
আমার জানা মতে এমন কিছু ব্যবসা রয়েছে যেগুলো করলে ব্যবসা থেকে ভালো পরিমাণ লাভ করা সম্ভব। আর সেই ব্যবসাগুলো সম্পর্কেই কিছুটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব।
অবশ্যই পড়ুনঃ
- ঘরে বসেই ওয়েবসাইট ভিজিট করে ইনকাম? সত্যিই সম্ভব!
- অনলাইন আয় বিডি পেমেন্ট বিকাশ উইথড্র: সেরা ৫টি অ্যাপস (২০২৬)
- কম বিনিয়োগে শুরু করার ১২টি আধুনিক ব্যবসার আইডিয়া
যাতে করে আপনি বেকার সময়ে মাত্র ১০ হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করে ইনকাম করতে পারেন। নিম্নে ব্যবসার আইডিয়াগুলো জানানো হলোঃ
১. অনলাইন রিসেলিং ব্যবসা
বর্তমানে কম মূলধনে সবচেয়ে জনপ্রিয় ব্যবসাগুলোর একটি হলো অনলাইন রিসেলিং।এক্ষেত্রে আপনাকে নিজে পণ্য উৎপাদন করতে হবে না।
পাইকারি বাজার বা সরবরাহকারীর কাছ থেকে কম দামে পণ্য কিনে Facebook, TikTok, Instagram অথবা নিজের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারবেন।
এছাড়াও সরাসরি পণ্য ক্রয় না করে ডপ শিপিং এর মাধ্যমে বেশি দামে বিক্রি করে অনলাইন থেকে আয় করতে পারেন।
ড্রপ শিপিং সাধারণত বিদেশি বা আন্তর্জাতিক অনলাইন শপিং প্ল্যাটফর্ম গুলোতে করা যায়। সেখানে আপনি তাদের প্রোডাক্টগুলো বেশি দামে বিক্রি করে দিয়ে ভালো পরিমান কমিশন আয় করতে পারবেন।
তবে সরাসরি প্রোডাক্ট বিক্রি করেও লাভ করা যায়। এক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট ক্রয় করতে হবে না। আপনি সরাসরি প্রোডাক্টের অর্ডার নিয়ে ডেলিভারি দিয়ে আয় করতে পারবেন।
এছাড়াও বাংলাদেশ থেকে বিভিন্ন অনলাইন শপিং প্ল্যাটফর্মে এই উপায়ে আয় করা যায়। আপনি সরাসরি তাদের কাছ থেকে পাইকারি মূল্যে প্রোডাক্ট অর্ডার নিতে পারেন অথবা প্রোডাক্ট না কিনে সেগুলোর প্রমোশন করতে পারেন।
প্রথমত আপনাকে এই উপায়ে ইনকাম করার জন্য প্ল্যাটফর্ম গুলোর সাথে চুক্তি করে নিতে হবে। চুক্তি হবে আপনি তাদের প্রোডাক্ট বিক্রি করে দিবেন, এর বিনিময়ে আপনাকে ভালো পরিমাণ কমিশন দিতে হবে।
এই টাইপের চুক্তি করার পরেই আপনি প্রোডাক্ট না ক্রয় করেও আয় শুরু করতে পারবেন। এছাড়াও সরাসরি নিজে পাইকারি কম মূল্য প্রোডাক্ট ক্রয় করে বিক্রি শুরু করতে পারেন। এক্ষেত্রে বেশি বিনিয়োগের দরকার হয় না।
মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করেই মালামাল স্টক করা যায়। এখন অনেকের প্রশ্ন থাকে কি কি প্রোডাক্ট বিক্রি করব। মূলত বাজারে ডিমান্ড রয়েছে এমন টাইপের প্রোডাক্ট সংগ্রহ করুন এবং বিক্রি করুন।
কী বিক্রি করবেন?
- কসমেটিকস
- কিচেন আইটেম
- মোবাইল অ্যাক্সেসরিজ
- টি-শার্ট
- ব্যাগ
- হোম ডেকোর
আনুমানিক বিনিয়োগঃ
- পণ্য ক্রয়: ৮,০০০ টাকা
- প্যাকেজিং: ১,০০০ টাকা
- মার্কেটিং: ১,০০০ টাকা
মাসিক লাভঃ ১৫,০০০–৪০,০০০ টাকা (বিক্রির উপর নির্ভরশীল)। বেশি বেশি প্রোডাক্ট বিক্রি করতে পারলে বেশি লাভ করতে পারবেন। তবে ধীরে ধীরে বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে লাভের পরিমাণ বাড়াতে পারেন।
২. ফুড ডেলিভারি বা হোমমেড খাবারের ব্যবসা
আপনি যদি ভালো রান্না করতে পারেন, তাহলে মাত্র ১০ হাজার টাকা দিয়েই একটি ছোট ফুড ব্যবসা শুরু করতে পারেন। ফুড ব্যবসা শুরু করার জন্য বেশি কিছু জানার দরকার হয় না।
শুধুমাত্র রান্না করা জানলেই ফুড ব্যবসা শুরু করা যায়। পাশাপাশি ছোটখাট বিনিয়োগের প্রয়োজন হয়। মাত্র ১০ হাজার টাকা ইনভেস্ট করেই এই ব্যবসাটি করা সম্ভব।
তবে প্রথম দিকে বিনিয়োগের পরিমাণ বেশি লাগতে পারে। এক্ষেত্রে আপনি যদি বাসা বাড়িতেই খাবার তৈরি করে ডেলিভারি দেন তাহলে কম ইনভেস্টমেন্ট লাগবে।
আর দোকান ভাড়া নিয়ে রাস্তার পাশে খাবার বিক্রি করার জন্য বিনিয়োগের পরিমাণ বেশি লাগবে। এজন্য সবাইকে বলব প্রথমদিকে হোমমেড খাবার তৈরি করে অনলাইন ডেলিভারি দিন।
এক্ষেত্রে কম বিনিয়োগে আয় শুরু করা যায়। এই ব্যবসাটি শুরু করলে খুব সহজেই ভালো পরিমাণ লাভ করা যায়। কারণ বর্তমানে স্ট্রিট ফুড এর প্রচুর চাহিদা রয়েছে।
বিশেষ করে –
- অফিস লাঞ্চ
- হোমমেড কেক
- স্ন্যাকস
- বিরিয়ানি
- বার্গার
- পিৎজা
- ফ্রোজেন ফুড
বর্তমানে এসবের চাহিদা অনেক বেশি। আর এই কারণেই এই ব্যবসাটি করে লাভ করা যায়। তবে আপনার খাবারের কোয়ালিটি ও মানসম্মত ভালো হতে হবে। পাশাপাশি দ্রুত খাবার ডেলিভারি দিতে হবে।
৩. ডিজিটাল মার্কেটিং সার্ভিস
যদি আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা থাকে, তাহলে ১০ হাজার টাকা দিয়ে একটি ছোট সার্ভিস বিজনেস শুরু করতে পারেন। মূলত ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার গভীর নলেজ ও দক্ষতা থাকলে এই ব্যবসাটি করতে পারবেন।
এক্ষেত্রে আপনি গ্রাহকদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে আয় করতে পারবেন। কম খরচেই ডিজিটাল মার্কেটিং শুরু করা যায়। মূল কথা আপনার বিজনেস বা সার্ভিস সম্পর্কে জানাতে মার্কেটিং করতে হবে।
আর এই মার্কেটিং করার জন্য কিছু টাকা খরচ করতে হয়। সাধারণত 10 হাজার টাকার মধ্যেই মার্কেটিং করা যায়।
এই টাকায় আপনি
- ডোমেইন
- হোস্টিং
- পোর্টফোলিও ওয়েবসাইট
- কিছু বিজ্ঞাপন
চালাতে পারবেন। এভাবে মাত্র ১০ হাজার টাকা দিয়েই ডিজিটাল মার্কেটিং সার্ভিস ব্যবসাটি শুরু করা যায়। ব্যবসা ধীরে ধীরে বড় হলে রুম ভাড়া নিয়ে এজেন্সি খুলতে পারেন।
কোন সার্ভিস দেবেন?
- Facebook Marketing
- SEO
- Google Ads
- Content Writing
- Email Marketing
৪. প্রিন্ট-অন-ডিমান্ড ব্যবসা
প্রিন্ট-অন-ডিমান্ড এমন একটি ব্যবসা, যেখানে আগে থেকে স্টক রাখতে হয় না।অর্ডার পাওয়ার পর টি-শার্ট, মগ, ক্যাপ বা অন্যান্য পণ্যে ডিজাইন প্রিন্ট করে গ্রাহকের কাছে পাঠানো হয়।
এক্ষেত্রে বেশি প্রোডাক্ট স্টক করার প্রয়োজন হয় না। পাশাপাশি প্রোডাক্ট বিক্রি না হওয়ার ঝুঁকি থাকে না। কারণ আপনি প্রোডাক্টের অর্ডার নিয়েই সেগুলো তৈরি করে অনলাইন ডেলিভারি দিচ্ছেন।
আগে থেকে কোন প্রোডাক্ট তৈরি করতে হয় না বলে এই ব্যবসাতে কোন ঝুঁকি থাকে না। আর ব্যবসাটি অনলাইন থেকেই পরিচালনা করা যায়। ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মার্কেটিং চালাতে পারেন।
এভাবে এই ব্যবসাটি করে প্রতিটি প্রোডাক্টে ২০০ থেকে ৬০০ টাকা লাভ করা সম্ভব। এক্ষেত্রে আপনার ব্যবসাটি সম্পর্কে গ্রাহকদের জানাতে হবে। তার জন্য আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর সাহায্য নিতে পারেন।
প্রচুর মার্কেটিং ভিডিও তৈরি করুন এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে গ্রাহকদের জানান। গ্রাহকরা প্রোডাক্ট পছন্দ করলেই অর্ডার দিবে।
এর ফলে আপনি সরাসরি অর্ডার নিয়ে প্রোডাক্ট তৈরি করে অনলাইনে ডেলিভারি দিতে পারবেন। এভাবেই কম খরচে মাত্র ১০ হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটি করা যাবে।
৫. মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা
বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ফলে মোবাইল অ্যাক্সেসরিজের চাহিদাও বাড়ছে। আর এই কারণে কম বিনিয়োগে এই ব্যবসাটি শুরু করতে পারেন।
পাইকারি মূল্যে অনেক কম দামে মোবাইল এক্সেসরিজ ক্রয় করা যায়। আর কম দামে ক্রয় করে বেশি দামে পর্যন্ত বিক্রি করে ভালো পরিমান লাভ করা যায়।
যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে সকলেই কম বেশি মোবাইল এক্সেসরিজ বিক্রির ব্যবসা করে থাকে। মোবাইল এক্সেসরিজ বিক্রি করতে খুব বেশি ইনভেস্টমেন্ট লাগে না। ১০ থেকে ১৫ হাজার টাকা ইনভেস্ট করেই মোবাইল এক্সেসরিজ এর ব্যবসাটি চালু করা যায়।
প্রথমত অনলাইনে এই ব্যবসাটি শুরু করুন। বাসা বাড়িতেই আকর্ষণীয় মোবাইল এক্সেসরিজ এর স্টক রাখুন। এরপর অনলাইনে অর্ডার নিয়ে ডেলিভারি দিন। এভাবে ধীরে ধীরে ব্যবসাটি বড় করতে থাকুন।
যখন বিনিয়োগের পরিমাণ বাড়বে এবং লাভের পরিমাণ বাড়তে থাকবে, তখন আপনি বাজারে বা জনসমাগম এলাকায় দোকান ভাড়া নিয়ে ব্যবসাটি বড় পরিসরে শুরু করতে পারেন।
কি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন?
- চার্জার
- ডাটা ক্যাবল
- পাওয়ার ব্যাংক
- ইয়ারফোন
- মোবাইল কভার
- স্ক্রিন প্রটেক্টর
৬. গাছের চারা বিক্রির ব্যবসা
বর্তমানে ছাদ বাগান এবং সৌন্দর্যবর্ধক গাছের চাহিদা বেড়েছে। আর এই কারণে এই ব্যবসা করে ভালো পরিমাণ লাভ করা সম্ভব। নিজে নিজেই চারা উৎপাদন করতে পারেন এবং সেগুলো বিক্রি করতে পারেন।
এক্ষেত্রে কিছুটা বৃক্ষরোপনে বেসিক নলেজ থাকতে হবে। এর জন্য আপনি ইউটিউব সহ বিভিন্ন ধরনের বই পড়ে জ্ঞান অর্জন করতে পারেন।
এরপর বাজারে চাহিদা সম্পন্ন গাছগুলো স্টকে রাখতে পারেন। পাশাপাশি গাছগুলোর চারা উৎপাদন করুন। এর ফলে কম খরচেই গাছের চারা তৈরি করে বিক্রি করে লাভ করা যাবে।
আপনি বিক্রি করতে পারেনঃ
- ফলের চারা
- ফুলের গাছ
- ইনডোর প্ল্যান্ট
- বনসাই
- বিভিন্ন ঔষধি গাছ
৭. ফ্রিল্যান্সিং শেখার জন্য বিনিয়োগ
অনেকে শুধুমাত্র ব্যবসাকেই ইনভেস্টমেন্ট মনে করেন। কিন্তু নিজের দক্ষতার জন্য খরচ করাও একটি লাভজনক বিনিয়োগ। বিশেষ করে ফ্রিল্যান্সিং শেখার জন্য বিনিয়োগ করতে পারেন।
বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং বিষয়ক কোর্স করতে পারেন। সাধারণত ফ্রিল্যান্সিং শেখার জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ হয়।
মাত্র ১০ হাজার টাকা দিয়েই ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং কোর্স করা যায়। পাশাপাশি বর্তমানে অনলাইনেও ফ্রিল্যান্সিং কোর্স করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে আরো অনেক কম খরচ হয়। মাত্র দুই থেকে পাঁচ হাজার টাকা খরচ হতে পারে।
শেষ কথা
মাত্র ১০ হাজার টাকা ইনভেস্ট করে ইনকাম করা অসম্ভব নয়। সঠিক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ এবং নিয়মিত পরিশ্রমের মাধ্যমে ছোট মূলধন থেকেও একটি লাভজনক আয়ের উৎস গড়ে তোলা যায়।
অনলাইন রিসেলিং, ফুড বিজনেস, ডিজিটাল মার্কেটিং, ব্লগিং, মোবাইল অ্যাক্সেসরিজ কিংবা হ্যান্ডমেড পণ্যের মতো খাতগুলো নতুন উদ্যোক্তাদের জন্য ভালো সম্ভাবনা তৈরি করেছে।
আপনার দক্ষতা ও আগ্রহের সঙ্গে মিল রেখে একটি ব্যবসা বেছে নিন এবং ধীরে ধীরে ব্যবসা শুরু করার পরিকল্পনা করুন।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






