ঘরে বসেই ওয়েবসাইট ভিজিট করে ইনকাম? সত্যিই সম্ভব!

বর্তমান সময়ে ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করা অনেকের কাছেই একটি জনপ্রিয় অনলাইন আয়ের মাধ্যম। যদিও শুধুমাত্র একটি ওয়েবসাইট খুলে হাজার হাজার টাকা আয় করা সম্ভব নয়,

তবে বিশ্বস্ত কিছু GPT (Get Paid To) প্ল্যাটফর্ম ও রিওয়ার্ড ওয়েবসাইট ব্যবহার করে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ অর্থ আয় করা যায়।

এই আর্টিকেলে আমরা এমন কিছু নির্ভরযোগ্য অ্যাপ ও প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করব, যেখানে ওয়েবসাইট ভিজিট, বিজ্ঞাপন দেখা, ছোট ছোট টাস্ক সম্পন্ন করা এবং সার্ভে অংশগ্রহণের মাধ্যমে আয় করা সম্ভব।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ওয়েবসাইট ভিজিট করে ইনকাম কী?

ওয়েবসাইট ভিজিট করে ইনকাম বলতে এমন কিছু প্ল্যাটফর্মকে বোঝায় যেখানে নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করা, কয়েক সেকেন্ড অবস্থান করা অথবা অন্যান্য ছোট কাজ সম্পন্ন করার বিনিময়ে ব্যবহারকারীকে অর্থ বা পয়েন্ট দেওয়া হয়।

অনেক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। মূলত তাদের ওয়েবসাইটে ভিজিটর সংখ্যা বাড়ানোর জন্য এবং প্রোডাক্টের সেলস বৃদ্ধি করার জন্য এই ধরনের কাজ দিয়ে থাকে।

আপনি তাদের ওয়েবসাইটে ভিজিট করে বিভিন্ন ছোট ছোট টাস্ক সম্পন্ন করে আয় করতে পারবেন। পাশাপাশি সরাসরি ভিজিট করে ও সার্ভে করেও আয় করা যায়। এই ধরনের কাজগুলো করার জন্য কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন নেই।

আপনার কাছে মোবাইল ফোন থাকলেই আপনি এই ছোট ছোট কাজগুলো করে উপার্জন করতে পারবেন। আরেকটা কথা জেনে রাখুন এই ছোট ছোট টাস্ক কাজগুলো করার জন্য যোগ্যতা বা দক্ষতার প্রয়োজন নেই।

সামান্য কিছু বেসিক নলেজ থাকলেই ইনকাম শুরু করা যায়। এখানে আপনাকে নির্দিষ্ট একটি ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং তাদের দেখানো শর্ত ও নিয়ম অনুযায়ী কিছু কার্য সম্পন্ন করতে হবে। এভাবেই আপনি তাদের সাইট থেকে আয় করতে পারবেন।

অবশ্যই পড়ুনঃ

আমরা এমন কয়েকটি প্লাটফর্ম সম্পর্কে জানাবো, যেগুলো ব্যবহার করে হয়তো আপনি অনলাইন আর্নিং করতে পারবেন। এগুলো প্লাটফর্ম থেকে খুব বেশি আয় হয় না, তাই আপনারা অতিরিক্ত আয়ের আশা করবেন না।

সাধারণত পার্ট টাইম ইনকামের জন্য এই টাইপের সাইটগুলো ব্যবহার করতে পারেন। মূল কথা হলো যারা অযথা ঘরে বসে থাকেন এবং সময় নষ্ট করেন তারা এখানে কাজ করতে পারেন।

আরো পড়ুনঃ  গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট পাচ্ছেন এখন সবাই! আপনি কি মিস করছেন?

কোন ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করা যায়? 

বর্তমানে অনলাইনে ইনকাম করার হাজার হাজার ও লক্ষ লক্ষ সাইট রয়েছে। তবে প্রতিটি সাইট থেকেই আয় করা সম্ভব নয়।

তবে আমরা অনেকগুলো বিশ্বস্ত সাইট খুঁজে বের করেছি, যেখানে আপনি ওয়েবসাইট ভিজিট করে আয় করতে পারবেন।

শুধুমাত্র ওয়েবসাইট ভিজিট নয় বরং আপনি সেখানে ছোট ছোট মিনি টাস্ক ও সার্ভে করে প্রতিদিন ২০০ ৩০০ টাকা আয় করতে পারবেন।

নিম্নে কয়েকটি সেরা এপস ও প্ল্যাটফর্ম এর তালিকা দেওয়া হল, যেগুলো হয়তো ব্যবহার করে আপনি ইনকাম শুরু করতে পারবেন।

১. TimeBucks

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় GPT ওয়েবসাইট হল TimeBucks। এখানে ওয়েবসাইট ভিজিট করে এবং বিভিন্ন ধরনের কাজ করে ইনকাম করা যায়। ব্যবহারকারীরা এখানে রেগুলার কাজ করে ইনকাম করতে পারবে।

আর এটি একটি বিশ্বস্ত ওয়েবসাইট, যেখানে ফ্রিতে কিছু কাজ করে ইনকাম করা যায়। এখানে ওয়েবসাইটে ভিজিট করার পাশাপাশি বিজ্ঞাপন দেখে ও বিজ্ঞাপনে ক্লিক করে আয় করতে পারবেন।

নির্দিষ্ট সময় পর্যন্ত বিজ্ঞাপন দেখতে হয়। সাধারণত বিজ্ঞাপন গুলো পাঁচ থেকে ১০ সেকেন্ড, আবার অনেক সময় ২ সেকেন্ডের হয়ে থাকে। এখানে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আপনার একাউন্টে কিছু সেন্ট জমা হয়।

শুধুমাত্র ওয়েব ভিজিট করে বা বিজ্ঞাপন দেখে খুব কম পরিমাণে আয় হয়। তবে সকল ধরনের টাস্কগুলো সম্পন্ন করলে কিছুটা ইনকাম বাড়ে।

প্রথম দিকে এখানে ইনকাম পরিমান খুবই কম, তবে রেফারেল প্রোগ্রামে জয়েন হলে ধীরে ধীরে ইনকাম বৃদ্ধি পায়।

তাই সকলেরই ফ্রিতে একাউন্ট খুলে কাজগুলো করুন এবং বেশি বেশি রেফার করতে থাকুন, তাহলে ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব হবে।

২. Scarlet Clicks

Scarlet Clicks একটি জনপ্রিয় PTC (Paid To Click) ওয়েবসাইট। যেখানে ব্যবহারকারীরা বিজ্ঞাপনে ক্লিক করে ও ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করতে পারে।

এখানে প্রতিদিন নতুন নতুন বিজ্ঞাপন আসে, সেগুলো দেখার মাধ্যমে ডেইলি ডলার আর্নিং করতে পারবেন।

এখানে আপনার কাজ হবে বিজ্ঞাপন দেখা এবং ক্লিক করা, এছাড়াও ১০ থেকে ৩০ সেকেন্ড অপেক্ষা করা। পাশাপাশি ক্যাপচা পূরণ করতে হয়। এরপরেই একাউন্টে ব্যালেন্স যোগ হতে থাকে।

ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করতে চাইলে এই সাইটটি নির্বাচন করতে পারেন। কারণ সাইটটি থেকে মোটামুটি ভালো ইনকাম হয় এবং তারা খুব দ্রুত সময়ে পেমেন্ট দিয়ে থাকে।

এই প্লাটফর্ম থেকে সরাসরি পেপালের মাধ্যমে পেমেন্টটি রিসিভ করতে পারবেন। তবে আরো অনেক ডিজিটাল পদ্ধতি আছে তার মাধ্যমেও পেমেন্ট গ্রহণ করা যায়।

আরো পড়ুনঃ  ১০০ ডলার ডেইলি ইনকাম করুন সেরা ৪টি সাইট থেকে

৩. NeoBux – ওয়েবসাইট ভিজিট করে ইনকাম

NeoBux বহু বছরের পুরনো এবং বিশ্বস্ত একটি Paid-to-Click প্ল্যাটফর্ম। এখানে ব্যবহারকারীরা বিভিন্ন মাধ্যমে ইনকাম করতে পারে যেমনঃ

  • Website Visit
  • Ads Click
  • Mini Jobs
  • Surveys
  • Offers

মূলত এখানে ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করা যায়, এছাড়াও সার্ভে করে ও বিজ্ঞাপনে ক্লিক করে ইনকাম করার ফিচার রয়েছে।

এটি যেহেতু পুরনো সাইট, আর বহুদিন ধরে এই প্লাটফর্মটি গ্রাহকদের ইনকামের সুযোগ দিচ্ছে এবং পেমেন্ট প্রদান করছে।

তাই আপনারা এই প্লাটফর্মটিতে নির্দ্বিধায় কাজ শুরু করতে পারেন। এই প্লাটফর্ম থেকে ইনকামের অর্থ Cryptocurrency অথবা পেপালের মাধ্যমে নিতে পারবেন।

৪. ySense

ySense শুধুমাত্র ওয়েবসাইট ভিজিট নয়, বরং বিভিন্ন অনলাইন টাস্ক সম্পন্ন করে আয় করার সুযোগ দেয়। মূলত এখানে পেইড সার্ভে করে অধিক পরিমাণ ইনকাম করা যায়।

তাছাড়াও ফ্রি সার্ভে করেও আয় করা সুযোগ রয়েছে। এর পাশাপাশি এখানে সাইন আপ কাজ পাবেন, বিভিন্ন ওয়েবসাইটে সাইনআপ করে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন।

এই সকল ছোট ছোট কাজগুলো এখান থেকে করা যায়। এছাড়াও রেফারেল এর মাধ্যমে ইনকাম বাড়াতে পারেন। পরিচিতি সহ অপরিচিত লোকদের রেফারেল লিংক শেয়ার করতে পারেন।

আপনার রেফার লিংক থেকে একাউন্ট খুললেই আপনি কমিশন প্রতিনিয়ত পেতে থাকবেন। যার ফলে ইনকাম অনেকটা বেড়ে যায়। যদিও খুব বেশি হয় না তবে পার্টটাইম ইনকামের জন্য যথেষ্ট।

যেহেতু এটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, তাই এখান থেকে পেপাল ও পেয়েওনেয়ার এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

৫. Cointiply

যারা ক্রিপ্টোকারেন্সি আয় করতে চান তাদের জন্য Cointiply একটি ভালো প্ল্যাটফর্ম। কারণ এখানে সকল টাস্ক গুলো করার বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি কয়েন ইনকাম করা যায়।

মূলত প্ল্যাটফর্মটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে। এখানে আপনি সরাসরি ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করতে পারবেন।

তাছাড়াও ডেইলি লগইন বোনাস নিতে পারবেন। পাশাপাশি সার্ভে , বিজ্ঞাপন দেখে ও বিভিন্ন ধরনের অফার টাস্ক কমপ্লিট করে আয় করতে পারেন। আর আয় করা কয়েন পরে Bitcoin, Dogecoinসহ বিভিন্ন ক্রিপ্টোতে উত্তোলন করা যায়।

বাংলাদেশ থেকে কোন প্ল্যাটফর্মগুলো সবচেয়ে ভালো?

বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য অনলাইন ইনকামের অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে। তবে আমার কাছে কয়েকটি প্ল্যাটফর্ম সেরা মনে হয়েছে। যেগুলো ব্যবহার করে ওয়েবসাইট ভিজিট করে আয় করতে পারবেন। নিম্নে সাইট গুলোর তালিকা দেওয়া হলঃ

  • TimeBucks
  • Scarlet Clicks
  • NeoBux
  • Freecash
  • SproutGigs
  • Cointiply

এসব প্ল্যাটফর্ম তুলনামূলকভাবে ভালো বিকল্প। আর এই প্লাটফর্মগুলোতে প্রায় সকল ধরনের ছোটখাট কাজ গুলো করে ইনকাম করা যায়।

কত টাকা আয় করা সম্ভব?

এটি সম্পূর্ণ নির্ভর করে

  • প্রতিদিন কত সময় দিচ্ছেন
  • কতগুলো প্ল্যাটফর্ম ব্যবহার করছেন
  • রেফারেল করছেন কিনা
  • সার্ভে ও অফার সম্পন্ন করছেন কিনা
আরো পড়ুনঃ  এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিয়ে নিন

শুধু ওয়েবসাইট ভিজিট করে সাধারণত প্রতিদিন $0.20–$3 পর্যন্ত আয় হতে পারে। তবে সার্ভে, অফারওয়াল ও রেফারেল যুক্ত করলে মাসিক আয় আরও বাড়তে পারে।

আমি নিজেই এই টাইপের অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে ডেইলি ৫০০ টাকা ইনকাম করেছি। তবে ইনকাম করতে অনেক সময় লাগতে পারে।

যাদের হাতে পর্যাপ্ত সময় আছে বা অনেক বেশি সময় দিয়ে কাজ করতে পারবেন, তারাই এই ধরনের প্লাটফর্মে কাজ করুন।

ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করার সুবিধা

  • ঘরে বসেই আয় করা যায়।
  • মোবাইল দিয়েও কাজ করা সম্ভব।
  • কোনো বিশেষ দক্ষতার প্রয়োজন নেই।
  • ফ্রি অ্যাকাউন্ট খোলা যায়।
  • অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হয়।
  • অনলাইনেই কাজ করে আয় করা যায়
  • ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন হয় না
  • ইন্টারনেট থাকলে ঘরে বসে ইনকাম করা যায়
  • মূলকথা সহজ কিছু টাস্ক করার বিনিময়ে আয় করতে পারেন

কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা

  • কখনো টাকা দিয়ে সদস্যপদ কিনবেন না।
  • অবাস্তব আয়ের প্রতিশ্রুতি দেওয়া ওয়েবসাইট এড়িয়ে চলুন।
  • একই আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট খুলবেন না।
  • VPN ব্যবহার করলে অনেক প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট ব্যান করতে পারে।
  • প্ল্যাটফর্মের নিয়ম ও শর্তাবলি অবশ্যই অনুসরণ করুন।

উপসংহার 

ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করার প্ল্যাটফর্মগুলো অতিরিক্ত আয়ের একটি সহজ উপায় হতে পারে, বিশেষ করে নতুনদের জন্য।

তবে এগুলোকে পূর্ণকালীন আয়ের উৎস হিসেবে না দেখে পার্ট-টাইম বা সাইড ইনকামের মাধ্যম হিসেবে বিবেচনা করাই ভালো। বিশ্বস্ত প্ল্যাটফর্ম বেছে নিয়ে নিয়মিত কাজ করলে ধীরে ধীরে একটি ভালো অতিরিক্ত আয় গড়ে তোলা সম্ভব।

FAQs – ওয়েবসাইট ভিজিট করে ইনকাম

ওয়েবসাইট ভিজিট করে কি সত্যিই টাকা আয় করা যায়?

হ্যাঁ। বিশ্বস্ত GPT ও PTC প্ল্যাটফর্মে ওয়েবসাইট ভিজিট, বিজ্ঞাপন দেখা ও ছোট টাস্ক সম্পন্ন করে আয় করা সম্ভব। তবে এটি সাধারণত পার্ট-টাইম আয়ের একটি মাধ্যম।

বাংলাদেশ থেকে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করা যায়?

TimeBucks, Freecash, NeoBux, Scarlet Clicks, Cointiply এবং SproutGigs বাংলাদেশ থেকে ব্যবহার করা যায়, যদিও কিছু অফারের প্রাপ্যতা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে।

মোবাইল দিয়ে কি কাজ করা যায়?

হ্যাঁ। অধিকাংশ প্ল্যাটফর্মের মোবাইল-ফ্রেন্ডলি ওয়েবসাইট রয়েছে এবং কিছু ক্ষেত্রে অফিসিয়াল অ্যাপও পাওয়া যায়।

প্রতিদিন কত আয় করা সম্ভব?

শুধু ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে আয় সীমিত। তবে সার্ভে, অফারওয়াল ও রেফারেল যুক্ত করলে মাসিক আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

Leave a Comment