অনেকেই আমরা ফ্রিতে কাজ করে টাকা ইনকাম করতে চাই। তাদের জন্যই আমরা আজকে অনেক রিসার্চ করে কয়েকটি সেরা প্ল্যাটফর্ম খুঁজে বের করেছি।
যেগুলো ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যেই নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কাজ করে ইনকাম করতে পারবেন।
এখানে শুধুমাত্র আপনাকে অনলাইনে মাধ্যমে ঘরে বসে কাজ করতে হবে। আপনি চাইলে কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করেই কাজগুলো করতে পারেন। চলুন এবার বিস্তারিত তথ্য জেনে আসি।
প্ল্যাটফর্মে কাজ করে টাকা ইনকাম কী?
অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে টাকা ইনকাম বলতে এমন একটি পদ্ধতিকে বোঝায়, যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ সম্পন্ন করে তার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করেন।
ধরুন, কোনো বিদেশি প্রতিষ্ঠানের একটি লোগো ডিজাইন করা প্রয়োজন। প্রতিষ্ঠানটি অনলাইন মার্কেটপ্লেসে কাজের বিজ্ঞপ্তি প্রকাশ করল।
আপনি আপনার ডিজাইন দক্ষতা ব্যবহার করে কাজটি সম্পন্ন করলেন। বিনিময়ে প্রতিষ্ঠানটি আপনাকে নির্ধারিত অর্থ প্রদান করল।
অবশ্যই পড়ুনঃ
- কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়? নতুনদের জন্য বিস্তারিত গাইড
- কোনো বিশেষ দক্ষতা ছাড়াই SproutGigs থেকে ২ থেকে ৩ ডলার আয়ের সুযোগ
এই পুরো প্রক্রিয়াটি অনলাইন ফ্রিল্যান্সিংয়ের অন্তর্ভুক্ত।
এখানে সবচেয়ে ভালো বিষয় হলো, অনেক ক্ষেত্রে আপনি নিজের সুবিধামতো সময়ে এবং নিজের পছন্দের জায়গা থেকে কাজ করতে পারবেন। তবে প্রতিটি প্ল্যাটফর্মের নিয়ম, কাজ পাওয়ার পদ্ধতি এবং পেমেন্ট ব্যবস্থা আলাদা।
সেরা ৫টি প্ল্যাটফর্মে কাজ করে টাকা ইনকাম
আমরা বর্তমানে অনলাইনে ঘাটাঘাটি করে অনেকগুলো বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজে বের করেছি, যেখানে আপনি ফ্রিতেই সাইনআপ করে নিজের দক্ষ থেকে কাজে লাগিয়ে কাজ করার বিনিময়ে ইনকাম করতে পারবেন।
এখানে অনেক টাইপের কাজ করা যায় যেমনঃ ডাটা এন্টি, ট্রান্সলেশন সার্ভিস ইত্যাদি। নিম্নে প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত জানানো হলোঃ
১. oneforma
OneForma হলো একটি অনলাইন ক্রাউডসোর্সিং প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন দেশের মানুষ AI ট্রেনিং, ডেটা কালেকশন, অনুবাদ, ট্রান্সক্রিপশন এবং ডেটা অ্যানোটেশনের কাজ করে অর্থ উপার্জন করতে পারেন।
এই প্ল্যাটফর্মের বিশেষত্ব হলো, এখানে শুধু কম্পিউটারের মাধ্যমে কাজ করতে হয় না। কিছু প্রজেক্টে মোবাইল ফোন ব্যবহার করে ছবি তোলা, নিজের কণ্ঠস্বর রেকর্ড করা কিংবা ভিডিও সংগ্রহ করার মতো কাজও পাওয়া যায়।
তবেই প্লাটফর্মে ডাটা কালেকশন ও ট্রান্সলেশন এর কাজটি সবচেয়ে বেশি পাওয়া যায়। এই দুটি কাজ করেই এখান থেকে প্রচুর ইনকাম করা সম্ভব। ঘন্টায় প্রায় ২৫ ডলার পেমেন্ট পাওয়া যেতে পারে।
এখানে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে, অর্থাৎ ইংরেজি ভাষায় দক্ষ হলে সহজেই আপনি এই প্লাটফর্মে ট্রান্সলেশন ও অনুবাদের কাজটি করে আয় করতে পারবেন। পাশাপাশি এআই ট্রেনিং করেও আয় করতে পারবেন।
এই প্ল্যাটফর্মের সাধারণত যে ধরনের কাজগুলো পাওয়া যায় তা হলঃ
- Data Collection
- Annotation
- Judging
- Transcription
- Translation
উপরোক্ত পাঁচটি কাজ এই প্লাটফর্মে করতে পারবেন। এখানে আপনার কাজ হল AI কে ট্রেনিং প্রদান করা। আপনাকে বিভিন্ন ইনফরমেশন তাদের প্ল্যাটফর্মে সাবমিট দিতে হবে।
যেগুলো এআই নিজেকে প্রস্তুত করার জন্য ব্যবহার করবে। তাছাড়া বিভিন্ন ভিডিও থেকে অডিও শুনে সেগুলোর ট্রান্সলেশন করতে হয়।

পাশাপাশি বিভিন্ন ভিডিও দেখে রিপোর্ট তৈরি করতে হয় এবং সাবমিট করতে হবে। এই টাইপের অনেক কাজ রয়েছে, আপনি সরাসরি প্ল্যাটফর্মটিতে ভিজিট করলে দেখতে পাবেন।
যাদের মূলত এই টাইপের কাজগুলো করার অভিজ্ঞতা বা দক্ষতা রয়েছে, তাই এই প্লাটফর্মে সাইনআপ করে ইনকাম শুরু করতে পারেন।
তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মঃ oneforma.com
২. outlier.ai
বর্তমানে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। এই প্রযুক্তিকে আরও উন্নত করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান মানুষের সাহায্য নিয়ে AI মডেল প্রশিক্ষণ দিচ্ছে।
Outlier AI এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন বিষয়ে দক্ষ ব্যক্তিরা AI ট্রেনিংয়ের কাজ করে অর্থ উপার্জনের সুযোগ পান।
Outlier পরিচালিত হয় Scale AI এর মাধ্যমে। এখানে মূলত AI-এর তৈরি উত্তর যাচাই করা, ভুল সংশোধন করা, বিভিন্ন প্রশ্ন তৈরি করা এবং AI মডেলের উত্তরগুলোর মান মূল্যায়ন করার মতো কাজ করতে হয়।
Outlier AI তে যেসব কাজ করে টাকা ইনকাম করতে পারবেনঃ
- AI এর তৈরি উত্তর যাচাই ও মূল্যায়ন।
- AI মডেলের ভুল শনাক্ত করা।
- বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও উত্তর তৈরি করা।
- AI এর উত্তরগুলোর মধ্যে কোনটি ভালো তা নির্বাচন করা।
- গণিত ও বিজ্ঞানবিষয়ক সমস্যা সমাধান।
- প্রোগ্রামিং ও কোডিংয়ের কাজ যাচাই।
- ভাষা ও লেখার মান মূল্যায়ন।
কীভাবে Outlier AI তে কাজ শুরু করবেন?
প্রথমে Outlie -এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর নিজের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা অনুযায়ী প্রোফাইল সাজাতে হবে।
পরবর্তী ধাপে পরিচয় যাচাই এবং নির্দিষ্ট কাজের জন্য দক্ষতা পরীক্ষায় অংশ নিতে হতে পারে। পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার যোগ্যতা অনুযায়ী প্রজেক্ট পাওয়ার সুযোগ তৈরি হবে।
এখানে কাজের জন্য ভালো ইংরেজি বোঝার ক্ষমতা, বিশ্লেষণ করার দক্ষতা এবং নির্ভুলভাবে উত্তর মূল্যায়ন করার যোগ্যতা গুরুত্বপূর্ণ। কিছু বিশেষ প্রজেক্টে উচ্চতর শিক্ষাগত যোগ্যতাও প্রয়োজন হতে পারে।
তবে সর্বশেষে বলবো আপনাদের অবশ্যই এই প্লাটফর্মে কাজ করার জন্য ইংরেজি ভাষাতে প্রচুর দক্ষতা থাকতে হবে।

যারা ইংরেজি ভাষা বোঝেন, তারা এই প্লাটফর্মে কাজ করে ঘরে বসে আয় করতে পারেন। রিমোট ওয়ার্ক করার সুযোগ রয়েছে। অর্থাৎ ঘরে বসেই কম্পিউটার ব্যবহার করে তাদের কাজ করে দিয়ে আয় করতে পারবেন।
আর এই প্লাটফর্ম থেকে ইনকামের অর্থ PayPal, AirTM পদ্ধতিতে নিতে পারবেন। পেমেন্ট খুব দ্রুত পাওয়া যায়, আর দৈনিক খুব ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব।
অফিসিয়াল ওয়েবসাইটঃ outlier.ai
৩. Clickworker
আগের প্ল্যাটফর্ম গুলোতে দক্ষতা বা যোগ্যতার প্রয়োজন হলেও এই প্লাটফর্মটিতে কাজ করার জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন নেই। দক্ষতা না থাকলেও এই প্লাটফর্মে আপনি কাজ করে ইনকাম করতে পারবেন।
কারণ এখানে ছোট ছোট কাজ করে দৈনিক টাকা ইনকাম করা যায়। আর এই ছোট ছোট কাজ করার জন্য কোন ধরনের যোগ্যতা বা দক্ষতার একদম প্রয়োজন নেই। শুধুমাত্র মোবাইল ফোন ও কম্পিউটার ব্যবহারে বেসিক নলেজ থাকলেই ইনকাম শুরু করা যায়।
পাশাপাশি কিছুটা ইংরেজি বুঝলে ইনকাম আরো সহজ হয়। যারা ফ্রিল্যান্সিংয়ে একেবারে নতুন এবং ছোট কাজের মাধ্যমে অনলাইনে আয় শুরু করতে চান, তারা চাইলে এই প্লাটফর্মে মাইক্রো জব করে ইনকাম শুরু করতে পারেন।
এখানে বড় বড় প্রজেক্ট এর পরিবর্তে ছোট ছোট প্রজেক্ট ভিত্তিক কাজ দেওয়া হয়। যেগুলো করতে তেমন কোন অভিজ্ঞতার দরকার হয় না। এখানে বিভিন্ন টাইপের ছোট ছোট কাজ করতে পারবেন, যেমন কাজগুলো হলোঃ
- অনলাইন সার্ভে সম্পন্ন করা।
- ছবি সংগ্রহ ও আপলোড করা।
- অডিও রেকর্ডিং।
- ডেটা যাচাই ও শ্রেণিবিন্যাস।
- ছোট ছোট লেখালেখির কাজ।
- ওয়েবসাইট ও অ্যাপ পরীক্ষা।
- AI ট্রেনিংয়ের জন্য ডেটা তৈরি।
- সার্চ রেজাল্ট মূল্যায়ন।
এছাড়া Clickworker এর মাধ্যমে UHRS এর কিছু কাজের সুযোগ পাওয়া যেতে পারে। UHRS-এ সাধারণত সার্চ রেজাল্টের প্রাসঙ্গিকতা যাচাই, বিভিন্ন কনটেন্ট মূল্যায়ন এবং ডেটা সম্পর্কিত ছোট ছোট কাজ করতে হয়। তবে UHRS-এর কাজ পেতে আলাদা যোগ্যতা বা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রয়োজন হতে পারে।
কীভাবে Clickworker এ কাজ শুরু করবেন?
Clickworker প্ল্যাটফর্মটিতে কাজ করার জন্য তাদের অফিসিয়াল অ্যাপটি ব্যবহার করতে পারেন। আর এই অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
গুগল প্লে স্টোরে গিয়ে Clickworker লিখে সার্চ করবেন, তাহলেই অ্যাপটি চলে আসবে। এরপর ইন্সটল করে সাইন আপ করুন।
তারপর আপনাকে নিজের প্রোফাইল সেটআপ করতে হবে। প্রোফাইলে আপনার পরিচয় ও প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন।
এবার আপনি নির্দিষ্ট কোন বিষয় টেস্ট দিয়ে কাজ শুরু করতে পারবেন। কাজ শুরু করে যত টাকা আয় করবেন সেগুলো ওয়ালেটে জমা হবে। আর পেমেন্ট আপনি PayPal, Payoneer, AirTM এর মাধ্যমে নিতে পারবেন।
৪. pipratube
আপনারা যদি ভিডিও আপলোড করে টাকা উপার্জন করতে চান, তাহলে এই pipratube অ্যাপটি ব্যবহার করতে পারেন। তাদের অফিসিয়াল প্ল্যাটফর্ম আছে, যেখানে গিয়ে ভিডিও আপলোড করতে পারবেন।
এই প্লাটফর্মের বড় সুবিধা হল এখান থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা যায়। আর আপনি এখানে সরাসরি বিকাশ ও নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
কারণ এটি হলো বাংলাদেশে তৈরি একটি ভিডিও দেখার প্লাটফর্ম, যেখানে ভিডিও আপলোড করে ইনকাম করার সুযোগ পাওয়া যায়।
ইউটিউবের মতো এ প্লাটফর্মটিতেও আপনি নিজের চ্যানেল খুলতে পারবেন এবং সেখানে দৈনিক ভিডিও আপলোড করে ভিউজ নিতে পারবেন।
তাদের প্ল্যাটফর্মেও মনিটাইজেশনের নিজস্ব শর্ত রয়েছে যেমনঃ
- ৩,০০০ subscriber
- মোট ৩০,০০০ ভিডিও view
- শেষ ৩৬৫ দিনে ৩০০ ঘণ্টা watch time
- ২,০০০ like ও ৫০০ comment
- ৫টি referral
এছাড়াও মনটাইজেশন আবেদন করার জন্য পরিচয় ভেরিফিকেশন করতে হয়। এটি যেহেতু ছোট একটি প্লাটফর্ম, সে ক্ষেত্রে আপনি এখানে সর্বনিম্ন ৫ ডলার ধরনের জমা হলেই উত্তোলন করতে পারবেন।
আপনার ভিডিওতে ভিউজ এর উপর নির্ভর করে টাকা ইনকাম করতে পারবেন। তবে আগে মনিটাইজেশন পেতে হবে। আরও বিস্তারিত জানতে হলে তাদের সাইটটি ভিজিট করে দেখতে পারেন।
তাদের অফিশিয়াল অ্যাপ গুগল প্লে স্টোরে রয়েছে, অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে যান এবং pipratube লিখে সার্চ করুন।
এরপর ইন্সটল করে একাউন্ট খুলে চ্যানেল বানিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে আয় করুন।
৫. Prime Opinion: Earn Money App
যারা শুধুমাত্র সার্ভে করে বা গেম খেলে রিয়েল টাকা ইনকাম করতে চাচ্ছেন, তারা চাইলে এই অ্যাপটিতে সার্ভে করার কাজটি করতে পারেন। পাশাপাশি এখানে অনলাইন গেম খেলে ইনকাম করতে পারবেন।
অনেকের গেম খেলার ইচ্ছা থাকে, তারা অবসর সময় গেম খেলার পাশাপাশি এ প্লাটফর্ম থেকে আয় করতে পারবেন। তবে মূল কাজ হলো সার্ভের কাজ করে টাকা ইনকাম করা।
এখানে আপনাকে বিভিন্ন কোম্পানির ছোট ছোট সার্ভে দেওয়া হবে, সেগুলো কমপ্লিট করে জমা দিতে হবে। আর কিছু গেম থাকবে, সেগুলো ডেইলি খেলে ইনকাম করতে পারবেন।
তবে বর্তমানে তাদের প্ল্যাটফর্মটি বাংলাদেশের জন্য এভেলেবেল নয়। তবুও আপনি ভিপিএন ব্যবহার করে অথবা সার্ভার আইপি কিনে তাদের প্ল্যাটফর্মে কাজ করে ইনকাম করতে পারবেন।
অনেকেই এই উপায়ে ইনকাম করে, আরো বাকি বিস্তারিত ইউটিউব দেখে শিখে নিতে পারবেন। ইউটিউবে অনেকেই বলে দেয় কিভাবে কাজ করতে হয়।
তাদের অফিসিয়াল অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করা যাবে। গুগল প্লে স্টোরে গিয়ে Prime Opinion: Earn Money App সার্চ করুন। এরপর ইন্সটল করে একাউন্ট খুলে নিন।
এই অ্যাপটি ইতিমধ্যেই ১ মিলিয়ন এর বেশি বার ডাউনলোড হয়েছে। আর যত টাকা উপার্জন করবেন, সেগুলো সম্পন্নই পেপাল এর মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন।
তবে আগে বলে রাখি বর্তমানে এই সাইটটি বাংলাদেশের ইউজারদের জন্য অ্যাভেলেবেল নেই, তবে আপনি ভিন্ন কোন মাধ্যমে তাদের সাইটে কাজ করতে পারবেন।
অনলাইনে কাজ করার ক্ষেত্রে সতর্কতা
অনলাইনে আয়ের সুযোগের পাশাপাশি প্রতারণার ঘটনাও রয়েছে। তাই কোনো প্ল্যাটফর্মে কাজ শুরু করার আগে সতর্ক থাকা জরুরি।
বিশেষ করে কেউ যদি কাজ দেওয়ার আগে বড় অঙ্কের টাকা দাবি করে, তাহলে ভালোভাবে যাচাই করবেন। আবার ক্লায়েন্টের সঙ্গে কথা বলার সময় প্ল্যাটফর্মের নিয়ম ভঙ্গ করে বাইরে লেনদেন করবেন না।
কখনোই নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড, OTP কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য অন্য কাউকে দেবেন না। কাজ পাওয়ার আশায় ভুয়া অভিজ্ঞতা বা অন্যের পোর্টফোলিও ব্যবহার করাও উচিত নয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মই নিশ্চিত আয়ের প্রতিশ্রুতি দেয় না। আপনার দক্ষতা ও কাজের মানের ওপরই আয়ের সম্ভাবনা নির্ভর করে।
উপসংহার
আশা করছি আপনারা আজকে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করার সেরা ৫টি প্লাটফর্ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। প্ল্যাটফর্ম গুলোতে কাজ করার জন্য নিজের দক্ষতার প্রয়োজন হয়।
বেশিরভাগ ক্ষেত্রে দক্ষতা ছাড়া কখনোই প্লাটফর্মগুলোতে কাজ করে আয় করতে পারবেন না। তাই আমার মতে আপনি যদি নতুন হয়ে থাকেন,
তাহলে প্রথমে একটি কাজ শিখুন, নিজের পোর্টফোলিও তৈরি করুন এবং উপযুক্ত প্ল্যাটফর্মে কাজের চেষ্টা শুরু করুন।
মনে রাখবেন, অনলাইনে সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো অন্যের আয়ের গল্প দেখে তাড়াহুড়ো না করে নিজের দক্ষতা তৈরি করা।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






