ফাইভার কি? ফাইভার থেকে টাকা ইনকাম সেরা ৫টি উপায় ২০২৭

অনলাইন থেকে টাকা উপার্জন করার ইচ্ছা রয়েছে, তাহলে অবশ্যই ফাইবার সম্পর্কে জানতে হবে। ফাইবার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নিজের দক্ষতা কাজে লাগিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়।

ফাইবার থেকে টাকা ইনকাম করার অনেক জনপ্রিয় উপায় রয়েছে, যেগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব।

আমি নিজেও কয়েকটি উপায়ে ফাইবার থেকে ইনকাম করার চেষ্টা করেছি। আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আমি অনেক রিসার্চ করে কয়েকটি সেরা উপায় খুঁজে বের করেছে, যেগুলো দিয়ে সত্যি সত্যি ফাইভার থেকে টাকা ইনকাম করা যায়।

তবে জেনে রাখুন ফাইবার থেকে ইনকাম করতে হলে নিজস্ব কিছু দক্ষতা থাকতে হবে। দক্ষতা থাকলেই আপনি সেটিকে কাজে লাগাতে পারবেন এবং ফাইবার প্লাটফর্ম থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন।

এখন পর্যন্ত হাজার হাজার বাংলাদেশী ফ্রিল্যান্সাররা ফাইবার থেকে প্রতি মাসে ৫০ থেকে ১ লক্ষ টাকার বেশি উপার্জন করে থাকে।

যার কারণে আমার সাজেশন থাকবে যারা নতুন ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান, তারা অবশ্যই ফাইবারে প্রথম দিকে ছোট ছোট কাজ নিয়ে ইনকাম শুরু করুন।

ফাইভার কী?

Fiverr হলো একটি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, যেখানে বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা বিক্রি করে টাকা ইনকাম করা যায়। এখানে সকল ফ্রিল্যান্সার অনলাইন ডিজিটাল ভিত্তিক সার্ভিস গুলো দিয়ে টাকা ইনকাম করতে পারে।

তবে ফাইবারে কাজ পাওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে। এখানে যারা বিগিনার লেভেলে কাজ করে ইনকাম করতে চান, তারা সহজেই ছোট ছোট কাজগুলো পেতে পারেন।

অবশ্যই পড়ুনঃ

যেগুলো থেকে সাধারণত ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম করা সম্ভব। তবে প্রফেশনাল ফ্রিল্যান্সার বড় বড় প্রজেক্ট ভিত্তিক কাজ পেতে পারেন, যেগুলো করার জন্য অনেক দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়।

তবে বড় বড় প্রজেক্ট ভিত্তিক কাজ করলে প্রচুর পরিমাণে ইনকামের সুযোগ থাকে। এই ধরনের একটি প্রজেক্ট থেকেই 200 থেকে 300 ডলার আয় করতে পারেন।

ফাইবার থেকে কাজ পাওয়ার জন্য নিজের প্রোফাইল কমপ্লিট করে কাজের মূল্য ও নমুনা সহ Gig পাবলিশ করতে হয়। Gig অনেকটা প্রোফাইলের মতো, যেখানে আপনার কাজের বিবরণ ও বিস্তারিত লেখা থাকে।

ফাইভারে ছোট-বড় বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। তাই নতুন থেকে অভিজ্ঞ ফ্রিল্যান্সার সবাই এখানে নিজের দক্ষতা অনুযায়ী কাজ করার সুযোগ পান।

ফাইভার থেকে টাকা ইনকাম করার উপায়

ফাইভারে বিভিন্ন ধরনের কাজ করে আয় করা যায়। তবে সব কাজ সবার জন্য উপযুক্ত নয়। আপনার যে বিষয়ে দক্ষতা বা আগ্রহ রয়েছে, সেই অনুযায়ী কাজ নির্বাচন করাই সবচেয়ে ভালো।

আর মূলত আপনি যে বিষয়ে দক্ষ, সেই বিষয়েই সার্ভিস দিয়ে ইনকাম করতে পারবেন। অন্য কাজগুলো এখানে করতে পারবেন না।

আর অন্য কাজ করতে গিয়ে কমপ্লিট না করতে পারলে আপনার প্রোফাইলের রেটিং কমে যেতে পারে। যার ফলে আপনি তখন সহজে আর কাজ পাবেন না। নিম্নে ফাইবার থেকে টাকা ইনকাম করার কার্যকরী উপায় গুলো আলোচনা করা হলোঃ

১. গ্রাফিক ডিজাইন করে টাকা ইনকাম

ফ্রিল্যান্সিং এর অন্যতম একটি জনপ্রিয় কাজ হল গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন কাজটি করে ফ্রিল্যান্সিং সেক্টরে এখনো ইনকাম করা যাচ্ছে।

আরো পড়ুনঃ  মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়: সর্বশেষ আপডেট ২০২৭

তবে বর্তমান AI এর যুগ, যার ফলে সকলেই এখন কম বেশি এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজাইন করছে এবং ছবি তৈরি করছে।

তবুও বর্তমানে অনেক কোম্পানি ও প্রতিষ্ঠান রয়েছে যারা সরাসরি মানুষের দ্বারা তৈরি ইমেজ ও ডিজাইন পছন্দ করে থাকে।

যার ফলে এখনো গ্রাফিক্স ডিজাইন কাজের চাহিদা রয়েছে। এক্ষেত্রে আপনাকে স্মার্ট হতে হবে এবং এআই টুলস ব্যবহার করে ডিজাইন উন্নত করতে হবে। যার ফলে আপনি ইউনিকভাবে গ্রাফিক্স ডিজাইন সার্ভিসটি দিতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইন সেক্টরে অনেক ধরনের কাজ রয়েছে যেগুলো করার মাধ্যমে ফাইবার থেকে টাকা ইনকাম করতে পারবেন।

  • লোগো ডিজাইন।
  • বিজনেস কার্ড ডিজাইন।
  • ইউটিউব থাম্বনেইল তৈরি।
  • ফেসবুক কভার ও পোস্ট ডিজাইন।
  • ব্যানার ও পোস্টার ডিজাইন।
  • ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন।
  • ইনফোগ্রাফিক ডিজাইন।
  • প্রেজেন্টেশন ডিজাইন।

এই কাজগুলো শেখার জন্য Adobe Photoshop, Adobe Illustrator এবং Canva ব্যবহার করতে পারেন। নতুনদের জন্য Canva দিয়ে শুরু করা তুলনামূলক সহজ।

২. ইংরেজি বা বাংলা কনটেন্ট রাইটিং করে 

ফাইবার প্লাটফর্মে বাংলা ও ইংরেজি কনটেন্ট লিখে ইনকাম করা শুরু করেছে। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও পেজের জন্য কনটেন্ট লিখিয়ে নিয়ে থাকে।

তার এই কনটেন্ট লেখার জন্য কনটেন্ট রাইটার নিয়োগ করে এবং লিখে নেয়। এক্ষেত্রে আপনি ভালো মানের কনটেন্ট রাইটার হলে বাংলা ও ইংরেজিতে কন্টেন্ট রাইটিং সার্ভিস দিয়েই ফাইবার থেকে ইনকাম করতে পারবেন।

এক্ষেত্রে আপনাকে নিজের প্রোফাইলে কন্টেন্ট রাইটার হিসেবে উপস্থাপন করতে হবে। পাশাপাশি গিগ পাবলিশ করার সময় প্রোফাইলে কন্টেন্ট রাইটার এবং কন্টেন্টের নমুনা দিয়ে পাবলিশ করবেন।

এতে করে ক্লায়েন্টরা আপনার নমুনা কনটেন্টটি দেখতে পারবে। আর যদি তারা পছন্দ করে তাহলে সরাসরি আপনাকে কন্টেন্ট রাইটিং এর জন্য নিয়োগ করবে।

এর ফলে আপনি কিছু সময় ব্যয় করেই ১০০০ থেকে ২০০০ শব্দের মধ্যে বাংলা বা ইংরেজি কনটেন্ট লিখেই আয় করতে পারবেন।

বিশ্বের বিভিন্ন দেশের ব্লগার, ওয়েবসাইট মালিক এবং ব্যবসায়ীরা নিয়মিত কনটেন্ট রাইটার খুঁজে থাকেন। তাদের জন্য আর্টিকেল, ব্লগ পোস্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন এবং ওয়েবসাইটের কনটেন্ট লিখে টাকা ইনকাম করা যায়।

কনটেন্ট রাইটিংয়ের জনপ্রিয় কাজগুলো হলোঃ ফাইভার থেকে টাকা ইনকাম

  • SEO অপটিমাইজড আর্টিকেল লেখা।
  • ব্লগ পোস্ট লেখা।
  • প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি।
  • ওয়েবসাইটের About Us পেজ লেখা।
  • অ্যাফিলিয়েট মার্কেটিং কনটেন্ট তৈরি।
  • ইমেইল কপি রাইটিং।
  • সোশ্যাল মিডিয়া ক্যাপশন লেখা।

ফাইবার প্লাটফর্ম থেকে কন্টেন্ট রাইটিং কাজটি পাওয়ার জন্য প্রথমে তাদের অফিসিয়াল প্লাটফর্মে গিয়ে সাইন আপ করুন।

এরপর হয়তো আপনাকে কিছু টেস্ট দিতে হতে পারে, যার ফলে আপনি অ্যাকাউন্ট সম্পন্ন করে কাজের অর্ডার পাওয়ার জন্য যোগ্য হবেন।

আর অবশ্য মনে রাখুন কনটেন্ট রাইটিং কাজটি করতে হলে বাংলা ও ইংরেজি লেখার দক্ষতা, SEO সম্পর্কে ধারণা এবং সঠিকভাবে তথ্য উপস্থাপনের ক্ষমতা থাকা প্রয়োজন।

৩. ভিডিও এডিটিং করে টাকা ইনকাম

বর্তমানে প্রতিনিয়ত নতুন নতুন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে। মূলত তারা নতুন ভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করছে কিন্তু ভিডিও এডিটিং করতে পারেনা।

ভালোভাবে ভিডিও এডিটিং করতে না জানলে কখনোই ভিডিও বানিয়ে ইনকাম করা যায় না। এজন্য বেশিরভাগ ইউটিউবার লোক নিয়োগ দিয়ে ভিডিও এডিটিং করিয়ে নিয়ে থাকে।

পাশাপাশি তারা বিভিন্ন ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে ভিডিও এডিটিং সার্ভিস নেওয়ার জন্য জপ পোস্ট করে থাকে। এক্ষেত্রে আপনি যদি ভিডিও এডিটিং করতে জানেন, তাহলে তাদের সাথে কাজ করতে পারেন।

ফাইবার প্লাটফর্মে ভিডিও এডিটিং এর কাজগুলো পাওয়া যায়। তবে সেখানে আপনাকে ভিডিও এডিটিং কাজ পাওয়ার জন্য আবেদন করতে হবে।

এছাড়াও কাজের নমুনা প্রকাশ করে ক্লাইন্টের পাঠাতে পারেন, যদি ভাল মনে হয় তাহলে তারা ভিডিও এডিটিং সার্ভিস নিবে।

আরো পড়ুনঃ  ২০ টাকা ডিপোজিট করে ইনকাম ও ১০০ টাকা ডিপোজিট সাইট দেখুন

আর আপনাকে ভিডিও এডিটিং সেক্টরে অবশ্যই দক্ষ হতে হবে এবং পাশাপাশি বিভিন্ন টাইপের ভিডিও এডিট করা জানতে হবে। বিভিন্ন টাইপের ভিডিও যেমনঃ

  • YouTube ভিডিও এডিটিং।
  • Shorts ও Reels ভিডিও তৈরি।
  • ভিডিও থেকে অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা।
  • ভিডিওতে সাবটাইটেল যুক্ত করা।
  • কালার গ্রেডিং।
  • ভিডিওতে ট্রানজিশন ও ইফেক্ট যুক্ত করা।
  • পডকাস্ট ভিডিও এডিটিং।
  • বিজ্ঞাপনের ভিডিও তৈরি।

ভিডিও এডিটিং শেখার জন্য CapCut, Adobe Premiere Pro এবং DaVinci Resolve ব্যবহার করতে পারেন। শুরুতে ছোট ভিডিও এডিটিংয়ের কাজ দিয়ে অভিজ্ঞতা তৈরি করা ভালো।

৪. ডেটা এন্ট্রির কাজ করে ইনকাম

ডেটা এন্ট্রি নতুনদের কাছে পরিচিত একটি কাজ। এই কাজের জন্য সাধারণত তথ্য সংগ্রহ, সাজানো এবং নির্দিষ্ট ফরম্যাটে সংরক্ষণ করতে হয়।

ফাইভারে ডেটা এন্ট্রির যেসব কাজ পাওয়া যায়ঃ

  • Microsoft Excel এ ডেটা এন্ট্রি।
  • PDF থেকে Word-এ তথ্য স্থানান্তর।
  • PDF থেকে Excel তৈরি।
  • Copy-Paste কাজ।
  • Data Cleaning।
  • Web Research।
  • তথ্য সংগ্রহ ও সাজানো।
  • টাইপিংয়ের কাজ।

এই কাজের জন্য Microsoft Word, Excel এবং Google Sheets সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন।তবে ডেটা এন্ট্রিতে প্রতিযোগিতা বেশি। কারণ ডাটা এন্ট্রির কাজ করা খুবই সোজা।

কিছুদিন শিখলেই ডাটা এন্ট্রির কাজ করা যায়। মূলকথা টাইপিং জানলেই এই কাজটি করে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে আয় শুরু করা যায়। আর এই কারণেই ডাটা এন্ট্রির কাজের চাহিদা রয়েছে।

প্রচুর মানুষজন ফ্রিল্যান্সিং প্লাটফর্মে ডাটা এন্ট্রির কাজ করে ইনকাম করছে। সাধারণত বড় বড় প্রতিষ্ঠান ও কোম্পানিগুলো এই ধরনের ডাটা এন্ট্রির কাজ দিয়ে থাকে। আর এগুলো ঘরে বসেই কমপ্লিট করে সাবমিট দেওয়া যায়।

৫. AI ব্যবহার করে সার্ভিস বিক্রি

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজিটাল কাজ করা সম্ভব। ফাইভারেও AI সম্পর্কিত বিভিন্ন সার্ভিসের চাহিদা রয়েছে।

আপনি AI টুল ব্যবহার করে যেসব সার্ভিস দিতে পারবেনঃ

  • AI Image Generation।
  • AI দিয়ে প্রেজেন্টেশন তৈরি।
  • AI-সহায়তায় কনটেন্ট সম্পাদনা।
  • AI Chatbot তৈরি ও সেটআপ।
  • AI ভিডিও তৈরি।
  • AI Voiceover তৈরি।
  • AI-সহায়তায় সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি।
  • AI Automation সার্ভিস।

তবে এই ধরনের ডিজিটাল সার্ভিস গুলো দিয়ে সাধারণত কম পারিশ্রমিক পাওয়া যায়। ধরুন প্রতিটি কাজে ৩-৫ ডলার পেতে পারেন। যা অনেকের কাছে কম মনে হয়।

তবে যারা নতুন কোন ধরনের বিশেষ দক্ষতা ছাড়া ইনকাম করতে চান, তারাই চাইলে এআই প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে এই উপায়ে ইনকাম করুন। ফাইভার থেকে টাকা ইনকাম করার জন্য এই উপায়টি আমার কাছে সেরা মনে হয়েছে।

কারণ এখানে কম সময়ে ইনকাম করা যায়। আর ইনকামের পরিমাণ খুব কম হলেও এখানে আপনাকে বেশি কাজ করতে হচ্ছে না।

ফাইভার থেকে ইনকাম শুরু করার নিয়ম

ফাইভারে কাজ করে আয় করতে হলে প্রথমে একটি Seller Account তৈরি করতে হবে। এরপর নিজের দক্ষতা অনুযায়ী Gig প্রকাশ করতে হবে। নিচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হলো।

ধাপ ১: ফাইভারে অ্যাকাউন্ট খুলুন

  • প্রথমে ফাইভারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।ওয়েবসাইটঃ fiverr.com
  • Join অথবা Sign Up অপশনে ক্লিক করুন।
  • ইমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন।
  • এছাড়া সরাসরি গুগল একাউন্ট দিয়ে সাইনআপ করা যায়।
  • নিজের একটি প্রফেশনাল Username নির্বাচন করুন।
  • ইমেইল ভেরিফিকেশন সম্পন্ন করুন।
  • অ্যাকাউন্টে লগইন করে Become a Seller অথবা Selling অপশন থেকে বিক্রেতা হিসেবে কাজ শুরু করুন।

ফাইভারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় Seller Profile সেটআপ সম্পন্ন করুন। অ্যাকাউন্ট খোলার সময় সঠিক ব্যক্তিগত তথ্য ব্যবহার করবেন।

ধাপ ২: নিজের প্রোফাইল সুন্দরভাবে সাজান

ফাইভারে কাজ পাওয়ার ক্ষেত্রে প্রোফাইল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কোনো ক্লায়েন্ট আপনার Gig দেখার পর আপনার অভিজ্ঞতা, দক্ষতা ও পরিচয় সম্পর্কে জানতে প্রোফাইল ভিজিট করতে পারেন।

আরো পড়ুনঃ  প্রতি সপ্তাহে 4000 টাকা পর্যন্ত আয় করুন - ২২টি কৌশলে

একটি ভালো প্রোফাইলে যেসব বিষয় থাকা উচিতঃ

  • পরিষ্কার ও প্রফেশনাল প্রোফাইল ছবি।
  • নিজের দক্ষতার পরিচয়।
  • কাজের অভিজ্ঞতা।
  • শিক্ষাগত যোগ্যতা (প্রাসঙ্গিক হলে)।
  • ভাষাগত দক্ষতা।
  • কাজের নমুনা বা Portfolio।

প্রোফাইলে এমন কিছু লিখবেন না, যা আপনার প্রকৃত দক্ষতার সঙ্গে মেলে না।

ধাপ ৩: একটি নির্দিষ্ট কাজ নির্বাচন করুন

নতুনদের সবচেয়ে বড় ভুল হলো একসঙ্গে অনেক ধরনের কাজ শুরু করা। যেমন কেউ একই প্রোফাইলে লোগো ডিজাইন, ডেটা এন্ট্রি, ভিডিও এডিটিং এবং কনটেন্ট রাইটিংয়ের সার্ভিস দিতে চান।

এতে প্রোফাইলের নির্দিষ্ট পরিচয় তৈরি হতে সমস্যা হতে পারে।

তাই শুরুতে একটি নির্দিষ্ট দক্ষতা নির্বাচন করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি Canva ভালো পারেন, তাহলে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন অথবা YouTube Thumbnail Design দিয়ে শুরু করতে পারেন।

একটি কাজ ভালোভাবে শিখে অভিজ্ঞতা অর্জনের পর অন্য সার্ভিস যুক্ত করতে পারেন।

ধাপ ৪: Fiverr Gig তৈরি করুন

Gig হলো ফাইভারে আপনার বিক্রি করা সার্ভিসের বিজ্ঞাপন বা অফার। একজন Buyer আপনার Gig দেখেই বুঝতে পারেন আপনি কী কাজ করেন এবং কত টাকায় করেন।

একটি ভালো Gig তৈরি করতে নিচের বিষয়গুলো অনুসরণ করুন।

Gig Title: আপনি কী সার্ভিস দিচ্ছেন তা পরিষ্কারভাবে লিখুন। যেমনঃ

  • I will design a professional logo for your business
  • I will create attractive YouTube thumbnails
  • I will write SEO optimized blog articles
  • I will edit engaging short videos for social media

Category: আপনার সার্ভিস অনুযায়ী সঠিক ক্যাটাগরি নির্বাচন করুন।

Search Tags: আপনার কাজের সঙ্গে সম্পর্কিত প্রাসঙ্গিক Keyword ব্যবহার করুন।

Gig Description: আপনি কী কাজ করবেন, কীভাবে করবেন এবং Buyer কী কী পাবেন তা বিস্তারিত লিখুন।

Pricing: কাজের পরিমাণ ও জটিলতা অনুযায়ী মূল্য নির্ধারণ করুন।

Delivery Time: কত দিনের মধ্যে কাজ সম্পন্ন করবেন তা উল্লেখ করুন।

Gig Image: নিজের কাজের মান বোঝায় এমন আকর্ষণীয় ও প্রফেশনাল ছবি ব্যবহার করুন।

মনে রাখবেন, অন্য ফ্রিল্যান্সারের Gig Description বা ছবি হুবহু কপি করবেন না। নিজের সার্ভিস অনুযায়ী ইউনিকভাবে Gig তৈরি করুন।

ধাপ ৫: কাজের নমুনা বা Portfolio তৈরি করুন

নতুনদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার আগে কোনো অর্ডার না থাকলেও ক্লায়েন্টকে নিজের দক্ষতা দেখানোর সুযোগ দিতে হবে।

ধরুন, আপনি লোগো ডিজাইনের কাজ করতে চান। তাহলে নিজের তৈরি ৫-১০টি ভালো লোগো সংগ্রহ করে Portfolio তৈরি করুন।

একইভাবে আপনি কনটেন্ট রাইটিং সার্ভিস দিতে চাইলে ৫ থেকে ১০টি নমুনা কনটেন্ট তৈরি করে রাখুন। সেগুলো প্রোফাইলে শেয়ার করুন।

শেষ কথা

ফাইবার কি? ফাইভার থেকে টাকা ইনকাম করার জনপ্রি উপায় গুলো আর্টিকেলটিতে শেয়ার করেছি। এছাড়াও ফাইবার থেকে কিভাবে সরাসরি উপার্জন করতে পারবেন তা সম্পর্কে এ টু জেড বিস্তারিত দেখিয়ে দিয়েছি।

তবে ফাইবার থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনার দক্ষতা থাকতে হবে, দক্ষতা ছাড়া এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে কখনোই খুব বেশি আয় করতে পারবেন না।

পাশাপাশি ক্লায়েন্টদের ভালো সার্ভিস দিলে প্রোফাইলে ভালো রেটিং বাড়ালে দীর্ঘদিন কাজ পাওয়ার সুযোগ থাকে।

আর যেহেতু বর্তমানে সকলেই কম বেশি এআই ব্যবহার করছে, সে ক্ষেত্রে আপনারা এআই ব্যবহার করেই নিজের দক্ষতা আরো বাড়িয়ে তুলুন।

Leave a Comment