বর্তমান ডিজিটাল যুগে নিজের একটি ওয়েবসাইট থাকা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি ব্লগিং করতে চান, অনলাইনে নিজের ব্যবসা প্রচার করতে চান, ব্যক্তিগত পোর্টফোলিও তৈরি করতে চান কিংবা ইন্টারনেট থেকে টাকা আয় করতে চান,
তাহলে একটি ওয়েবসাইট আপনার জন্য কার্যকর মাধ্যম হতে পারে। তবে অনেকের ধারণা, ওয়েবসাইট তৈরি করতে হলে ডোমেইন, হোস্টিং এবং ওয়েব ডেভেলপার নিয়োগের জন্য প্রচুর টাকা খরচ করতে হয়। বাস্তবে বিষয়টি এমন নয়।
বর্তমানে বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, যেগুলোর সাহায্যে কোনো টাকা খরচ না করেই সম্পূর্ণ বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করা সম্ভব।
এমনকি ওয়েবসাইট তৈরির জন্য আপনার প্রোগ্রামিং বা কোডিং জানারও প্রয়োজন নেই। শুধু একটি ইমেইল অ্যাকাউন্ট এবং ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
আজ আমরা আর্টিকেলে কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায় সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানাবো। পাশাপাশি কোন প্লাটফর্ম ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করবেন তা সম্পর্কে ধারণা দেবো।
ফ্রি ওয়েবসাইট তৈরি করতে কী কী প্রয়োজন?
ফ্রি ওয়েবসাইট তৈরি করার আগে কয়েকটি বিষয় সম্পর্কে ধারণা থাকা ভালো। কারণ একটি ওয়েবসাইট পরিচালনা করতে সাধারণত কিছু গুরুত্বপূর্ণ উপাদান প্রয়োজন হয়।
ইমেইল অ্যাকাউন্টঃ ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করার জন্য একটি Gmail বা অন্য কোনো ইমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে।
ইন্টারনেট সংযোগঃ ওয়েবসাইট তৈরি, ডিজাইন, আর্টিকেল প্রকাশ এবং আপডেট করার জন্য ইন্টারনেট সংযোগ থাকতে হয়। অবশ্যই ইন্টারনেট স্পিড ভালো হতে হবে।
ওয়েবসাইটের বিষয় নির্বাচনঃ আপনি কী ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান, সেটি আগে ঠিক করুন। যেমনঃ টেকনোলজি, শিক্ষা, সংবাদ, ব্যক্তিগত ব্লগ, ব্যবসা কিংবা পোর্টফোলিও।
অবশ্যই পড়ুনঃ
ওয়েবসাইটের নামঃ আপনার ওয়েবসাইটের জন্য একটি সুন্দর ও সহজ নাম নির্বাচন করুন। নামটি যেন ওয়েবসাইটের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
কিছু মানসম্মত কনটেন্টঃ ওয়েবসাইট তৈরি করার পর সেখানে কিছু মানসম্মত কনটেন্ট লিখে পাবলিশ করতে হবে। এ ছাড়াও আপনি চাইলে প্রোমোশনাল content লিখতে পারেন।
কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়?
বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার জন্য বর্তমানে একাধিক প্ল্যাটফর্ম রয়েছে। তবে নতুনদের জন্য সব প্ল্যাটফর্ম সমান সহজ নয়। নিচে জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম এবং সেগুলো ব্যবহার করে ওয়েবসাইট তৈরির পদ্ধতি তুলে ধরা হলো।
১. Google Blogger দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি
নতুনদের জন্য বিনামূল্যে ব্লগিং ওয়েবসাইট তৈরি করার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো Google Blogger। এখানে ওয়েবসাইট খুলে চালাতে কোন ধরনের হোস্টিং কিনতে হয় না।
সম্পূর্ণ ফ্রিতেই ওয়েবসাইট তৈরি করে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আলাদা হোস্টিং কেনার প্রয়োজন নেই, বিনামূল্যে Blogspot সাবডোমেইন ব্যবহার করে ওয়েবসাইট চালাতে পারবেন। এবার চলুন নিম্নে Blogger দিয়ে ওয়েবসাইট তৈরির নিয়ম দেখে আসি।
- প্রথমে Blogger.com ওয়েবসাইটে প্রবেশ করুন।
- আপনার Gmail অ্যাকাউন্ট দিয়ে Sign in করুন।

- Blogger ড্যাশবোর্ড থেকে New Blog অপশনে ক্লিক করুন।
- আপনার ওয়েবসাইটের একটি সুন্দর নাম লিখুন।
- এবার ওয়েবসাইটের জন্য একটি URL নির্বাচন করুন। যেমন: mywebsite.blogspot.com।
- নাম এবং URL ঠিক থাকলে Save অপশনে ক্লিক করুন।
- এবার Theme অপশন থেকে পছন্দমতো একটি ডিজাইন নির্বাচন করুন।
- Layout অপশন ব্যবহার করে ওয়েবসাইটের বিভিন্ন অংশ সাজিয়ে নিন।
- New Post অপশনে ক্লিক করে প্রথম আর্টিকেল লিখুন এবং Publish করুন।
এভাবেই blogger.com প্ল্যাটফর্ম ব্যবহার করে ফ্রিতেই ওয়েবসাইট খোলা যায়। তবে আপনি যদি প্রফেশনাল ভাবে ওয়েবসাইট খুলতে চান, সে ক্ষেত্রে প্রথমে ব্লগার ডট কমে ফ্রি ওয়েবসাইট খুলে পড়ে কাস্টম ডোমেন ক্রয় করে যুক্ত করতে পারেন।
Blogger ব্যবহারের সুবিধাঃ
- সম্পূর্ণ বিনামূল্যে ব্লগ তৈরি করা যায়।
- আলাদা হোস্টিং কেনার প্রয়োজন নেই।
- নতুনদের জন্য ব্যবহার করা সহজ।
- Google AdSense এর মাধ্যমে আয়ের সুযোগ রয়েছে, তবে অনুমোদন নিশ্চিত নয়।
- নিজের ডোমেইন কিনে যুক্ত করা যায়।
২. WordPress.com দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি
ওয়েবসাইট তৈরি করার জন্য WordPress.com একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম।এখানে কোনো কোডিং ছাড়াই ব্লগ, ব্যক্তিগত ওয়েবসাইট, পোর্টফোলিও কিংবা সাধারণ ব্যবসায়িক ওয়েবসাইট তৈরি করা যায়।
এই প্লাটফর্মটি ব্যবহার করেও ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায়। এই ক্ষেত্রে আপনি সরাসরি তাদের ওয়েবসাইটে যান। নিম্নে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ফ্রি ওয়েবসাইট তৈরি করার নিয়ম দেখানো হলোঃ
- প্রথমেই WordPress.com ওয়েবসাইটে প্রবেশ করুন।
- এরপর Get Started অথবা Sign Up অপশনে ক্লিক করুন।
- আপনার ইমেইল অ্যাকাউন্ট দিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করুন।
- এবার ওয়েবসাইটের নাম এবং প্রয়োজনীয় তথ্য দিন।
- বিনামূল্যের WordPress.com সাবডোমেইন নির্বাচন করুন। যেমন: mywebsite.wordpress.com।
- এবার আপনি ওয়েবসাইটের জন্য থিম সিলেক্ট করতে পারেন।
- তবে এখানে আপনাকে Free Theme ব্যবহার করতে হবে।
- এভাবেই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ফ্রি ওয়েবসাইট খোলা যায়।
এখন আপনি Dashboard থেকে Pages অপশনে গিয়ে About, Contact এবং Privacy Policy পেজ তৈরি করতে পারেন।
এছাড়াও Posts অপশনে গিয়ে নতুন আর্টিকেল লিখতে পারবেন। তাহলে আশা করছি বুঝতে পারছেন এভাবেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যাবে। পরবর্তীতে আপনি পোর্টফলিও ওয়েবসাইটের জন্য আকর্ষণীয়ভাবে থিম ডিজাইন করতে পারেন।
WordPress.com এর সুবিধাঃ
- বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করা যায়।
- অসংখ্য পেজ ও পোস্ট প্রকাশের সুবিধা রয়েছে।
- বিভিন্ন ফ্রি থিম ব্যবহার করা যায়।
- কোডিং না জেনেও ওয়েবসাইট পরিচালনা করা যায়।
- ওয়েবসাইটের সাধারণ পরিসংখ্যান দেখা যায়।
৩. Google Sites দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি
আপনি যদি কোনো ব্যবসার পরিচিতিমূলক ওয়েবসাইট, ব্যক্তিগত পোর্টফোলিও, প্রজেক্ট কিংবা সাধারণ তথ্যভিত্তিক ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে Google Sites ব্যবহার করতে পারেন।
এটি ব্যবহার করে ফ্রিতেই পোর্টফোলিয়াসহ পরিচিতি মূলক ওয়েবসাইট বানানো যায়। এই ওয়েবসাইট বানানোর জন্য কোন ধরনের টাকা খরচ করতে হয় না।
গুগলের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতেই আকর্ষণীয় ডিজাইন করে ওয়েবসাইট বানাতে পারবেন।
- এই সাইট তৈরি করার জন্য প্রথমেই Google Sites প্লাটফর্মটিতে প্রবেশ করুন
- আপনার Gmail অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
- Blank অথবা পছন্দমতো একটি Template নির্বাচন করুন।

- এবার ওয়েবসাইটের নাম লিখুন।
- Text, Image, Button এবং অন্যান্য উপাদান যুক্ত করে ডিজাইন করুন।
- প্রয়োজন অনুযায়ী Home, About Us, Contact Us পেজ তৈরি করতে পারেন।
- সবকিছু ঠিক থাকলে Publish বাটনে ক্লিক করুন।
- আপনার ওয়েবসাইটের ঠিকানা নির্ধারণ করে আবার Publish করুন।
এভাবেই গুগল সাইটস প্ল্যাটফর্মের মাধ্যমে কোডিং ছাড়াই ফ্রিতে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায়। এতে করে আপনি এই ধরনের ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন প্রোডাক্ট এর মার্কেটিং করতে পারবেন,
পাশাপাশি আপনার কোন বিষয়ে দক্ষতা থাকলে সেগুলো পোর্টফলিও ওয়েবসাইটের মাধ্যমে জানাতে পারবেন।
Google Sites এর সুবিধাঃ
- বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করা যায়।
- ব্যবহার করা খুব সহজ।
- Google Drive এর বিভিন্ন ফাইল যুক্ত করা যায়।
- সাধারণ ব্যবসায়িক ও ব্যক্তিগত ওয়েবসাইটের জন্য উপযোগী।
- আলাদা হোস্টিং কেনার প্রয়োজন নেই।
৪. Wix দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি
Wix এমন একটি ওয়েবসাইট বিল্ডার, যার সাহায্যে Drag and Drop পদ্ধতিতে সহজেই আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করা যায়। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন টেমপ্লেট পাওয়া যায়।
এগুলো বেশিরভাগই ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এই প্লাটফর্ম ব্যবহার করে অনেকেই বর্তমানে ফ্রি ওয়েবসাইট তৈরি করছে। আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন,
আর এখানে ওয়েবসাইট তৈরি করা খুবই সহজ। কারণ এই প্লাটফর্মে ওয়েবসাইট তৈরি করে আপনি সহজে ডিজাইন করতে পারবেন।
আপনার ইচ্ছামত টেমপ্লেট পছন্দ করতে পারবেন। আর নানা ধরনের সুবিধা পাওয়া যায়। চলুন এবার ওয়েবসাইটটি খোলার নিয়ম দেখে আসি।
- শুরুতেই Wix.com ওয়েবসাইটে প্রবেশ করুন। অথবা google এ সার্চ করুন।
- ইমেইল অথবা Google অ্যাকাউন্ট দিয়ে Sign Up করুন।
- Create New Site অপশনে ক্লিক করুন।
- আপনার ওয়েবসাইটের ধরন নির্বাচন করুন।
- এবার পছন্দমতো একটি Template নির্বাচন করুন।
- Drag and Drop Editor ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করুন।
- প্রয়োজনীয় লেখা, ছবি এবং পেজ যুক্ত করতে পারেন।
- সবকিছু ঠিক থাকলে Publish করুন।
এভাবেই Wix ব্যবহার করে ফ্রিতেই ব্লগিং সাইট তৈরি করা যায়। আশা করি বুঝতে পারছেন কিভাবে ফ্রী ওয়েবসাইট তৈরি করতে পারেন।
ফ্রি ওয়েবসাইট তৈরি করার পর যেসব কাজ করবেন
শুধু ওয়েবসাইট তৈরি করলেই হবে না। ওয়েবসাইটটি সুন্দরভাবে পরিচালনা করতে এবং Google এ পরিচিত করতে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে।
১. ওয়েবসাইটের সুন্দর ডিজাইন নির্বাচন করুন
ওয়েবসাইটের ডিজাইন এমন হওয়া উচিত, যাতে ভিজিটর সহজেই প্রয়োজনীয় তথ্য খুঁজে পান। অতিরিক্ত রং, অপ্রয়োজনীয় অ্যানিমেশন এবং বিজ্ঞাপন ব্যবহার করা থেকে বিরত থাকুন। সর্বোপরি ওয়েবসাইটের লোডিং স্পিড ভালো রাখুন।
২. গুরুত্বপূর্ণ পেজ তৈরি করুন
প্রতিটি ওয়েবসাইটে কয়েকটি গুরুত্বপূর্ণ পেজ থাকা উচিত। যেমনঃ
- About Us – ওয়েবসাইট সম্পর্কে পরিচিতি।
- Contact Us – যোগাযোগের তথ্য।
- Privacy Policy – ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা নীতি।
- Disclaimer – ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলি।
এ সকল পেজগুলো ওয়েবসাইটে সেটআপ করে নিবেন।
৩. নিয়মিত মানসম্মত আর্টিকেল প্রকাশ করুন
আপনার ওয়েবসাইটে এমন তথ্য প্রকাশ করুন, যেগুলো পাঠকদের বাস্তব সমস্যার সমাধান করতে পারে। অন্য ওয়েবসাইট থেকে লেখা কপি না করে নিজের ভাষায় তথ্য যাচাই করে আর্টিকেল লিখুন। পাশাপাশি গভীরভাবে রিসার্চ করে লেখার চেষ্টা করবেন।
ফ্রি ওয়েবসাইট থেকে কি টাকা ইনকাম করা যায়?
হ্যাঁ, ফ্রি ওয়েবসাইট থেকেও অনলাইনে টাকা আয় করা সম্ভব। তবে ওয়েবসাইট তৈরি করলেই আয় শুরু হবে না।
এর জন্য নিয়মিত ভিজিটর, মানসম্মত কনটেন্ট এবং উপযুক্ত আয়ের মাধ্যম তৈরি করতে হবে।ওয়েবসাইট থেকে আয়ের কয়েকটি জনপ্রিয় উপায় নিচে আলোচনা করা হলোঃ
১. Google AdSense: আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারেন। এর জন্য ওয়েবসাইটে অবশ্যই প্রচুর পরিমাণ ভিজিটর থাকতে হবে।
পাশাপাশি google নীতিমালা অনুযায়ী ওয়েবসাইট ডিজাইন ও তৈরি করতে হবে। তাহলেই আপনি সহজেই গুগলের এডসেন্স অনুমোদন পাবেন এবং বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আয় করতে পারবেন।
তবে আমার জানামতে ফ্রি ওয়েবসাইট গুলোতে google এডসেন্স অনুমোদন পেতে অনেক ভিউজ বা ভিজিটর এর প্রয়োজন হয়।
২. Affiliate Marketing: বিভিন্ন কোম্পানির পণ্য বা সেবার লিংক ওয়েবসাইটে শেয়ার করতে পারেন। আপনার লিংকের মাধ্যমে কেউ কেনাকাটা করলে কমিশন পাওয়ার সুযোগ থাকে।
৩. স্পন্সরড পোস্ট: ওয়েবসাইটে ভালো ভিজিটর তৈরি হলে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোডাক্ট ও সেবা প্রচার করতে পারেন। এতে করে প্রতিষ্ঠান সরাসরি আপনাকে কমিশন দিবে।
৪. নিজের পণ্য বিক্রি: ই-বুক, অনলাইন কোর্স, ডিজিটাল ফাইল কিংবা অন্যান্য পণ্য ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারেন।
৫. সার্ভিস বিক্রি: আপনার যদি SEO, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের দক্ষতা থাকে, তাহলে ওয়েবসাইটের মাধ্যমে নিজের সার্ভিস প্রচার করতে পারেন।
ফ্রি ওয়েবসাইট দিয়ে শুরু করবেন, নাকি ডোমেইন-হোস্টিং কিনবেন?
আপনি যদি একেবারে নতুন হন এবং ওয়েবসাইট পরিচালনার অভিজ্ঞতা না থাকে, তাহলে প্রথমে ফ্রি ওয়েবসাইট দিয়ে শুরু করাই ভালো। এতে কোনো আর্থিক ঝুঁকি ছাড়াই ব্লগিং, কনটেন্ট প্রকাশ এবং SEO সম্পর্কে শেখার সুযোগ পাবেন।
কিন্তু আপনার লক্ষ্য যদি দীর্ঘমেয়াদে একটি পেশাদার ব্লগিং ওয়েবসাইট তৈরি করা হয়, তাহলে পরবর্তী সময়ে নিজস্ব ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করতে পারেন।
বিশেষ করে WordPress.org ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে চাইলে সাধারণত নিজস্ব হোস্টিং প্রয়োজন হয়।
এটি WordPress.com এর ফ্রি প্ল্যান থেকে আলাদা। WordPress.org সফটওয়্যারটি বিনামূল্যে হলেও হোস্টিং ও ডোমেইনের জন্য খরচ হতে পারে।
তবে সাধারণত ব্লগার ডট কম ব্যবহার করে কম খরচে ওয়েবসাইট তৈরি করা যায়। এক্ষেত্রে সাধারণত শুধুমাত্র ডোমেইন ক্রয় করতে হয়। যার ফলে খরচ কিছুটা কম হয়।
আরো ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করলে ডোমেইন ও হোস্টিং দুটোই কিনতে হবে। যার ফলে খরচ অনেক বেশি, আনুমানিক প্রায় ২ থেকে ৪ হাজার টাকা খরচ হতে পারে।
আর ব্লগার ডট কমে শুধুমাত্র ডোমেইন কিনে ওয়েবসাইট তৈরি করতে আনুমানিক ১০০০ থেকে ১৫০০ টাকা খরচ হতে পারে।
এখন আপনার বাজেট ও পছন্দ অনুযায়ী যে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে পারেন। তবে শুরুর দিকে আমি বলবো ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে আগে শিখুন। এরপর নিজস্ব ডোমেইন কিনে পার্সোনাল বা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারেন।
উপসংহার
বর্তমানে নিজের একটি ওয়েবসাইট তৈরি করা আগের তুলনায় অনেক সহজ। বিশেষ করে যারা নতুন করে ব্লগিং, অনলাইন ব্যবসা কিংবা ডিজিটাল মার্কেটিং শুরু করতে চান, তাদের জন্য ফ্রি ওয়েবসাইট একটি ভালো সুযোগ।
বর্তমানে কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম ব্যবহার করে ফ্রিতেই ওয়েবসাইট তৈরি করা যায়। আমার ইতিমধ্যেই সকল প্লাটফর্ম গুলো সম্পর্কে আলোচনা করেছি, যেগুলো ব্যবহার করে আপনি বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করতে পারেন।
যারা এই সেক্টরের নতুন, তারা প্রথমদিকে ফ্রি ওয়েবসাইট তৈরি করে ব্যবহার করুন। পরে ব্লগিং এক্সপার্ট হয়ে গেলে ডোমেইন কিনে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারেন। তবে আপাতত ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য এই প্লাটফর্ম গুলো ব্যবহার করতে পারেন।
আপনাদের কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমার দ্রুত সাহায্য করার চেষ্টা করব।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






