কোনো বিশেষ দক্ষতা ছাড়াই SproutGigs থেকে ২ থেকে ৩ ডলার আয়ের সুযোগ, জেনে নিন নিয়ম

বর্তমানে কমবেশি সবাই অনলাইন থেকে কিছু না কিছু করে ইনকাম করার চেষ্টা করে থাকে। বিশেষ করে যারা শিক্ষার্থী ও স্টুডেন্ট রয়েছেন, তাদের মাঝে এই অনলাইন ইনকামের আগ্রহ সবচেয়ে বেশি দেখা যায়।

তবে যারা এই সেক্টরে নতুন তাদের জন্য অনলাইন ইনকামের সুযোগ রয়েছে। আর অনলাইন ইনকামের এমন একটি জনপ্রিয় মাইক্রো জব সাইট হল SproutGigs । এখানে ছোট ছোট মাইক্রো জব করে ইনকাম করতে হয়।

এটি একটি ফ্রিল্যান্সিং ও মাইক্রো জব প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তাদের ছোট কাজের পোস্ট করে এবং ফ্রিল্যান্সাররা সেই ছোট ছোট কাজগুলো কমপ্লিট করে পেমেন্ট পাই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই প্লাটফর্মটিতে ইনকাম করার ক্ষেত্রে পূর্বের কোন দক্ষতা বা অভিজ্ঞতা লাগবেনা, নিজের ইচ্ছামতো যেকোনো সময় কাজ করা যাবে। তবে অবশ্যই কাজ করার নিয়ম ও জমা দেওয়ার নিয়ম গুলো জানতে হবে।

সঠিকভাবে কাজ করে জমা দিলে সহজেই পেমেন্ট রিসিভ করা যায়। এজন্য আজকের ব্লগে এই প্লাটফর্মে কাজ করার নিয়ম গুলো বুঝে নিন এবং কিভাবে কাজ করবেন এবং কোন ধরনের কাজগুলো করবেন তা দেখুন।

SproutGigs কী?

SproutGigs হলো একটি অনলাইন মাইক্রোটাস্ক ও ফ্রিল্যান্সিংধর্মী প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ছোট কাজের মাধ্যমে আয়ের সুযোগ থাকে।

এখানে কাজ প্রকাশকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য কর্মী খোঁজে। অন্যদিকে, ব্যবহারকারীরা কাজের নির্দেশনা অনুযায়ী কাজ শেষ করে অনুমোদন পেলে পারিশ্রমিক পেতে পারেন।

অবশ্যই পড়ুনঃ

আরো পড়ুনঃ  ঘরে বসে হাতে লিখে আয় করার ৬টি সহজ উপায়

আগে এই প্ল্যাটফর্মটি Picoworkers নামে পরিচিত ছিল। বর্তমানে SproutGigs নামেই এটি পরিচিত। এখানে কাজের ধরন, কাজের মূল্য এবং কাজ পাওয়ার সুযোগ সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।

নতুনদের জন্য এই প্ল্যাটফর্মের একটি সুবিধা হলো, কিছু কাজ সম্পন্ন করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না। তবে ভালো মানের কাজ করার অভ্যাস, নির্দেশনা বোঝার ক্ষমতা এবং ধৈর্য থাকা গুরুত্বপূর্ণ।

SproutGigs এর জনপ্রিয় কাজগুলো হল

এই মাইক্রো জব প্ল্যাটফর্মটিতে বিভিন্ন টাইপের ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজগুলো করা যায়। যেগুলো কাজ করার জন্য দক্ষ ফ্রিল্যান্সারের প্রয়োজন হয় না। যেকোনো ব্যক্তি সরাসরি কাজগুলো করে জমা দিয়ে পেমেন্ট নিতে পারবে। কাজগুলো হলোঃ

  • YouTube Watch
  • Web visit
  • Video Marketing
  • Facebook Group Join
  • Facebook Page Like
  • Twitter follow & post like
  • YouTube Subscribe
  • Facebook Like, Comment, Share

SproutGigs থেকে অনলাইন ইনকাম করার নিয়ম

SproutGigs থেকে আয় শুরু করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। নিচে পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হলো।

১. SproutGigs ওয়েবসাইটে প্রবেশ করুন

প্রথমে SproutGigs-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।

অফিসিয়াল ওয়েবসাইট: sproutgigs.com

ওয়েবসাইটে প্রবেশ করার পর সাইন আপ অপশনটিতে যান।

SproutGigs
SproutGigs

সাইন আপ করার আগে প্ল্যাটফর্মটির বর্তমান নিয়ম, আপনার দেশের জন্য প্রযোজ্য শর্ত এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য পড়ে নিন।

২. একটি অ্যাকাউন্ট তৈরি করুন

অ্যাকাউন্ট তৈরি করার সময় সাধারণত ইমেইল ঠিকানা ব্যবহার করে একাউন্ট খুলুন। ওয়েবসাইটে দেখানো বর্তমান নির্দেশনা অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করুন।

ইমেইল ভেরিফিকেশন চাইলে সেটিও সম্পন্ন করুন। অ্যাকাউন্টে নিজের সঠিক তথ্য ব্যবহার করুন এবং শক্তিশালী পাসওয়ার্ড দিন।

একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট তৈরি করা বা VPN ব্যবহার করে নিজের অবস্থান গোপন করার মতো কাজ প্ল্যাটফর্মের নিয়ম ভঙ্গ করতে পারে। তাই শুরু থেকেই নিয়ম মেনে অ্যাকাউন্ট ব্যবহার করা ভালো।

৩. প্রোফাইল সম্পূর্ণ করুন

একাউন্ট তৈরি করার পর কিছু তথ্য দিয়ে একাউন্ট বা প্রোফাইল সম্পন্ন করবেন। বিশেষ করে আপনার সঠিক নাম লিখবেন, এরপর আপনার অভিজ্ঞতা ও দক্ষতা সম্পর্কে বর্ণনা দিবেন।

আরো পড়ুনঃ  ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার ৫টি উপায় ২০২৭

আরো কিছু চাইতে পারে সেগুলো সঠিকভাবে দিয়ে পূরণ করুন।

৪. পছন্দের কাজ নির্বাচন করুন

অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এবং একাউন্টে লগইন করে আপনার ইচ্ছা মতো ক্যাটাগরিতে কাজ সিলেক্ট করুন। মেনু অপশন থেকে ক্যাটাগরিতে যান।

আর সহজ কাজ দিয়ে শুরু করুন। যেমন ধরুন ভিডিও মার্কেটিং কাজটি দিয়ে শুরু করব। সে ক্ষেত্রে ভিডিও মার্কেটিং কাজটি সিলেক্ট করুন।

৫. কাজের নির্দেশনা দেখুন

যেই টাইপের কাজ গুলো করতে চান সে কাজের উপর ক্লিক করুন এবং ভেতরে দেখানো ডেসক্রিপশন গুলো ভালো করে পড়ুন। কাজটা কিভাবে করতে হবে পোস্টকারী তা ভালোভাবে লিখে দেয়।

সে ক্ষেত্রে আপনি নির্দেশনা গুলো ভালোভাবে পড়ে নিবেন। বেশিরভাগ সময়ই নির্দেশনা গুলো ইংরেজিতে লেখা হয়।

সেক্ষেত্রে আপনারা যারা ইংরেজি বোঝেন না তারা লেখাটি কপি করে ChatGpt বা Gemini কে দিয়ে বুঝিয়ে নিতে পারেন। জেমিনি বা চ্যাট জিপিটি আপনাকে সুন্দর ভাবে নির্দেশনা গুলো বুঝিয়ে দিবে।

৬. কাজ জমা দিন

এবার কাজগুলো কমপ্লিট হয়ে গেলে জমা দিতে হবে। মূল কথা কাজগুলো সঠিকভাবে করা হলে এবার প্রুফ দিতে হবে। সাবমিট ইউর প্রুভ অপশনটিতে ক্লিক করে আপনার কাজের স্ক্রিনশট আকারে জমা দিন।

এভাবে প্রতিটি কাজে প্রুফ জমা দিতে হবে। এরপরে তারা যাচাই-বাছাই করে দেখবে আপনি সঠিকভাবে কাজ করেছেন কিনা। যদি সঠিকভাবে কাজ করে থাকেন তাহলে দ্রুতই আপনার একাউন্টে ব্যালেন্স জমা হয়ে যাবে।

৭. পেমেন্ট গ্রহণ 

কাজের প্রুফ জমা দিলেই দুই থেকে চার দিনের মধ্যে তারা চেক করে আপনাকে পেমেন্ট পাঠিয়ে দিবে। অনেক সময় এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

আশা করি বুঝতে পারছেন কিভাবে এই প্লাটফর্মে কাজ করা যায়, এভাবে আপনি বিভিন্ন ধরনের কাজগুলো এখানে কমপ্লিট করতে পারেন।

SproutGigs থেকে Withdraw করার নিয়ম

যখন আপনি নতুন একাউন্ট খুলে কাজ করে সর্বনিম্ন ১০ ডলার করতে পারবেন তখন আপনি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এরপর যখন আপনার প্রোফাইল লেভেল আপ হবে,

আরো পড়ুনঃ  মাইক্রোজব সাইট কি? সেরা ৫টি মাইক্রোজব সাইট থেকে ইনকাম করুন

তখন সর্বনিম্ন ৫ ডলার হলেই উত্তোলন করা যাবে। বিটকয়েন সহ লাইট কয়েন এর মাধ্যমে সর্বনিম্ন ৫ ডলার হলেই উত্তোলন করা যায়। আপনি সরাসরি লাইট কয়েনের মাধ্যমে Binance একাউন্টে পেমেন্ট নিতে পারবেন।

আর একটা ভালো বিষয় হল এই প্লাটফর্ম থেকে প্রতিদিন কাজ করে প্রতিদিনই পেমেন্ট রিসিভ করা যায়। অর্থাৎ প্রতিদিন ইনকাম প্রতিদিন পেমেন্ট নিতে পারবেন।

ইনকাম করা অর্থ উইথড্র করার সময় তারা সাধারণত ২০% চার্জ গ্রহণ করে থাকে। যেটা আপনার ব্যালেন্স থেকেই তারা নিবে।

যেমন আপনি ৫ ডলার উত্তোলন করা রিকোয়েস্ট পাঠালেন, সে ক্ষেত্রে আপনি ৪.৪৪ ডলার পেমেন্ট পাবেন। পেমেন্ট পাওয়ার জন্য Withdraw সেকশনে যান।

এই মাইক্রো জব সাইট থেকে কত টাকা ইনকাম করা যায়

এখানে সাধারণত প্রতিটি কাজের বিনিময়ে ০.০৬ ডলার থেকে ০.০৯ ডলার এর বেশি ইনকাম করা যায়। অর্থাৎ কিছু সময় ব্যয় করেই একটি কাজের বিনিময়ে ৮-৯ টাকা ইনকাম করতে পারছেন।

কাজগুলো করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না, ৫ থেকে 10 মিনিটের কাজ হয়ে থাকে। আর বিস্তারিত জানতে প্ল্যাটফর্মে ভিজিট করে দেখতে পারেন।

উপসংহারঃ সতর্কতা

এটি একটি মাইক্রো জব ও ফ্রী প্লাটফর্ম, যেখানে আপনি ফ্রিতেই একাউন্ট খুলে কাজ করতে পারবেন। এখানে ইনকাম করার ক্ষেত্রে আপনাকে কোন ধরনের টাকা ডিপোজিট করতে হবে না।

আপনার কাছে স্মার্টফোন বা মোবাইল ফোন থাকলেই অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করতে পারবেন। এখানে সঠিকভাবে কাজ করতে হলে একটি মোবাইল দিয়ে একটি মাত্র একাউন্ট খুলবেন।

একাধিক অ্যাকাউন্ট খুলবেন না এক্ষেত্রে সাসপেন্ড হয়ে যেতে পারে। এছাড়া ভুলভাল কাজ করে জমা দিলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পারছেন সঠিকভাবে কাজ করলে অবশ্যই এখান থেকে পেমেন্ট পাওয়া যাবে।

ইতিমধ্যে অনেকে পেমেন্ট পেয়েছে যার কারণে আমি আপনাদের মাঝে প্ল্যাটফর্মে শেয়ার করলাম।

Leave a Comment