Microworkers দিয়ে অনলাইনে আয়: প্রতিদিন ২০০ ৩০০ টাকা আয় এর সুযোগ?

প্রতিদিন ২০০ ৩০০ টাকা আয় করতে চান, তাহলে আর্টিকেলটিতে দেখানো প্লাটফর্মটি ব্যবহার করতে পারেনি। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা বা তার বেশি উপার্জন করা যায়।

বর্তমানে অনেক ছেলে মেয়েরাই পড়ালেখার পাশাপাশি এই ধরনের মাইক্রো জব সাইটগুলোতে কাজ করে ডেইলি ইনকাম করছে।

ইনকাম করতে খুব বেশি কাজ করতে হয় না, এই প্লাটফর্মের সামান্য কিছু কাজ করেই ইনকাম শুরু করা যায়। চলুন এবার প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত জেনে আসি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Microworkers কী?

আমরা যে প্ল্যাটফর্ম সম্পর্কে জানাবো, সেই প্ল্যাটফর্মটি হল Microworkers। Microworkers হলো একটি অনলাইন মাইক্রো-জব প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ছোট কাজ সম্পন্ন করার জন্য ব্যবহারকারীরা ইনকাম করতে পারে।

এখানে ইনকাম করতে দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন হয় না। সম্পূর্ণ বিনামূল্যেই অ্যাকাউন্ট খুলে নির্দিষ্ট সংখ্যক টাস্ক কমপ্লিট করে ইনকাম করা যায়।

অবশ্যই পড়ুনঃ

কাজগুলো সাধারণত খুব বড় কোনো প্রজেক্ট নয়; বরং কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন করা যায় এমন ছোট ছোট টাস্ক।

প্রতিটি কাজ করার বিনিময়ে সর্বনিম্ন ০.০৮ ডলার পেতে পারেন। আর সর্বোচ্চ ০.৯০ ডলার পাওয়ার সুযোগ রয়েছে।

Microworkers দিয়ে কী ধরনের কাজ করা যায়?

Microworkers প্ল্যাটফর্মটিতে প্রতিদিন টাস্ক পরিবর্তন হয়ে থাকে। কারণ এখানে হাজার হাজার গ্রাহক প্রতিদিন নতুন নতুন জব পোস্ট করে থাকে। যার ফলে বিভিন্ন টাইপের কাজ এখানে করা যায়।

যেমন কোনো নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা, ওয়েবসাইট বা অনলাইন কনটেন্ট যাচাই করা, নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী কোনো কাজ সম্পন্ন করা কিংবা অন্যান্য ছোট ডিজিটাল টাস্ক।

কাজের ধরন সব সময় একই থাকে না। তাই প্ল্যাটফর্মে নিয়মিত প্রবেশ করে চেক করে নিন।

শুরুতে সহজ কাজগুলো বেছে নেওয়াই ভালো। এতে প্ল্যাটফর্মের নিয়ম, কাজের নির্দেশনা এবং সাবমিশন প্রক্রিয়া বুঝতে সুবিধা হবে।

প্রতিদিন যেহেতু নতুন নতুন কাজ পাবলিশ হয়, তাই আপনাকে অবশ্যই ডেইলি একবার হলেও সাইটে ভিজিট করে দেখতে হবে। কাজগুলো সাধারণত হলোঃ

  • টিকটক একাউন্ট খোলা
  • সাইনআপ করা
  • জিমেইল অ্যাকাউন্ট খোলা
  • কমেন্ট ও শেয়ার করা
  • ফেসবুক ফলো
  • ওয়েব ভিজিট করা
  • সার্ভে করা
  • আর্টিকেল লেখা
  • ট্রানসলেশন করা
  • প্রমোশন সার্ভিস
আরো পড়ুনঃ  শুধু আর্টিকেল পড়ে টাকা আয়

ইত্যাদি সহ আরো অনেক ধরনের কাজগুলো করা যায়। প্রতিনিয়তই নতুন নতুন কাজ পাবলিশ হয়। প্রতিটি কাজ করার নিজস্ব শর্ত ও নিয়ম রয়েছে।

যেগুলো আগে থেকে পড়ে নিবেন। আর পাশাপাশি নির্দিষ্ট কোন ক্যাটাগরির কাজ করতে হলে, সেই ক্যাটাগরিতে সিলেক্ট করবেন। নিচের ছবির মাধ্যমে দেখে নিন বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছেঃ

প্রতিদিন ২০০ ৩০০ টাকা আয়
প্রতিদিন ২০০ ৩০০ টাকা আয়

এখানে বর্তমানে প্রায় ৯০ টির বেশি কাজ রয়েছে।কাজগুলো সাধারণত করতে খুব বেশি সময় লাগে না, এক ঘণ্টার মধ্যেই আপনি ১৫ থেকে ২০ টি কাজ করতে পারবেন। আর আপনার ইনকাম হবে ২০০ থেকে ৩০০ টাকা।

প্রতিদিন ২০০ ৩০০ টাকা আয় করা কি সম্ভব?

সঠিক প্ল্যাটফর্ম বাছাই করে কাজ করলে অবশ্যই প্রতিদিন ২০০ ৩০০ টাকা ইনকাম করা সম্ভব। পাশাপাশি পরিশ্রম ও ধৈর্য ধরে কাজ করার মানসিকতা থাকতে হবে। কারণ অনলাইন প্লাটফর্ম গুলোতে কাজ করে খুব বেশি আয় করা সম্ভব হয় না।

সাধারণত ছোট ছোট ইনকাম থেকেই পেমেন্ট নিতে হয়। বিশেষ করে মাইক্রো জব প্ল্যাটফর্ম গুলোতে ইনকাম অনেক কম হয়।

যার কারণে ধৈর্য সহকারে বেশি সময় নিয়ে কাজ করলে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা হয়তো আয় করতে পারবেন। পাশাপাশি অরজিনাল ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম গুলোতে কাজ করতে হবে।

তাহলে হয়তো আপনি প্রতিদিন কিছু না কিছু অনলাইন আর্নিং করতে পারবেন। আজকে আমার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করছি, যেখান থেকে অবশ্যই আপনারা পেমেন্ট পাবেন।

এক্ষেত্রে তাদের নীতিমালা গুলো ভালোভাবে পড়ে নিবেন এবং শর্ত অনুযায়ী কাজ করবেন। প্ল্যাটফর্মটি কাজ করতে কোন ডিপোজিট করতে হয় না, এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতেই একাউন্ট খুলতে পারেন।

তবে আপনি যদি অন্যদের দিয়ে কাজ করাতে চান, সে ক্ষেত্রে ডিপোজিট করে জব পোস্ট করতে পারেন। অর্থাৎ আপনার কোন সার্ভিস লাগলে সেখান থেকে নিতে পারেন।

Microworkers-এ কাজ শুরু করার পদ্ধতি

Microworkers ব্যবহার করতে হলে প্রথমে প্ল্যাটফর্মে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট সেটআপ সম্পন্ন করতে হবে।

অ্যাকাউন্ট প্রস্তুত হওয়ার পর available jobs বা কাজের তালিকা দেখা যায়। আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি লিস্ট পেয়ে যাবেন। যেখান থেকে ইচ্ছা মত কাজের ক্যাটাগরি সিলেক্ট করে কাজ খোঁজা যায়।

তবে কাজ শুরু করতে হলে আপনাকে ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হবে। এজন্য অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। একাউন্ট ভেরিফিকেশন করার তিনটি পদ্ধতি রয়েছে।

এর মধ্যে আপনি খুব সহজেই আপনার মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন।

একাউন্ট ভেরিফিকেশন হলেই কাজ শুরু করা যাবে। যে কোন কাজ করার পূর্বে তাদের শর্ত দেখে নিবেন।

কাজটিতে ক্লিক করলেই তাদের শর্ত লেখা থাকে। মূল কথা যিনি জব পোস্ট করেছেন তিনি সকল কিছুই শর্তসহ লিখে রাখেন।

আরো পড়ুনঃ  হোয়াটসঅ্যাপ থেকে টাকা ইনকাম করার সেরা ১০টি উপায় জেনে নিন এখনই

সেগুলো ভালোভাবে পড়ার মাধ্যমেই কাজ শুরু করে ইনকাম করতে পারেন।

নতুনদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস

Microworkers এর মতো মাইক্রো-টাস্ক প্ল্যাটফর্মে নতুন হলে প্রথম দিকে আয়ের চেয়ে কাজের নিয়ম বোঝার দিকে বেশি গুরুত্ব দিন।

১. কাজের নির্দেশনা সম্পূর্ণ পড়ুন

একটি কাজ কয়েক মিনিটের হলেও তার নির্দেশনা ভালোভাবে পড়তে সময় দিন। অনেক সময় ছোট কোনো শর্ত বাদ পড়লে কাজটি গ্রহণযোগ্য নাও হতে পারে।

২. নিজের যোগ্যতার সঙ্গে মিল থাকা কাজ করুন

সব কাজ সবার জন্য উপযুক্ত নয়। যে কাজের নির্দেশনা আপনি বুঝতে পারছেন এবং যেখানে প্রয়োজনীয় দক্ষতা রয়েছে, সেগুলো দিয়ে শুরু করুন।

৩. তাড়াহুড়ো করে কাজ জমা দেবেন না

বেশি কাজ করার জন্য দ্রুত সাবমিট করার চেষ্টা করলে ভুলের সংখ্যা বেড়ে যেতে পারে। এর পরিবর্তে প্রতিটি কাজ ঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করুন।

৪. কাজের রেকর্ড রাখুন

কোন ধরনের কাজ করতে আপনার কম সময় লাগে এবং কোন ধরনের কাজ থেকে তুলনামূলক ভালো ফল পাচ্ছেন, সেটি খেয়াল করতে পারেন। এতে পরবর্তীতে টাইম ম্যানেজমেন্ট করতে সহজ হবে।

৫. প্ল্যাটফর্মের নিয়ম মেনে চলুন

ভুয়া তথ্য, ভুল প্রমাণ বা নিয়ম ভঙ্গ করে কাজ করার চেষ্টা করা উচিত নয়। দীর্ঘমেয়াদে ভালোভাবে কাজ করতে হলে প্ল্যাটফর্মের নিয়ম মেনে চলাই নিরাপদ পদ্ধতি।

মোবাইল দিয়ে Microworkers এ কাজ করা যায়?

মোবাইল দিয়ে করা যায় এমন কাজগুলো আপনি অবশ্যই করতে পারবেন। মাইক্রো ওয়ার্কার্স প্ল্যাটফর্মটিতে অনেক জব বা কাজ রয়েছে, যেগুলো আপনি মোবাইল দিয়ে সম্পন্ন করে আয় করতে পারবেন।

তবে কিছু কাজ রয়েছে যেগুলো করতে কম্পিউটার লাগতে পারে, সে ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করুন। আমার জানামতে এই প্লাটফর্মটিতে বেশিরভাগই মোবাইল দিয়ে কাজ করা যায়।

কারণ সকল কাজগুলো ছোট ছোট এবং এগুলো করতে মোবাইল ব্যবহার করতে পারেন। সাধারণত দক্ষতা ভিত্তিক কাজগুলো করতে হলে কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন হয়। তবে ছোট ছোট টাস্ক থাকলে সেগুলো মোবাইল দিয়েই কমপ্লিট করা যায়।

আয় করার ক্ষেত্রে সতর্কতা

যেকোনো প্ল্যাটফর্মে কাজ করার ক্ষেত্রে তাদের নীতিমালা মেনে চলুন। কোন ধরনের ডিপোজিট অথবা লেনদেন করবেন না। সর্বদা সতর্কতা অবলম্বন করুন।

বিশেষ করে গোপনীয় তথ্য অথবা পাসওয়ার্ড, OTP, ব্যাংকিং তথ্য বা অন্য কোনো সংবেদনশীল তথ্য ব্যবহার করবেন না, কোন প্ল্যাটফর্ম এই ধরনের তথ্য চাইলে সতর্ক হয়ে যাবেন।

কোনো কাজের নির্দেশনা যদি সন্দেহজনক মনে হয় বা কাজটি করতে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে মনে হয়, তাহলে সেই কাজ করবেন না।

আরো পড়ুনঃ  ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায় - সেরা ৬টি কৌশল

পেমেন্ট পদ্ধতি (Microworkers) 

এই প্লাটফর্মটিতে কাজ করে খুব সহজেই পেমেন্ট নেওয়া যায়। সকল কাজগুলো কমপ্লিট করে সর্বনিম্ন ৫ ডলার জমা করলেই পেমেন্ট রিসিভ করতে পারবেন।

তবে ব্যাংক ট্রান্সফার পদ্ধতিতে পেমেন্ট নিতে হলে সর্বনিম্ন ২০ ডলার একাউন্টে থাকতে হবে। এক্ষেত্রে আপনার এই প্লাটফর্মে ইনকাম করতে এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে।

তবে পাঁচ ডলার ইনকাম খুব সহজে করা যায়। পাঁচ থেকে দশ দিনের মধ্যেই পাঁচ ডলার ইনকাম করে ফেলতে পারবেন এবং ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে পেমেন্ট নিতে পারবেন।

আপনি যদি ইতিমধ্যেই ৫ ডলার ইনকাম করে থাকেন, তাহলে পেমেন্ট নেওয়ার জন্য প্রথমেই সাইটে লগইন করুন।

এরপর উপরের কোনার দিকে Withdraw নামক অপশন পাবেন সেখানে ক্লিক করুন।

২০০ ৩০০ টাকা ইনকাম

এরপর একাউন্টে ব্যালেন্স পাঁচ ডলার বা তার বেশি থাকলে Place a new withdrawal request অপশনে ক্লিক করুন।

২০০ ৩০০ টাকা ইনকাম
২০০ ৩০০ টাকা ইনকাম

এবার ডলার উত্তোলন করার তিনটি অপসন পাবেন। এখানে সাধারণত Skrill, Paypal, AirTm পেমেন্ট পদ্ধতিতে সর্বনিম্ন ৫ ডলার উত্তোলন করা যাবে।

আর যদি ব্যাংক ট্রান্সফার পদ্ধতিতে পেমেন্ট নেন, সে ক্ষেত্রে আপনার একাউন্টে ব্যালেন্স ২০ ডলার থাকতে হবে।

২০০ ৩০০ টাকা ইনকাম
২০০ ৩০০ টাকা ইনকাম

এখন আপনি যদি ইতিমধ্যেই ৫ ডলার উপার্জন করে ফেলেছেন, সে ক্ষেত্রে Skrill, Paypal, AirTm অপশন গুলো সিলেক্ট করুন।

যেকোনো একটি সিলেক্ট করেই পেমেন্ট নিতে পারবেন। আশা করি উপরের ছবিটা দেখতে পাচ্ছেন, তাদের পেমেন্ট পদ্ধতি গুলো।

আপনি যেই ওয়ালেটে পেমেন্ট নিতে চাচ্ছেন, সেই ওয়ালেটের একাউন্ট এখানে কানেক্ট করে নিবেন। এক্ষেত্রে আগে থেকে আপনি ভেরিফাইড ওয়ালেট একাউন্ট খুলে রাখবেন।

যেমন ধরুন পেপালে পেমেন্ট নিবেন, সেক্ষেত্রে পেপাল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে রাখবেন। এরপর এই প্লাটফর্ম থেকে পেমেন্ট দেওয়ার সময় আপনার একাউন্টটি কানেক্ট করবেন।

যেই মাধ্যমে পেমেন্ট নিবেন সে মাধ্যমে লেখার উপর ক্লিক করলেই, একাউন্ট কানেক্ট করার অপশন আসবে।

এরপর অ্যাকাউন্ট কানেক্ট করে একাউন্টে টাকা ব্যালেন্সের পরিমাণ লিখে উত্তোলন করতে পারবেন।

শেষ কথা – প্রতিদিন ২০০ ৩০০ টাকা আয়

আশা করছি মাইক্রো জব প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। কিভাবে এই প্লাটফর্ম থেকে আয় করবেন তাও জানিয়ে দিয়েছি।

আর পেমেন্ট নেওয়া খুবই সহজ, সর্বনিম্ন ৫ ডলার হলে পেমেন্ট তুলে নেওয়া যায়। আপনাদের কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন।

আর একটা কথা সর্বশেষে বলবো সঠিকভাবে কাজ করুন এবং তাদের নীতি শর্ত অনুযায়ী কাজ করলে 100% পেমেন্ট পাওয়া যায়।

Leave a Comment