ChatGPT দিয়ে ইনকাম করার অনেক জনপ্রিয় উপায় রয়েছে, যেগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমি নিজেই চ্যাট জিপিটি ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে ইনকাম করে থাকি।
আপনারাও চাইলে আজকের দেখানো উপায় গুলো অনুসরণ করতে পারেন, এমন কিছু পদ্ধতি ও উপায় তুলে ধরব যা অনুসরণ করে সহজেই বিভিন্ন মাধ্যমে ইনকাম করতে পারবেন।
ChatGPT এআই প্লাটফর্মটি ব্যবহার করে খুব সহজেই বিভিন্ন মাধ্যমে ইনকামের সুযোগ তৈরি হয়েছে। তাই আপনারা সুযোগটিকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন। নিম্নে বিস্তারিত জানানো হলো।
ChatGPT দিয়ে কি সত্যিই ইনকাম করা যায়?
চ্যাট জিপিটি দিয়ে অবশ্যই ইনকাম করা যায়। আমি নিজেই চ্যাট জিপিটি ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে ইনকাম করেছি।
তবে শুধু ChatGPT তে প্রশ্ন লিখে বা উত্তর তৈরি করে রাখলেই টাকা পাওয়া যায় না। আপনাকে ChatGPT এর সাহায্যে এমন কোনো সেবা বা কাজ তৈরি করতে হবে, যার জন্য অন্য মানুষ বা প্রতিষ্ঠান অর্থ দিতে আগ্রহী।
উদাহরণস্বরূপ, কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ফেসবুক পোস্ট লেখা, ওয়েবসাইটের আর্টিকেল তৈরি, ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট লেখা কিংবা পণ্যের বিবরণ তৈরি করার কাজ করতে পারেন।
অবশ্যই পড়ুনঃ
- কোনো বিশেষ দক্ষতা ছাড়াই SproutGigs থেকে ২ থেকে ৩ ডলার আয়ের সুযোগ
- কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায় বিস্তারিত দেখুন
এসব কাজের ক্ষেত্রে ChatGPT আপনার সময় বাঁচাতে এবং কাজের মান উন্নত করতে সাহায্য করবে। মূলত আপনি চ্যাট জিপিটি এর সাহায্য নিয়ে অনলাইন ভিত্তিক বিভিন্ন কাজগুলো সহজেই করতে পারেন।
যেই কাজ করতে আগে দুই থেকে তিন ঘন্টা সময় লাগতো, সেই একই কাজ আপনি বিভিন্ন এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে মাত্র ১০ থেকে ২০ মিনিটের মধ্যে করতে পারবেন।
এই যেমন ধরুন আপনি ইউটিউবের জন্য ভিডিও বানাবেন, কিন্তু স্ক্রিপ্ট মাথায় আসছে না বা বানাতে পারছেন না। সে ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি এর হেল্প নিতে পারেন।
সে আপনাকে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট লিখে দিবে এবং কিভাবে ভিডিও বানাবেন তাও বলে দিবে। যার ফলে আপনার কাজটা অনেক সহজ হচ্ছে।
আপনাকে আর নতুন করে স্ক্রিপ্ট লিখতে হচ্ছে না, এভাবেই দৈনন্দিন জীবনে অনলাইন ভিত্তিক সকল কাজগুলোই এআই টুলস এর সাহায্য করতে পারবেন।
AI দিয়ে ইনকাম করার অনেক উপায় রয়েছে, এর মধ্যে আপনি চ্যাট জিপিটি দিয়েই অনেকভাবে উপার্জন করতে পারবেন। আমরা প্রতিটি উপায় বিস্তারিত সহকারে এখন জানাবো।
ChatGPT দিয়ে ইনকাম করার উপায়
ChatGPT প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি শুধুমাত্র সহায়তা নিতে পারেন, বিশেষ করে বিভিন্ন বিষয়ের উপর তথ্য নিতে পারেন। আবার বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ ও গবেষণা পর্যন্ত করতে পারবেন।
যার ফলে দৈনন্দিন কাজ খুব সহজেই দ্রুত সময় করা যায়। বিশেষ করে অনলাইন এর কাজগুলো দ্রুত সম্পন্ন করতে পারবেন এবং অনলাইনে ইনকামের উৎস তৈরি করতে পারবেন।
তবে আপনাকে ChatGPT দিয়ে কিভাবে ইনকাম করা যায় তা সম্পর্কে জেনে নিতে হবে, সঠিক উপায় গুলো জানতে পারলেই অনায়াসেই উপার্জন শুরু করতে পারবেন।
অনেকগুলো বাস্তবসম্মত উপায় রয়েছে, যেগুলোর মধ্যে আমি নিজেই কয়েকটি অনুসরণ করি এবং ইনকাম করে থাকি। নিম্নে আমার দেখা সেরা বাস্তব উপায় গুলো তুলে ধরা হলোঃ
১. ChatGPT দিয়ে আর্টিকেল লেখার ধারণা
ChatGPT দিয়ে ইনকাম করার অন্যতম জনপ্রিয় উপায় হলো আর্টিকেল রাইটিং। বর্তমানে বিভিন্ন ব্লগ, নিউজ ওয়েবসাইট, কোম্পানি এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সির নিয়মিত আর্টিকেল প্রয়োজন হয়।
আপনি ChatGPT ব্যবহার করে আর্টিকেলের বিষয় নির্বাচন, আউটলাইন তৈরি, তথ্য সাজানো এবং প্রাথমিক খসড়া লিখতে পারেন।
তবে আমার মতে ChatGPT ব্যবহার করে আপনি তথ্য বিশ্লেষণ করবেন এবং তথ্য নিবেন। কখনোই সরাসরি কপি করতে যাবেন না।
এটি মাত্র আর্টিকেল লেখার সহায়ক হিসেবে ব্যবহার করুন। আপনি ChatGPT ব্যবহার করে আর্টিকেলের টাইটেল সাজাতে পারবেন, আবার আর্টিকেল কিভাবে লেখা যায় তাও জানতে পারবেন।
পাশাপাশি আর্টিকেলের ইমেজ পর্যন্ত তৈরি করতে পারবেন। যার ফলে এখন আর্টিকেল লেখা খুব সহজ হয়ে উঠেছে।
আগে আর্টিকেলের ইমেজ বানাতে হলে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে ইমেজ তৈরি করতে হতো। যার ফলে অনেক সময় নষ্ট হতো।
কিন্তু আমি এখন ChatGPT ব্যবহার করে মাত্র ১ মিনিটেই আর্টিকেলের ফিচার ইমেজ তৈরি করতে পারবেন। পাশাপাশি আর্টিকেলের বিষয়বস্তু বা টপিক রিসার্চ এই প্লাটফর্মের সাহায্যে করতে পারেন।
তাছাড়াও আর্টিকেলকে কিভাবে ভালোভাবে সাজানো যায় তার জন্য সাহায্য নিতে পারেন। আর সবচেয়ে ভালো বিষয় হলো আর্টিকেলের তথ্য রিসার্চ করতে পারবেন।
তথ্য রিসার্চ করার পর নিজের গবেষণা, অভিজ্ঞতা ও সম্পাদনার মাধ্যমে লেখাটিকে পাঠকের উপযোগী করে তুলতে পারবেন।
বর্তমানে যেসব বিষয়ে আর্টিকেল লিখে কাজ পেতে পারেনঃ
- প্রযুক্তি ও মোবাইল বিষয়ক আর্টিকেল।
- ফ্রিল্যান্সিং।
- ব্যবসা ও উদ্যোক্তা বিষয়ক কনটেন্ট।
- শিক্ষা ও ক্যারিয়ার গাইড।
- স্বাস্থ্য ও জীবনযাপন বিষয়ক সাধারণ তথ্যভিত্তিক লেখা।
আমি নিজেই বিভিন্ন প্লাটফর্মে আর্টিকেল রাইটিং সার্ভিস দিয়ে থাকি। যেখানে আমি আর্টিকেল লেখার জন্য ChatGPT সহ জেমিনি প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে থাকি।
আপনারা চাইলে আর্টিকেল রাইটিংকে আরো সহজ করার জন্য বিভিন্ন এআই প্ল্যাটফর্মের সাহায্য নিতে পারেন।
২. ফেসবুক পেজের কনটেন্ট তৈরি করে আয়
বাংলাদেশে অসংখ্য ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান ফেসবুকের মাধ্যমে পণ্য ও সেবা প্রচার করে। এসব প্রতিষ্ঠানের নিয়মিত পোস্ট, ক্যাপশন এবং বিজ্ঞাপনের লেখা প্রয়োজন হয়।
আপনি ChatGPT ব্যবহার করে তাদের জন্য আকর্ষণীয় কনটেন্ট তৈরি করতে পারেন। এছাড়াও চ্যাট জিপিটি ব্যবহার করে কনটেন্টের আইডিয়া নিতে পারেন। এতে করে আপনি নিজে থেকেই নতুন নতুন কনটেন্ট তৈরি করতে পারবেন।
মূল কথা ChatGPT ব্যবহার করে আকর্ষণীয় কনটেন্ট আইডিয়া নিন। পাশাপাশি কনটেন্ট কিভাবে সাজালে আরো বেশি ভালো হয় তার আইডিয়া নিতে পারেন।
এভাবে চ্যাট জিপিটি এর সহায়তা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ফেসবুক পেজে লেখালেখি করে ইনকাম করতে পারেন।
৩. ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট লিখে ইনকাম
চ্যাট জিপিটি ব্যবহার করে আমি নিজেই ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করি। কয়দিন ধরে আমি চ্যাট জিপিটি ব্যবহার করে স্ক্রিপ্ট লিখে নিচ্ছি। আর সেই স্ক্রিপট এর ওপর ভিডিও বানানোর চেষ্টা করছি।
আপনারাও চাইলে youtube ভিডিওর জন্য আকর্ষণীয় স্ক্রিপ্ট লিখিয়ে নিতে পারেন। এতে করে আপনাকে আর নতুন করে ভাবনা চিন্তা করতে হবে না।
সরাসরি আকর্ষণীয় আইডিয়া ও স্ক্রিপ্ট নিয়ে ভিডিও বানানোর মাধ্যমে ইউটিউব থেকে আয় শুরু করতে পারেন। এতে করে আপনার সময়ই সাশ্রয় হবে, আপনি সেই সময়ের মধ্যেই আরো অনেক ধরনের ভিডিও তৈরি করতে পারবেন।
এছাড়াও আপনি চাইলে ইউটিউব কনটেন্ট নির্মাতাদের জন্য একটি ভালো স্ক্রিপ্ট তৈরি করে দিতে পারেন। এতে করে ভালো পরিমান পারিশ্রমিক পাবেন।
এই ক্ষেত্রে আপনাদের অনেক রিসার্চ করে এবং চ্যাট জিপিটি এর থেকে আইডিয়া নিয়ে ভাবনা চিন্তা করে স্ক্রিপ্ট তৈরি করতে হবে।
সরাসরি চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট নিলে হবে না, আপনাকে সেই স্ক্রিপ্টের উপর কিছুটা সংযোজন বা এডিটিং করতে হবে। যাতে করে আকর্ষণীয় হয় এবং আপনি বিভিন্ন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর এর কাছে বিক্রয় করতে পারেন।
এভাবেও ChatGPT দিয়ে ইনকাম ইনকাম শুরু করা যায়। ChatGPT ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের ভিডিও স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন। যেমনঃ
- প্রযুক্তি বিষয়ক ভিডিও।
- শিক্ষামূলক ভিডিও।
- ইতিহাস ও সাধারণ জ্ঞান।
- পণ্য রিভিউ।
- তথ্যভিত্তিক ভিডিও।
- ভ্রমণ বিষয়ক ভিডিও।
প্রথমে ChatGPT দিয়ে স্ক্রিপ্টের খসড়া তৈরি করুন। এরপর তথ্য যাচাই করে নিজের ভাষায় সাজিয়ে নিন। তারপর ইউটিউবার বা ভিডিও নির্মাতাদের কাছে আপনার সার্ভিস অফার করতে পারেন।
৪. SEO সার্ভিস দিয়ে ইনকাম
বর্তমানে অধিকাংশ ওয়েবসাইট মালিক চান তাদের ওয়েবসাইট গুগলে ভালো অবস্থানে থাকুক। এজন্য SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিসের চাহিদা রয়েছে।
ChatGPT SEO এর বিভিন্ন কাজে সাহায্য করতে পারে। এ ক্ষেত্রে আপনি ChatGPT ব্যবহার করে SEO সংক্রান্ত সকল কাজ গুলো করতে পারেন।
চ্যাট জিপিটি SEO বিষয়ক অনেক ধারণা দিবে এবং কিভাবে এসইও করা যায় সেই সম্পর্কে বলে দিবে। যার ফলে আপনার কাজ অনেকটা সহজ হবে।
এছাড়া অনেক সময় চ্যাট জিপিটি SEO অডিট করে থাকে, যার ফলে আরো সহজ ভাবে SEO কাজ করে সার্ভিস দেওয়া যায়। আর এই এসইও সার্ভিস দিয়ে ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব।
ফ্রিল্যান্সিং সহ লোকাল মার্কেটপ্লেস গুলোতে এই কাজটির চাহিদা রয়েছে। চ্যাট জিপিটি এর সাহায্য নিয়ে অনেক ধরনের SEO কাজ করা যায় যেমনঃ
- কীওয়ার্ড আইডিয়া তৈরি।
- SEO টাইটেল ও মেটা ডেসক্রিপশন লেখা।
- আর্টিকেলের আউটলাইন তৈরি।
- FAQ প্রশ্ন তৈরি।
- কনটেন্টের কাঠামো উন্নত করা।
- অভ্যন্তরীণ লিংকের আইডিয়া তৈরি।
৫. অনুবাদ করে টাকা ইনকাম
আপনি যদি বাংলা ও ইংরেজি ভাষায় মোটামুটি দক্ষ হন, তাহলে ChatGPT এর সাহায্যে অনুবাদের কাজ করতে পারেন।
উদাহরণস্বরূপ, কোনো ক্লায়েন্ট ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজিতে কোনো লেখা অনুবাদ করতে দিতে পারেন।
ChatGPT প্রথমে অনুবাদের খসড়া তৈরি করে দেবে। এরপর আপনাকে ভাষার অর্থ, ব্যাকরণ ও স্বাভাবিকতা ঠিক করে নিতে হবে।
এজন্য আপনাদের অবশ্যই বাংলা ও ইংরেজি ভাষায় সামান্য হলেও দক্ষতা থাকতে হবে। যাতে করে আপনারা ChatGPT থেকে পাওয়া অনুবাদের খসড়া এডিট করে ঠিক করতে পারেন।
অনেক জায়গায় বাক্য বা ওয়ার্ডে মিল না থাকতে পারে, সে ক্ষেত্রে সেগুলো ঠিক করবেন। এছাড়াও যেই ভাষাতে অনুবাদ করবেন, সেই ভাষাও আপনি চ্যাট জিপিটি এর সাহায্য নিয়ে করতে পারেন।
৬. প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে আয়
বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে ও কোম্পানি তাদের ফেসবুক পেজ সহ ওয়েব পেজে প্রোডাক্ট লিস্টিং করে থাকে। তবে প্রতিটি প্রোডাক্টের আকর্ষণীয় বিবরণ লিখে পেজ সহ ওয়েবসাইটে আপলোড করতে হয়।
এছাড়াও মার্কেটিং করার জন্য ফেসবুক পেজে প্রোডাক্টের ডেসক্রিপশন লিখতে হয়। এই কাজগুলো করার জন্য অনেক কোম্পানি লোক নিয়োগ করে।
সেক্ষেত্রে আপনি কোম্পানিগুলোতে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার কাজ করতে পারেন। মূল কথা ফেসবুক পেজ সহ ওয়েব পেজ ম্যানেজমেন্ট এর কাজগুলো করতে পারবেন।
এতে করে ভালো পরিমাণ স্যালারি পাওয়া সম্ভব, এক্ষেত্রে কমপক্ষে আপনি ২০ থেকে ৩০ হাজার টাকা ঘরে বসেই স্যালারি পেতে পারেন।
এই ধরনের কাজ পাওয়ার জন্য ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে খোঁজ করুন, পাশাপাশি ফেসবুকে বিভিন্ন জবের গ্রুপ থাকে। সেগুলোতে খোঁজ করলে সহজে পাওয়া যায়।
আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর উপর বিবরণ লিখতে হতে পারে যেমনঃ
- মোবাইল ফোনের বিবরণ।
- পোশাকের পণ্যের বিবরণ।
- ইলেকট্রনিক পণ্যের তথ্য।
- কসমেটিকস পণ্যের বিবরণ।
- ঘর সাজানোর সামগ্রীর বিবরণ।
প্রোডাক্টের রিভিউ ও বিবরণ গুলো আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে সহজেই লিখে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার খুব কম সময় লাগবে,
তবে সরাসরি চ্যাট জিপিটির দেওয়া বিবরণ ব্যবহার করবেন না, ভালোভাবে বিবরণ গুলো পড়ে কিছুটা এডিটিং করবেন এবং নিজের কথা যোগ করবেন।
এতে করে প্রোডাক্টের ডিসক্রিপশন আরো আকর্ষণীয় করা যায়। এই উপায়ে ChatGPT দিয়ে ইনকাম সহজেই ইনকাম করা যায়।
৭. অনলাইন কোর্স ও শিক্ষামূলক নোট তৈরি
আপনি কি জানেন ChatGPT খুব সহজেই যেকোনো ধরনের নোট তৈরি করে দিতে পারে। পাশাপাশি পিডিএফ আকারের নোট পর্যন্ত বানিয়ে দিতে পারবে।
এই কারণে আপনি চাইলে ChatGPT এর সহায়তা নিয়ে আপনার নিজস্ব শিক্ষামূলক কোর্সের জন্য পিডিএফ নোট তৈরি করতে পারেন।
এতে করে আপনি কম সময়ের মধ্যেই নোট তৈরি করে শিক্ষার্থীদের দিতে পারবেন। এছাড়াও ChatGPT অনেক আকর্ষণীয়ভাবে গুছিয়ে নোট তৈরি করতে পারে। যার ফলে আপনার আর নতুন করে এডিটিং করতে হবে না।
সরাসরি আপনার মন মত শিক্ষামূলক নোট তৈরি করিয়ে নিতে পারবেন। এই পদ্ধতিটি আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে।
কারণ আপনি কারোর হেল্প ছাড়াই সরাসরি ChatGPT প্ল্যাটফর্ম ব্যবহার করে কয়েক সেকেন্ডেই নোট তৈরি করে ফেলতে পারছেন।
আর সেই নোট পরবর্তীতে কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে শিক্ষার্থীদের দিতে পারেন। এছাড়াও ChatGPT ব্যবহার করে শিক্ষামূলক নোট, স্টাডি গাইড এবং অনলাইন কোর্সের উপকরণ তৈরি করতে পারেন। আরো বিভিন্ন ধরনের নোট তৈরি করা যেতে পারে যেমনঃ
- ইংরেজি গ্রামার শেখার নোট।
- কম্পিউটার বেসিক গাইড।
- SEO শেখার কোর্স।
- ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ।
- শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির নোট।
ChatGPT দিয়ে বিষয়ভিত্তিক পাঠ পরিকল্পনা, অনুশীলনী প্রশ্ন এবং ব্যাখ্যা তৈরি করতে পারেন। এরপর নিজের জ্ঞান ও যাচাইকৃত তথ্য যুক্ত করে শিক্ষার্থীদের কাছে বিক্রি করতে পারেন।
৮. ওয়েবসাইট তৈরি ও ডিজাইন
বর্তমান সময়ে কিন্তু চ্যাট জিপিটি প্রোগ্রামিং ও কোডিং পর্যন্ত করতে পারে। যার ফলে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে ওয়েবসাইটের কাঠামো ও ডিজাইন তৈরি করতে পারবেন।
মূল কথা চ্যাট জিপিটি ব্যবহার করে ওয়েবসাইট তৈরির প্রাথমিক কোড, HTML, CSS এবং JavaScript সম্পর্কে সহায়তা নিতে পারবেন।
এতে করে আপনি কম সময়ে ভালো ডিজাইনের একটি ওয়েবসাইট বানাতে পারবেন। আর খুব দ্রুত সময়ে ক্লাইন্টকে সার্ভিস দিয়ে ইনকাম করতে পারবেন।
চ্যাট জিপিটি মূলত আপনার কাজের গতিকে বাড়াচ্ছে, অর্থাৎ আপনি কম সময়ের মধ্যেই যে কোন কাজ সম্পন্ন করতে পারছেন। পাশাপাশি সামান্য দক্ষতা থাকলেও চ্যাট জিপিটি এর সাহায্য নিয়ে কাজ করা যাচ্ছে।
আমি নিজেই নিজের ওয়েবসাইটের ডিজাইন চ্যাট জিপিটি ব্যবহার করে কিছু আকর্ষণীয় করেছি। আপনি যদি ওয়েবসাইটের ডিজাইনের সামান্য কিছু পরিবর্তন আনতে চান, সে ক্ষেত্রে চ্যাট জিপিটিকে বলতে পারেন বা তার কাছ থেকে সহায়তা নিতে পারেন।
চ্যাট জিপিটি কোডিং করার মাধ্যমে সরাসরি ডিজাইনের কোড দিয়ে দেবে। যা আপনি সরাসরি ব্যবহার করে ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তন অথবা কাস্টমাইজ করতে পারবেন।
এভাবে সহজেই ওয়েবসাইট তৈরি করে ইনকাম করা যায়।
ChatGPT দিয়ে ইনকাম করতে কী কী দক্ষতা প্রয়োজন?
ChatGPT ব্যবহার করে ভালোভাবে ইনকাম করতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করা প্রয়োজন। শুধু AI টুল ব্যবহার করতে জানলেই হবে না, বরং এর মাধ্যমে তৈরি করা কাজকে কীভাবে পেশাদার মানে উন্নীত করতে হয়, সেটিও জানতে হবে।
১. Prompt Writing: ChatGPT কে কীভাবে সঠিক নির্দেশনা দিতে হয়, তা শিখতে হবে। ভালো প্রম্পট দিলে তুলনামূলকভাবে ভালো ফলাফল পাওয়া যায়।
এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই সকলের প্রথমেই এই বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ভালোভাবে Prompt দেওয়া শিখুন, এতে করে চ্যাট জিপিটি থেকে ভালো ফলাফল পাবেন।
২. Content Writing: আর্টিকেল, ব্লগ পোস্ট, বিজ্ঞাপনের লেখা এবং অন্যান্য কনটেন্ট সুন্দরভাবে লেখার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি চ্যাট জিপিটি এর কাছ থেকে কিছু তথ্য নিয়ে লেখালেখি করতে পারেন।
৩. তথ্য যাচাইঃ ChatGPT কখনো কখনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিতে পারে। তাই প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করতে হবে।
৪. SEO সম্পর্কে ধারণাঃ ওয়েবসাইটের জন্য কাজ করতে চাইলে কীওয়ার্ড রিসার্চ, সার্চ ইনটেন্ট, অন-পেজ SEO এবং মেটা ডেসক্রিপশন সম্পর্কে জানতে হবে।
৫. ইংরেজি যোগাযোগঃ আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে কাজ করার জন্য সাধারণ ইংরেজিতে যোগাযোগ করতে পারা অনেক জরুরী।
৬. সময় ব্যবস্থাপনাঃ নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সংশোধন করার অভ্যাস গড়ে তুলতে হবে।
ChatGPT দিয়ে কাজ করার জন্য কিছু কার্যকর প্রম্পট
ChatGPT থেকে ভালো ফলাফল পাওয়ার জন্য সঠিক প্রম্পট ব্যবহার করা গুরুত্বপূর্ণ। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো, যেগুলো নতুনরা কাজে লাগাতে পারবেন।
ফেসবুক পোস্ট তৈরির প্রম্পটঃ
একটি অনলাইন পোশাকের দোকানের জন্য আকর্ষণীয় ফেসবুক পোস্ট লিখুন। পোস্টে পণ্যের সুবিধা, গ্রাহকের আগ্রহ তৈরি করার মতো ক্যাপশন এবং একটি কার্যকর Call to Action যুক্ত করুন। ভাষা হবে সহজ ও স্বাভাবিক।
ইউটিউব স্ক্রিপ্ট তৈরির প্রম্পটঃ
“[ভিডিওর বিষয়]” নিয়ে একটি ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করুন। শুরুতে আকর্ষণীয় Hook, এরপর সহজ ভাষায় মূল আলোচনা এবং শেষে সুন্দর উপসংহার রাখুন। ভিডিওটি যেন তথ্যবহুল ও দর্শকদের জন্য উপকারী হয়।
ইমেজ তৈরি করার প্রম্পট:
একটি অত্যন্ত আকর্ষণীয় ও প্রফেশনাল ছবি তৈরি করুন। ছবির বিষয় হবে [এখানে বিষয় লিখুন]। ছবিটি হবে আধুনিক, বাস্তবসম্মত, উচ্চমানের এবং দৃষ্টিনন্দন।
সুন্দর কালার কম্বিনেশন, নিখুঁত আলো এবং প্রফেশনাল কম্পোজিশন ব্যবহার করবেন। ছবির সাইজ হবে 1200×630 পিক্সেল। ছবিতে কোনো লেখা বা ওয়াটারমার্ক থাকবে না।
লোগো ডিজাইন করার প্রম্পটঃ
“[ব্র্যান্ডের নাম]” নামের একটি আধুনিক ও প্রফেশনাল লোগো তৈরি করুন। এটি একটি [প্রতিষ্ঠানের ধরন] ব্র্যান্ডের জন্য হবে।
লোগোটি মিনিমালিস্ট, ইউনিক, সহজে মনে রাখার মতো এবং ব্র্যান্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সুন্দর আইকন ও উপযুক্ত কালার ব্যবহার করবেন। লোগোর ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ রাখবেন।
ইউটিউব থাম্বনেইল তৈরির প্রম্পটঃ
“[ভিডিওর বিষয়]” নিয়ে একটি আকর্ষণীয় YouTube Thumbnail তৈরি করুন। ডিজাইনটি হবে উজ্জ্বল, আধুনিক এবং প্রফেশনাল।
মূল বিষয়টি বড় করে ফুটিয়ে তুলবেন। বাংলা ভাষায় আকর্ষণীয় শিরোনাম যুক্ত করবেন। গুরুত্বপূর্ণ উপাদানগুলো এমনভাবে সাজাবেন যেন মোবাইল স্ক্রিনেও সহজে বোঝা যায়। ইমেজ সাইজ 1280×720 পিক্সেল।
পণ্যের ছবি তৈরি করার প্রম্পটঃ
“[পণ্যের নাম]” এর জন্য একটি প্রিমিয়াম কোয়ালিটির ই-কমার্স প্রোডাক্ট ফটোগ্রাফ তৈরি করুন। পণ্যটি ছবির মাঝখানে থাকবে।
ব্যাকগ্রাউন্ড হবে পরিষ্কার ও আকর্ষণীয়। স্টুডিও লাইটিং, বাস্তবসম্মত ছায়া এবং পেশাদার ফটোগ্রাফির স্টাইল ব্যবহার করবেন। ছবিটি অনলাইন শপে ব্যবহারের উপযোগী হবে।
শেষ কথাঃ ChatGPT দিয়ে ইনকাম
ChatGPT দিয়ে ইনকাম করার অনেকগুলো উপায় আর্টিকেলটিতে তুলে ধরেছি। তবে উপায় গুলো জানার পর ইনকাম শুরু করতে হলে অবশ্যই সঠিক পরিকল্পনা করতে হবে।
পরিকল্পনা ছাড়া কখনোই যে কোন উপায়ে ইনকাম করতে পারবেন না। পাশাপাশি উপরোক্ত বিষয়গুলোতে ভালো ধারণা থাকতে হবে।
এজন্য আপনারা ChatGPT বা অন্যান্য এ আই প্লাটফর্ম ব্যবহার করেই ধারণা নিতে পারেন। পাশাপাশি গভীর রিসার্চ করে পরিকল্পনা করুন।
ধৈর্য সহকারে অনলাইনে স্মার্ট পদ্ধতিতে কাজ করলে অবশ্যই ইনকাম করা যায়। আমি নিজেই বিভিন্ন মাধ্যমে ইনকাম করে থাকি।
আর প্রতিটি উপায়ে ইনকাম করার ক্ষেত্রে বিভিন্ন প্রকার এআই প্লাটফর্মের সাহায্য নিই। আপনারাও অনলাইন ভিত্তিক কাজগুলোকে সহজ করে নিতে সঠিকভাবে এ আই প্ল্যাটফর্ম ব্যবহার করুন।
আজ এ পর্যন্ত, আপনাদের কোন উপায়টি ভালো লেগেছে আমাদের জানাতে পারেন। পাশাপাশি কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






