ছাত্র অবস্থায় আয়ের উপায়: পড়াশোনার পাশাপাশি আয় করার ৫টি উপায়

আপনি কি বর্তমানে স্টুডেন্ট? যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আজকের দেখানো সেরা তিনটি উপায় গুলো জেনে ছাত্র অবস্থায় ইনকাম শুরু করতে পারেন।

ছাত্র অবস্থায় আয়ের উপায় অনেক রয়েছে। তবে কার্যকর কয়েকটি উপায় আছে, যেগুলো অনুসরণ করলে অবশ্যই ছাত্র অবস্থায় বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন।

আজ আমরা আর্টিকেলে ছাত্র অবস্থায় আয়ের সেরা ৫টি উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই উপায়গুলো অনুসরণ করলে অবশ্যই দৈনিক কিছু না কিছু উপার্জন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অনলাইন থেকে উপার্জন করতে হলে খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই, সঠিক কৌশল ও পথ অবলম্বন করলেই ইনকাম শুরু করা যায়।

ছাত্র অবস্থায় কি ইনকাম করা সম্ভব? 

হ্যাঁ, ছাত্র অবস্থায় আয় করা সম্ভব। তবে কত টাকা আয় হবে তা নির্ভর করে কাজের ধরন, দক্ষতা, সময় এবং অভিজ্ঞতার ওপর। প্রথম দিকে আয় কম হওয়া স্বাভাবিক।

তাই শুরুতেই প্রতিদিন হাজার টাকা বা মাসে লাখ টাকা আয়ের আশায় না থেকে একটি নির্দিষ্ট দক্ষতা শেখা এবং ধীরে ধীরে সেটিকে কাজে লাগানো বেশি গুরুত্বপূর্ণ।

অবশ্যই পড়ুনঃ

একজন শিক্ষার্থী চাইলে নিজের পড়াশোনার ক্ষতি না করে প্রতিদিন এক থেকে তিন ঘণ্টা সময় দিয়ে ছোট পরিসরে কাজ শুরু করতে পারে।

ছাত্র অবস্থায় আয়ের সেরা উপায়গুলো

ছাত্রজীবন সাধারণত শেখার এবং নিজের ভবিষ্যৎ গড়ার সময়। তবে পড়াশোনার পাশাপাশি যদি কিছুটা সময় কাজে লাগিয়ে আয় করা যায়, তাহলে নিজের ছোটখাটো খরচ মেটানোর পাশাপাশি বাস্তব জীবনের বিভিন্ন দক্ষতাও অর্জন করা সম্ভব।

বর্তমানে ইন্টারনেট ও স্মার্টফোনের সহজলভ্যতার কারণে ছাত্র অবস্থায় ঘরে বসেই বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ তৈরি হয়েছে।

অনেকে মনে করেন টাকা আয় করতে হলে চাকরি বা ব্যবসা করতে হবে। বাস্তবে একজন শিক্ষার্থী তার নিজের দক্ষতা, আগ্রহ এবং অবসর সময় কাজে লাগিয়েও আয়ের পথ তৈরি করতে পারে।

বিশেষ করে লেখালেখি, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, অনলাইন টিউশনি, ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরির মতো কাজ দিয়ে শুরু করা যায়। এবার আমরা উপায় গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেব।

আরো পড়ুনঃ  ফেসবুক গ্রুপ ব্যবহার করেই আয় করছেন অনেকে, জানুন কীভাবে

১. অনলাইন টিউশনি করে আয়

ছাত্র অবস্থায় আয়ের অন্যতম একটি উপায় হল অনলাইন টিউশনি। বর্তমানে এই পদ্ধতিতে লক্ষ লক্ষ স্টুডেন্ট ঘরে বসে ইনকাম করছে।

আপনার যদি কোন সাবজেক্টে ভালো দক্ষতা থাকে, তাহলে আপনি টিউশনি শুরু করতে পারেন। টিউশনি করা খুবই সহজ, ভালোভাবে বোঝানোর দক্ষতা এবং কথা বলার স্টাইল থাকতে হবে।

পাশাপাশি আপনি যেই সাবজেক্টে টিউশনি করাবেন, সেই সাবজেক্টে ভালো পরিমান জ্ঞান থাকতে হবে। অনেক ধরনের বিষয় নিয়ে টিউশনি করাতে পারেন।

বিশেষ করে স্কুলের ছোট ক্লাসের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান কিংবা অন্য কোনো বিষয় পড়াতে পারেন।

বর্তমানে ভিডিও কল ও অনলাইন যোগাযোগের মাধ্যমে দূরের শিক্ষার্থীদেরও পড়ানো সম্ভব। শুরুতে পরিচিতজন, বন্ধু বা আত্মীয়দের মাধ্যমে শিক্ষার্থী খুঁজে নিবেন।

এরপর ফেসবুকে প্রতিদিন ফ্রি ক্লাস ভিডিও ছাড়বেন। এতে করে অনেক শিক্ষার্থী আপনার ক্লাস ভিডিও দেখে পছন্দ করলে, কোর্স করতে আগ্রহী হবে।

এভাবে শিক্ষার্থীকে আপনার করছে ভর্তি হওয়ার জন্য আগ্রহী করতে পারবেন। কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হলে ফেসবুক গ্রুপ খুলে সেখানে লাইভ ভিডিও নিতে পারেন।

পাশাপাশি আগে থেকেই ভিডিও করে রাখতে পারেন এবং সেগুলো সময়মতো আপলোড দিবেন। এভাবে টিউশনি করে অনলাইন থেকে কোর্স ফি নিয়ে আয় করা যায়।

পাশাপাশি ইউটিউবে শিক্ষামূলক ভিডিও বানিয়ে মনিটাইজেশন থেকে আয় করতে পারবেন।

যা প্রয়োজনঃ

  • কোনো বিষয়ে ভালো জ্ঞান
  • পরিষ্কারভাবে বোঝানোর ক্ষমতা
  • স্মার্টফোন বা কম্পিউটার
  • ইন্টারনেট সংযোগ

দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর সংখ্যাও বাড়ানো সম্ভব।

২. কনটেন্ট রাইটিং করে আয়

ছাত্র অবস্থায় আয়ের সবচেয়ে সহজ উপায় এর কথা বললে আমি বলব কনটেন্ট রাইটিং শুরু করুন। এটি সবচেয়ে সহজ উপায় অনলাইন ইনকাম করার জন্য। আর ছাত্র অবস্থায় কম সময়ে থাকার কারণে এই উপায়ে ইনকাম করা যায়।

কারণ কনটেন্ট লেখার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, মাত্র এক থেকে দুই ঘন্টা সময় ব্যয় করেই একটি ভালো মানের কনটেন্ট লেখা যায়।

বর্তমান সময়ে অনলাইনে অনেক কন্টেন্ট লেখার ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনি প্রতিদিন কন্টেন্ট লিখে সাপ্তাহিক পেমেন্ট নিতে পারবেন।

কনটেন্ট লেখার কিছু নিয়ম রয়েছে। বিশেষ করে seo অপটিমাইজ ভাবে কন্টেন্ট লিখতে হয়। পাশাপাশি কনটেন্ট এর মান উন্নত করার জন্য গভীরভাবে তথ্য রিসার্চ করতে হয়। এরপরেই উচ্চ মানের কনটেন্ট লেখা যায়।

আপনাদের যাদের এই বিষয়গুলো সম্পর্কে দক্ষতা আছে, তারা এত সহজেই কনটেন্ট রাইটিং জব পাবেন। আর যাদের তেমন কোন বিষয়ে দক্ষতা নেই, তারা প্রথমে ইউটিউব সহ অন্যান্য প্ল্যাটফর্ম দেখে কন্টেন্ট রাইটিং শিখে নিন।

আরো পড়ুনঃ  ক্লিক করে টাকা ইনকাম করার অ্যাপস এবং ওয়েবসাইট

বর্তমানে আমাদের দেশে কন্টেন্ট রাইটিং ভিন্ন ভিন্ন দুটি ভাষাতে করা যায়। আপনি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই কনটেন্ট লিখতে পারবেন।

তবে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা বাংলাতে কনটেন্ট লিখতে পছন্দ করে। সে ক্ষেত্রে বাংলাতেই কনটেন্ট কিভাবে লিখতে হয় তা ভালোভাবে শিখে নিবেন।

এখন অনেকের প্রশ্ন থাকে কনটেন্ট কোথায় লিখব। বাংলা কনটেন্ট লেখার অনেক ওয়েবসাইট রয়েছে যেমনঃ

  • hotovaga.com
  • ordinaryit.com
  • Asprivate.com
  • techtunes.io
  • Trickbd.com

এর মধ্যে থেকে অর্ডিনারি আইটি প্লাটফর্মে পার্মানেন্ট জব পেতে পারেন, এক্ষেত্রে আপনাকে কিছু টেস্ট দিতে হবে। তারা মূলত আপনাকে কনটেন্ট রাইটিং এর উপর টেস্ট নেবে।

৩. Adsterra থেকে ছাত্র অবস্থায় ইনকাম

Adsterra হলো এক প্রকার বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। এটি একটি থার্ড পার্টি এড নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, যেখানে আপনারা ব্লগিং ওয়েবসাইটে তাদের বিজ্ঞাপন গুলো যুক্ত করে উপার্জন করতে পারবেন।

অনেকেই ব্লগিং শুরু করেন কিন্তু প্রথমে গুগল এডসেন্স সরাসরি অনুমোদন পান না। এক্ষেত্রে আপনারা তখন এই এড্রেসটা প্ল্যাটফর্মের বিজ্ঞাপন যুক্ত করতে পারেন।

যদি প্রচুর ভিজিটর আসে তাহলে সপ্তাহিক ৭ থেকে ৮ ডলার ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি তাদের ডাইরেক্ট লিংক বা স্মার্ট লিংক ফিচার রয়েছে।

অর্থাৎ তাদের প্ল্যাটফর্মের স্মার্ট লিংক শেয়ার করে সরাসরি ডলার আয় করতে পারবেন। এক্ষেত্রে ইনকামের পরিমাণ অনেক বেড়ে যায়।

অনেকেই এই স্মার্ট লিংক শেয়ার করে প্রতি মাসে 10 থেকে 15 হাজার টাকা উপার্জন করছে। আপনি ফেসবুকে সহ বিভিন্ন প্লাটফর্মে তাদের স্মার্ট লিংক শেয়ার করে ক্লিক আনতে পারেন।

এই প্লাটফর্মটি সাধারণত বাইনান্স usdt পেমেন্ট দেয়, পাশাপাশি ব্যাংক ট্রান্সফারের পদ্ধতিতে পেমেন্ট নেওয়া যায়।

এছাড়াও আরেকটি সহজ পদ্ধতিতে পেমেন্ট নিতে পারবেন. সেটি হলো Webmoney ওয়ালেটে পেমেন্ট নেওয়া আর ওয়েভ মানি ওয়ালেট থেকে বিকাশে টাকা উত্তোলন করা যায়।

এই প্লাটফর্ম থেকে উপার্জনের জন্য প্রথমে তাদের সাইটে যান এবং একাউন্ট খুলে নিন। যদি আপনি পাবলিশার হয়ে থাকেন অর্থাৎ ব্লগিং সাইটে বিজ্ঞাপন দেখাতে চান।

ছাত্র অবস্থায় আয়ের উপায়

তাহলে পাবলিশার অপশনে ক্লিক করবেন। এর পরে আপনি বিভিন্ন ধরনের ফিচার পেয়ে যাবেন, যেগুলো ব্যবহার করে বিজ্ঞাপন দেখানো সহ ডাইরেক লিংকের অপশন পাবেন।

সর্বশেষে বলব যারা নতুন কেবল ব্লগিং শুরু করেছেন, কিন্তু এডসেন্স অনুমোদন পাচ্ছেন না। তাহলে শুরুর দিকে কিছু টাকা ইনকাম এর জন্য এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

আরো পড়ুনঃ  কাজ না করেই এড দেখে টাকা ইনকাম দিনে ৩০০ টাকা

তবে এডসেন্স অনুমোদন পেলে তখন google এডসেন্সের বিজ্ঞাপন দেখিয়ে উপার্জন করতে পারবেন।

৪. ইউটিউব চ্যানেল শুরু করা

ভিডিও বানাতে ভালো লাগলে ছাত্র অবস্থায় ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন। শিক্ষামূলক ভিডিও, প্রযুক্তি, গেমিং, টিউটোরিয়াল, রিভিউ, গল্প বা নিজের দক্ষতার ওপর ভিত্তি করে কনটেন্ট তৈরি করা যায়।

শুরু করার জন্য দামি ক্যামেরা থাকা বাধ্যতামূলক নয়। ভালো মানের স্মার্টফোন থাকলেই শুরু করা যায়। তবে স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো হতে হবে এবং মাইক্রোফোনটি পরিষ্কার থাকতে হবে।

তবে ইউটিউব থেকে আয় পেতে নির্দিষ্ট যোগ্যতা ও প্ল্যাটফর্মের নীতিমালা পূরণ করতে হয়। তাই শুধু আয়ের আশায় ভিডিও না বানিয়ে দর্শকের জন্য মূল্যবান কনটেন্ট তৈরিতে গুরুত্ব দেওয়া উচিত।

৫.ভিডিও এডিটিং করে আয়

বর্তমানে ছোট ভিডিও ও সোশ্যাল মিডিয়া কনটেন্টের ব্যবহার বেড়েছে। তাই ভিডিও এডিটিং শেখা ছাত্রদের জন্য ভবিষ্যৎমুখী একটি দক্ষতা হতে পারে।

মোবাইল দিয়ে CapCut বা অন্য ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করে প্রাথমিক কাজ শেখা যায়। কম্পিউটার থাকলে আরও উন্নত সফটওয়্যার শেখা সম্ভব।

প্রথমে নিজের জন্য কয়েকটি ভিডিও এডিট করে পোর্টফোলিও তৈরি করতে পারেন। এরপর ছোট ব্যবসা, ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কাজ করে দিতে পারেন।

ছাত্র অবস্থায় আয় শুরু করার আগে কী শিখবেন?

শুধু কাজ খোঁজার পরিবর্তে আগে একটি দক্ষতা তৈরি করা ভালো। আপনি নিচের যেকোনো একটি স্কিল দিয়ে শুরু করতে পারেনঃ

লেখালেখি: বাংলা বা ইংরেজি কনটেন্ট রাইটিং

ডিজাইন: Canva, Photoshop বা Illustrator

ভিডিও: ভিডিও এডিটিং ও শর্ট-ফর্ম ভিডিও তৈরি

ডিজিটাল মার্কেটিং: SEO, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও কনটেন্ট মার্কেটিং

টেকনিক্যাল স্কিল: ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং বা WordPress

একসঙ্গে অনেক কিছু শেখার চেষ্টা না করে প্রথমে একটি বিষয়ে মনোযোগ দেওয়া বেশি কার্যকর হবে।

ছাত্র অবস্থায় দিনে কত ঘণ্টা কাজ করবেন?

পড়াশোনাই একজন শিক্ষার্থীর প্রধান দায়িত্ব। তাই আয়ের জন্য অতিরিক্ত সময় ব্যয় করতে গিয়ে পড়াশোনার ক্ষতি করা উচিত নয়।

আপনার ক্লাস, পরীক্ষা ও ব্যক্তিগত সময়ের ওপর ভিত্তি করে প্রতিদিন ১–৩ ঘণ্টা কাজ বা স্কিল শেখার জন্য রাখা যেতে পারে। পরীক্ষার সময় কাজের পরিমাণ কমিয়ে পড়াশোনায় বেশি মনোযোগ দেওয়াই ভালো।

Leave a Comment