স্মার্টফোনের ব্যাটারি চার্জ বেশি থাকার উপায়: জেনে নিন কার্যকর কৌশল

বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কারণ জীবনের প্রতিটি মুহূর্তেই বিভিন্ন কাজে আমাদের স্মার্টফোন ব্যবহার করতে হয়।

ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, ভিডিও দেখা, ছবি তোলা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা অনলাইন কাজ প্রায় সবকিছুতেই এখন স্মার্টফোনের ওপর নির্ভর করতে হয়। কিন্তু দিনের মাঝামাঝি সময়ে ব্যাটারি দ্রুত শেষ হয়ে গেলে বেশ সমস্যায় পড়তে হয়।

অনেকেই মনে করে থাকেন নতুন ফোন ব্যাটারি চার্জ বেশি থাকবে, আসলে বিষয়টি তেমন নয়। ব্যাটারি চার্জ বেশিক্ষণ থাকার বিভিন্ন কারণ রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সহজ কিছু উপায় ব্যবহার করেই ব্যাটারি চার্জ বেশিক্ষণ ধরে রাখতে পারেন। আর এজন্য আমরা আজকের আর্টিকেলে ব্যাটারি চার্জ বেশি থাকার উপায় সম্পর্কে বিস্তারিত জানাবো।

নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন

ব্যাটারি দ্রুত শেষ হওয়ার প্রধান কারণ

ব্যাটারি দ্রুত শেষ হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। তার মধ্যে সবচেয়ে সাধারণ কয়েকটি হলোঃ

  • অতিরিক্ত স্ক্রিন ব্রাইটনেস
  • দীর্ঘ সময় ভিডিও বা গেম খেলা
  • ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চালু থাকা
  • দুর্বল মোবাইল নেটওয়ার্ক
  • সব সময় GPS, Bluetooth বা হটস্পট চালু রাখা
  • অপ্রয়োজনীয় নোটিফিকেশন
  • ফোন অতিরিক্ত গরম হওয়া
  • পুরোনো বা দুর্বল ব্যাটারি
  • বেশি রিফ্রেশ রেট ব্যবহার
  • ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে ডেটা সিঙ্ক হওয়া

উপরোক্ত কারণে মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। এজন্য ফোন ব্যবহারের কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে।

অবশ্যই পড়ুনঃ

বিশেষ করে কিভাবে মোবাইলের ব্যাটারি চার্জ বেশিক্ষণ ধরে রাখা যায় তার উপায় জানতে হবে। আমার এখন নিম্নে সেরা কয়েকটি উপায় জানাবো।

ব্যাটারি চার্জ বেশি থাকার উপায়

কিছু উপায় অনুসরণ করে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ অনেকক্ষণ ধরে রাখতে পারেন। চার্জ বেশি রাখার জন্য বিভিন্ন উপায় মেনে চলুন,

আরো পড়ুনঃ  ফেসবুক লাইট ও নতুন ফেসবুক ডাউনলোড করার নিয়ম

এতে করে আপনি সারাদিন মোবাইলটি ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। আপনাকে আর বারবার মোবাইল চার্জ দিতে হবে না।

মোবাইল ব্যবহারে কিছু অভ্যাস পরিবর্তন করুন এবং আমাদের দেখানো উপায় গুলো অনুসরণ করে মোবাইলের চার্জ বেশিক্ষণ রাখার চেষ্টা করুন। নিম্নে সেরা কয়েকটি উপায় দেওয়া হলোঃ

১. স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখুন

স্মার্টফোনের ব্যাটারি খরচের অন্যতম বড় কারণ হলো ডিসপ্লে। বিশেষ করে দীর্ঘ সময় বেশি ব্রাইটনেসে ফোন ব্যবহার করলে ব্যাটারি চার্জ দ্রুত কমে যায়।

এজন্য সকলেই প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস কমিয়ে রাখুন। আপনার ফোনে যদি Auto Brightness বা Adaptive Brightness সুবিধা থাকে, সেটিও ব্যবহার করতে পারেন।

এতে পরিবেশের আলো অনুযায়ী স্ক্রিনের উজ্জ্বলতা পরিবর্তিত হবে। মূল কথা তখন আপনার মোবাইলে বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে ব্রাইটনেস কম বেশি হতে থাকবে। এতে করে অনেকটা ব্যাটারি সেভ হয়।

২. স্ক্রিন টাইমআউট কমিয়ে দিন

ফোন ব্যবহার বন্ধ করার পরও যদি স্ক্রিন অনেকক্ষণ জ্বলে থাকে, তাহলে অপ্রয়োজনীয়ভাবে ব্যাটারি খরচ হয়।

তাই Screen Timeout সাধারণত ৩০ সেকেন্ড বা ১ মিনিটের মতো কম সময়ে সেট করে রাখতে পারেন। এতে ফোন ব্যবহার না করার সময় ডিসপ্লে দ্রুত বন্ধ হয়ে যাবে।

এক্ষেত্রে আপনার ব্যাটারি চার্জ অনেকটা কম ফুরাবে। স্কিনের আলো কম সময় জ্বলবে। মোবাইলের ব্যাটারি চার্জ বেশিক্ষণ রাখার জন্য এই উপায়টি অনুসরণ করতে পারেন।

এটি সবচেয়ে কার্যকরী উপায়। কারণ এই উপায়ে নির্দিষ্ট সময় পর্যন্ত মোবাইলের স্কিনের আলো জ্বলে থাকে। উদাহরণস্বরূপ আপনি যখন মোবাইল ব্যবহার করে রেখে দিলেন।

তখন যদি স্ক্রিনের আলো অনেকক্ষণ জ্বলতে থাকে, তাহলে তখন মোবাইলের ব্যাটারি চার্জ অপ্রয়োজনীয় ভাবে ফুরায়। এজন্য স্কিন টাইম আউট সেট করুন। সর্বোচ্চ এক মিনিট অথবা ৩০ সেকেন্ড রাখতে পারেন।

৩. প্রয়োজন না হলে Always-On Display বন্ধ রাখুন 

এটি সাধারণত এমলেড ডিসপ্লে এর একটি দারুন ফিচার। কমবেশি প্রায় সকল ফোনেই এই ফিচার রয়েছে। তবে এই ফিচার ব্যবহার করলে অনেক সময় হালকা একটু চার্জ বেশি কাটে।

এই ফিচারে নোটিফিকেশন বা অন্যান্য তথ্য দেখানোর জন্য স্ক্রিনের নির্দিষ্ট অংশ সক্রিয় রাখে। যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ কিছুটা কমে যায়।

যদি আপনার জন্য এই ফিচারটি খুব গুরুত্বপূর্ণ না হয়, তাহলে এটি বন্ধ রাখলে কিছুটা ব্যাটারি সাশ্রয় হতে পারে।

৪. অপ্রয়োজনীয় অ্যাপের ব্যাকগ্রাউন্ড ব্যবহার সীমিত করুন

অনেক অ্যাপ আপনি ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট ব্যবহার, লোকেশন আপডেট বা অন্যান্য কাজ করতে পারে। এর ফলে ব্যাটারি ধীরে ধীরে কমতে থাকে।

আরো পড়ুনঃ  মেয়েদের জন্য কোন ইঞ্জিনিয়ারিং ভালো

ফোনের Battery বা App Battery Usage সেটিং এ গিয়ে কোন অ্যাপ বেশি ব্যাটারি ব্যবহার করছে তা দেখুন। অপ্রয়োজনীয় অ্যাপের ব্যাকগ্রাউন্ড কার্যক্রম সীমিত করতে পারেন।

তবে গুরুত্বপূর্ণ মেসেজিং, কল বা কাজের অ্যাপের ব্যাকগ্রাউন্ড কার্যক্রম বন্ধ করার আগে সতর্ক থাকুন। মূলত অপ্রয়োজনীয় অ্যাপ গুলোর ব্যাকগ্রাউন্ড কার্যক্রম লিমিট করে দিন।

৫. প্রয়োজন না হলে GPS বন্ধ রাখুন

Google Maps বা অন্যান্য লোকেশনভিত্তিক অ্যাপ ব্যবহার করার সময় GPS দরকার হয়। কিন্তু সব সময় Location চালু রাখার প্রয়োজন নেই।লোকেশন দরকার না হলে এটি বন্ধ রাখতে পারেন। এতে অপ্রয়োজনীয় ব্যাটারি ব্যবহার কমানো সম্ভব।

৬. Bluetooth ও Hotspot ব্যবহারের পর বন্ধ করুন

Bluetooth, Wi-Fi hotspot এবং অন্যান্য কানেক্টিভিটি ফিচার প্রয়োজনের সময় ব্যবহার করা উচিত। কাজ শেষ হওয়ার পর এগুলো বন্ধ করে রাখার অভ্যাস করুন।

বিশেষ করে দীর্ঘ সময় Hotspot চালু রাখলে ব্যাটারি চার্জ তুলনামূলক দ্রুত কমে যায়। তাই এই অপশনটি দীর্ঘ সময় ধরে চালু রাখবেন না। প্রয়োজন শেষে বন্ধ করে দিন অথবা টাইম লিমিট সেট করে দিতে পারেন।

নির্দিষ্ট সময় পর হটস্পট অপশনটি অটোমেটিক অফ হয়ে যাবে। এই অপশনটি প্রচুর চার্জ খরচ করে থাকে। যার কারণে এটি ব্যবহার না করাই ভালো।

যদি আপনি বাইরে জবা চাকরি করে থাকেন, আপনার প্রচুর মোবাইলে কাজ করতে হয়। সেক্ষেত্রে তখন এই ধরনের অপশন গুলো অফ রাখবেন।

৭. দুর্বল নেটওয়ার্কে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার এড়িয়ে চলুন

মোবাইল নেটওয়ার্ক দুর্বল হলে ফোন বারবার কাছাকাছি নেটওয়ার্ক সিগন্যাল খুঁজতে থাকে। এতে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে।

যেখানে নেটওয়ার্ক খুব দুর্বল এবং ফোন ব্যবহার করার প্রয়োজন নেই, সেখানে Airplane Mode ব্যবহার করা যেতে পারে।

তবে অবশ্যই মনে রাখতে হবে, Airplane Mode চালু করলে মোবাইল কল ও সাধারণ মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে।

৮. অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন

সাধারণত মোবাইল ফোনে প্রতিটি নোটিফিকেশনের কারণে স্ক্রিন জ্বলে উঠতে পারে, শব্দ হতে পারে বা ফোন ভাইব্রেট করতে পারে। অনেক অ্যাপের অপ্রয়োজনীয় নোটিফিকেশন চালু থাকলে ব্যাটারি ব্যবহারের পরিমাণও বাড়তে পারে।

তাই যেসব অ্যাপের নোটিফিকেশন আপনার দরকার নেই, সেগুলোর নোটিফিকেশন বন্ধ করে দিতে পারেন।

৯. Dark Mode ব্যবহার করতে পারেন

আপনার ফোনে যদি OLED বা AMOLED ডিসপ্লে থাকে, তাহলে Dark Mode ফিচারটি ব্যবহার করতে পারেন। কারণ এ ধরনের ডিসপ্লেতে কালো পিক্সেল তুলনামূলক কম শক্তি ব্যবহার করতে পারে।

যার কারণে AMOLED ডিসপ্লে ফোনগুলোতে ডার্ক মোড ফিচারটি ব্যবহার করা যেতে পারে, এতে করে আপনি ব্যাটারি চার্জ বেশিক্ষণ ধরে রাখতে পারবেন। তবে এলসিডি ডিসপ্লের মোবাইল গুলোতে ডার্ক মোড ব্যবহারে তেমন বেশি ব্যাটারি সাশ্রয়ী হয় না।

আরো পড়ুনঃ  ভিটমেট অ্যাপস ডাউনলোড করে যেভাবে মুহূর্তেই ভিডিও সেভ করছেন ব্যবহারকারীরা

১০. অপ্রয়োজনীয় উচ্চ রিফ্রেশ রেট এড়িয়ে চলুন

অনেক নতুন ফোনে 90Hz, 120Hz বা তার বেশি রিফ্রেশ রেট থাকে। এতে স্ক্রলিং ও অ্যানিমেশন অনেক মসৃণ দেখা যায়, কিন্তু বেশি রিফ্রেশ রেট ব্যাটারি ব্যবহারের পরিমাণ বাড়াতে পারে।

ব্যাটারি ব্যাকআপ যদি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে প্রয়োজনে Standard বা Adaptive Refresh Rate ব্যবহার করতে পারেন।

১১. গেম খেলার সময় ফোন অতিরিক্ত গরম হতে দেবেন না

উচ্চ গ্রাফিক্সের গেম খেলার সময় প্রসেসর, GPU এবং ডিসপ্লে বেশি কাজ করে। ফলে ব্যাটারি দ্রুত কমার পাশাপাশি ফোনের তাপমাত্রাও বেড়ে যেতে পারে।

দীর্ঘ সময় গেম খেললে মাঝে মাঝে বিরতি নিন। চার্জে লাগানো অবস্থায় ভারী গেম খেলা এড়িয়ে চলাও ভালো অভ্যাস।

১২. ফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করুন

তাপমাত্রা ব্যাটারির জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। দীর্ঘ সময় অতিরিক্ত গরম পরিবেশে ফোন ব্যবহার বা চার্জ করলে ব্যাটারির ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

তাই রোদে রেখে ফোন ব্যবহার করা, বালিশ বা কম্বলের নিচে রেখে চার্জ দেওয়া কিংবা অতিরিক্ত গরম অবস্থায় ভারী কাজ চালিয়ে যাওয়া এড়িয়ে চলুন।

১৩. Battery Saver ব্যবহার করুন

যখন চার্জ কমে আসে এবং কাছাকাছি সময়ে চার্জ দেওয়ার সুযোগ নেই, তখন Battery Saver বা Power Saving Mode চালু করতে পারেন।

এটি সাধারণত ব্যাকগ্রাউন্ড কার্যক্রম, পারফরম্যান্স বা কিছু সংযোগের ব্যবহার সীমিত করে ব্যাটারি কিছুটা বেশি সময় ধরে রাখতে সাহায্য করে।

ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য চার্জ দেওয়ার নিয়ম

ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাকআপ দেওয়ার পাশাপাশি ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখাও গুরুত্বপূর্ণ। আধুনিক স্মার্টফোনে সাধারণত Lithium-ion বা Lithium-polymer ব্যাটারি ব্যবহার করা হয়।

এগুলো ব্যবহারের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই কিছুটা ক্ষমতা হারায়। এজন্য ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে পারেন যেমনঃ

  • ফোনকে দীর্ঘ সময় অতিরিক্ত গরম অবস্থায় চার্জ করবেন না।
  • মানসম্মত চার্জার এবং কেবল ব্যবহার করুন।
  • চার্জ দেওয়ার সময় ফোন অতিরিক্ত গরম হলে কারণটি খুঁজে দেখুন।
  • ব্যাটারি একেবারে শূন্যের কাছাকাছি নামার আগেই চার্জ দেওয়ার চেষ্টা করুন
  • ব্যাটারি ফুল হওয়ার পর দীর্ঘ সময় অপ্রয়োজনীয়ভাবে চার্জে লাগিয়ে রাখার অভ্যাস এড়ানো ভালো।

উপসংহার 

মোবাইলের ব্যাটারি চার্জ বেশি থাকার উপায় গুলো সম্পর্কে আশা করি ভালোভাবেই জেনেছেন। আপনার যদি মোবাইলের ব্যাটারি চার্জ খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে।

তাহলে আমাদের দেখানো উপরোক্ত নিয়মগুলি অনুসরণ করতে পারেন। পাশাপাশি সঠিকভাবে মোবাইল ব্যবহার করুন।

মোবাইল অতিরিক্ত গরম বা ঠান্ডায় রাখবেন না। গেম খেলার সময় অবশ্যই ফোন কুলার অথবা ফ্যানের নিচে নিয়ে খেলুন।

Leave a Comment