ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস নিয়ে আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করব।অনেকেই আপনারা ইউটিউবের ভিডিও মোবাইলে ডাউনলোড করতে চান।
সেক্ষেত্রে ভিডিও ডাউনলোডার অ্যাপস গুলো ব্যবহার করতে পারেন। মোবাইলের জন্য অনেক অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহার করে ভিডিও ডাউনলোড করা যায়।
আপনি শুধুমাত্র ইউটিউব নয় বিভিন্ন প্লাটফর্ম থেকেই সরাসরি ভিডিও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। আজ আমরা সেরা কয়েকটি অ্যাপ সম্পর্কে আলোচনা করব।
যেগুলো ব্যবহার করে ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মের ভিডিও অনায়াসেই ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি এই ভিডিও ডাউনলোডার অ্যাপস গুলো ব্যবহার করে সরাসরি ভিডিও পর্যন্ত দেখতে পারবেন।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অনেক অ্যাপ রয়েছে। প্রচুর ডাউনলোডার অ্যাপস পেয়ে যাবেন, যেগুলোতে বিশেষ সুবিধা রয়েছে। প্রতিটি অ্যাপসের ভিন্ন ভিন্ন ইন্টারফেস রয়েছে, এছাড়াও আলাদা আলাদা সুযোগ সুবিধা পাওয়া যায়।
কিছু অ্যাপস এইচডি কোয়ালিটির ভিডিও ডাউনলোড করার সুবিধা দেয়। আবার কিছু অ্যাপস ব্যবহার করে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও ডাউনলোড করার সুযোগ দেয়।
আজ আমরা ইউটিউব সহ যেকোনো প্লাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করার সেরা অ্যাপ সম্পর্কে জানব। নিম্নে অ্যাপ গুলোর তালিকা দেওয়া হলঃ
১. Snaptube (স্ন্যাপটিউব)
ভিডিও ডাউনলোডের কথা বললেই সবার আগে যে অ্যাপটির নাম আসে, সেটি হলো Snaptube। কারণ এই অ্যাপটি ব্যবহার করে youtube থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করে সংরক্ষণ করা যায়।
এছাড়াও অ্যাপটিতে ৪k ভিডিও ডাউনলোড করার সুবিধা রয়েছে। আর এই অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারে। অর্থাৎ আপনি অ্যাপটি মিনিমাইজ করে ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড চালু রাখতে পারবেন।
অবশ্যই পড়ুনঃ ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
অবশ্যই পড়ুনঃ আমি এখন কোথায় আছি? এক ক্লিকেই
একই সঙ্গে দুইটি ভিডিও ডাউনলোড চালু রাখা যায়। আর অ্যাপের সবচেয়ে ভালো ফিচার হল এই অ্যাপ দিয়ে কেবল ইউটিউব নয়, বরং ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ ৫০টিরও বেশি প্ল্যাটফর্মের ভিডিও ডাউনলোড করা যায়।
144p থেকে শুরু করে 2K এবং 4K রেজোলিউশন পর্যন্ত ভিডিও ডাউনলোড করার সুবিধা রয়েছে। এছাড়াও যেকোন ভিডিও ফাইলকে সরাসরি MP3 বা M4A অডিও ফরম্যাটে ডাউনলোড করার সুবিধা রয়েছে।
মূলত এই অ্যাপ ব্যবহার করে সহজেই বিভিন্ন প্লাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করা যায়। যার কারণে এটি বর্তমানে খুবই জনপ্রিয় একটি ভিডিও ডাউনলোডার অ্যাপস।
বিশেষ করে এন্ড্রয়েডের জন্য এটি সবচেয়ে পারফেক্ট ভিডিও ডাউনলোডার অ্যাপস। আমি নিজেই এই অ্যাপটি ব্যবহার করে থাকি।
তবে অ্যাপের একটি অসুবিধা হল, এই অ্যাপ দিয়ে ভিডিও ডাউনলোড করার সময় অ্যাড দেখাতে পারে। অ্যাড দেখার পর তারা পরপর দুইটি ভিডিও ডাউনলোড করতে দেয়।
প্রধান সুবিধাঃ
- HD ও Full HD ভিডিও ডাউনলোড
- MP3 ফরম্যাটে অডিও সংরক্ষণ
- দ্রুত ডাউনলোড স্পিড
- সহজ ও ব্যবহারবান্ধব ইন্টারফেস
২. VidMate
বাংলাদেশ এবং ভারতে VidMate অ্যাপটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এটি শুধু একটি ডাউনলোডারই নয়, বরং এখানে সরাসরি বিভিন্ন মুভি ও গান ব্রাউজ করার সুযোগও মেলে।
এছাড়াও এটি বিভিন্ন রেজোলিউশনে ভিডিও ডাউনলোডের সুবিধা দেয়। এই অ্যাপটি ব্যবহার করে সরাসরি ভিডিও দেখা যায় এবং অনেক সময় মুভি পর্যন্ত এই অ্যাপে পেয়ে যাবেন।
আর এই অ্যাপটিতে হাই কোয়ালিটির ভিডিও ডাউনলোড করার ফিচার রয়েছে। এছাড়া অডিও গান ডাউনলোড করতে পারবেন। অডিও গান ডাউনলোডার হিসেবে এই অ্যাপটি ব্যবহার করা যায়।
আর এটি সম্পূর্ণ ফ্রিতে ভিডিও ডাউনলোড করার সুযোগ দেয়। এখানে অ্যাপটিতে আপনাকে কোন ধরনের এড দেখতে হবে না।
সরাসরি যে কোন প্লাটফর্মসহ youtube থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি একসাথে একাধিক ভিডিও ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করার সুবিধা দেয় এই অ্যাপটি।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস হিসেবে এটি আমার কাছে সেরা মনে হয়েছে। এই অ্যাপটি ব্যবহারে একাধিক সুবিধা পাওয়া যায় যেমনঃ
- একাধিক ভিডিও সাইট সাপোর্ট
- দ্রুত ডাউনলোড
- ভিডিও থেকে অডিও এক্সট্র্যাক্ট করা যায়
- বিভিন্ন কোয়ালিটি নির্বাচন সুবিধা
৩. TubeMate
অ্যান্ড্রয়েড ফোনের জন্য TubeMate অন্যতম পুরনো এবং নির্ভরযোগ্য একটি ভিডিও ডাউনলোডার অ্যাপ। এর ইন্টারফেস কিছুটা ক্লাসিক বা সাধারণ হলেও কাজের ক্ষেত্রে এটি অত্যন্ত দারুণ।
মূলত এই অ্যাপ পুরাতন অ্যান্ড্রয়েড ভার্সন এর ফোনেও ব্যবহার করা যায়। আপনার ফোনের স্টোরেজ ও র্যাম কম হলেও এই অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন।
এছাড়াও ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করার সুবিধা রয়েছে। ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেলেও ভিডিও ডাউনলোড পজ (Pause) করে রাখা যায়। পরবর্তীতে ইন্টারনেট কানেকশন দিয়ে ভিডিও ডাউনলোড Resume করতে পারবেন।
প্রধান সুবিধাঃ
- সহজ ডাউনলোড সিস্টেম
- একাধিক ভিডিও ফরম্যাট
- দ্রুত ভিডিও সংরক্ষণ
- ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড সুবিধা
৪. Y2Mate (ওয়াই টু মেট)
আপনি যদি ফোনে কোনো অ্যাপ ইনস্টল করতে না চান, তবে Y2Mate ওয়েবসাইট ব্যবহার করে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন।
এই অ্যাপ ব্যবহার করে শুধুমাত্র ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যাবে। অন্যান্য প্লাটফর্মের ভিডিও এই ওয়েবসাইট ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন না।
তাদের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপস রয়েছে। যদি আপনার অ্যাপস প্রয়োজন না হয় তাহলে তাদের ওয়েবসাইট ব্যবহার করেই ভিডিও ডাউনলোড সুবিধা নিন।

গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সাইটের নাম লিখে সার্চ করুন। প্রথমেই চলে আসবে। এরপর আপনি যে ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন তার লিংক পেস্ট করে ডাউনলোড করুন।
৫. NewPipe (নিউপাইপ)
যারা সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত (Ads-Free) এবং প্রাইভেসি-সুরক্ষিত অ্যাপ খুঁজছেন, তাদের জন্য NewPipe একটি সেরা ভিডিও ডাউনলোডার অ্যাপস।
এই অ্যাপটি ব্যবহার করার সময় কোনো বিরক্তিকর পপ-আপ বা ভিডিও অ্যাড আসবে না।এটি ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ভিডিও প্লে করার (Background Playback) সুবিধাও দেয়।
অ্যাপটির সাইজ খুবই ছোট, যার ফলে পুরনো স্মার্টফোন ডিভাইস ব্যবহার করা যায়। আর এই অ্যাপটি স্মার্টফোনের পারফরমেন্সের উপর কোন প্রভাব ফেলে না।
এছাড়াও অ্যাপটি দ্রুত ভিডিও ডাউনলোড করার সুবিধা দেয়। অর্থাৎ আপনি খুব দ্রুত যেকোনো ধরনের ভিডিও এই অ্যাপস ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন।
প্রধান সুবিধাঃ
- ওপেন সোর্স ও সুরক্ষিত অ্যাপ
- বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা পাওয়া যায়
- কম RAM ব্যবহার করে
- অডিও ও ভিডিও ডাউনলোড সুবিধা
উপসংহার
আশা করি, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সেরা পাঁচটি অ্যাপস সম্পর্কিত এই আর্টিকেলটি আপনার উপকারে এসেছে।
আপনার ডিভাইসের কনফিগারেশন এবং পছন্দ অনুযায়ী ওপরের যেকোনো একটি অ্যাপ বেছে নিতে পারেন।
বিজ্ঞাপন ছাড়া ব্যবহার করতে চাইলে NewPipe এবং সব ধরনের সোশ্যাল মিডিয়া ভিডিও ডাউনলোডের জন্য Snaptube ব্যবহার করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।
তবে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ গুলো ডাউনলোড করবেন। আর সতর্কতা থেকে ভিডিও ডাউনলোড করার চেষ্টা করবেন।
সতর্কবার্তা (Disclaimer)
ইউটিউবের টার্মস অফ সার্ভিস (Terms of Service) অনুযায়ী, তাদের প্ল্যাটফর্মের ভিডিও থার্ড-পার্টি অ্যাপ দিয়ে ডাউনলোড করা নিয়মবহির্ভূত।
তাই যেকোনো অ্যাপ ডাউনলোডের সময় অবশ্যই তাদের অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন এবং নিজের সাইবার নিরাপত্তার বিষয়টি মাথায় রাখুন। ব্যক্তিগত বিনোদন বা শিক্ষণীয় কাজের উদ্দেশ্যে এই অ্যাপগুলো ব্যবহার করাই শ্রেয়।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






