ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার ৫টি উপায় ২০২৭

ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার অনেক উপায় আছে। যেগুলো অনুসরণ করে আপনারা ফ্রী ফায়ার গেমটি খেলে উপার্জন করতে পারবেন।

ফ্রি ফায়ার বর্তমানে যুবকদের মাঝে সবচেয়ে জনপ্রিয় একশন গেম। ছোট থেকে বড় সকল বয়সের ছেলে মেয়েরাই কম বেশি এই গেমটি খেলে থাকে।

এই গেমের আকর্ষণীয় গ্রাফিক্স এবং অ্যাকশন থাকার কারণে গেমটি প্রায় সকলের পছন্দ। অনেকে এখন এই ফ্রী ফায়ার গেম খেলার পাশাপাশি ইনকামের চিন্তাভাবনা করে থাকেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সত্যি কথা বলতে গেলে ফ্রি ফায়ার গেম খেলে বিভিন্ন উপায়ে ইনকাম করা সম্ভব। তবে সরাসরি ফ্রি ফায়ার গেম খেলে ইনকামের কোন উপায় নেই।

অর্থাৎ আপনি সরাসরি ফ্রি ফায়ার গেমটি খেলে ইনকাম করতে চাচ্ছেন, তাহলে বলব ফ্রী ফায়ার গেম সরাসরি ইনকামের কোন সুযোগ দেয় না।

আপনি শুধুমাত্র বিনোদনের জন্য ফ্রী ফায়ার গেমটি খেলতে পারবেন। এছাড়া বিভিন্ন উপায় অনুসরণ করে ফ্রী ফায়ার গেম খেলে ইনকাম করা যায়।

যেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। বিশেষ করে টুর্নামেন্ট খেলে ফ্রী ফায়ার থেকে আয় করতে পারবেন। চলুন এবার বিস্তারিত দেখে আসি।

ফ্রী ফায়ার টুর্নামেন্ট কিভাবে খেলবো

বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ও অ্যাপ গুলোতে ফ্রী ফায়ার টুর্নামেন্ট খেলতে পারেন। অনেকগুলো টুর্নামেন্ট ফ্রিতে খেলা যায়। তবে আকর্ষণীয় পুরস্কার ও প্রাইস মানি জিততে হলে পেইড টুর্নামেন্ট গুলো খেলতে হয়।

অবশ্যই পড়ুনঃ

বিভিন্ন apps প্রতিনিয়ত ফ্রি ফায়ার টুর্নামেন্টের আয়োজন করে থাকে। যেখানে নির্দিষ্ট পরিমাণ এন্টি ফি দিয়ে অংশগ্রহণ করা যায়। নিম্নে ফ্রী ফায়ার টুর্নামেন্ট খেলার নিয়ম জানানো হলোঃ

  • প্রথমেই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ফ্রী ফায়ার টুর্নামেন্ট খেলার প্ল্যাটফর্ম গুলোতে ভিজিট করুন
  • এরপর অ্যাকাউন্ট খুলে টুর্নামেন্ট সেক্টরে যান।
  • টুর্নামেন্ট সেক্টরে ফ্রী ফায়ার সহ পাবজি টুর্নামেন্টের অপশন দেখতে পাবেন।
  • সেখানে গিয়ে ফ্রি ফায়ার টুর্নামেন্ট সিলেক্ট করবেন।
  • প্রতিটি টুর্নামেন্টের নির্দিষ্ট পরিমাণ এন্টি ফি থাকে।
  • প্রাইজ ভিত্তিক এন্ট্রি ফি নেওয়া হয়।
  • এন্টি ফি সর্বনিম্ন ২০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • যদি বড় ধরনের পুরস্কার থাকে, তাহলে এন্টি ফি বেশি হয়।
  • আপনি এখন টুর্নামেন্টের অপশন সিলেক্ট করে নির্দিষ্ট পরিমাণ এন্ট্রি ফি জমা দিন।
  • যারা ফ্রি ফায়ার গেম এক্সপার্ট তারাই টুর্নামেন্ট খেলবেন।

এন্ট্রি ফি জমা দেওয়া হয়ে গেলে এডমিন নির্দিষ্ট সময়ে আপনাকে টুর্নামেন্টের কাস্টমের কোড দেবে। সেই কোড ব্যবহার করে আপনাকে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে।

সাধারণত টুর্নামেন্ট কাস্টম রুম ব্যবহার করে তৈরি করা হয়। যার নির্দিষ্ট কোড থাকে এবং পাসওয়ার্ড থাকে। আপনাকে নির্দিষ্ট কোড ও পাসওয়ার্ড দেওয়া হবে। আপনি জয়েন হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন।

আরো পড়ুনঃ  সেরা ৫টি অনলাইন জব মোবাইল দিয়ে করুন

অনেক সময় কিছু প্ল্যাটফর্ম ও অ্যাপস ফ্রীতে টুর্নামেন্ট খেলতে দেয়। সে ক্ষেত্রে অনেক কম পরিমাণে প্রাইজ মানি থাকে।

Free fire খেলে টাকা ইনকাম কি সম্ভব? 

ফ্রী ফায়ার গেমটি খেলে সরাসরি হয়তো আপনি কোন ধরনের টাকা ইনকাম করতে পারবেন না। জাস্ট বিনোদনের জন্য গেমটি খেলতে পারেন। ফ্রি ফায়ার গেম আপনাকে কখনোই সরাসরি টাকা ইনকামের সুযোগ দেবে না।

তবে আপনি ফ্রী ফায়ার গেমটি ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করে অথবা ভিডিও বানিয়ে ইনকাম করতে পারেন। পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্ম ও অ্যাপসে টুর্নামেন্টে অংশগ্রহণ করেও আয় করতে পারবেন।

তাই সর্বশেষে বলবো ফ্রী ফায়ার গেম খেলে সরাসরি টাকা ইনকাম করা সম্ভব নয়। বিভিন্ন উপায় ও পদ্ধতিতে ইনকাম করতে পারবেন। ইনকামের উপায় গুলো জানতে শেষ পর্যন্ত থাকুন।

ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার উপায়

বর্তমানে অনলাইন গেম খেলার প্রতি তরুণদের আগ্রহ অনেক বেশি। বিশেষ করে জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম Free Fire বাংলাদেশে অসংখ্য মানুষের পছন্দের তালিকায় রয়েছে।

অনেকেই অবসর সময়ে এই গেম খেলেন। তবে আপনি কি জানেন, গেম খেলার দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইনে আয়ের সুযোগও তৈরি করা সম্ভব?

তবে শুরুতেই একটি বিষয় মনে রাখা জরুরি শুধু ফ্রি ফায়ার খেললেই নিয়মিত টাকা পাওয়া যায় না। আয় করতে হলে গেমিং দক্ষতা, ধৈর্য, সময় এবং সঠিক পরিকল্পনা প্রয়োজন। নিম্নে ফ্রী ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার কয়েকটি উপায় তুলে ধরা হলোঃ

১. ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে আয়

ফ্রি ফায়ার থেকে আয়ের একটি পরিচিত পদ্ধতি হলো অনলাইন গেমিং টুর্নামেন্টে অংশগ্রহণ করা। বিভিন্ন গেমিং কমিউনিটি, ই-স্পোর্টস আয়োজক এবং প্রতিযোগিতামূলক গেমিং ইভেন্টে খেলোয়াড়দের জন্য পুরস্কারের ব্যবস্থা করে থাকে।

আপনি যদি গেমটিতে দক্ষ হন, তাহলে এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জেতার চেষ্টা করতে পারেন।

শুরু করার জন্য প্রথমে আপনার গেমিং দক্ষতা বাড়ান। এরপর বিশ্বস্ত গেমিং কমিউনিটি এবং প্রতিযোগিতার আয়োজকদের খুঁজুন।

টুর্নামেন্টের নিয়ম, অংশগ্রহণের শর্ত, পুরস্কার বিতরণের পদ্ধতি এবং আয়োজকের বিশ্বাসযোগ্যতা যাচাই করে তারপর অংশ নিন।

বিশেষ সতর্কতাঃ সব টুর্নামেন্ট বিনামূল্যে হয় না। কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে প্রবেশমূল্য, পুরস্কারের শর্ত এবং প্রতারণার ঝুঁকি যাচাই করুন। বিনা খরচের প্রতিযোগিতা দিয়ে শুরু করাই নতুনদের জন্য ভালো সিদ্ধান্ত।

২. YouTube এ ফ্রি ফায়ার গেমপ্লে ভিডিও তৈরি

আপনি যদি ফ্রি ফায়ার খেলতে পছন্দ করেন, তাহলে নিজের গেমপ্লে রেকর্ড করে ইউটিউবে প্রকাশ করতে পারেন। বর্তমানে গেমিং ভিডিওর মাধ্যমে প্রচুর ভিউজ পাওয়া যায়।

আপনি ভিডিওতে বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরতে পারেন। যেমনঃ গেমপ্লে হাইলাইটস, হেডশট টিপস, নতুনদের জন্য গাইড, র‍্যাঙ্ক পুশ করার কৌশল এবং মজার গেমিং মুহূর্ত।

শুধু গেমপ্লে রেকর্ড করে আপলোড করার পরিবর্তে ভিডিওতে নিজের ব্যাখ্যা, সম্পাদনা, কৌশল এবং আকর্ষণীয় উপস্থাপনা যোগ করুন। এতে দর্শক আপনার কনটেন্ট থেকে নতুন কিছু শিখতে পারবেন।

ইউটিউবের মনিটাইজেশনের শর্ত পূরণ করতে পারলে বিজ্ঞাপনসহ অন্যান্য আয়ের সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

আরো পড়ুনঃ  ২০২৬ সালে Google AI দিয়ে অনলাইন আয় করার ৫টি বাস্তব উপায়

তবে চ্যানেল খুললেই আয় শুরু হবে না। YouTube এর বর্তমান যোগ্যতার শর্ত পূরণ এবং নীতিমালা মেনে চলা জরুরি।

৩. Facebook Gaming বা লাইভ স্ট্রিমিং

ফ্রি ফায়ার খেলার সময় দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে ফেসবুকে লাইভ স্ট্রিমিং শুরু করতে পারেন।

আপনি YouTube Live বা Facebook এর লাইভ ফিচার ব্যবহার করে গেম খেলতে পারেন। লাইভে দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়া, নিজের খেলার কৌশল বোঝানো এবং প্রতিযোগিতামূলক ম্যাচ দেখানোর মাধ্যমে একটি গেমিং কমিউনিটি তৈরি করা সম্ভব।

ভিজিটর বাড়লে এবং মনিটাইজেশন শর্ত পূরণ করলে মনিটাইজেশন পেয়ে ইনকাম শুরু করতে পারেন। তবে লাইভ স্ট্রিমিং থেকে অর্থ আয় করতে সময় লাগতে পারে।

নতুন অবস্থায় নিয়মিত লাইভ করার সময় নির্ধারণ করুন। ভালো অডিও, শক্তিশালী ইন্টারনেট এবং দর্শকদের সঙ্গে ভদ্র আচরণের দিকে নজর দিন।

শুধু দর্শক বাড়ানোর জন্য ভুয়া ভিউ বা প্রতারণামূলক পদ্ধতি ব্যবহার করবেন না।

৪. ফ্রি ফায়ার নিয়ে Shorts ও Reels তৈরি

ফ্রী ফায়ার গেম এর শর্ট ভিডিও ও রিলস বানিয়েও বর্তমানে ইনকাম করা যায়। প্রচুর যুবক ছেলেমেয়েরা ফ্রি ফায়ার গেমের শট ভিডিও বানিয়ে ইউটিউবে ও ফেসবুকে আপলোড করে থাকে।

এতে করে লক্ষ লক্ষ ভিজিটর পাওয়া যায়। যা থেকে ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ানো যায়। পাশাপাশি ফেসবুকের ফলোয়ার সংখ্যা বাড়িয়ে বিভিন্ন প্রফেশনাল কন্টেন্ট দিয়ে আয় করা যায়।

এছাড়া মনিটাইজেশন পাওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে আপনি বিজ্ঞাপন দেখিয়েই ফেসবুক ও ইউটিউব প্লাটফর্ম থেকে আয় করতে পারবেন।

আর শর্ট ভিডিও যেহেতু খুবই দ্রুত ভাইরাল হয়, সে ক্ষেত্রে আমার সাজেশন থাকবে শর্ট ভিডিও তৈরি করুন এবং আকর্ষণীয়ভাবে এডিট করুন। এরপর ফেসবুক ও ইউটিউবে আপলোড করুন।

এতে করে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজ পেতে পারেন। আর খুব অল্প সময়েই মনিটাইজেশনের শর্ত পূরণ করতে পারবেন।

৫. গেমিং কনটেন্ট তৈরি ও স্পনসরশিপ

আপনি ফ্রি ফায়ার গেমের সাথে পার্টনারশিপ অথবা স্পন্সরশিপ করতে পারেন। আপনি তাদের গেম প্রমোশন করে সরাসরি কোম্পানি থেকে আয় করতে পারবেন।

তাদের গেম প্রমোশনের জন্য আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুন। পাশাপাশি ভিডিও তৈরি করে এডিট করুন এবং আপলোড করুন। এতে করে সরাসরি কোম্পানি থেকেই দীর্ঘদিন ইনকাম করা যায়।

ফ্রি ফায়ার টুর্নামেন্ট ফ্রি এন্ট্রি

ফ্রী ফায়ার টুর্নামেন্টে বেশিরভাগ ক্ষেত্রেই পেইড ভাবে এন্ট্রি নিতে হয়। খুব কমই টুর্নামেন্টে এন্টি নেওয়া ফ্রি থাকে।

বিশেষ করে অনেক ইউটিউবার লাইভ স্ট্রিম করে যারা টুর্নামেন্ট ফ্রী করে থাকে। সেক্ষেত্রে আপনি সেই টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করে জিততে পারেন।

তবে বিভিন্ন প্লাটফর্ম ও অ্যাপস এ টুর্নামেন্ট এর ক্ষেত্রে এন্ট্রি ফি দিতে হয়।

ফ্রী ফায়ার টুর্নামেন্ট অ্যাপ বাংলাদেশ

বর্তমানে কিছু প্ল্যাটফর্ম ও এপস রয়েছে যেগুলোতে আপনারা পেইড ভাবে টুর্নামেন্ট খেলে ইনকাম করতে পারেন। নিম্নে অ্যাপ গুলো ও প্ল্যাটফর্ম গুলোর নাম তুলে ধরা হলোঃ

khelogames.net

এটি একটি ফ্রী ফায়ার টুর্নামেন্ট খেলার জনপ্রিয় একটি অ্যাপ। তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপস রয়েছে। তবে একটা কথা বলে রাখি এখানে আপনি ফ্রিতে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না।

তাই আগে যেকোনো প্লাটফর্মে টুর্নামেন্ট খেলার আগে যাচাই বাছাই করে নিন। ইউটিউব ভিডিও বা রিভিউ দেখতে পারেন। এই অ্যাপটিতে ফ্রি ফায়ার গেমের প্রায় সকল মোডে টুর্নামেন্ট খেলার ফিচার রয়েছে।

আরো পড়ুনঃ  রেজিস্ট্রেশন করলেই বোনাস কিভাবে দেখুন

gamesclubbd

ফ্রি ফায়ার গেমের টুর্নামেন্ট অংশগ্রহণ করে ইনকাম করতে চান। তাহলে এই প্লাটফর্মটি আপনার জন্য সেরা। কারণ এখানে নির্দিষ্ট এন্ট্রি ফি দিয়ে ফ্রি ফায়ার টুর্নামেন্ট অংশগ্রহণ করতে হয়।

টুর্নামেন্টে জিততে পারলেই আকর্ষণীয় পুরস্কার ও প্রাইস মানি থাকে। এখানে ফ্রী ফায়ার ছাড়াও pubg গেমের টুর্নামেন্ট খেলা যায়। যারা পাবজি গেমে পারদর্শী তারা খেলতে পারেন।

তারা অনেক সময় ফ্রিতে টুর্নামেন্ট আয়োজন করে। সে ক্ষেত্রে ফ্রি টুর্নামেন্ট অংশগ্রহণ করেই আয় করতে পারেন।

khelobangladesh

আগের মত এটিও ফ্রী ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার প্ল্যাটফর্ম। যেখানে আপনি দক্ষতার সাথে গেম খেলে আয় করতে পারবেন।

আরো বিস্তারিত জানতে প্ল্যাটফর্মটিতে ভিজিট করুন এবং তাদের শর্ত ও নিয়ম নীতি দেখে নিন।

bdfftournament

ফ্রী ফায়ার গেম খেলে টাকা ইনকাম করার আরেকটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হল bdfftournament। এখানে আপনি সকল ধরনের টুর্নামেন্ট অংশগ্রহণ করে আয় করতে পারবেন।

তবে অবশ্যই নির্দিষ্ট এনটি ফি দিয়ে অংশগ্রহণ করতে হবে। আর টুর্নামেন্টে জিততে পারলেই ইনকাম নিশ্চিত।

প্লেয়ার সংখ্যা ও প্রাইজ মানির উপর নির্ভর করে টুর্নামেন্ট ফি কম বেশি হতে পারে। আরো বিস্তারিত জানতে সরাসরি সাইটে ভিজিট করুন।

ফ্রি ফায়ার থেকে টাকা আয় করার অ্যাপ কি নিরাপদ?

ইন্টারনেটে অনেক ওয়েবসাইট ও অ্যাপ দেখা যায়, যেখানে ফ্রি ফায়ার খেলে সহজে টাকা আয়ের দাবি করা হয়। কিন্তু সব অ্যাপ বা ওয়েবসাইট বিশ্বাসযোগ্য নয়।

কোনো অ্যাপ যদি বলে, শুধু লগইন করলেই প্রতিদিন শত শত টাকা পাওয়া যাবে, তাহলে আগে তাদের দাবির সত্যতা যাচাই করুন। বিশেষ করে নিচের বিষয়গুলো মনে রাখবেন:

  • টাকা তোলার আগে অপ্রয়োজনীয় ডিপোজিট বা জামানত চাইলে সতর্ক থাকুন।
  • Free Fire অ্যাকাউন্টের পাসওয়ার্ড, OTP বা সংবেদনশীল তথ্য কাউকে দেবেন না।
  • বিনামূল্যে ডায়মন্ড বা নিশ্চিত পুরস্কারের নামে সন্দেহজনক লিংকে প্রবেশ করবেন না।
  • অজানা APK ফাইল ডাউনলোড করে ইনস্টল করার আগে নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করুন।
  • কোনো টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে আয়োজকের পরিচয় ও পুরস্কারের শর্ত যাচাই করুন।

উপসংহারঃ সতর্কতা

ফ্রী ফায়ার গেম খেলে অনেক প্লাটফর্ম থেকে ইনকাম করা গেলেও সকল প্লাটফর্ম বিশ্বস্ত ও নির্ভরযোগ্য নয়। প্ল্যাটফর্ম গুলোর সত্যতা যাচাই করুন। পাশাপাশি প্ল্যাটফর্ম গুলো বিশ্বস্ত কিনা তা যাচাই করবেন।

আমি শুধুমাত্র জানানোর জন্য কয়েকটি প্ল্যাটফর্ম শেয়ার করেছি। যেগুলোতে হয়তো টুর্নামেন্টের আয়োজন করা হয়। তবে আপনি টুর্নামেন্ট খেলার আগে প্লাটফর্মটির শর্তগুলো ও নীতিমালা গুলো দেখে নিবেন।

পাশাপাশি প্ল্যাটফর্ম নির্ভরযোগ্য কি না যাচাই বাছাই করবেন। সর্বশেষে বলবো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ফ্রি ফায়ার টুর্নামেন্টে অংশগ্রহণ করুন।

কোন প্ল্যাটফর্ম অযথা বেশি টাকা ইনকামের দাবি দেখালে সেখান থেকে দূরে থাকবেন। সর্বশেষে বলবো ফ্রী ফায়ার গেম খেলে ইনকাম করতে চাইলে লাইভ স্ট্রিম করুন এবং youtube এ ভিডিও বানান। এছাড়া আরো অনেক উপায়ে আয় করা যায় যা আর্টিকেলে জানিয়ে দিয়েছি।

Leave a Comment