অনেকে আপনারা বাংলাদেশের বাংলা টিভি চ্যানেলগুলো মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ফ্রিতে দেখতে চান। তাদের জন্য আমরা কয়েকটি অ্যাপস ও সাইট খুঁজে বের করেছি।
যেগুলো ব্যবহার করে আপনি বাংলা চ্যানেল গুলো দেখতে পারবেন। আপনার কাছে স্মার্ট টিভি থাকলেও সেখানে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে দেখা যাবে।
পাশাপাশি প্লে স্টোর থেকে সরাসরি অ্যাপ ডাউনলোড করেও দেখতে পারবেন। আজকের পাঠে বাংলা টিভি চ্যানেল লাইভ দেখার উপায় ও All Bangla TV channel কিভাবে দেখবেন তা সম্পর্কে বিস্তারিত জানাবো।
ফ্রিতে বাংলা টিভি চ্যানেল লাইভ দেখুন
বর্তমান ডিজিটাল যুগে চ্যানেল শুধুমাত্র টিভিতেই দেখা যায় এমন নয় বরং আপনি মোবাইল ফোনেও বাংলা টিভি চ্যানেল গুলো দেখতে পারবেন। যে কোন স্থানে যে কোন জায়গা থেকেই এই চ্যানেলগুলো দেখা যাবে।
অবশ্যই পড়ুনঃ
- রবি মিনিট চেক ও রবি কাস্টমার কেয়ার নাম্বার
- ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার নিয়ম: Windows 10 ও 11-এ ৫টি সহজ উপায়
- ভিটমেট অ্যাপস ডাউনলোড
অনেকেই ডিস লাইন ব্যবহার করে টিভির চ্যানেল গুলো দেখে থাকেন। তবে আধুনিক যুগে এখন ইন্টারনেটে অনেক প্ল্যাটফর্ম রয়েছে, যেগুলো ব্যবহার করার মাধ্যমে মোবাইল ফোন দিয়ে ফ্রিতেই বাংলা টিভি চ্যানেল দেখা যায়।
আপনি সরাসরি বাংলা টিভি চ্যানেল লাইভ দেখতে পারবেন। প্রায় ১০০টির বেশি টিভি চ্যানেল লাইভ দেখা যাবে।
বাংলা টিভি চ্যানেল লাইভ দেখার অন্যতম একটি প্ল্যাটফর্ম হল obiramtvlive। এই প্লাটফর্মে আপনি ফ্রিতেই বাংলাদেশের সকল টিভি চ্যানেল গুলো দেখতে পারবেন।
এর জন্য প্রথমে আপনাকে যে কোন ব্রাউজারে গিয়ে এই obiramtvlive প্ল্যাটফর্মে নাম লিখে সার্চ করতে হবে। এরপর তাদের সাইট পেয়ে যাবেন।

তাদের সাইটে গেলেই দেখতে পাবেন অসংখ্যা দেশে-বিদেশি টিভি চ্যানেল রয়েছে। এখানে আপনি বাংলা টিভি চ্যানেল দেখতে পারবেন, বিদেশি খেলার চ্যানেল দেখতে পারবেন। এছাড়াও আন্তর্জাতিক অনেক চ্যানেল ফ্রিতে দেখা যায়।
আমার জানামতে এখানে প্রায় ১০০টির বেশি টিভি চ্যানেল আছে, যেগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারেন। এখানে প্রিমিয়াম প্যাকেজ রয়েছে, এই প্যাকেজ নিলে সাধারণত বিজ্ঞাপন ছাড়াই চ্যানেল গুলো দেখা যায়।
চ্যানেল থাকার পাশাপাশি এখানে মুভি ও সিরিজ দেখার সুবিধা আছে। অর্থাৎ আপনি সরাসরি মুভি ও সিরিজ দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।
এছাড়াও বাংলা নাটক ও সিনেমা পর্যন্ত দেখা যায়। যারা মোবাইলে ঘরে বসে যে কোন স্থান থেকে টিভি চ্যানেল গুলো দেখতে চাচ্ছেন, তারা এই প্লাটফর্মে ভিজিট করতে পারেন। ওয়েবসাইট নামঃ obiramtvlive।
All Bangla TV channel
ইতিমধ্যে আমরা সেরা একটি বাংলা টিভি চ্যানেল দেখার প্ল্যাটফর্ম সম্পর্কে জানিয়েছি। এর পাশাপাশি আরো অনেক অ্যাপস আছে যেগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়।
বর্তমান সময়ে অনেকগুলো বৈধ অ্যাপস রয়েছে, পাশাপাশি সরাসরি নির্দিষ্ট চ্যানেলের অ্যাপস পর্যন্ত আছে।
যেগুলো ব্যবহার করে শুধুমাত্র ওই নির্দিষ্ট চ্যানেলের কনটেন্ট বা লাইভ চ্যানেল দেখা যায়। নিম্নে বাংলা টিভি চ্যানেল দেখার কয়েকটি অ্যাপস এর নাম দেওয়া হলঃ
- Live Tv All Channel Bangla
- JagoBD
- BDCast – Bangla Live TV,Radio
- Toffee
- Bangladesh TV Online
এই অ্যাপসগুলো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে All Bangla TV channel গুলো দেখতে পারবেন। মোবাইলে ইন্টারনেট কানেকশন অবশ্যই জরুরি, ইন্টারনেট থাকলেই এই অ্যাপ গুলো ব্যবহার করে চ্যানেলগুলো দেখা যাবে।
তবে প্রতিটি অ্যাপস এর ইন্টারফেস আলাদা। এর মধ্যে অনেক কয়টি অ্যাপ ফ্রিতে চ্যানেল দেখার সুযোগ দেয়। আবার কিছু অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহার করার জন্য প্রিমিয়াম প্যাক দিতে হয়।
বিশেষ করে ট্রফি অ্যাপটি ব্যবহার করার জন্য প্রিমিয়াম প্যাকেজ নিতে হয়। তাদের প্রিমিয়াম প্যাকেজ নিলে indian সহ বাংলাদেশি সকল চ্যানেল দেখা যায়।
পাশাপাশি খেলা দেখার চ্যানেলগুলো এখানে পাওয়া যায়।এর ফলে আপনি বিশ্বকাপ ফুটবল সহ ক্রিকেট খেলা দেখতে পারবেন।
আপনাকে তাহলে আর ডিস লাইন এর উপর নির্ভরশীল হতে হবে না। সরাসরি মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকলেই যে কোন জায়গা থেকে বিভিন্ন লাইভ চ্যানেল দেখতে পারবেন।
All Bangladeshi TV channel Live
সকল বাংলাদেশী টিভি চ্যানেল গুলো মোবাইল ফোনে বা স্মার্টফোনের লাইভ দেখার জন্য অনেকগুলো অ্যাপ থাকে। যেগুলো ব্যবহার করতে পারেন।
ইতিমধ্যে অনেকগুলো অ্যাপ জানিয়েছি, এর মধ্যে থেকে আমি সাজেস্ট করব টফি অ্যাপটি ব্যবহার করতে। কারণ এখানে অনেক সহজ ভাবে সকল চ্যানেলগুলো দেখা যায়। যদিও এটিতে পেইড সাবস্ক্রিপশন নিয়ে চ্যানেল দেখতে হয়।
কারণ এখানে ইন্ডিয়ান চ্যানেল সহ প্রায় ১০০ প্লাস বিদেশি চ্যানেল দেখা যায়। পাশাপাশি বাংলা চ্যানেল ফ্রিতেই দেখতে পারেন। এছাড়াও সকল ধরনের খেলার চ্যানেল এভেলেবেল রয়েছে।
আর এই অ্যাপের ইন্টারফেস অনেকটা সুন্দর এবং সাজানো গোছানো। তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখান থেকেও চ্যানেলগুলো উপভোগ করা যায়।
এছাড়া বর্তমানে আরো ফ্রি অ্যাপস আছে, যেগুলো ইতিমধ্যেই উপরের পাঠে জানিয়ে দিয়েছি। সেগুলো ব্যবহার করতে পারেন।
ওখানে হয়তো আপনাকে অ্যাপ গুলোতে চ্যানেলগুলো ফ্রিতে দেখার জন্য বিজ্ঞাপন দেখতে হতে পারে।
এলইডি টিভিতে ওয়াইফাই কানেকশন
আপনার বাসা বাড়িতে এলইডি টিভি থাকলে খুব সহজেই ইন্টারনেট কানেকশন অর্থাৎ ওয়াইফাই কানেকশন দিতে পারেন। এক্ষেত্রে আপনার ডিস লাইন ছাড়াই টিভি চ্যানেল গুলো দেখতে পারবেন।
এলইডি টিভি যদি স্মার্ট টিভি হয়ে থাকে তাহলে সহজেই ওয়াইফাই সংযোগ দেওয়া যাবে। আর যদি আপনার এলইডি টিভি স্মার্ট টিভি না হয়, সে ক্ষেত্রে অ্যান্ড্রয়েড টিভি বক্স ক্রয় করে সেটি লাগিয়ে ওয়াইফাই সংযোগ দিতে হবে।
স্মার্ট এলইডি টিভি হলে প্রথমে টিভি সেটিং অপশনে যান। এরপর সেখানে প্রথম এই ওয়াইফাই অপশন পাবেন। সেখানে ক্লিক করে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই কানেক্ট করে নিন।
পাসওয়ার্ড লেখার জন্য টিভির রিমোট অথবা এক্সট্রা কিবোর্ড ব্যবহার করতে পারেন। এছাড়াও সরাসরি রিমোট ব্যবহার করেই একটু কষ্ট করে পাসওয়ার্ড লেখা যায়।
আর যদি আপনার টিভি স্মার্ট এলইডি টিভি না হয়, সেক্ষেত্রে প্রথমে এন্ড্রয়েড টিভি বক্স কিনুন। অ্যান্ড্রয়েড টিভি বক্স সাধারণত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের টিভি বক্স। যেটি যেকোনো টিভি সাথে কানেক্ট করলে তা এন্ড্রয়েড স্মার্ট টিভি হয়ে যায়।
যার ফলে আপনি এলইডি টিভিতে একইভাবে ওয়াইফাই কানেকশন বা সংযোগ দিতে পারবেন। এন্ড্রয়েড টিভি বক্স এর আনুমানিক দাম প্রায় ২ হাজার থেকে ৫ হাজার টাকা হয়ে থাকে।
সাধারণ টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর
সাধারণ টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর করার একটাই পদ্ধতি, আর সেটি হল এন্ড্রয়েড টিভি বক্স সেটআপ করা।
অ্যান্ড্রয়েড টিভি বক্স ক্রয় করে সাধারণ টিভিতে সেটআপ করলেই সেটি স্মার্ট টিভি হয়ে যাবে। এক্ষেত্রে আপনি বিভিন্ন অ্যাপস ব্যবহার করে ডিস লাইন ছাড়াই বিনামূল্যে টিভির সকল বাংলা চ্যানেল গুলো দেখতে পারবেন।
এছাড়াও পেইড ভার্সন নিলে ইন্ডিয়ান সহ বিদেশি চ্যানেল দেখা যায়। পাশাপাশি স্মার্ট টিভি বক্স ক্রয় করার মাধ্যমেও যেকোনো টিভি স্মার্ট টিভিতে রূপান্তর করা সম্ভব।
Android স্মার্ট টিভি বক্স ক্রয় করার জন্য বাজারে টিভির শোরুম বা দোকানগুলোতে চলে যাবেন। সেখানে গিয়ে অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনুন।
এছাড়াও এগুলো আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারেন, এর জন্য বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গুলো থেকে অর্ডার করবেন।
স্টারটেক সহ রায়ান্স অনেক ধরনের প্লাটফর্ম রয়েছে, যেগুলো বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য অনলাইন শপিং প্লাটফর্ম।
উপসংহার
আশা করি প্রিয় বন্ধুরা বাংলা টিভি চ্যানেল লাইভ মোবাইলে কিভাবে দেখবেন সম্পর্কে বুঝতে পারছেন। অনেকগুলো অ্যাপ শেয়ার করেছি যেগুলো ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিতেই বাংলা টিভি চ্যানেলগুলো দেখতে পারেন।
অবশ্যই নির্ভরযোগ্য ও বিশ্বস্ত অ্যাপ গুলো ব্যবহার করবেন। আর টিভি চ্যানেল গুলো দেখার সময়ই ওয়াইফাই ব্যবহার করুন। এতে করে টিভি লাইভ চ্যানেলগুলো ভালোভাবে দেখতে পারবেন।
মোবাইল ডাটা ব্যবহার করে টিভি চ্যানেল দেখতে যাবেন না, কারণ টিভি চ্যানেল গুলো দেখার সময় অনেক ডাটা খরচ করে। এতে করে আপনার অনেক টাকা ইন্টারনেটের পিছনে খরচ হতে পারে।
এজন্য ওয়াইফাই সংযোগ দিয়ে টিভি চ্যানেল গুলো দেখুন।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






