বর্তমান সময়ে অনলাইনে আয়ের অনেক উপায় থাকলেও যারা লেখালেখি করতে পছন্দ করেন, তাদের জন্য বাংলা আর্টিকেল লিখে আয় একটি ভালো সুযোগ হতে পারে।
আপনি যদি সুন্দরভাবে বাংলা লিখতে পারেন, কোনো বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন এবং পাঠকের উপযোগী করে সহজ ভাষায় বিষয়টি তুলে ধরতে পারেন, তাহলে কন্টেন্ট রাইটিং থেকে আয়ের সুযোগ তৈরি করা সম্ভব।
বাংলা ভাষাভাষী ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলা ওয়েবসাইট, ব্লগ, নিউজ পোর্টাল এবং বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানের জন্য বাংলা কন্টেন্টের চাহিদাও তৈরি হয়েছে। তাই এই সুযোগটিকে কাজে লাগিয়ে আপনিও কনটেন্ট রাইটিং জব করতে পারেন।
বাংলা আর্টিকেল লিখে আয় করার সেরা কয়েকটি সাইট রয়েছে, যেগুলোতে শুধুমাত্র বাংলা লিখেই ইনকাম শুরু করতে পারবেন।
আমরা আর্টিকেলে বাংলা আর্টিকেল লেখার সেই সাইটগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। আপনার লেখালেখি করার দক্ষতা থাকলে সেই ওয়েবসাইট গুলোতে লেখালেখির কাজের জন্য আবেদন করুন।
বাংলা আর্টিকেল লিখে আয় কী?
সহজভাবে বলতে গেলে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী তথ্যবহুল, শিক্ষামূলক, বিনোদনমূলক বা SEO-ফ্রেন্ডলি লেখা তৈরি করে পারিশ্রমিক নেওয়াকেই আর্টিকেল লিখে আয় বলা হয়।উদাহরণ হিসেবে একটি ওয়েবসাইটের জন্য আপনাকে নিচের বিষয়গুলোতে লিখতে হতে পারেঃ
- প্রযুক্তি
- মোবাইল ও কম্পিউটার
- শিক্ষা
- স্বাস্থ্য ও জীবনযাপন
- ভ্রমণ
- খেলাধুলা
- ব্যবসা
- চাকরি ও ক্যারিয়ার
- ডিজিটাল মার্কেটিং
- পণ্য রিভিউ
- বিভিন্ন সমস্যার সমাধান
আপনি প্রতি শব্দ, প্রতি আর্টিকেল, প্রতি প্রজেক্ট বা মাসিক চুক্তির ভিত্তিতে টাকা পেতে পারেন। তবে বেশিরভাগ সাইটেই আর্টিকেল রাইটিং জবের জন্য মাসিক ভিত্তিক পেমেন্ট দিয়ে থাকে। অর্থাৎ মাসিক ভিত্তিক সেলারি নিতে পারবেন।
বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য কী কী লাগবে?
অনেকে মনে করেন কন্টেন্ট রাইটার হতে হলে অনেক বড় ডিগ্রি বা বিশেষ অভিজ্ঞতার প্রয়োজন। আসলে শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেখার আগ্রহ এবং নিয়মিত অনুশীলন।
তবে আর্টিকেল রাইটিং করার জন্য বড় কোন ডিগ্রীর প্রয়োজন নেই। কিন্তু আর্টিকেল রাইটিং বিষয়টি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকলেই রাইটিং শুরু করা যায়।
অবশ্যই পড়ুনঃ
- বাড়িতে বসে হেডফোন প্যাকিং এর কাজ: সত্যতা, আয় ও শুরু করার নিয়ম
- ১২টি লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
পাশাপাশি আপনি যদি আগে থেকেই আর্টিকেল রাইটিং প্র্যাকটিস করে থাকেন বা শিখে থাকেন। তাহলে খুব সহজেই কনটেন্ট রাইটিং করতে পারবেন।
১. ভালো বাংলা লেখার দক্ষতা
আপনার লেখা শুদ্ধ ও সহজবোধ্য হওয়া জরুরি। খুব কঠিন ভাষা ব্যবহার না করেও পাঠকের কাছে তথ্য সুন্দরভাবে পৌঁছে দেওয়া যায়।
এজন্য বাংলা ভাষায় পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। সহজ ভাষায় আর্টিকেল বা কনটেন্ট লিখতে হবে। এমনভাবে কনটেন্ট লিখুন যেন পাঠক তা সঠিকভাবে বুঝতে পারে।
২. তথ্য খুঁজে বের করার দক্ষতা
একটি ভালো আর্টিকেল লেখার আগে বিষয়টি সম্পর্কে গবেষণা করতে হয়। নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করে নিজের ভাষায় সাজিয়ে লিখতে পারলে কন্টেন্টের মান বাড়ে।
এজন্য আপনার অবশ্যই তথ্য খুঁজে বের করার দক্ষতা থাকতে হবে, পাশাপাশি আর্টিকেল লেখার সময় গভীর রিসার্চ করতে হবে।
৩. কপি-পেস্ট থেকে দূরে থাকা
অন্যের লেখা হুবহু কপি করে নিজের নামে প্রকাশ করা উচিত নয়। সবসময় তথ্য সংগ্রহ করে নিজের ভাষায় নতুনভাবে লিখুন। বিশেষ করে ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে ইউনিক ও মৌলিক লেখা খুব গুরুত্বপূর্ণ।
৪. SEO সম্পর্কে প্রাথমিক ধারণা
SEO জানা থাকলে কন্টেন্ট রাইটিংয়ের কাজ পাওয়ার সুযোগ বাড়তে পারে। একটি ভালো SEO আর্টিকেলে সাধারণত সঠিক কীওয়ার্ড, আকর্ষণীয় শিরোনাম, উপশিরোনাম এবং পাঠকের প্রশ্নের পরিষ্কার উত্তর থাকে।
৫. নিয়মিত অনুশীলন
প্রথম দিকে লেখা নিখুঁত না হলেও সমস্যা নেই। প্রতিদিন কিছু সময় লিখলে ধীরে ধীরে লেখার গতি, শব্দচয়ন এবং বিষয় উপস্থাপনের দক্ষতা বাড়বে। এইজন্য প্রতিদিন আর্টিকেল লেখার প্র্যাকটিস করুন, আর নতুন নতুন বিষয় শিখুন।
বাংলা আর্টিকেল লিখে আয় করার সেরা সাইট
বাংলা আর্টিকেল লেখালেখি করে আয় করার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটগুলো বর্তমানে বাংলা আর্টিকেল লেখালেখির সুযোগ দিচ্ছে।
আর বাংলা আর্টিকেল লেখালেখি করে নির্দিষ্ট পরিমাণ স্যালারি পর্যন্ত পাবেন। প্রতিটি প্লাটফর্মে আর্টিকেল লেখা নির্দিষ্ট নিয়ম রয়েছে।
এজন্য প্লাটফর্ম গুলোতে কাজ করার পূর্বে তাদের নীতিমালা ও শর্তগুলো পড়ে নিবেন। আর তারা কিভাবে পেমেন্ট করবে সেই সম্পর্কেও জেনে নিবেন। নিচে বাংলা আর্টিকেল লিখে আয় করার সেরা সাইটগুলো সম্পর্কে জানানো হলোঃ
১. টেকটিউনস
টেকনোলজি, বিজ্ঞান, সফটওয়্যার, ইন্টারনেট এবং ডিজিটাল বিষয় নিয়ে লেখালেখির জন্য টেকটিউনস একটি পরিচিত বাংলা প্ল্যাটফর্ম। এখানে সাধারণত তথ্যবহুল ও মৌলিক কন্টেন্টের গুরুত্ব দেওয়া হয়।
আপনি যদি প্রযুক্তি বিষয়ক লেখা লিখতে পছন্দ করেন, তাহলে এই ধরনের প্ল্যাটফর্মে নিজের লেখার দক্ষতা প্রদর্শন করতে পারেন। ভালো মানের লেখা ও নিয়মিত কাজ আপনার অনলাইন রাইটিং প্রোফাইল তৈরি করতেও সহায়ক হতে পারে।
তবে আয় বা পেমেন্ট সংক্রান্ত নিয়ম সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই কাজ শুরু করার আগে বর্তমান নীতিমালা দেখে নিন।
আর টেকটিউনসে পার্মানেন্ট আর্টিকেল রাইটার হতে হলে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হতে হবে। সাধারণত প্রতিদিন ৪০০ শব্দের বেশি আর্টিকেল লিখে টেকটিউনস ট্রাস্টেড টিউনার পাওয়া যায়।
তবে আর্টিকেল অবশ্যই কপিরাইট মুক্ত হতে হবে। আর্টিকেল কপি হয়ে থাকলে সেটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এজন্য সবাই নিজের চিন্তা ভাবনা দিয়ে আর্টিকেল লিখবেন।
আর্টিকেলে কোন কপি থাকা যাবে না। আর অবশ্যই তাদের নীতিমালা অনুযায়ী আর্টিকেল লিখবেন তাহলে ট্রাস্টে টিউনার হতে পারবেন।
আর তাদের ওয়েবসাইট থেকে পেমেন্ট সাধারণত প্রতি মাসের শেষে দেওয়া হয়। রকেট , বিকাশ , নগদ ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। বিস্তারিত জানতে techtunes.io সাইটে ভিজিট করুন।
২. অর্ডিনারি আইটি
বাংলা আর্টিকেল লেখালেখি করে উপার্জন করার জন্য আরেকটি সেরা সাইট হল অর্ডিনারি আইটি। এখানে বাংলা আর্টিকেল লেখা সহ ফ্রিল্যান্সিং বিষয়ে কোর্স করেও ইনকাম করতে পারবেন।
এটি মূলত এক প্রকার ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান। পাশাপাশি তারা বাংলা আর্টিকেল লেখার সুযোগ দিয়ে থাকে। বাংলা আর্টিকেল লিখে তাদের সাইট থেকে প্রতি মাসে তিন থেকে পাঁচ হাজার টাকা আয় করতে পারেন।
আর্টিকেল লেখার কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো জানলে আপনি তাদের সাইটে আর্টিকেল রাইটিং জব এর জন্য এপ্লাই করতে পারবেন।

তাদের সাইটে আর্টিকেল লেখার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পর্কিত আরো বিস্তারিত জানতে অর্ডিনারি আইটি সাইটে ভিজিট করুন। তাদের সাইটে আর্টিকেল লেখার নিয়মাবলীঃ
- আর্টিকেল অবশ্যই ১০০০ থেকে ২০০০ শব্দের মধ্যে হতে হবে।
- সুন্দর ও সহজ বাংলা ভাষায় আর্টিকেল লিখতে হবে
- আর্টিকেলে কোন কপি থাকা যাবে না, অর্থাৎ কপিরাইট মুক্ত আর্টিকেল লিখতে হবে
- আর্টিকেল সঠিক নিয়মে ফরমেটিং থাকতে হবে।
- আর্টিকেলের ইমেজ কপিরাইট ফ্রি হতে হবে।
উপরোক্ত বিষয়ে ছাড়া আরো অনেক নিয়ম রয়েছে যেগুলো আপনি তাদের সাইটে এডমিনের সাথে যোগাযোগ করে জানতে পারবেন। আরো বিস্তারিত জানার জন্য অর্ডিনারি আইটি আর্টিকেল রাইটিং জব সেকশনে যান।
বাংলা আর্টিকেল লিখে মাসে কত টাকা আয় করা যায়?
বাংলা আর্টিকেল লিখে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করা যায়। তবে প্রথম দিকে আপনি কত টাকা উপার্জন করতে পারবেন তা সঠিকভাবে বলা সম্ভব নয়।
আপনার আর্টিকেল রাইটিং ও দক্ষতার উপর নির্ভর করে স্যালারি পাবেন। যদি প্রফেশনাল আর্টিকেল রাইটার হয়ে থাকেন, তাহলে বাংলা আর্টিকেল লিখে প্রতি মাসে হয়তো ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করতে পারেন।
আর প্রথমদিকে যারা নতুন আর্টিকেল রাইটিং করছেন তারা হয়তো তিন হাজার টাকা পেমেন্ট পেতে পারেন। তবে ধীরে ধীরে অভিজ্ঞতা ও দক্ষতা বলে ইনকামের পরিমাণ বেড়ে যায়।
এর জন্য আর্টিকেল রাইটিং সেক্টরে আপনার দক্ষতা বৃদ্ধি করুন। বিশেষ করে বাংলা আর্টিকেল কিভাবে লিখতে হয় তা জানুন এবং শিখে নিন।
উপসংহার
আমরা বাংলা আর্টিকেল লিখে আয় করার সেরা দুইটি সাইট সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। বর্তমানে এই দুইটি সাইট আর্টিকেল রাইটিং জব অফার করছে। যেখানে আপনি নিশ্চিন্তায় বাংলা আর্টিকেল রাইটিং করে অনলাইন থেকে আয় করতে পারেন।
এই দুইটি সাইট বিশ্বস্ত, এখান থেকে বাংলা আর্টিকেল রাইটিং করে ১০০ পার্সেন্ট পেমেন্ট পাবেন। পেমেন্ট সাধারণত বিকাশ ও নগদের মাধ্যমেই রিসিভ করা যায়। আরো বিস্তারিত জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






