বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত? বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ২০২৬

বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কতঃ বর্তমান ডিজিটাল যুগে ঘরে বসেই মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করা এখন খুবই সহজ।

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ (bKash) ব্যবহার করে আপনি কয়েক সেকেন্ডেই বিদ্যুৎ বিল দিতে পারেন।

তবে অনেকেই জানতে চান, বিকাশে বিদ্যুৎ বিল দিলে সার্ভিস চার্জ কত নেয়? কোনো অতিরিক্ত ফি আছে কি? এই আর্টিকেলে আমরা সহজ ভাষায় বিকাশে বিদ্যুৎ বিল চার্জ, বিল পরিশোধের নিয়ম, সুবিধা-অসুবিধা এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর তুলে ধরেছি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন

বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত? ২০২৬ 

বর্তমানে বিকাশে প্রতিমাসে প্রথম দুটি বিদ্যুৎ বিল সম্পূর্ণ ফ্রিতে চার্জ ছাড়াই পরিশোধ করতে পারবেন। অর্থাৎ প্রথম দুইটি বিদ্যুৎ বিল চার্জ ছাড়াই প্রদান করতে পারবেন।

তবে পরবর্তীতে বিল পরিশোধ করার ক্ষেত্রে নির্দিষ্ট বিলারের উপর নির্ভর করে চার্জ প্রযোজ্য হয়ে থাকে। চার্জ সাধারণত বিলের পরিমাণ এর উপর নির্ভর করে।

বিলার ভেদে এই চার্জ ভিন্ন হয়ে থাকে। আপনি খুব সহজেই প্রতি মাসে  বিকাশ অ্যাপ বা *২৪৭# ডায়াল করে প্রথম দুটি বিদ্যুৎ বিল কোন চার্জ ছাড়াই দিতে পারবেন।

অবশ্যই পড়ুনঃ

প্রতিমাসে প্রথম দুটি বিল দেওয়া হয়ে গেলে, পরবর্তী বিলগুলো আপনাকে নির্দিষ্ট চার্জ দিয়ে প্রদান করতে হবে। অর্থাৎ একই মাসে পর পর দুইটি বিদ্যুৎ বিল নির্দিষ্ট চার্জ ছাড়াই দিতে পারবেন।

আবার একই মাসে তৃতীয় নম্বর বিদ্যুৎ বিল দেওয়ার জন্য নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হয়ে থাকে। নিম্নে বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত? তার তালিকা দেওয়া হলোঃ

বিদ্যুৎ বিলপে বিল সার্ভিস চার্জ(পল্লী বিদ্যুৎ ও ডিপিডিসি ) 
১ থেকে ৪০০ টাকা৫ টাকা
৪০১ থেকে ১৫০০ টাকা১০ টাকা
১৫০১ থেকে ৫০০০ টাকা১৫ টাকা
৫০০১ টাকার উপরে২৫ টাকা

আরো বিস্তারিত অথবা সরাসরি বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত তা জানতে তাদের অফিসিয়াল সাইট বিকাশে ভিজিট করুন।

বাটন মোবাইলে বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

বর্তমানে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আর লাইনে দাঁড়িয়ে বিল কাউন্টারে যাওয়ার প্রয়োজন হয় না। স্মার্টফোন না থাকলেও বাটন মোবাইল দিয়ে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব।

এজন্য ইন্টারনেট সংযোগ বা বিকাশ অ্যাপেরও প্রয়োজন নেই। শুধু আপনার বাটন মোবাইল থেকে *247# ডায়াল করেই বিকাশের USSD সেবার মাধ্যমে বিল পরিশোধ করা যায়।

আরো পড়ুনঃ  ৫টি এন্টিভাইরাসের নাম - ১০ টি এন্টিভাইরাসের নাম

অনেকেই মনে করেন বিকাশে বিদ্যুৎ বিল দিতে হলে অবশ্যই স্মার্টফোন এবং বিকাশ অ্যাপ থাকতে হবে। আসলে বিষয়টি এমন নয়।

সাধারণ বাটন মোবাইল ব্যবহারকারীরাও বিকাশের USSD মেনু ব্যবহার করে নির্দিষ্ট বিদ্যুৎ বিলার অনুযায়ী বিল পরিশোধ করতে পারেন।

বিকাশের তথ্য অনুযায়ী, *247# হলো এমন একটি সেবা যা ইন্টারনেট ছাড়াই মোবাইল ফোন থেকে বিভিন্ন আর্থিক লেনদেন করতে দেয়।

বাটন মোবাইল দিয়ে বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।

ধাপ ১: *247# ডায়াল করুন

প্রথমে আপনার বাটন মোবাইল থেকে *247# ডায়াল করুন।

এরপর আপনার সামনে বিকাশের USSD মেনু প্রদর্শিত হবে। বিকাশের অফিসিয়াল তথ্য অনুযায়ী, *247# ব্যবহার করে ইন্টারনেট সংযোগ ছাড়াই মোবাইল ফোন থেকে বিকাশের বিভিন্ন সেবা নেওয়া যায়।

ধাপ ২: Pay Bill নির্বাচন করুন

USSD মেনুতে Pay Bill বা বিল পেমেন্ট সম্পর্কিত অপশনটি নির্বাচন করুন।

মেনুতে অপশনের নম্বর পরিবর্তিত হলে আপনার ফোনে যে নম্বরের পাশে Pay Bill লেখা থাকবে সেটিই নির্বাচন করবেন।

ধাপ ৩: Electricity নির্বাচন করুন

Pay Bill নির্বাচন করার পর বিলের ধরন নির্বাচন করার অপশন আসবে।

সেখান থেকে Electricity নির্বাচন করুন।

এরপর আপনার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম বা বিলার নির্বাচন করতে হবে।

ধাপ ৪: বিদ্যুৎ বিলার নির্বাচন করুন

আপনার বিদ্যুৎ সংযোগ যে প্রতিষ্ঠানের, সেটি নির্বাচন করুন।

উদাহরণ হিসেবে আপনার সংযোগ যদি কোনো নির্দিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের অধীনে থাকে, তাহলে তালিকা থেকে সেই বিলার নির্বাচন করতে হবে।

সতর্কতা: বিলার নির্বাচনের সময় ভুল প্রতিষ্ঠান নির্বাচন করবেন না। ভুল তথ্য দিলে বিল পেমেন্ট সম্পন্ন নাও হতে পারে।

ধাপ ৫: প্রয়োজনীয় নম্বর দিন

এরপর আপনার বিদ্যুৎ বিলের ধরন অনুযায়ী অ্যাকাউন্ট নম্বর, মিটার নম্বর বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হতে পারে।

পোস্টপেইড বিলের ক্ষেত্রে সাধারণত বিলের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য প্রয়োজন হয়। আর প্রিপেইড মিটারের ক্ষেত্রে মিটার নম্বর ও রিচার্জের পরিমাণের মতো তথ্য প্রয়োজন হতে পারে।

বিকাশের অফিসিয়াল নির্দেশনায় প্রিপেইড বিলের জন্য মিটার এবং প্রয়োজনীয় যোগাযোগের তথ্য দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

ধাপ ৬: বিলের তথ্য যাচাই করুন

নম্বর দেওয়ার পর স্ক্রিনে আপনার বিলের তথ্য বা প্রয়োজনীয় পেমেন্ট সংক্রান্ত তথ্য দেখানো হতে পারে।এই পর্যায়ে ভালোভাবে যাচাই করুন:

  • অ্যাকাউন্ট/মিটার নম্বর ঠিক আছে কি না
  • বিলের পরিমাণ সঠিক কি না
  • বিলার ঠিক আছে কি না

সবকিছু ঠিক থাকলে পরবর্তী ধাপে যান।

ধাপ ৭: বিকাশ PIN দিন

সব তথ্য সঠিক থাকলে আপনার বিকাশ অ্যাকাউন্টের PIN দিতে হবে।PIN দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনি সঠিক বিকাশ মেনুতেই রয়েছেন।কখনোই আপনার বিকাশ PIN অন্য কাউকে বলবেন না।

ধাপ ৮: বিল পেমেন্ট সম্পন্ন করুন

PIN দেওয়ার পর নির্দেশনা অনুযায়ী লেনদেনটি নিশ্চিত করুন।সফলভাবে পেমেন্ট সম্পন্ন হলে সাধারণত আপনার ফোনে একটি SMS আসবে। সেই SMS-টি সংরক্ষণ করে রাখুন।

বিকাশে কোন কোন বিদ্যুৎ বিভাগের বিল দেওয়া যায়?

বিকাশ অ্যাপে নিচের সব বিভাগের বিল দেওয়া যায়ঃ

  • Palli Bidyut (REB)
  • DESCO
  • DPDC
  • BPDB
  • WZPDCL
  • NESCO
  • PBS Prepaid Meter Bill
  • Smart Prepaid Meter Bill
আরো পড়ুনঃ  এয়ারটেল এমবি চেক কোড ও মিনিট চেক কোড 2025

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা

  • কোনো অতিরিক্ত চার্জ নেই। নির্দিষ্ট পরিমাণ খুব কম চার্জে বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন।
  • তবে প্রতি মাসের প্রথম দুইটি বিদ্যুৎ বিল সম্পূর্ণ ফ্রিতে কোন ধরনের চার্জ ছাড়াই দিতে পারবেন।
  • ২৪/৭ যেকোনো সময় পেমেন্ট করার সুবিধা রয়েছে। আপনি যেকোনো সময় পেমেন্ট করতে পারেন।
  • বাড়ির বাইরে যেতে হয় না, ঘরে বসেই মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল পেমেন্ট করা যায়।
  • Prepaid ও Postpaid উভয়ের বিল দেওয়া যায়।
  • অফিসিয়াল ডিজিটাল রসিদ পাওয়া যায়।
  • বিল হিস্ট্রি অ্যাপে সহজে দেখা যায়।
  • বিদ্যুৎ বিভ্রাট হলেও পেমেন্ট করা যায়।

বিকাশে বিদ্যুৎ বিল সমস্যা: বিকাশে বিদ্যুৎ বিল দেওয়া যাচ্ছে না কেন

বিকাশে বিদ্যুৎ বিল দিতে গিয়ে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন। নিচে সব সাধারণ সমস্যা এবং সেগুলোর কার্যকর সমাধান দেওয়া হলোঃ

১. Customer ID / Meter Number ভুল দেখায়

কারণঃ 

  • কাস্টমার আইডি ভুল
  • অতিরিক্ত স্পেস বা টাইপিং ভুল
  • ভিন্ন বিভাগ সিলেক্ট করা

সমাধানঃ

  • বিলের কাগজ দেখে কাস্টমার আইডি সঠিকভাবে লিখুন
  • অতিরিক্ত স্পেস থাকলে মুছে দিন
  • সঠিক বিভাগ (DESCO, DPDC, Palli Bidyut ইত্যাদি) নির্বাচন করুন

২. বিল দেখা যাচ্ছে না / “No Bill Found” দেখায়

কারণঃ 

  • বিল এখনো জেনারেট হয়নি
  • বিল আপলোডে ডিলে হয়েছে
  • কাস্টমার আইডি পরিবর্তন হয়েছে

সমাধানঃ 

  • ২৪–৪৮ ঘণ্টা অপেক্ষা করুন
  • কোম্পানির হেল্পলাইন (Palli, DESCO, DPDC) এ কল করে বিল জেনারেট হয়েছে কিনা নিশ্চিত করুন
  • আগের বিলের কাস্টমার আইডি মিলিয়ে দেখুন

৩. Payment Failed / পেমেন্ট হয় না

কারণঃ 

  • সার্ভার সমস্যা হলে
  • ইন্টারনেট সমস্যা থাকলে এটি হয়
  • বিকাশ ব্যালেন্স কম
  • ব্যাংক লিংকড অ্যাকাউন্টে সমস্যা

সমাধানঃ 

  • ইন্টারনেট পরিবর্তন করে দেখুন
  • বিকাশ ব্যালেন্স যথেষ্ট আছে কিনা চেক করুন
  • কয়েক মিনিট পরে আবার চেষ্টা করুন
  • জরুরি হলে বিকাশ সাপোর্টে কল দিন: 16247

৪. টাকা কেটে গেছে কিন্তু বিল পেইড হয়নি

এটি সবচেয়ে সাধারণ সমস্যা।

কারণঃ 

  • সার্ভার ডাউন
  • পেমেন্ট প্রসেস মাঝপথে ব্যর্থ
  • বিদ্যুৎ কোম্পানির সার্ভার সাময়িক সময়ের জন্য ডাউন থাকলে

সমাধানঃ 

  • বিকাশ অ্যাপে “My bKash থেকে  Statement” থেকে ট্রানজেকশন চেক করুন
  • যদি রিফান্ড না হয়, তাহলে
  • বিকাশ হেল্পলাইন: 16247
  • বিদ্যুৎ কোম্পানির হেল্পলাইন (REB/DPDC/DESCO) এ রেফারেন্স নম্বরসহ জানাতে হবে

সাধারণত ১–৩ ঘণ্টায় রিফান্ড চলে আসে। কখনো কখনো ২৪ ঘণ্টা লাগতে পারে।

৫. Prepaid মিটার রিচার্জে টোকেন না পাওয়া

কারণঃ 

  • সিস্টেম সমস্যা হলে, এটি সাধারণত সার্ভার জনিত সমস্যা।
  • ভুল মিটার নম্বর
  • সার্ভার সমস্যা

সমাধানঃ 

  • বিকাশ অ্যাপ থেকে “Pay Bills থেকে History” থেকে রিচার্জ ডিটেইল দেখুন
  • টোকেন না এলে SMS আসতে ৫–১০ মিনিট অপেক্ষা করুন
  • ভুল হলে হেল্পলাইন এ কল করুন

৬. “Service is Unavailable” / “Something Went Wrong” দেখায়

এটি মূলত সার্ভার সমস্যা।

সমাধানঃ 

  • ৫–১০ মিনিট পরে আবার চেষ্টা করুন
  • অন্য নেটওয়ার্ক দিয়ে চেষ্টা করুন
  • বিকাশ অ্যাপ আপডেট করে নিন

৭. বিল নেওয়া শেষ – Payment Closed

কিছু এলাকায় নির্দিষ্ট তারিখের পরে বিল নেওয়া বন্ধ থাকে। এই কারণে এই সমস্যাটি হয়ে থাকে। নিম্নে সমাধান দেওয়া হলঃ

আরো পড়ুনঃ  বাংলাদেশি মেয়েদের সাথে কথা বলার অ্যাপস – সেরা ফ্রি চ্যাট অ্যাপ গাইড ২০২৬

সমাধানঃ 

  • বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন
  • পরবর্তী বিলের সাথে জরিমানা যোগ হয়ে যাবে

বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

বিকাশ অ্যাপ ব্যবহার করে খুব সহজেই কয়েক ধাপে বিল পরিশোধ করা যায়। নিম্নের ধাপ গুলো অনুসরণ করুন, তাহলে সহজেই বিকাশ ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

১. বিকাশ অ্যাপ খুলুন

  • এবার হোম স্ক্রিন থেকে Pay Bill অপশনে প্রবেশ করুন।

২. Electricity বাছাই করুন

  • এখন বিদ্যুৎ বিভাগের লোগো লিস্ট থেকে আপনার বিভাগ সিলেক্ট করুন।

৩. Customer ID দিন

  • আপনার বিদ্যুৎ বিলের কাস্টমার আইডি অথবা মিটার নম্বর ইনপুট করুন।

৪. বিলের পরিমাণ দেখুন

  • সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বিলের পরিমাণ দেখাবে। এখানে আপনি বিল ঠিক আছে কি না যাচাই করতে পারবেন।

৫. Confirm Payment

  • বিকাশ PIN দিয়ে কনফার্ম করুন। মাত্র কয়েক সেকেন্ডেই পেমেন্ট সম্পন্ন হবে।

৬. SMS ও অ্যাপে রসিদ পাবেন

  • পেমেন্ট শেষ হলে আপনি SMS ও অ্যাপে ডিজিটাল রশিদ সঙ্গে সঙ্গে পাবেন।

এভাবে বিকাশ ব্যবহার করে বিদ্যুৎ বিল প্রদান করা যায়। আপনি সরাসরি ইউটিউবে সার্চ করে ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন, কিভাবে বিকাশ অ্যাপ ব্যবহার করে বিদ্যুৎ বিল দেওয়া যায়।

বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার সময়

আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করে যে কোন সময়েই বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। বিদ্যুৎ বিল দেওয়ার নির্দিষ্ট তারিখ থাকে।

সেই তারিখের মধ্যে আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে চার্জ ছাড়াই বিদ্যুৎ বিল দিতে পারবেন।

অর্থাৎ এক কথায় বলা যায় বিকাশ অ্যাপ ব্যবহার করে বিদ্যুৎ বিল দেওয়ার নির্দিষ্ট কোন সময় নেই। আপনি দিনে রাতে 24 ঘন্টার যেকোনো সময়ে বিকাশ অ্যাপ ওপেন করে বিদ্যুৎ বিল দিতে পারবেন।

উপসংহার

বর্তমান সময়ে ডিজিটাল পেমেন্টের গুরুত্ব অনেক বেড়েছে। বিকাশ গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল পেমেন্ট সম্পূর্ণ ফ্রি ও সহজ করে দিয়েছে। কোনো চার্জ ছাড়াই যেকোনো সময় ঘরে বসে আপনি আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

আপনি যদি ঝামেলামুক্ত, দ্রুত এবং নিরাপদ উপায়ে বিল দিতে চান, তবে বিকাশ নিঃসন্দেহে সেরা একটি সমাধান।

আর কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, তা আজকের ব্লগে ভালোভাবে জানিয়ে দিয়েছি। আর বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত? আশা করি এই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন।

FAQS –  বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত

বিকাশে বিল দিতে কি কোনো সার্ভিস চার্জ লাগে?

না, বিদ্যুৎ বিল দিতে বিকাশ কোনো চার্জ নেয় না। তবে প্রথম দুটি বিদ্যুৎ বিল চার্জ ছাড়াই দিতে পারবেন. পরবর্তীতে একই মাসে তৃতীয় নম্বর বিদ্যুৎ বিল দিলে সেখানে চার্জ প্রযোজ্য।

প্রিপেইড মিটারে রিচার্জ করলেও কি চার্জ নেই?

জি হ্যাঁ, প্রিপেইড মিটার রিচার্জেও কোনো সার্ভিস চার্জ নেই।

বিকাশে বিল দিতে কি ইন্টারনেট থাকা লাগবে?

হ্যাঁ, অ্যাপ ব্যবহারের জন্য ইন্টারনেট প্রয়োজন। তবে বিকাশের কোড ডায়াল করে ইন্টারনেট ছাড়াই বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন।

ভুল Customer ID দিলে কী হবে?

বিল জেনারেট হবে না। সঠিক Customer ID দিলে তবেই বিল দেখাবে।

বিকাশ অ্যাপ ছাড়া কোড দিয়ে বিল দেওয়া যায়?

USSD কোড (*247#) দিয়ে সাধারণত বিল দেওয়া যায় না। অ্যাপ ব্যবহার করতে হয়।

Leave a Comment