৬টি সেরা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার

ইউটিউব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মগুলোর একটি। অনেক সময় ইন্টারনেট ছাড়া ভিডিও দেখার জন্য বা ব্যক্তিগত ব্যবহারের জন্য ভিডিও সংরক্ষণ করার প্রয়োজন হয়।

সেক্ষেত্রে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তবে ভিডিও ডাউনলোড করার সময় অবশ্যই কপিরাইট আইন এবং ইউটিউবের নীতিমালা মেনে চলা উচিত।

এই আর্টিকেলে আমরা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সেরা ৬টি সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানব, যেগুলো ব্যবহার করে আপনি সহজেই ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করে পরবর্তীতে দেখতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার কী?

ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার হলো এমন একটি টুল যা ব্যবহার করে ইউটিউব ভিডিও অফলাইনে সংরক্ষণ করা যায়।

বেশিরভাগ সফটওয়্যার বিভিন্ন রেজোলিউশনে ভিডিও ডাউনলোডের সুবিধা দেয় এবং অনেক ক্ষেত্রে ভিডিওকে MP3 অডিও ফরম্যাটেও রূপান্তর করা যায়। এছাড়াও সরাসরি অডিও ডাউনলোড করা যায়।

এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে আরও অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। আপনি হাই কোয়ালিটির এইচডি ভিডিও ডাউনলোড করতে পারবেন।

অনেকেই mp3 বা অডিও গান পছন্দ করেন, সে ক্ষেত্রে কম এমবি খরচে অডিও গান ডাউনলোড করতে পারবেন।

আমরা আজকে অনেকগুলো সফটওয়্যার সম্পর্কে জানাবো, যেগুলো ব্যবহার করে ইউটিউব সহ যেকোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডার সফটওয়্যার গুলো স্মার্টফোন ও কম্পিউটার দুই জায়গাতেই ব্যবহার করতে পারবেন।

অনেকগুলো কোম্পানি দুই প্লাটফর্মের জন্যই সফটওয়্যার তৈরি করেছে। আপনি কম্পিউটারে ডাউনলোড করেও ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি যে কোন স্মার্টফোনে অ্যাপটি ইন্সটল করে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

নিম্নে কয়েকটি সেরা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস ও সফটওয়্যার সম্পর্কে জানানো হলো।

১. 4K Video Downloader

4K Video Downloader বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভিডিও ডাউনলোড সফটওয়্যারগুলোর একটি। এটি ব্যবহার করে ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য ভিডিও প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করা যায়।

আরো পড়ুনঃ  বাড়ির আশেপাশে থাকা wifi password সহজেই বের করুন

আবার অনেকেই tiktok থেকে ভিডিও ডাউনলোড করতে চান। তাহলে আপনি এই সফটওয়্যার ব্যবহার করেই tiktok থেকেও ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন।

অবশ্যই পড়ুনঃ

পাশাপাশি ফেসবুক এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ভিডিওগুলো এই সফটওয়্যার এর মাধ্যমে ডাউনলোড করতে পারেন। এই সফটওয়্যারটি 4k ভিডিও ডাউনলোড করার সুবিধা দিয়ে থাকে।

যার কারণে এটি বর্তমানে খুবই জনপ্রিয়। সফটওয়্যারটির দুইটি ভার্সন রয়েছে। অর্থাৎ কম্পিউটার ভার্সন এবং মোবাইল ভার্সন সফটওয়্যারটি রয়েছে।

কম্পিউটারে ইন্সটল করা যাবে এবং ফোনে ইন্সটল করে ভিডিও ডাউনলোড করার কাজে ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যান।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার

এর জন্য গুগল ব্রাউজার থেকে 4K Video Downloader লিখে সার্চ করুন। তাদের অফিসিয়াল প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। সেখান থেকে আপনি কম্পিউটার ও এন্ড্রয়েড ভার্সনের সফটওয়্যারটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

সফটওয়্যারটির আকর্ষণীয় ফিচারঃ

  • 4K এবং 8K ভিডিও সাপোর্ট
  • সম্পূর্ণ প্লেলিস্ট ডাউনলোড
  • সাবটাইটেল ডাউনলোড সুবিধা
  • Android, Windows, macOS এবং Linux সাপোর্ট
  • সহজ এবং ব্যবহারবান্ধব ইন্টারফেস

২. YTD Video Downloader

আপনি কি কম্পিউটার ব্যবহার করে সহজেই youtube থেকে ভিডিও ডাউনলোড করতে চান, তাহলে YTD Video Downloader সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।

এই সফটওয়্যারটি শুধুমাত্র কম্পিউটারে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ কম্পিউটারে এই সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

পাশাপাশি mac/OS ডিভাইসেও এই সফটওয়্যারটি ইন্সটল করতে পারবেন। এই সফটওয়্যারটি ব্যবহার করে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়।

বিশেষ করে যে কোন ভিডিওর ইউআরএল কপি করে এই সফটওয়্যারে পেস্ট করলেই সরাসরি ভিডিও ডাউনলোড হয়ে যায়।

এখানে আপনি ভিডিওর অডিও অর্থাৎ mp3 ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি হাই কোয়ালিটির ভিডিও সরাসরি ডাউনলোড করা যাবে।

এই সফটওয়্যারটির দুইটি ভার্শন রয়েছে। সাধারণত ফ্রি ভার্সনে 720–1080p কোয়ালিটির ভিডিওগুলো ডাউনলোড করা যায়। তবে পেইড ভার্সনে 8K এইচডি কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারবেন।

আরো পড়ুনঃ  বুয়েটে কি মেয়েরা পড়ে ও বুয়েটে পড়লে কি হওয়া যায়? বিস্তারিত জানুন

সফটওয়্যারটির আকর্ষণীয় ফিচার হলঃ

  • ইউটিউব ভিডিও ডাউনলোড
  • ভিডিও কনভার্ট সুবিধা
  • HD ভিডিও সাপোর্ট
  • সহজ ইউজার ইন্টারফেস
  • ভিডিও ফরম্যাট পরিবর্তনের সুবিধা
  • দ্রুত ইনস্টলেশন

৩. SnapDownloader

SnapDownloader একটি আধুনিক ভিডিও ডাউনলোডার সফটওয়্যার যা 900-এর বেশি ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারে।

এটি একটি কম্পিউটারের সফটওয়্যার, অর্থাৎ কম্পিউটারে সফটওয়্যার ইন্সটল করে ভিডিও ডাউনলোড সুবিধা নিতে পারবেন।

ফ্রিতে এই সফটওয়্যারটি ব্যবহার করা যায়, যার ফলে ফ্রিতেই কম্পিউটারে ইন্সটল করে ইউটিউব সহ হাজার হাজার প্লাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

সফটওয়্যারটির আকর্ষণীয় ফিচারঃ

  • 8K পর্যন্ত ভিডিও ডাউনলোড
  • MP4 এবং MP3 কনভার্ট
  • ব্যাচ ডাউনলোড সুবিধা
  • দ্রুত ডাউনলোড প্রযুক্তি
  • উচ্চমানের ভিডিও সাপোর্ট
  • একাধিক ভিডিও একসাথে ডাউনলোড

৪. Any Video Converter Free

Any Video Converter শুধুমাত্র ভিডিও ডাউনলোড নয়, ভিডিও এডিটিং এবং কনভার্ট করার সুবিধাও প্রদান করে। তাছাড়াও এই সফটওয়্যার এর AI ফিচার ব্যবহার করে ভিডিও অটো এডিটিং করা যাবে।

তাছাড়াও ভিডিও এইচডি কোয়ালিটির করতে পারবেন। সর্বোচ্চ 8k কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারবেন। মূল কথা যারা ভিডিও ডাউনলোড করার পাশাপাশি এডিটিং করতে চাচ্ছেন,

তারা এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন। কারণ এখানে এডিটিং সুবিধা রয়েছে। এআই এর সাহায্য নিয়ে এই সফটওয়্যারটি ব্যবহার করে ভিডিও এডিটিং সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। সফটওয়্যারটির বিশেষ কিছু ফিচার যেমনঃ

  • ভিডিও ডাউনলোড
  • ভিডিও এডিটিং টুল
  • বিভিন্ন ফরম্যাটে কনভার্ট
  • HD ভিডিও সাপোর্ট

কম্পিউটার সহ মেক ডিভাইসে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। যাদের কম্পিউটারে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে অসুবিধা হয়,

তারা চাইলে এই সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন। এটি অত্যন্ত জনপ্রিয় ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার।

৫. Internet Download Manager (IDM)

Internet Download Manager (IDM) বিশ্বের অন্যতম জনপ্রিয় ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার। যদিও এটি মূলত বিভিন্ন ধরনের ফাইল দ্রুত ডাউনলোড করার জন্য পরিচিত,

তবে ব্রাউজারের সাথে ইন্টিগ্রেশনের মাধ্যমে সমর্থিত ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করাও সহজ করে তোলে।

দ্রুত ডাউনলোড স্পিড এবং ডাউনলোড রিজিউম সুবিধার কারণে IDM দীর্ঘদিন ধরে ব্যবহারকারীদের পছন্দের তালিকায় রয়েছে। এই সফটওয়্যার ব্যবহার করে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যার এর বিশেষ ফিচার যেমনঃ

  • ডাউনলোড স্পিড বাড়ানোর ফিচার
  • ডাউনলোড Pause এবং Resume সুবিধা
  • Chrome, Edge, Firefoxসহ জনপ্রিয় ব্রাউজার সাপোর্ট
  • ডাউনলোড শিডিউলিং সুবিধা
  • একাধিক ফাইল একসাথে ডাউনলোড
  • স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোডযোগ্য ভিডিও শনাক্তকরণ
আরো পড়ুনঃ  সেরা ৮টি ছবি ফর্সা করার সফটওয়্যার - এক ক্লিকে ছবি ফর্সা

৬. ClipGrab (পিসি)

ClipGrab হলো জনপ্রিয় একটি ভিডিও ডাউনলোডার সফটওয়্যার। বর্তমানে এই সফটওয়্যারটি আমি কম্পিউটারে ব্যবহার করছি।

এই সফটওয়্যার এর বিশেষ সুবিধা হল এখানে আপনি ফ্রিতে 4K ভিডিও ডাউনলোড করতে পারবেন। সরাসরি ভিডিওর লিংক কপি করে সফটওয়্যার এ পেস্ট করে ডাউনলোড করা যায়।

আপনি যে কোন প্লাটফর্ম থেকে ভিডিও এই সফটওয়্যার এর সাহায্যে ডাউনলোড করতে পারবেন। সহজ ইন্টারফেস এবং বিল্ট-ইন সার্চ সুবিধার কারণে এটি নতুন ব্যবহারকারীদের কাছেও বেশ জনপ্রিয়।

যারা ঝামেলাহীনভাবে অনলাইনে ভিডিও Save করতে চান, তাদের জন্য ClipGrab একটি কার্যকর সমাধান।

ClipGrab-এর প্রধান ফিচারঃ

  • সহজে ভিডিও ডাউনলোড করার সুবিধা
  • HD ভিডিও সাপোর্ট
  • MP4, MP3, WMV এবং OGG ফরম্যাট সাপোর্ট
  • বিল্ট-ইন ভিডিও সার্চ অপশন
  • দ্রুত ভিডিও কনভার্ট সুবিধা
  • সম্পূর্ণ ফ্রি ব্যবহার করা যায়

কোন সফটওয়্যারটি সবচেয়ে ভালো?

যদি আপনি সহজ এবং নির্ভরযোগ্য সমাধান চান, তাহলে 4K Video Downloader একটি চমৎকার পছন্দ। আর উন্নত ফিচার এবং উচ্চ রেজোলিউশন ভিডিও ডাউনলোডের জন্য SnapDownloader ব্যবহার করতে পারেন।

সম্পূর্ণ ফ্রি সমাধান খুঁজলে ClipGrabr ভালো বিকল্প হতে পারে। তবে সবগুলো সফটওয়্যার আপনি ডাউনলোড করে চেক করতে পারেন।

প্রতিটি সফটওয়্যার এর ইউনিক ইন্টারফেস রয়েছে, আপনার এখন যে ইন্টারফেস পছন্দ। সেটি ডাউনলোড করে ব্যবহার করুন।

উপসংহার

বর্তমানে অনেক ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার পাওয়া যায়, তবে নিরাপত্তা, গতি এবং ব্যবহার সহজ হওয়া গুরুত্বপূর্ণ বিষয়।

এই আর্টিকেলে উল্লেখিত ৬টি সফটওয়্যার জনপ্রিয় এবং বিভিন্ন ধরনের ব্যবহারকারীর চাহিদা পূরণ করতে সক্ষম। আপনার প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার নির্বাচন করুন এবং সবসময় কপিরাইট ও প্ল্যাটফর্মের নীতিমালা মেনে ব্যবহার করুন।

Leave a Comment