Antutu স্কোর কি? Antutu Benchmark কী এবং এটি ব্যবহার করার সম্পূর্ণ গাইড

বর্তমানে আমরা সকলেই কমবেশি মোবাইলে গেম খেলে থাকি। তবে মোবাইলে গেম খেলার জন্য ভালো পারফরমেন্স যুক্ত ফোনের প্রয়োজন হয়।

আর ফোনের পারফরমেন্স জানার জন্য Antutu স্কোর চেক করতে হয়। অনেকেই এই স্কোর চেক করতে পারেন, আবার অনেকে বোঝেনা Antutu স্কোর কি?

তাই আমরা আজকের এই পুরো আর্টিকেলটিতে Antutu স্কোর সম্পর্কে বিস্তারিত এ টু জেড জানাবো। এতে করে আপনারা নতুন মোবাইলে এই টেস্ট করে মোবাইলে পারফরম্যান্স দেখতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Antutu স্কোর কি?

স্মার্টফোন কেনার সময় অনেকেই Antutu Score বা Antutu Benchmark Score দেখে থাকেন। বিশেষ করে যারা গেমিং, ভিডিও এডিটিং কিংবা ভারী অ্যাপ ব্যবহার করেন, তাদের জন্য Antutu স্কোর একটি গুরুত্বপূর্ণ বিষয়।

সহজ ভাষায়, Antutu স্কোর হলো একটি বেঞ্চমার্ক স্কোর, যা একটি স্মার্টফোনের CPU, GPU, RAM, Storage এবং User Experience (UX)-এর পারফরম্যান্স পরীক্ষা করে একটি নির্দিষ্ট নম্বর প্রদান করে। স্কোর যত বেশি হবে, সাধারণত ফোনটির পারফরম্যান্স তত ভালো হবে।

অবশ্যই পড়ুনঃ

তবে মনে রাখতে হবে, শুধুমাত্র Antutu স্কোর দেখে ফোনের মান বিচার করা উচিত নয়। ক্যামেরা, ব্যাটারি, সফটওয়্যার অপ্টিমাইজেশন এবং ডিসপ্লের মতো বিষয়ও সমান গুরুত্বপূর্ণ। আশা করছি জানতে পারছেন Antutu score কি?

সহজ ভাষায় বলতে গেলে Antutu টেস্ট করার মাধ্যমে ফোনের পারফরম্যান্স পরীক্ষা করা হয়। আপনি যখন এই টেস্ট শুরু করবেন, তখন এটি ফোনের বিভিন্ন ধরনের পারফরমেন্স চেক করবে এবং আপনাকে একটি নির্দিষ্ট স্কোর দিবে। এই স্কোর এর ভিত্তিতে আপনি ফোনের পারফরম্যান্স নির্ধারণ করতে পারবেন।

এই অ্যাপটির অফিশিয়াল সাইট রয়েছে, সেখান থেকে অ্যাপটি নামিয়ে যে কোন স্মার্ট ফোনের Antutu স্কোর চেক করা যাবে। চলুন এবার আরো বিস্তারিত জেনে আসি।

Antutu Benchmark কী?

Antutu Benchmark হলো একটি জনপ্রিয় মোবাইল পারফরম্যান্স টেস্টিং অ্যাপ। এটি অ্যান্ড্রয়েড ডিভাইসের হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিভিন্ন দিক থেকে পরীক্ষা করে।

আরো পড়ুনঃ  মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় – ১০০% কার্যকর পদ্ধতি

আর একটি স্কোর প্রদান করে, যার ফলে বোঝা যায় ফোনটির পারফরম্যান্স কতটা শক্তিশালী এবং এই ফোন দিয়ে হাই গ্রাফিক্সের গেম খেলা যাবে কিনা ইত্যাদি বোঝা যায়। Antutu অ্যাপ মূলত নিচের বিষয়গুলো মূল্যায়ন করেঃ

  • CPU Performance
  • GPU Performance
  • RAM Performance
  • Storage Speed
  • User Experience (UX)

সবগুলো পরীক্ষার ফলাফল মিলিয়ে একটি মোট স্কোর দেখানো হয়।

Antutu স্কোর কীভাবে কাজ করে?

Antutu Benchmark আপনার ফোনে বিভিন্ন ধরনের টেস্ট চালায়। আর এই টেস্টের রিপোর্ট অনুযায়ী একটি স্কোর প্রদান করে। অ্যাপটি সাধারণত নিম্নের টেস্টগুলো করে থাকে।

১. CPU Test

এই পরীক্ষায় প্রসেসরের গতি, মাল্টি-টাস্কিং এবং গণনার ক্ষমতা পরীক্ষা করা হয়। মূলত মোবাইল ফোনের সিপিইউ টেস্টিং করা হয়। যে সকল ফোনের সিপিইউ পারফরম্যান্স ভালো, সে সকল ফোনের Antutu স্কোর বেশি হয়।

২. GPU Test

ফোনের গ্রাফিক্স প্রসেসর কত দ্রুত 3D গেম বা ভিডিও প্রসেস করতে পারে তা পরীক্ষা করা হয়। মূল কথা হলো ফোনের গ্রাফিক্স সেকশন টেস্ট করা হয়।

এর উপর ভিত্তি করেও একটি নির্দিষ্ট স্কোর দেওয়া হয়ে থাকে। গ্রাফিক্স স্কোর ভালো হলে সেই ফোনটিতে হাই গ্রাফিক্সের গেম গুলো খেলা যায়।

৩. Memory Test

RAM এবং স্টোরেজ কত দ্রুত তথ্য আদান-প্রদান করতে পারে তা পরিমাপ করা হয়। মূলত এখানে ফোন স্টোরেজ এর স্পিড চেক করা হয়।

পাশাপাশি মোবাইলের রেম স্পিড পর্যন্ত টেস্ট করা হয়। মোবাইল ফোনের স্টোরেজের রিড অ্যান্ড রাইট স্পিড ভালো হলে, ফোনটি অনেক দ্রুত কাজ করে।

যার কারণে এই টেস্ট করা খুবই জরুরী। আর এই কারণেই এই অ্যাপটি মেমোরি টেস্ট করে থাকে।

৪. UX Test

এই টেস্টে অ্যাপ ওপেন হওয়া, স্ক্রলিং, অ্যানিমেশন এবং সাধারণ ব্যবহারের অভিজ্ঞতা মূল্যায়ন করা হয়। এছাড়াও মোবাইল ফোনের সফটওয়্যার এক্সপেরিয়েন্স এবং সফটওয়্যার এর স্টেবিলিটি টেস্ট করা হয়। সফটওয়্যার ইস্টেবিলিটি ভালো হলে এই টেস্টে বেশি স্কোর আসে।

সবগুলো পরীক্ষার স্কোর যোগ করে Antutu Final Score তৈরি হয়। যা আপনাদের সর্বশেষে অ্যাপে দেখানো হয়। অনেক মোবাইলের ক্ষেত্রে স্কোর ৪ লক্ষ পাওয়া যায়।

আবার আরো ভালো মোবাইলের ক্ষেত্রে স্কোর অনেক সময় ৩০ লক্ষের বেশি হয়ে থাকে। সাধারণত Antutu Score স্কোর বেশি হলে সেই মোবাইলটি বেশি শক্তিশালী এবং পাওয়ারফুল পারফরম্যান্স প্রদান করবে।

Antutu স্কোর কেন গুরুত্বপূর্ণ?

বর্তমানে অনেক কোম্পানি একই দামের মধ্যে একাধিক স্মার্টফোন বাজারে নিয়ে আসে। শুধুমাত্র স্পেসিফিকেশন দেখে কোন ফোন ভালো তা বোঝা কঠিন।

আরো পড়ুনঃ  ফ্রী ফায়ার ভয়েস চেঞ্জ অ্যাপ: গেম খেলার সময় কণ্ঠস্বর বদলানোর সেরা ৫টি অ্যাপ

তাই Antutu স্কোর চেক করতে হয়, যার ফলে বোঝা যায় কোন ফোনটি বেশি ভালো এবং শক্তিশালী। এছাড়াও এই টেস্ট করার মাধ্যমে আরও অনেক কিছু জানা যায় যেমনঃ

  • দুটি ফোনের পারফরম্যান্স তুলনা করতে পারবেন।
  • গেমিংয়ের জন্য কোন ফোন ভালো তা জানতে পারবেন।
  • ফোনের প্রসেসিং ক্ষমতা বুঝতে পারবেন।
  • একই দামের মধ্যে সেরা ফোন নির্বাচন করতে পারবেন।
  • দীর্ঘমেয়াদে ফোন কতটা ভালো পারফর্ম করবে তার ধারণা পাবেন।

উপরোক্ত কারণে Antutu স্কোর চেক করা খুবই জরুরী। আপনি মোবাইল কেনার পূর্বে ইউটিউবে Antutu স্কোর এর ভিডিও দেখে নিতে পারেন।

অনেক ইউটিউবার প্রায় সকল ধরনের ফোনের Antutu স্কোর চেক করে ভিডিও বানিয়ে আপলোড করে থাকে। আপনি সেখান থেকে আপনার পছন্দের ফোনের Antutu স্কোর দেখে সিদ্ধান্ত নিতে পারবেন।

Antutu Benchmark ব্যবহার করার উপায়

Antutu ব্যবহার করা খুবই সহজ। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

Antutu স্কোর কি
Antutu স্কোর কি

এর জন্য গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে Antutu Benchmark লিখে সার্চ করুন। প্রথমে তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। চলুন নিম্নে এই অ্যাপটি ব্যবহার করার নিয়ম গুলো ধাপে ধাপেদেখে আসি।

ধাপ ১: অ্যাপ ইনস্টল করুন

প্রথমে Antutu Benchmark অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন। অ্যান্ড্রয়েড এবং আইফোন ডিভাইস এর জন্য আলাদা আলাদা অ্যাপ রয়েছে। এছাড়াও নিম্নমানের স্মার্টফোনের জন্য আরেকটি আলাদা অ্যাপ তারা রেখেছে।

ধাপ ২: ফোন চার্জ রাখুন

টেস্ট শুরু করার আগে ফোনে অন্তত ৫০% বা তার বেশি চার্জ রাখুন। তবে সবচেয়ে ভালো হয় ১০০% চার্জ রাখা। কারণ বেশি চার্জ থাকলে ফোনটি ভালো পারফরম্যান্স দিতে পারে। যার ফলে টেস্টিং এ বেশি স্কোর আসতে পারে।

ধাপ ৩: অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন

ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপ বন্ধ করলে আরও নির্ভুল ফলাফল পাওয়া যায়। তাই মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকা সকল অ্যাপসগুলো বন্ধ করে দিন। ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার রাখুন।

ধাপ ৪: Benchmark Test চালু করুন

অ্যাপ চালু করে Start Test অথবা Benchmark বাটনে চাপ দিন। তাহলেই অ্যাপটি টেস্ট শুরু করে দেবে। সিপিইউ থেকে শুরু করে ফোনের সকল হার্ডওয়ার ও সফটওয়্যার পর্যন্ত টেস্ট করা হয়।

ধাপ ৫: অপেক্ষা করুন

পরীক্ষা শেষ হতে সাধারণত ৫ থেকে ১০ মিনিট সময় লাগে। আবার অনেক সময় আধা ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।

মূলত ফোনের সিপিইউ ও পারফরমেন্সের উপর ভিত্তি করে সময় কম বেশি হয়ে থাকে। অনেক ফোনে ধীরগতিতে টেস্ট হয়। আবার কিছু ফোনে খুব দ্রুত 5 থেকে 10 মিনিটের মধ্যেই এই টেস্ট সম্পন্ন হয়ে যায়।

আরো পড়ুনঃ  ১০ টি ইনপুট ও ১০ টি আউটপুট ডিভাইসের নাম বাংলায় জানুন

ধাপ ৬: ফলাফল দেখুন

পরীক্ষা শেষে Antutu আপনাকে একটি মোট স্কোর দেখাবে। আর এই স্কোর এর মাধ্যমেই আপনি ফোনের পারফরম্যান্স সম্পর্কে বুঝতে পারবেন এবং জানতে পারবেন।

Antutu স্কোর কি
Antutu স্কোর কি

Antutu স্কোর বেশি হলে কী সুবিধা?

উচ্চ Antutu স্কোর থাকলে সাধারণত

  • গেমিং আরও স্মুথ হয়।
  • মাল্টিটাস্কিং দ্রুত হয়।
  • অ্যাপ দ্রুত চালু হয়।
  • ভিডিও এডিটিং সহজ হয়।
  • ভারী সফটওয়্যার ভালোভাবে চলে।
  • ভবিষ্যতের আপডেটেও ফোন তুলনামূলক ভালো পারফর্ম করে।

তাহলে বুঝতে পারছেন Antutu স্কোর বেশি হলে কি হয়।

Antutu স্কোর কি সবকিছু নির্ধারণ করে?

একেবারেই না।অনেক সময় দুটি ফোনের Antutu স্কোর কাছাকাছি হলেও বাস্তব ব্যবহারে একটির পারফরম্যান্স অন্যটির চেয়ে ভালো হতে পারে।এর কারণঃ

  • সফটওয়্যার অপ্টিমাইজেশন
  • কুলিং সিস্টেম
  • স্টোরেজ প্রযুক্তি
  • RAM টাইপ
  • ডিসপ্লে রিফ্রেশ রেট
  • ব্যাটারি ম্যানেজমেন্ট

তাই Antutu স্কোরকে একটি রেফারেন্স হিসেবে ব্যবহার করা উচিত। কখনোই মোবাইল ফোনের মূল পারফরমেন্স হিসাবে নেওয়া উচিত নয়।

Antutu Benchmark ব্যবহারের সময় সতর্কতা

এই টেস্ট করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ টেস্ট করার সময় মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়, যা ফোনের জন্য ক্ষতিকর। তাই ব্যবহারের সময় নিম্নের বিষয়গুলোতে খেয়াল রাখুন।

  • ফোন অতিরিক্ত গরম থাকলে টেস্ট করবেন না।
  • চার্জ কম থাকলে টেস্ট এড়িয়ে চলুন।
  • টেস্ট চলাকালীন অন্য অ্যাপ ব্যবহার করবেন না।
  • একই ফোনে একাধিকবার টেস্ট করলে সামান্য ভিন্ন ফলাফল আসতে পারে।

উপসংহারঃ Antutu স্কোর কি

Antutu স্কোর একটি স্মার্টফোনের পারফরম্যান্স মূল্যায়নের জনপ্রিয় মানদণ্ড। এটি ফোনের প্রসেসর, গ্রাফিক্স, র‍্যাম, স্টোরেজ এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা বিশ্লেষণ করে একটি স্কোর প্রদান করে।

তবে শুধুমাত্র এই স্কোরের ওপর নির্ভর না করে ক্যামেরা, ব্যাটারি, সফটওয়্যার আপডেট, ডিসপ্লে এবং কাস্টমার সাপোর্টও বিবেচনা করা উচিত।

ফোন কেনার আগে Antutu স্কোর দেখে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় গুলোর সঙ্গে তুলনা করলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

মূল কথা ফোন কেনার সময় এই স্কোর দেখার পাশাপাশি ফোনের ডিসপ্লে , ব্যাটারি ও ক্যামেরা সহ ফোনের কাস্টমার সাপোর্ট ইত্যাদি দেখা উচিত।

Leave a Comment