মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম: সঠিকভাবে চার্জ দিয়ে ব্যাটারির আয়ু বাড়ান

বর্তমান সময়ে আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকি। তবে আমাদের কিছু ভুলের কারণেই স্মার্টফোনের ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে থাকে।

সাধারণত ভুল ভাবে চার্জ দিলে স্মার্টফোনের ব্যাটারির দ্রুত নষ্ট হয়ে যায়। আর ব্যাটারি নষ্ট হয়ে গেলে মোবাইল ফোনে চার্জ কম থাকে এবং ফোন খুব গরম হয়।

আর এজন্যই আজকের আর্টিকেলটিতে মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা করব। যাতে করে আপনি সঠিক নিয়ম জেনে মোবাইল চার্জ দিয়ে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সঠিক নিয়মে মোবাইল চার্জ করলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। এজন্য সকলে সঠিক নিয়ম মেনে স্মার্টফোন চার্জ করুন।

নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন

মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম

স্মার্টফোনের ব্যাটারি সাধারণত লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার প্রযুক্তির হয়ে থাকে। এই ব্যাটারিগুলো সঠিকভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকে। নিচে মোবাইল চার্জ দেওয়ার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম তুলে ধরা হলো।

১. ব্যাটারি ২০% এর নিচে নামার আগে চার্জ দিন

অনেকেই ফোন সম্পূর্ণ ০% হওয়ার পর চার্জে দেন। এটি ব্যাটারির জন্য ক্ষতিকর হতে পারে। চেষ্টা করুন ব্যাটারি ২০% থেকে ৩০% এর মধ্যে থাকলে চার্জ দিতে।

এক কথায় মোবাইল ফোনের ব্যাটারি চার্জ বিশ পার্সেন্ট হলে মোবাইল ফোন চার্জ দিবেন। কখনোই মোবাইল ফোনের চার্জ 20% এর নিচে নামাবেন না।

অবশ্যই পড়ুনঃ

২০ পার্সেন্ট এর নিচে মোবাইল ফোনে চার্জ না হলে ফোনের ব্যাটারির উপর অনেক প্রেসার পড়ে। যদি আপনার ফোনে 20 পার্সেন্ট চার্জ থাকে তবুও আপনি মোবাইল ফোন ব্যবহার করতে থাকেন,

আরো পড়ুনঃ  ডিস লাইন ছাড়া টিভি দেখার উপায়

সেক্ষেত্রে মোবাইলের ব্যাটারির দীর্ঘায়ু কমে যাওয়ার আশঙ্কা থাকে। এজন্য সকলের উচিত ২০ থেকে ৩০% ব্যাটারি চার্জ রেখে ফোন চার্জ করা।

২. সবসময় অরিজিনাল চার্জার ব্যবহার করুন

নকল বা নিম্নমানের চার্জার ব্যবহার করলে ব্যাটারি দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ফোনের সাথে দেওয়া অফিসিয়াল চার্জার ব্যবহার করা সবচেয়ে নিরাপদ।

আর যদি আপনার ফোনের মডেলের অরজিনাল অফিশিয়াল চার্জার খুঁজে না পান, সেক্ষেত্রে বাজার থেকে ভালো ব্যান্ডের হাই কোয়ালিটির চার্জার কিনে ব্যবহার করতে পারেন।

সে ক্ষেত্রে আপনার ফোন স্লো চার্জ হবে, কিন্তু ব্যাটারির কোন ক্ষতি হবে না। তাই কখনোই নিম্নমানের লো কোয়ালিটির চার্জার কিনে ব্যবহার করবেন না।

যথা সম্ভব মোবাইল ফোনের অরজিনাল চার্জার ব্যবহার করুন। যদি অরজিনাল চার্জার নষ্ট হয়ে যায়, তাহলেই বাজার থেকে ভালো কোম্পানির চার্জার কিনে ব্যবহার করুন।

আর সাধারণত নকল চার্জার ব্যবহার করলে মোবাইল ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায় এবং ফোন অনেক গরম হয়। এতে করে আপনার ফোন ও ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা থাকে।

বিশেষ করে মোবাইল ফোনের মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য সকলের ভালো মানের আসল চার্জার ব্যবহার করা উচিত।

৩. ১০০% চার্জ হওয়ার পর দীর্ঘ সময় চার্জে রাখবেন না

বর্তমান ফোনে অটো কাট সুবিধা থাকলেও দীর্ঘ সময় চার্জে লাগিয়ে রাখা ব্যাটারির উপর চাপ সৃষ্টি করতে পারে। তাই ৮০% থেকে ৯০% পর্যন্ত চার্জ রাখলে ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকে।

তবে আপনি ১০০ পার্সেন্ট চার্জ করেই মোবাইল ফোন চার্জার থেকে ডিসকাউন্ট করতে পারেন। ১০০ পার্সেন্ট হওয়ার পর আর চার্জ দেওয়ার প্রয়োজন নেই।

আর বিশেষ করে মোবাইল ফোন রাতে দীর্ঘ সময় ধরে চার্জ দিবেন না। দরকার হলে চার্জ দেওয়ার সময় নির্দিষ্ট পার্সেন্টেজ পর্যন্ত লিমিট সেট করে রাখুন।

যাতে করে ব্যাটারি ওভার চার্জ না হয়। ব্যাটারি ওভার চার্জ হলে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাই দীর্ঘক্ষণ সময়ে মোবাইল ফোনের সাথে চার্জার লাগিয়ে রাখবেন।

৪. চার্জ দেওয়ার সময় ভারী গেম খেলবেন না

চার্জে থাকা অবস্থায় গেম খেলা বা ভিডিও এডিটিংয়ের মতো ভারী কাজ করলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। এতে ব্যাটারির স্থায়িত্ব কমে যেতে পারে।

এছাড়াও অতিরিক্ত গরম হওয়ার কারণে মোবাইল ফোনের মাদারবোর্ড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি আপনার মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে বিভিন্ন পার্টস নষ্ট হতে পারে।

আরো পড়ুনঃ  মোবাইল চার্জ দিলে দেখায় চার্জ হয় কিন্তু চার্জ হয় না? জেনে নিন আসল কারণ

তাই কখনোই স্মার্টফোন চার্জ দেওয়ার সময় ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে গেম খেলা যাবে না। তবে বর্তমানে আধুনিক গেমিং ডিভাইস গুলোতে বাইপাস চার্জিং সিস্টেম রয়েছে।

যেখানে আপনি মোবাইল ফোন চার্জ দিয়েও ব্যবহার করতে পারবেন এবং গেম খেলতে পারবেন। তবে কম দামের নরমাল স্মার্টফোনগুলোতে এই ফিচার নেই।

সেক্ষেত্রে চার্জ দেওয়ার সময় ফোনে অতিরিক্ত কোন পেশার বা অ্যাপ ব্যবহার করবেন না। বিশেষ করে মোবাইল ফোন সেই সময় ব্যবহার করা যাবে না।

৫. ফোন অতিরিক্ত গরম হলে চার্জ বন্ধ করুন

গরম অবস্থায় চার্জ দিলে ব্যাটারির ক্ষতি হতে পারে। যদি ফোন খুব গরম হয়, তাহলে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর চার্জ দিন।

আর যদি আপনার ফোনে এক্সটা কোন ব্যাক কভার লাগানো থাকে, তাহলে সেটি খুলে ফেলুন। মূলত চার্জ দেওয়ার সময় মোবাইল ফোন অনেক হিট হয়।

তাই আপনারা মোবাইল ফোনের এক্সটা ব্যাক কভার খুলে ফোন চার্জ দিবেন। এতে করে গরম কম হবে এবং আপনার ফোনের ব্যাটারি সুরক্ষিত থাকবে। পাশাপাশি মোবাইল ফোন দীর্ঘদিন ব্যবহার করা যায়।

৬. অরজিনাল চার্জার cable ব্যবহার করুন 

অনেকের ফোনের চার্জারের অরজিনাল কেবল নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ফোন অনেক ধীর গতিতে চার্জ হয়। আবার অনেক সময় চার্জ হয় না।

বিশেষ করে ফোন অনেক গরম হয়। এজন্য মোবাইল ফোনে অরজিনাল cable কিনে ব্যবহার করুন। আবার অনেক ফোনে অরজিনাল cable ব্যবহার না করলে চার্জ হয় না।

এই দিক বিবেচনা করে বাজারে থেকে ভালো মানের cable কিনে ব্যবহার করবেন। আর যদি অফিসিয়াল চার্জারের cable কিনতে চান সেক্ষেত্রে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। সেখানে আপনি সকল স্মার্টফোনের cable কিনতে পারবেন। এক্ষেত্রে খরচ অনেক বেশি হয়ে থাকে।

রাতে মোবাইল চার্জে রাখা কি ক্ষতিকর?

অনেকে রাতে ফোন চার্জে দিয়ে ঘুমান। আধুনিক স্মার্টফোনে ওভারচার্জ প্রটেকশন থাকলেও দীর্ঘ সময় চার্জে লাগানো ব্যাটারির জন্য খুব ভালো নয়।

মাঝে মাঝে এমন হলে সমস্যা নেই, তবে প্রতিদিন অভ্যাস করা ঠিক নয়। এক্ষেত্রে অনেক সময় ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

বিশেষ করে যাদের অনেক পুরাতন ফোন রয়েছে, তাদের ক্ষেত্রে ব্যাটারির বেশি সমস্যা হতে পারে। কারণ পুরাতন ফোনগুলোতে ওভার চার্জ প্রটেকশন ফিচার নেই। তাই যারা অনেক পুরাতন ফোন ব্যবহার করেন, তারা রাতে মোবাইল চার্জে লাগিয়ে ঘুমাবেন না।

ফাস্ট চার্জিং কি ব্যাটারির ক্ষতি করে?

ফাস্ট চার্জিং প্রযুক্তি বর্তমানে অনেক জনপ্রিয়। এটি দ্রুত চার্জ দিলেও অতিরিক্ত গরম তৈরি করতে পারে। আর আমরা জানি মোবাইল ফোন এর ব্যাটারি অতিরিক্ত গরম হলে ব্যাটারির আয়ু অনেকটা কমে যায়।

আরো পড়ুনঃ  ছবি আপলোড করার ওয়েবসাইট কোনটি? সেরা ৬টি ফ্রি ইমেজ হোস্টিং সাইট

কিন্তু বর্তমানে ফোনগুলোতে উন্নত মানের ব্যাটারি ব্যবহার করা হচ্ছে এবং সাথে হাই টেকনোলজি চার্জার ব্যবহার করা হচ্ছে।

এর ফলে এখন ফাস্ট চার্জিং করলে ব্যাটারিতে কোন অসুবিধা হবে না। বরং আপনার ফোনের ব্যাটারি খুব দ্রুত চার্জ হবে।

নতুন মোবাইল প্রথমবার কতক্ষণ চার্জ দিতে হয়?

আগে নতুন ফোন ৮ ঘণ্টা চার্জ দেওয়ার পরামর্শ দেওয়া হতো। কিন্তু বর্তমান স্মার্টফোনে এমন নিয়ম নেই। নতুন ফোন সম্পূর্ণ চার্জ হওয়া পর্যন্ত চার্জ দিলেই যথেষ্ট।

তাই সকলেই নতুন ফোন কিনে ৮ ঘন্টা চার্জ দেবেন না। মূলত ফোনের চার্জ সম্পন্ন হলেই চার্জার খুলে ফেলবেন।

মোবাইল চার্জ দেওয়ার সময় যেসব ভুল এড়ানো উচিত

  • সস্তা বা নকল চার্জার ব্যবহার করা
  • সারারাত চার্জে রাখা
  • চার্জে থাকা অবস্থায় গেম খেলা
  • ভেজা হাতে চার্জার ধরানো
  • অতিরিক্ত গরম স্থানে ফোন রাখা

মোবাইল চার্জ দেওয়ার সময় কখনই এই ভুলগুলো করবেন না। উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে মোবাইল ফোন সঠিক ভাবে চার্জ করবেন। আর মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম ইতিমধ্যেই আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছি।

মোবাইলের ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার কারণ

অনেক সময় ভুল ব্যবহারের কারণে ব্যাটারি দ্রুত খারাপ হয়ে যায়। যেমন:

  • অতিরিক্ত গরম হওয়া
  • অতিরিক্ত ফাস্ট চার্জ ব্যবহার
  • বারবার ০% পর্যন্ত ব্যাটারি শেষ করা
  • নিম্নমানের চার্জার ব্যবহার

শেষ বিশ্লেষণ – মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম

মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার সঠিক নিয়ম মেনে চললে ব্যাটারির আয়ু অনেকদিন ভালো থাকে এবং ফোনের পারফরম্যান্সও ঠিক থাকে।

সবসময় অরিজিনাল চার্জার ব্যবহার করুন, অতিরিক্ত গরম এড়িয়ে চলুন এবং অপ্রয়োজনীয়ভাবে সারারাত চার্জে রাখবেন না। সঠিক নিয়ম মেনে চললে আপনার স্মার্টফোন দীর্ঘদিন ভালোভাবে ব্যবহার করতে পারবেন।

FAQS – মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম

মোবাইল কত শতাংশ হলে চার্জ দেওয়া ভালো?

২০% থেকে ৩০% এর মধ্যে চার্জ দেওয়া ভালো।

১০০% চার্জ করা কি ক্ষতিকর?

সবসময় ১০০% পর্যন্ত চার্জ না করাই ভালো। ৮০% থেকে ৯০% চার্জ ব্যাটারির জন্য নিরাপদ।

চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করা যাবে?

হালকা ব্যবহার করা গেলেও গেম বা ভারী কাজ না করাই ভালো।

রাতে চার্জে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়?

দীর্ঘদিন নিয়মিত এমন করলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে।

Leave a Comment