বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করে অনলাইনে আয় করা অনেক সহজ হয়ে গেছে। বিশেষ করে ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস এখন তরুণদের কাছে বেশ জনপ্রিয়।
অনেকেই অবসর সময়ে ছোট ছোট ভিডিও দেখে পয়েন্ট সংগ্রহ করে বিকাশ, নগদ বা পেপাল এর মাধ্যমে টাকা তুলছেন।
আপনি যদি জানতে চান ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস কোনগুলো, কিভাবে কাজ করে এবং সত্যিই টাকা পাওয়া যায় কিনা তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।
ভিডিও দেখে টাকা ইনকাম কি সত্যি?
হ্যাঁ, কিছু বিশ্বস্ত অ্যাপ রয়েছে যেগুলো বিজ্ঞাপন ভিডিও, শর্ট ভিডিও বা প্রোমোশনাল কনটেন্ট দেখার বিনিময়ে ব্যবহারকারীদের রিওয়ার্ড দেয়।
তবে মনে রাখতে হবে, এসব অ্যাপ থেকে সাধারণত ছোট অঙ্কের আয় হয়। এটি ফুল-টাইম ইনকামের মাধ্যম নয়, বরং অতিরিক্ত আয়ের একটি সহজ উপায়।
যারা মূলত ঘরে বেকার বসে থাকেন এবং অযথা সময় নষ্ট করেন, তারা চাইলে এই ধরনের প্ল্যাটফর্ম গুলোতে কাজ করে ভিডিও দেখে আয় করতে পারেন।
এখানে আপনি বিনোদন নেওয়ার পাশাপাশি ভিডিও দেখেই উপার্জন করতে পারছেন। এর ফলে আপনি মজা নিতে পারছেন এবং সময় দিয়ে কাজ করে ইনকাম পর্যন্ত করতে পারছেন।
তাই অযথা গেম খেলে সময় নষ্ট না করে, এই টাইপের সাইটগুলোতে কাজ করুন। কিছু হলেও আয় করতে পারবেন
ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস
বর্তমানে অনলাইনে নানা ধরনের অ্যাপস রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি ভিডিও দেখে দৈনিক ৫০০ থেকে ১০০০ টাকা আয় করতে পারবেন।
এছাড়াও অ্যাপগুলোতে নানা উপায়ে ইনকাম করার সুযোগ রয়েছে। তবে সকলকেই অ্যাপ নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বর্তমান সময়ে অনলাইনে অনেক ধরনের ভুয়া অ্যাপস তৈরি হয়েছে,
যেগুলো সাধারণত ইনকাম দেওয়ার দাবি করে। কিন্তু আসলে তারা ইনকাম দেয় না। এজন্য আপনাদের সতর্ক থেকে বিশ্বস্ত অ্যাপ গুলো সিলেক্ট করে কাজ করতে হবে।
অবশ্যই পড়ুনঃ
- ঘরে বসে হাতের কাজ করে ইনকাম করে সফল হওয়ার টিপস
- আপনি জানেন কি? এই অ্যাপস দিয়ে দিনে ৫০ টাকা ইনকাম সম্ভব
আজকের ব্লগে ভিডিও দেখে টাকা ইনকাম করার সেরা ৫টি অ্যাপস সম্পর্কে জানাবো। যেগুলো থেকে হয়তো আপনি প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা আয় করতে পারবেন। ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস গুলো হলঃ
১. Swagbucks
Swagbucks হল জনপ্রিয় একটি মাইক্রো জব অ্যাপস। এই অ্যাপটি থেকে ভিডিও দেখে টাকা ইনকাম করা যায়। এর পাশাপাশি মাইক্রো জব টাইপের সকল কাজগুলো করেও ইনকাম করতে পারবেন।
এই অ্যাপ থেকে ইনকাম করার জন্য গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপ থেকে ভিডিও দেখে , বিজ্ঞাপন দেখে , গেম খেলে ,সার্ভে করে , ওয়েব ভিজিট করে , সাবস্ক্রাইব করে , অ্যাপ ডাউনলোড করে আয় করা যায়।
সাধারণত এই অ্যাপটিতে খুব বেশি আয় করা যায় না। এখানে পয়েন্ট ভিত্তিক ইনকাম হয়ে থাকে। আপনাকে প্রতিটি টাস্ক করার বিনিময়ে নির্দিষ্ট পয়েন্ট দেওয়া হবে। সেগুলো কালেক্ট করে আপনি এক্সচেঞ্জ করে ডলার এ নিতে পারবেন।
আমার জানা মতে এই অ্যাপ থেকে দৈনিক 200 থেকে 300 টাকা আয় করা সম্ভব, যদি কোন ব্যক্তি ঠিকমতো এই অ্যাপ এ কাজ করে তাহলে আরো বেশি আয় করতে পারবে।
এখান থেকে ইনকাম করা অর্থ পেপালসহ গিফট কার্ডের মাধ্যমে নিতে পারবেন। তারা খুব দ্রুত সময়ে পেমেন্ট দিয়ে থাকে। যার কারণে অ্যাপটি অনেক জনপ্রিয়। তাদের অফিসিয়াল অ্যাপস আছে সেখান থেকেও একাউন্ট খুলতে পারবেন।
একাউন্ট খুলে আপনার ইচ্ছামত ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করা শুরু করুন। তবে আপনি চাইলে ভিডিও দেখতে শুরু করতে পারেন, এতে করে বিনোদন নিয়ে আয় করতে পারবেন।
২. Make Money: Play & Earn Cash
ভিডিও দেখে টাকা ইনকাম করার আরেকটি সেরা এপস হল Make Money: Play & Earn Cash। এই অ্যাপটিতে গেম খেলে এবং ভিডিও দেখে ইনকাম করা যায়।
অ্যাপটি গুগল প্লে স্টোরে আছে, তাই সহজেই ইন্সটল করে ইনকাম শুরু করতে পারবেন। আমি চেক করে দেখলাম এই অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ৫০ মিলিয়ন এর বেশিবার ডাউনলোড হয়েছে, এ থেকে বোঝা যাচ্ছে অ্যাপটি অনেক জনপ্রিয়।
পাশাপাশি অ্যাপটির রেটিং ৪.৬। এখানে সাধারণত অ্যাপটিতে গেম খেলে , ভিডিও দেখে , সার্ভে করে ও আপ টেস্ট করে ইনকাম করা যায়।
তবে সকলকে জানিয়ে রাখি, এই অ্যাপ থেকে অনেক কম পরিমাণে ইনকাম হয়। যাদের মূলত হাতে অনেক সময় থাকে, তারা চাইলে পার্টটাইম কাজ করতে পারেন এখানে। পার্ট টাইম কাজের জন্য এই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন।
তবুও এই অ্যাপ থেকে দৈনিক 100 থেকে 200 টাকা আয় করা সম্ভব। দীর্ঘ সময় ধরে কাজ করলে হয়তো বেশি আয় করতে পারবেন।
এখানে সাধারণত সরাসরি ডলার ইনকাম দেওয়া হয় না, তাদের নির্দিষ্ট পয়েন্ট ও কারেন্সি দেওয়া হয়। যেগুলো পরবর্তীতে এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করা যায়।
আর পেমেন্ট গিফট কার্ড ও পেপালের মাধ্যমে রিসিভ করতে পারবেন। আর যেকোন সমস্যা হলে তারা দ্রুত সাপোর্ট প্রদান করে থাকে।
৩. BuzzBreak
ভিডিও দেখে টাকা ইনকাম করতে চান, তাহলে BuzzBreak অ্যাপটিতে ভিডিও দেখে আয় শুরু করতে পারেন। কারণ এখানে শর্ট ভিডিও দেখে দৈনিক আয় করা যায়।
অ্যাপটি নতুন, তবে এখান থেকে আয় করা যায়। গুগল প্লে স্টোরে অ্যাপটি পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ এর নাম লিখে সার্চ করুন। এরপর ইন্সটল করে একাউন্ট খুলে নিন।
এখন আপনি ইচ্ছামত ক্যাটাগরির ভিডিও দেখুন এবং নির্দিষ্ট পয়েন্ট বা রিওয়ার্ড কালেক্ট করে ইনকাম করুন।
৪. Freecash
সবার প্রথমেই বলে রাখি এটি একটি মাইক্রো জব অ্যাপস ও প্লাটফর্ম। আমার জানামতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপস রয়েছে।
গুগল প্লে স্টোর থেকেই তাদের অ্যাপটি ইন্সটল করে ব্যবহার করতে পারবেন। এখানে আপনি গেম খেলে , সার্ভে করে , অ্যাপ টেস্টিং করে , অ্যাপ ডাউনলোড করে ও ভিডিও দেখে ইনকাম করতে পারবেন।
এই অ্যাপটি থেকে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকার বেশি উপার্জন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে সকল কাজগুলো করতে হবে। ভিডিও দেখার পাশাপাশি সার্ভে করা শুরু করতে পারেন। এতে করে ইনকাম অনেক বেশি হয়।
ডিজিটাল প্রায় সকল পদ্ধতিতে পেমেন্ট রিসিভ করা যাবে। আপনার যদি পেপাল ও পেয়েও নিয়ার একাউন্ট থেকে সেক্ষেত্রে আপনি সহজেই পেমেন্ট রিসিভ করতে পারবেন।
এই অ্যাপসটি অনেক সময় রেফারেল ক্যাম্পেইন চালু করে থাকে। এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে যদি আপনি ভালো পরিমাণ রেফার করতে পারেন, তাহলে অনেক বেশি আয় করতে পারবেন। কমপক্ষে ৩০ থেকে ৫০% ইনকাম বৃদ্ধি করা যায়।
এছাড়া নতুন কেউ এই অ্যাপসে একাউন্ট খুলে ৫ ডলার বোনাস পেতে পারেন। অনেক সময় তারা দুই ডলার পর্যন্ত দেয়। এই প্ল্যাটফর্ম বা এপ্সটিতে একাউন্ট খোলার পর প্রথমেই আপনি সার্ভে করতে পারবেন।
সামান্য ১ মিনিটের সার্ভে করেই সরাসরি তিন ডলার আয় করা যায়। এরপর আপনি প্রোফাইল কমপ্লিট করে অন্যান্য টাস্ক গুলো সম্পন্ন করতে পারবেন।
৫. Work up job
ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস থেকে আয় করতে চান, তাহলে এই মাইক্রো জব ওয়েবসাইটটিতে কাজ করতে পারেন।
এখানে ভিডিও দেখা সহ অ্যাপ টেস্টিং করে , গেম খেলে , সার্ভে করে , ওয়েব ভিজিট করে , সাবস্ক্রাইব করে ,ফেসবুক ফলো করে , টিকটক লাইক করে ইনকাম করা যায়। প্রায় বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করে এই প্লাটফর্ম থেকে আয় করতে পারবেন।
বর্তমানে তারা ওয়েবসাইটের মাধ্যমে তাদের কার্যক্রম চালাচ্ছে। আগে তাদের অফিসিয়াল অ্যাপস ছিল। এখন আপনি তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করেই ফ্রিতে কাজ করে আয় করতে পারবেন।
এটি একটি বাংলাদেশী অনলাইন ইনকাম করার প্লাটফর্ম। তাই এখানে আপনি বিকাশ সহ নগদের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন। ২৪ ঘন্টার মধ্যে পেমেন্ট নিয়ে নিতে পারবেন।
একাউন্টের সর্বনিম্ন ৫০ টাকা হলেই উত্তোলন করা যায়। এখানে সরাসরি ডলারে ইনকাম হয়। সেগুলো আপনাকে টাকায় রূপান্তর করে পেমেন্ট করা হয়ে থাকে।
ভিডিও দেখে কত টাকা আয় করা যায়?
ভিডিও দেখে ইনকাম সাধারণত খুব বেশি হয় না। প্রতিদিন ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা সময় দিলে মাসে আনুমানিক ৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব হতে পারে।
তবে এটি অ্যাপ, দেশের লোকেশন এবং অফারের উপর নির্ভর করে। আর আপনি যদি অধিক সময় ধরে ভিডিও দেখার কাজ করেন তাহলে হয়তো একটু বেশি আয় করতে পারবেন।
ভিডিও দেখে আয় করার সময় সতর্কতা
অনলাইনে অনেক ভুয়া অ্যাপও রয়েছে। তাই নিরাপদে কাজ করার জন্য নিচের বিষয়গুলো মনে রাখুনঃ
- আগে রিভিউ দেখে অ্যাপ ব্যবহার করুন
- অতিরিক্ত টাকা দাবি করে এমন অ্যাপ এড়িয়ে চলুন
- ব্যাংক পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না
- শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন
ভিডিও দেখে টাকা ইনকাম করার সুবিধা
- ঘরে বসে কাজ করা যায়
- আলাদা দক্ষতার প্রয়োজন নেই
- মোবাইল থাকলেই শুরু করা যায়
- শিক্ষার্থী ও পার্ট-টাইম ব্যবহারকারীদের জন্য উপযোগী
- অনলাইনে এই কাজগুলো করে আয় করতে পারবেন
- ভিডিও দেখার কাজ করার জন্য কোন যোগ্যতা বা ডিগ্রি প্রয়োজন নেই
- ইন্টারনেট থাকলে এই কাজগুলো করে আয় করা যাবে
উপসংহারঃ ভিডিও দেখে অর্থ উপার্জন
ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস বর্তমানে অতিরিক্ত আয়ের একটি সহজ মাধ্যম হয়ে উঠেছে। যদিও এখান থেকে বড় অঙ্কের আয় করা সম্ভব নয়,
তবে অবসর সময় কাজে লাগিয়ে কিছু বাড়তি টাকা উপার্জন করা যায়। তবে অবশ্যই বিশ্বস্ত অ্যাপ ব্যবহার করতে হবে এবং ভুয়া ইনকামের লোভ থেকে দূরে থাকতে হবে।
আর সর্বশেষে বলবো অনেকগুলো অ্যাপস সম্পর্কে জানিয়ে দিয়েছি, যেগুলো হয়তো ব্যবহার করে আপনি ভিডিও দেখে আয় করতে পারবেন।
FAQS – ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস
ভিডিও দেখে টাকা ইনকাম করা কি নিরাপদ?
বিশ্বস্ত অ্যাপ ব্যবহার করলে সাধারণত নিরাপদ। বিকাশে টাকা তোলা যায়?
কিছু অ্যাপ সরাসরি বিকাশ সাপোর্ট না করলেও PayPal বা Gift Card ব্যবহার করা যায়। প্রতিদিন কত টাকা আয় করা যায়?
অ্যাপ ও কাজের পরিমাণ অনুযায়ী প্রতিদিন ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত আয় হতে পারে।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






