অনলাইনে বিভিন্ন সময়ে এমন বিজ্ঞাপন দেখা যায় যেখানে বলা হয়, একাউন্ট খুললেই ১৫০০ টাকা বোনাস পাওয়া যাবে।
বিশেষ করে মোবাইল অ্যাপ, ডিজিটাল সেবা, রেফারেল প্ল্যাটফর্ম কিংবা বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানের প্রচারণায় এ ধরনের অফার দেখা যায়।
স্বাভাবিকভাবেই বিনা খরচে বা নতুন একাউন্ট খোলার মাধ্যমে টাকা পাওয়ার বিষয়টি অনেকের কাছে আকর্ষণীয় মনে হয়।
তবে জেনে রাখা ভালো সরাসরি কখনোই ১৫০০ টাকা অ্যাকাউন্ট খুলে বোনাস পাওয়া যায় না। বোনাস পাওয়ার জন্য অ্যাকাউন্ট খোলার উপর নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়, নির্দিষ্ট কিছু টাস্ক কমপ্লিট করেই এই বোনাসগুলো পাওয়া যায়।
এই আর্টিকেলে অ্যাকাউন্ট খুললেই ১৫০০ টাকা বোনাস বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবো। কিভাবে আপনি বোনাস পাবেন এবং আদৌ বোনাস পাওয়া সম্ভব কিনা বিষয়টি নিয়ে গভীরভাবে আলোচনা করব।
একাউন্ট খুললেই ১৫০০ টাকা বোনাস বলতে কী বোঝায়?
সাধারণত নতুন ব্যবহারকারীকে কোনো সেবা বা প্ল্যাটফর্মে আকৃষ্ট করার জন্য প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের Welcome Bonus, Signup Bonus অথবা Registration Bonus দিয়ে থাকে।
অবশ্যই পড়ুনঃ
- ফ্রি লটারী খেলে টাকা ইনকাম অ্যাপস ও ওয়েবসাইট
- ১৫টি অ্যাপস ও সাইট ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিন
- বাংলা আর্টিকেল লিখে আয় করার সেরা ২টি সাইট
কোনো কোনো ক্ষেত্রে নতুন একাউন্ট তৈরি করলে নির্দিষ্ট পরিমাণ বোনাস অ্যাকাউন্টে যোগ হতে পারে। আবার কিছু অফারে একাউন্ট খোলার পাশাপাশি আরও কিছু কাজ সম্পন্ন করতে হয়। যেমনঃ
- মোবাইল নম্বর ভেরিফাই করা
- ই-মেইল ভেরিফিকেশন সম্পন্ন করা
- পরিচয় যাচাই করা
- প্রথমবার কোনো লেনদেন করা
- নির্দিষ্ট পরিমাণ কেনাকাটা করা
- নির্দিষ্ট সময়ের মধ্যে অফারটি ব্যবহার করা
- রেফারেল কোড ব্যবহার করা
তাই শুধু বিজ্ঞাপনের শিরোনাম দেখে সিদ্ধান্ত না নিয়ে অফারের সম্পূর্ণ শর্ত পড়ে ভালোভাবে পড়ে নিবেন। অনেকগুলো প্ল্যাটফর্মে বোনাস দেওয়ার কথা উল্লেখ থাকে,
কিন্তু সেই বোনাসের টাকা উত্তোলন করতে হলে নির্দিষ্ট টাস্ক সম্পূর্ণ করতে হয়। এরপরেই তারা উত্তোলন করার সুবিধা দেয়।
এজন্য প্রতিটি প্ল্যাটফর্মের নির্দিষ্ট শর্ত ও নীতিমালা গুলো পড়ে নেবেন। যদি আপনার কোন সন্দেহজনক মনে হয়, তাহলে সেই প্ল্যাটফর্ম থেকে দূরে থাকবেন।
একাউন্ট খুললেই কি সত্যিই ১৫০০ টাকা পাওয়া যায়?
কিছু বিদেশি বা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এমন অ্যাকাউন্ট খুললেই ১৫০০ টাকা বা 15 ডলার বোনাস থাকতে পারে। তবে সরাসরি বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের অফার থাকে না।
বেশিরভাগ প্ল্যাটফর্ম সর্বোচ্চ দুই থেকে পাঁচ ডলার পর্যন্ত উপন্যাস দেই। আবার অনেক প্লাটফর্মে নির্দিষ্ট সময়ে পনেরশো টাকা বোনাস অফার থাকলেও সেগুলো পরবর্তীতে বন্ধ করে দেয়।
আবার অনেক ক্ষেত্রে ১৫০০ টাকা ক্যাশ বোনাস না হয়ে কুপন, ক্রেডিট, রিওয়ার্ড পয়েন্ট কিংবা নির্দিষ্ট সেবায় ব্যবহারের জন্য দেওয়া হতে পারে।
তাই কোনো অফারে “১৫০০ টাকা বোনাস” লেখা থাকলে প্রথমেই দেখুন: বোনাসটি কি সরাসরি উত্তোলন করা যায়, নাকি নির্দিষ্ট কাজে ব্যবহার করতে হবে?
যদি তারা বলে দেয় নির্দিষ্ট কাজে ব্যবহার করতে হবে, তাহলে বুঝবেন সেই প্ল্যাটফর্ম থেকে কখনোই আপনি সরাসরি বোনাসের টাকা তুলতে পারবেন না। সেই টাকা দিয়ে হয়তো আপনাকে তাদের প্লাটফর্মে থাকা পেইড টাস্ক গুলো কমপ্লিট করে ইনকাম করতে হবে।
তবে আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী বর্তমানে কোন প্লাটফর্মেই ১৫০০ টাকা সরাসরি বোনাস পাওয়ার অফার চালু নেই। এই ধরনের এত পরিমান বোনাসের অফার কোন প্ল্যাটফর্মে বর্তমানে দেয় না।
যদি আপনি কখনো এই ধরনের ১৫০০ টাকা বোনাস একাউন্ট খুললেই পাবেন, এমন বিজ্ঞাপন দেখতে পান। তাহলে সাবধান হবেন। সেগুলো সম্পূর্ণ ভুয়া ও প্রতারণা মূলক প্ল্যাটফর্ম।
তারা মূলত তাদের প্লাটফর্মে বা অ্যাপে ইউজার সংখ্যা বৃদ্ধি করার জন্য এই ধরনের আকর্ষণীয় বিজ্ঞাপন বানিয়ে থাকে।
কিন্তু কিছু প্লাটফর্ম আছে যেগুলোতে আপনি ২ থেকে ৫ ডলার বোনাস নিতে পারেন। আবার কিছু প্ল্যাটফর্ম একাউন্ট খুলে রেফার করে ৫০ টাকা বোনাস পাওয়া যায়।
এমন অফার প্রায় সময় দেখা যায়। এই অফার গুলো বর্তমানে থাকতে পারে। তবে কোন প্লাটফর্মে এই ধরনের অফার দেখলেই প্রথমে তাদের শর্তগুলো পড়ে নিবেন। তারপর তাদের প্ল্যাটফর্মের বৈধতা যাচাই করবেন।
একাউন্ট খুললেই ১৫০০ টাকা বোনাস নিন
একাউন্ট খুলে ১৫০০ টাকা বোনাস না পেলেও বিভিন্ন প্লাটফর্ম ও অ্যাপ্স থেকে ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। সেগুলোতে শুধুমাত্র ব্যবহারকারীদের একাউন্ট খুলতে হয় এবং নির্দিষ্ট টাস্ক কমপ্লিট করতে হয়।
এই কাজগুলো করলেই তারা ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। অনেক প্লাটফর্মে খুব দ্রুত বোনাসের টাকা উত্তোলন পর্যন্ত করা যায়। বর্তমানে কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে বোনাস নিতে পারেন যেমনঃ
Freecash
এটি একটি আন্তর্জাতিক ফ্রী টাকা ইনকামের রিয়েল সাইট। এখানে একাউন্ট খুলেই একটিমাত্র সার্ভে করে সরাসরি ৩ ডলার বোনাস পাওয়া যায়। এছাড়াও প্রতিটি সার্ভে করার মাধ্যমে ১-২ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন।
অনেক আগে এই প্লাটফর্মটিতে একাউন্ট খুললেই ৫ ডলার বোনাস দেওয়া হতো। তবে তারা এই অফারটি এখন বন্ধ রেখেছে। এর পরিবর্তে তারা সরাসরি সার্ভে করার মাধ্যমেই ৩ ডলার বোনাস দিচ্ছে।
মাত্র এক মিনিটের সার্ভে করে ৩ ডলার বোনাস পাচ্ছেন। আর সাধারণত সর্বনিম্ন ১০ ডলার হলে উত্তোলন করা যায়।
সার্ভে করা ছাড়াও এখানে গেম খেলে , অ্যাপ ডাউনলোড করে , রিভিউ দিয়ে , অ্যাপ টেস্ট করে ইনকাম করা যায়।
সবচেয়ে ভালো ইনকাম হয় গেম খেলার মাধ্যমে। গেম খেলে নির্দিষ্ট লেভেল পর্যন্ত কমপ্লিট করলেই ৫-৫০ ডলার পর্যন্ত পাওয়া যায়।
এই প্লাটফর্ম থেকে আপনি যত টাকা উপার্জন করবেন, সেগুলো সবগুলোই আপনি পেপাল ও গিফট কার্ডের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
Swagbucks
এটিও একটি মাইক্রো জব প্ল্যাটফর্ম, যেখানে অনলাইন আর্নিং শুরু করা যায়। বাংলাদেশে থেকে সকল ব্যবহারকারী এখানে ইনকাম শুরু করতে পারবে। সার্ভে করে এখানে ইনকাম করতে হয়।
এই প্লাটফর্মটিতে একাউন্ট খুললেই সরাসরি থাকছে ৫ ডলার বোনাস। এই বোনাস আপনি সরাসরি উত্তোলন করার কোন অপশন পাবেন না।
এই বোনাস টি ব্যবহার করে আপনাকে প্লাটফর্মে পেইড সার্ভে সম্পন্ন করতে হবে। এর পরেই আপনি ইনকাম করে উত্তোলন করতে পারবেন।
যদিও এই প্লাটফর্মে ইনকাম অনেক কম হয়, তবে ধীরে ধীরে সময় নিয়ে কাজ করলে সপ্তাহে ২০০ থেকে ৫০০ টাকা ইনকামের সম্ভাবনা থাকে।
Bkash app
আপনারা জানেন বিকাশ বাংলাদেশের একটি জনপ্রিয় ফিন্যান্সিয়াল মোবাইল ব্যাংকিং অ্যাপ। বাংলাদেশের প্রায় কোটি কোটি গ্রাহক এই অ্যাপটি দৈনিক ব্যবহার করে থাকে।
এই অ্যাপ ব্যবহার করেও বোনাস পাওয়া সম্ভব। একসময় সরাসরি অ্যাকাউন্ট খুললেই এই অ্যাপ থেকে ২০ থেকে ৫০ টাকা বোনাস পাওয়া যেত।
তবে তারা এখন অফারটি সামান্য একটু পরিবর্তন করেছে। এখন আপনি তাদের অ্যাপ এ ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে রেফার করলেই ৫০ টাকা বোনাস পেয়ে যাচ্ছেন।
সাকসেসফুল রেফার করলে ৫০ টাকা বোনাস পাওয়া যায়। আর এটি সরাসরি আপনি উত্তোলন করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন।
Foodpanda app
আপনার হয়তো জানেন এটি একটি অনলাইন খাবার অর্ডার করার অ্যাপ ।এই অ্যাপটিতে আপনি যেকোনো সময়ে খাবার অর্ডার করতে পারবেন। তারা আপনাকে বাসায় ডেলিভারি দিয়ে যাবে।
এই অ্যাপটি সরাসরি টাকা বোনাস না দিলেও আপনি এখানে নতুন অ্যাকাউন্ট খুলে ডিসকাউন্ট কুপন বা ক্যাশব্যাক বোনাস পেতে পারেন।
তারা সর্বোচ্চ ২০০ টাকার বেশি ডিসকাউন্ট কুপন দিয়ে থাকে। যে কোন খাবার অর্ডারে আপনি 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন।
কোন ধরনের প্রতিষ্ঠানে এমন বোনাস দেখা যায়?
বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করার জন্য সাইনআপ বা রেফারেল অফার দিতে পারে।এর মধ্যে থাকতে পারে:
- অনলাইন শপিং প্ল্যাটফর্ম
- ফিনটেক বা ডিজিটাল পেমেন্ট সেবা
- ফুড ডেলিভারি অ্যাপ
- রাইড শেয়ারিং সেবা
- অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম
- বিভিন্ন সাবস্ক্রিপশন সার্ভিস
- বৈধ রেফারেল প্রোগ্রাম
তবে প্রত্যেক প্রতিষ্ঠানের অফার, যোগ্যতা ও শর্ত আলাদা। তাই একটি প্রতিষ্ঠানের অফার অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এমনটা ধরে নেওয়া উচিত নয়।
১৫০০ টাকা বোনাস পাওয়ার আগে যেসব বিষয় যাচাই করবেন
অনলাইনে বোনাসের অফার দেখলে দ্রুত একাউন্ট খোলার আগে কয়েকটি বিষয় যাচাই করা উচিত। সে বিষয়গুলো নিম্নে জানানো হলোঃ
অফারটি এখনো চালু আছে কিনা
অনেক পুরোনো পোস্ট বা ভিডিওতে এমন অফার থাকে যা বর্তমানে আর চালু নেই। তাই অফারের তারিখ এবং বর্তমান শর্ত পরীক্ষা করুন।
অফিসিয়াল সোর্স আছে কিনা
অফারটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড পেজে প্রকাশ করা হয়েছে কিনা দেখুন।
টাকা তোলার নিয়ম কী
বোনাস পাওয়ার পর সেটি সরাসরি ক্যাশ আউট করা যাবে কিনা, নাকি আগে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে এটি আগে জেনে নিন।
কোনো ডিপোজিটের প্রয়োজন আছে কিনা
“ফ্রি ১৫০০ টাকা” বলা হলেও পরে যদি টাকা জমা দেওয়ার শর্ত থাকে, তাহলে সেটিকে সরাসরি ফ্রি বোনাস বলা ঠিক হবে না। আর এইসব প্ল্যাটফর্ম থেকে অবশ্যই সতর্ক থাকবেন। কোন ধরনের লেনদেন করবেন না।
ব্যক্তিগত তথ্য কেন চাওয়া হচ্ছে
একাউন্ট খোলার সময় অপ্রয়োজনীয় তথ্য চাইলে সতর্ক থাকুন। বিশেষ করে অপরিচিত ওয়েবসাইটে ব্যাংকিং তথ্য, কার্ডের তথ্য বা OTP দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন।
একাউন্ট খুললেই ১৫০০ টাকা বোনাস পাওয়ার ক্ষেত্রে রেফারেল কী?
অনেক প্ল্যাটফর্ম নতুন ব্যবহারকারী আনার জন্য Referral Program চালু করে। এখানে পুরোনো ব্যবহারকারী একটি রেফারেল লিংক বা কোড শেয়ার করেন।
নতুন ব্যক্তি সেই কোড ব্যবহার করে একাউন্ট খুললে এবং নির্দিষ্ট কাজ সম্পন্ন করলে দুজনের কেউ একজন বা উভয়েই রিওয়ার্ড পেতে পারেন।
তবে রেফারেল বোনাসের ক্ষেত্রেও শর্ত থাকে। শুধু একাউন্ট খুললেই সবসময় বোনাস পাওয়া যায় না।উদাহরণ হিসেবে কোনো অফারে বলা থাকতে পারেঃ
নতুন ব্যবহারকারীকে রেজিস্ট্রেশন করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে প্রথম লেনদেন করতে হবে।
তাই রেফারেল লিংক ব্যবহারের আগে অফারের সম্পূর্ণ নিয়ম পড়ে নিন।
শেষ কথা
পরিশেষে বলবো একাউন্ট খুললেই ১৫০০ টাকা বোনাস এর পিছনে না ছুটে। বৈধভাবে কিভাবে ইনকাম করা যায় সেই সম্পর্কে ভাবুন। বর্তমানে বৈধভাবে অনলাইনে ইনকাম করার অনেক উপায় রয়েছে।
বিশেষ করে ফ্রিল্যান্সিং করেই বৈধভাবে ইনকাম করা যায়। এক্ষেত্রে যোগ্যতা বা দক্ষতা থাকা লাগতে পারে। তবে আপনাদের যাদের দক্ষতা নেই, তারা চাইলে অনলাইনে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গুলোতে মাইক্রো জব করতে পারেন।
এক্ষেত্রে আপনারা যোগ্যতা ছাড়াই ইনকাম শুরু করতে পারবেন। আরেকটি কথা জেনে রাখুন, অনলাইনে একাউন্ট খুলে ১৫০০ টাকা বোনাস নিন এই ধরনের লোভনীয় অফার দেখলে অবশ্যই সাবধান হয়ে যাবেন।
কারণ এগুলো বেশিরভাগই ভুয়া ও স্ক্যাম হয়ে থাকে। তাই সকলকে অনলাইনে কাজ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার কথা বলব।
সর্বশেষে বলবো আপনাদের যদি কোন কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছেন।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






