বর্তমান প্রযুক্তির যুগে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য লোকেশন ট্র্যাকিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার। অনেক সময় আমরা নিজের ফোন কোথায় আছে তা খুঁজতে চাই, আবার কখনো পরিবারের সদস্য বা বন্ধুদের অবস্থান জানতে প্রয়োজন হয়।
এই কাজটি খুব সহজেই করা যায় Google Maps ব্যবহার করে। তাই আজকের এই আর্টিকেলে জানাবো গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করার নিয়ম, কীভাবে লোকেশন শেয়ার করবেন, কীভাবে লাইভ লোকেশন দেখবেন এবং এর সুবিধা-অসুবিধা সম্পর্কে বিস্তারিত।
গুগল ম্যাপ কি?
গুগল ম্যাপ হলো Google Maps এর একটি জনপ্রিয় নেভিগেশন অ্যাপ, যার মাধ্যমে পৃথিবীর যেকোনো স্থান খুঁজে দেখা যায়।
এই অ্যাপের সাহায্যে আপনি খুব সহজে নিজের মোবাইলের বর্তমান অবস্থান দেখতে পারবেন এবং কারো শেয়ার করা লোকেশন থাকলে তার অবস্থানও দেখতে পারবেন।
এছাড়াওগুগল ম্যাপ মানচিত্র দিয়ে থাকে যা ব্যবহার করে আমরা যে কোন স্থানের লোকেশন জানতে পারি। এটি ব্যবহার করে এমনকি স্যাটেলাইট ভিউ, ভূখণ্ডের দৃশ্য দেখতে পারি।
পাশাপাশি গুগল ম্যাপ ব্যবহার করে রিয়েল টাইম ট্রাফিক আপডেট পাওয়া যায়। এটি ব্যবহার করে ব্যবহারকারীরা নির্দিষ্ট স্থান, অবস্থা, ঠিকানা , ব্যবসা ইত্যাদি লোকেশন অতি সহজে জানা যায়।
গুগল ম্যাপ ব্যবহার করে আপনারা আপনাদের রিয়েল টাইম অবস্থান অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। ফলে প্রিয়জনদের লোকেশন জেনে নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।
অবশ্যই পড়ুনঃ
ভ্রমণের ক্ষেত্রে আপনারা নির্দিষ্ট এলাকার মানচিত্র ডাউনলোড করতে পারবেন। যা ব্যবহার করে আপনার নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেন। এছাড়াও এটি ব্যবহার করে আপনার কোন ব্যবসা থাকলে সেটি আপনি গুগল ম্যাপে দেখাতে পারবেন।
এর জন্য আপনাকে গুগল ম্যাপে বিজনেস ম্যাপ সেটআপ দিতে হবে। তাহলে বুঝতে পারছেন গুগল ম্যাপ আমাদের কত সুবিধা দিয়ে থাকে।
প্রযুক্তিকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে google map দিয়েছে যা ব্যবহার করে আমরা যেকোনো স্থানের রিয়েল টাইম অবস্থান জানতে পারি।
গুগল ম্যাপ ডাউনলোড
আপনারা কিন্তু চাইলে গুগল ম্যাপ ডাউনলোড করে ইন্টারনেট ছাড়া অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনার google ম্যাপ ডাউনলোড করতে হবে।
আপনার মোবাইল ফোনে গুগল ম্যাপ থাকলে সেটি আপডেট করে রাখুন। কারণ অনেক সময় আপডেট না থাকার কারণে গুগল ম্যাপ ভালোমতো কাজ করে না। গুগল ম্যাপ ডাউনলোড করলে আপনি যেকোনো সময় এই ম্যাপ ইন্টারনেট ছাড়া ব্যবহার করতে পারবেন।
- প্রথমে আপনার মোবাইলে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি থাকতে হবে এবং মোবাইল ফোনে যে কোন জিমেইল একাউন্ট থাকতে হবে।
- জিমেইল অ্যাকাউন্ট দিয়ে গুগল ম্যাপে লগইন করতে হবে। এরপর গুগল ম্যাপ এপ্লিকেশনটি ওপেন করবেন।
- গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করার পর ঠিক উপরের দিকে প্রোফাইল চিহ্নের মত একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।
- প্রোফাইল অপশন এ ক্লিক করার পর আপনার সামনে আরো অনেকগুলো অপশন দেখাবে। সেখান থেকে আপনাকে Offline Maps অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর Select Your Own Maps অপশনটিতে ক্লিক করুন এবং আপনার সামনে ম্যাপে অনেকগুলো লোকেশন আসবে সেখান থেকে আপনি যেই লোকেশনটি অফলাইনে ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করে ডাউনলোড করতে হবে।
তাহলে এভাবে আপনারা গুগল ম্যাপ ডাউনলোড করে ইন্টারনেট ছাড়া ব্যবহার করতে পারবেন।
গুগল ম্যাপ এর ব্যবহার
গুগল ম্যাপ বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। মূলত গুগল ম্যাপ ব্যবহার করেই নিজের লোকেশন জানতে পারবেন। পাশাপাশি আমি এখন কোথায় আছি এটিও আপনি গুগল ম্যাপের মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ আপনি নিজস্ব লোকেশন গুগল ম্যাপের মাধ্যমেই দেখতে পারবেন। নিম্নে গুগল ম্যাপের ব্যবহার সম্পর্কে জানানো হলোঃ
- গুগল ম্যাপ ব্যবহার করে আপনারা যে কোন স্থানের লোকেশন বা অবস্থান জানতে পারবেন।
- এটি ব্যবহার করে যে কোন স্থানের রাস্তা বা মহল্লার দৃশ্য দেখতে পারবেন। ফলে রাস্তা গুলো চিনতে সুবিধা হবে।
- গুগল ম্যাপ ব্যবহার করে একটি নির্দিষ্ট স্থানের স্থাপনা, দোকান, খাবার, ব্যাংক, পেট্রোল স্টেশন, হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি খুঁজে বের করা এবং সনাক্ত করা যায়।
- ভ্রমণ, অবকাশ, এবং ভ্রমণপথের থাকার ব্যবস্থা করতে সাহায্য করার জন্য ব্যবহারকারীদের থাকার জায়গা, পর্যটন সাইট, রেস্তোরাঁ এবং আগ্রহের স্থানগুলি খুঁজে বের করতে সাহায্য করে এই গুগল ম্যাপ।
- গুগল ম্যাপ এর সাহায্যে রিয়েল এস্টেট তালিকা তৈরি করা যায় যার সাহায্যে দর্শকরা নির্দিষ্ট এলাকায় বিক্রি বা ভাড়ার জন্য বাড়ি, ফ্ল্যাট এবং বাণিজ্যিক সম্পত্তি দেখতে পারে।
- বাস, ট্রেন এবং মেট্রোর সময়সূচী, সেইসাথে কাছাকাছি ট্রানজিট স্টপগুলির মতো পরিবহনের সময়সূচী জানতে সাহায্য করে।
- এটি ব্যবহার করে রিয়েল টাইম লোকেশন আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে পারবেন, ফলে আপনি জানতে পারবেন আপনার প্রিয়জন কোন অবস্থানে আছে।
- গুগল ম্যাপ ব্যবহার করে যে কোন স্থানের আপনি দূরত্ব জানতে পারবেন।
- এখন আমার লোকেশন কোথায় এটিও আপনি গুগল ম্যাপ ব্যবহার করে জানতে পারবেন।
গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করার নিয়ম
বর্তমান সময়ে মোবাইল লোকেশন জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজের অবস্থান দেখতে চান বা অন্য কারো লাইভ লোকেশন ট্র্যাক করতে চান সবকিছুই সহজে করা যায় Google Maps এর মাধ্যমে। নিচে ধাপে ধাপে গুগল ম্যাপ ব্যবহার করে মোবাইল লোকেশন বের করার নিয়ম দেওয়া হলঃ
ধাপ ১: Google Maps অ্যাপ ওপেন করুন
প্রথমে আপনার মোবাইল থেকে Google Maps অ্যাপটি চালু করুন। এখানে আপনি ম্যাপের ইন্টারফেস দেখতে পাবেন।
ধাপ ২: Location (GPS) চালু করুন
লোকেশন বের করতে হলে অবশ্যই আপনার মোবাইলের GPS চালু থাকতে হবে।নোটিফিকেশন বার থেকে সহজেই Location অন করতে পারবেন।

সকল ফোনেই নোটিফিকেশন বারে লোকেশন চালু করার অপশন থাকে। তবে আপনি চাইলে সরাসরি সেটিংস থেকেও জিপিএস লোকেশন চালু করতে পারেন।
ধাপ ৩: “Current Location” আইকনে ক্লিক করুন
ম্যাপের নিচে বা ডান পাশে একটি নীল গোল আইকন থাকবে। এটিতে ক্লিক করুন।এই বাটনে ক্লিক করলে ম্যাপে আপনার বর্তমান অবস্থান দেখাবে। আমার লোকেশন কোথায় এভাবে জানা যাবে।
ধাপ ৪: নিজের লাইভ লোকেশন দেখুন
এখন ম্যাপে একটি নীল ডট (Blue Dot) দেখাবে এটাই আপনার বর্তমান লোকেশন।এই ডটই আপনার রিয়েল-টাইম অবস্থান নির্দেশ করে।আমি এখন কোথায় আছি এটি আপনি এভাবে জানতে পারেন।
গুগল ম্যাপে মোবাইল লোকেশন শেয়ার কিভাবে করবেন
এখন আমরা জানবো গুগল ম্যাপে মোবাইল লোকেশন শেয়ার করার উপায়। এর জন্য আপনাকে কিছু স্টেপ অনুসরণ করতে হবে।
- প্রথমে আপনার মোবাইলেগুগল ম্যাপ চালু করুন।আপনার মোবাইল ডিভাইসে প্রথমে Google Maps ইনস্টল করা আছে তা দেখে নিবেন। অ্যাপ্লিকেশন চালু করুন, তারপর আপনার Google অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন।
- গুগল ম্যাপের স্ক্রিনের উপরের-ডান কোণে, মেনু আইকনে চাপুন, যা সাধারণত আপনার google অ্যাকাউন্ট আইকনের মতো দেখতে।
- আইকনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করে নিচের দিকে লোকেশন শেয়ারিং এ ক্লিক করবেন। এরপর আপনাকে লোকেশন শেয়ারিং স্কিনে নিয়ে যাবে।
- লোকেশন শেয়ারিং যাওয়ার পর শেয়ার অপশন থেকে আপনাকে আপনার যে কোন পরিচিত দের সাথে আপনার লোকেশন টি শেয়ার করতে পারবেন। এখানে কাদেরকে লোকেশন শেয়ার করবেন টা সিলেক্ট করতে হবে।
- আপনি এখানে নির্দিষ্ট সময় সেট করতে পারবেন যে আপনার পরিচিত মানুষজন কতক্ষণ আপনার লোকেশন দেখতে পারবে। আপনি আবার লোকেশন শেয়ার ম্যানুয়ালি বন্ধ করতে পারবেন।
- লোকেশন শেয়ার করার জন্য আপনাকে পরিচিতিতে একটি বার্তা বা মেসেজ পাঠাতে হবে। পরিচিত মেসেজটি ওপেন করে গুগল ম্যাপ ব্যবহার করে আপনার অবস্থান জানতে পারবে।
আমি এখন কোথায় আছি লোকেশন দেখাও
আপনার নিজস্ব লোকেশন দেখার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে পারেন। নিম্নে নিজের লোকেশন দেখার জন্য পদ্ধতি শেয়ার করা হলোঃ
প্রথমে আপনার মোবাইলে গুগল ম্যাপ অ্যাপটি থাকতে হবে। এরপর অ্যাপটি ওপেন করতে হবে। অ্যাপটি খোলার পর আপনার google একাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে। এরপর আপনার ফোনের লোকেশন অন করে নিবেন।
এখন গুগল ম্যাপের ভেতরে নিচের দিকে ডান দিকে একটি গোল বাটন দেখতে পাবেন। বাটনটি অনেকটা হোম আইকনের মতো লাল রঙের। এই বাটনে ক্লিক করলেই নিজের লোকেশন দেখা যায়।
আপনি যখন এই বাটন দিতে ক্লিক করবেন, তখন ম্যাপে নীল গোল আইকন দেখতে পাবেন। সেখানে মূলত আপনাকে লোকেশন দেখাবে। ম্যাপের যেই স্থানে আপনি বর্তমানে অবস্থান করছেন, সেখানেই নীল গোল আইকনটি থাকবে।
এভাবে আপনি নিজের লোকেশন ও নিজের মোবাইলের লোকেশন চেক করতে পারেন। আমার লোকেশন কোথায় এই উপায়ে জানা যায়।
উপসংহার
আশা করি এখন আপনি সহজেই বুঝতে পেরেছেন গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করার নিয়ম। বর্তমান সময়ে নিজের অবস্থান জানা বা অন্য কারো সাথে লোকেশন শেয়ার করার জন্য Google Maps অত্যন্ত কার্যকর একটি অ্যাপ। সঠিকভাবে ব্যবহার করলে এটি আপনার দৈনন্দিন জীবনে অনেক সুবিধা এনে দিতে পারে।
আপনি যদি প্রযুক্তি বিষয়ক আরও এমন তথ্যবহুল আর্টিকেল পড়তে চান, তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






