মোবাইল চার্জ দিলে দেখায় চার্জ হয় কিন্তু চার্জ হয় না? জেনে নিন আসল কারণ

মোবাইল চার্জ দিলে দেখায় চার্জ হয় কিন্তু চার্জ হয় না, এই সমস্যাটি কমবেশি সকলের ফোনেই হয়ে থাকে। বিশেষ করে মোবাইল ফোন অনেক পুরনো হলে এ সমস্যাটি বেশি হয়।

সাধারণত মোবাইল ফোনের ব্যাটারি নষ্ট হয়ে গেলে অথবা চার্জার নষ্ট হয়ে গেলে সমস্যাটি হয়ে থাকে। এ সময় মোবাইল ফোন চার্জিং দেখায় কিন্তু আসলে চার্জ হয় না।

চার্জের পার্সেন্টেজ বাড়ে না বরং একই থাকে। এথেকে বোঝা যায় চার্জিং দেখালেও আসলে মোবাইল ফোন চার্জ হয় না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই সমস্যাটির কিছু প্রধান কারণ রয়েছে, যেগুলো আমরা আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের বিস্তারিত জানাবো।

এর ফলে আপনি সমস্যার কারণ গুলো জেনে সমাধান করতে পারবেন। আমরা পাশাপাশি সমাধান দিয়ে দেব, এতে করে আপনার সমস্যাটি সমাধান করতে সুবিধা হবে।

মোবাইল চার্জ দিলে দেখায় চার্জ হয় কিন্তু চার্জ হয় না: কারণ ও সমাধান

এই সমস্যা হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। বিশেষ করে মোবাইলে ব্যাটারি, এ ছাড়া মোবাইল ফোনের মাদারবোর্ড নষ্ট হয়ে গেলেও এই প্রবলেম হয়।

কখনো কখনো চার্জারের কারণে এই সমস্যাটি হতে পারে। আবার অনেক সময় দেখা যায় সফটওয়্যার জনিত কারণে এই সমস্যাটি হয়ে থাকতে পারে।

অবশ্যই পড়ুনঃ ফোনের চার্জ অটোমেটিক কমে যায় কেন 

অবশ্যই পড়ুনঃ মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম

মূলত বিভিন্ন কারণে চার্জিং সমস্যাটি হয়। সেই কারণগুলোই এখন বিস্তারিত জানাবো এবং সমাধান দিয়ে দেব। চলুন এবার কারণগুলো সম্পর্কে জেনে আসি।

১. চার্জার বা USB ক্যাবল নষ্ট হওয়া

মোবাইল চার্জ না হওয়ার সবচেয়ে সাধারণ কারণ হলো খারাপ চার্জার বা USB ক্যাবল।অনেক সময় চার্জিং সাইন দেখালেও পর্যাপ্ত বিদ্যুৎ প্রবাহ না থাকায় ব্যাটারি চার্জ হয় না।

আরো পড়ুনঃ  সেরা ১০টি দৌড়ানো গেম ডাউনলোড করুন এক ক্লিকেই

সাধারণত চার্জার ও ইউএসবি ক্যাবল নষ্ট হলে ফোনে চার্জিং হয় না। এছাড়াও চার্জারে ভোল্টেজ জনিত সমস্যা থাকলে মোবাইল ফোন চার্জ হয় না, আবার অনেক সময় ধীরে ধীরে চার্জ হয়।

পাশাপাশি কম দামি ইউএসবি ক্যাবল ব্যবহার করলে চার্জিং রিলেটেড অনেক ধরনের সমস্যা হয়। কিছু ফোনে ডুবলিকেট ইউএসবি ক্যাবল ব্যবহার করলে চার্জ হয় না।

এজন্য সকলের উচিত অরজিনাল চার্জার সহ ইউএসবি কেবল ব্যবহার করা। যদি আপনার স্মার্টফোনের অরজিনাল চার্জারটি নষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে স্মার্টফোনের কাস্টমার কেয়ার থেকে অরজিনাল চার্জার কিনতে পারেন।

তবে চার্জারটি যদি কাস্টমার কেয়ারে পাওয়া না যায়, সেক্ষেত্রে বাজার থেকে ভালো ব্যান্ডের হাই কোয়ালিটি চার্জার কিনবেন।

সেগুলোতে সাধারণত কোন সমস্যা হয় না, মোবাইলে ফোন ঠিকভাবে চার্জ হয়। পাশাপাশি ইউএসবি ক্যাবল নষ্ট হয়ে গেলে, ভালো কোয়ালিটির দামি ইউএসবি ক্যাবল ক্রয় করবেন।

আর নরমাল কোয়ালিটির ইউএসবি ক্যাবল সঠিকভাবে কাজ করে না, এম্পিয়ার সঠিকভাবে দেয় না। যার কারণে অনেক সময় স্মার্টফোন ধীর গতিতে চার্জ হয়,

আবার কিছু কিছু স্মার্টফোন চার্জ হতে চাই না। এজন্য বলব দাম বেশি হলেও অরজিনাল হাই কোয়ালিটির ইউএসবি ক্যাবল কিনুন।

সমাধান

  • অন্য একটি অরিজিনাল চার্জার দিয়ে পরীক্ষা করুন
  • USB ক্যাবল পরিবর্তন করুন
  • ফাস্ট চার্জিং সাপোর্টেড অ্যাডাপ্টার ব্যবহার করুন

২. চার্জিং পোর্টে ময়লা জমে যাওয়া

চার্জিং পোর্টে ধুলাবালি বা ময়লা জমে গেলে চার্জিং ঠিকমতো সংযোগ পায় না। ফলে ফোনে চার্জিং সাইন দেখালেও চার্জ বাড়ে না। মূলত চার্জিং পোর্টে ধুলাবালি জমলে চার্জিং কেবল এর কানেকশন সঠিকভাবে পায় না।

যার ফলে মোবাইলে অনেক সময় চার্জ ধীরগতিতে হয়, আবার অনেক সময় একেবারে চার্জ হয় না। এজন্য চার্জিং পোর্ট নির্দিষ্ট সময়ের পর পরিষ্কার করা উচিত। বাইরের ধুলাবালি চার্জিং পোর্টে জমা হয়ে পোর্ট ব্লক করে দিতে পারে।

এজন্য নিজে নিজেই অথবা সার্ভিস সেন্টারে গিয়ে স্মার্টফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করে আনুন। বাড়িতেই ব্রাশ দিয়ে চার্জিং পোর্ট পরিষ্কার করা যায়।

তবে পরিষ্কার করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। শক্ত কোন জিনিস দিয়ে পরিষ্কার করা যাবে না। এতে করে চার্জিং পোর্টের সমস্যা হতে পারে। নরম পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে পরিষ্কার করুন। নিম্নে কিছু সমাধান দেওয়া হলঃ

  • প্রথমেই মোবাইল ফোন সুইচ অফ করুন
  • এবার নরম ব্রাশ বা টুথপিক দিয়ে পোর্ট পরিষ্কার করুন
  • ভেজা কিছু ব্যবহার করবেন না
  • ড্রাই বা শুষ্ক ব্রাশ ব্যবহার করুন।
আরো পড়ুনঃ  এসএসসি রেজাল্ট দেখার নিয়ম: মার্কশিটসহ SSC Result দেখার নতুন উপায়

৩. ব্যাটারির সমস্যা

মোবাইল চার্জ দিলে দেখায় চার্জ হয় কিন্তু চার্জ হয় না এই সমস্যার অন্যতম কারণ হলো ব্যাটারি প্রবলেম। সাধারণত ব্যাটারি নষ্ট হয়ে গেলে চার্জিং সমস্যাটি হয়ে থাকে।

ব্যাটারীতে সহজে চার্জ হয় না এবং চার্জ ওঠে না। সাধারণত পুরাতন ফোনের পুরনো ব্যাটারি গুলোতে এই সমস্যা হয়।

পাশাপাশি যাদের মোবাইল ফোনের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এ সমস্যাটি হতে পারে। মোবাইলের ব্যাটারি চার্জ হয় না, অনেক সময় ১ পারসেন্টেন্স আটকে থাকে।

এ সময় মোবাইল ফোন সাধারণত খুব দ্রুত গরম হয়ে থাকে। পাশাপাশি চার্জ দ্রুত শেষ হয়ে যায় এবং চার্জিং পারসেন্টেন্স বাড়ে না।

এই সমস্যার সমাধান হলো ব্যাটারি চেক করা। যদি ব্যাটারি একেবারে নষ্ট হয়ে যায়, তাহলে নতুন ব্যাটারি লাগান।

৪. সফটওয়্যার বাগ বা সিস্টেম সমস্যা

কখনও মোবাইলের সফটওয়্যার বাগের কারণেও চার্জিং সমস্যা দেখা দেয়। বিশেষ করে আপডেটের পর এই সমস্যা হতে পারে।

যাদের ফোনে সফটওয়্যার জনিত কারণে চার্জিং সমস্যা হয়, তারা অবশ্যই মোবাইল ফোন রিসেট করে নিবেন। এরপরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে স্মার্ট ফোন ফ্যাক্টরি রিসেট করুন।

পুরাতন এন্ড্রয়েড ভার্সনে এই সমস্যা হয়, তাই সচরাচর মোবাইল ফোনের সফটওয়্যার আপডেট করুন। আর যদি সফটওয়্যার আপডেট এ এই সমস্যার শুরু হয়,

তাহলে কাস্টমার সেন্টারে গিয়ে সফটওয়্যার ফ্ল্যাশ করে আনুন। তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।

৫. ব্যাকগ্রাউন্ড অ্যাপ বেশি চলা

আপনি যদি স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ চালু করে রাখেন, সে ক্ষেত্রে স্মার্টফোন খুব ধীরগতিতে চার্জ হয়। অনেক সময় চার্জ হয় না, একই পার্সেন্টেজ থাকে।

কারণ ব্যাকগ্রাউন্ডে অ্যাপ গুলো চালু থাকলে ব্যাটারি খরচ করতে থাকে। পাশাপাশি স্মার্টফোন চার্জ দেওয়া থাকলে চার্জ বাড়ে না। একদিকে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ব্যাটারি খরচ করে,

অন্যদিকে স্মার্টফোন চার্জ হতে থাকে। এর ফলে দুটো সমন্বয় হয়ে চার্জ বাড়ে না। বরং স্থির হয়ে থাকে। এজন্য ব্যাকগ্রাউন্ডে থাকা সকল অ্যাপ গুলো ক্লোজ করে দিন। যাতে ব্যাটারি খরচ করতে না পারে।

আরো পড়ুনঃ  ৫টি এন্টিভাইরাসের নাম - ১০ টি এন্টিভাইরাসের নাম

সমাধান

  • অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন
  • চার্জের সময় গেম বা ভিডিও ব্যবহার কমান
  • ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপ চালু রাখবেন না
  • Battery Saver Mode চালু করুন

৬. চার্জিং IC সমস্যা

মোবাইল চার্জ দিলে দেখায় চার্জ হয় কিন্তু চার্জ হয় না এই সমস্যা হওয়ার সাধারন কারণ হলো চার্জিং IC সমস্যা। মোবাইলের হার্ডওয়্যারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো Charging IC।

এটি নষ্ট হলে ফোন চার্জিং দেখালেও ব্যাটারি চার্জ নেয় না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সার্ভিস সেন্টারে গিয়ে চার্জিংয়ে IC সমাধান করতে হবে।

সমাধান

  • নিকটস্থ সার্ভিস সেন্টারে দেখান
  • নিজে খোলার চেষ্টা করবেন না

৭. নকল চার্জার ব্যবহার করা

সাধারণত কম দামে নকল চার্জার ব্যবহার করলে মোবাইল ফোনে চার্জ হয় না। কারণ নকল চার্জার গুলো অনেক কম ভোল্টেজ ও অ্যাম্পিয়ার দিয়ে থাকে। যা দিয়ে স্মার্ট ফোন চার্জ সঠিক ভাবে হতে পারে না।

এর ফলে চার্জিং সমস্যা তৈরি হয়। আর দীর্ঘদিন নকল চার্জার ব্যবহার করলে চার্জিং আইসিতে প্রবলেম হতে পারে। এজন্য সব সময় অরিজিনাল চার্জার ব্যবহার করুন। বিশেষ করে বিশ্বস্ত ব্যান্ডের চার্জার ব্যবহার করবেন।

উপসংহার

মোবাইল চার্জ দিলে দেখায় চার্জ হয় কিন্তু চার্জ হয় না সমস্যাটি ছোট মনে হলেও এর পেছনে বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার কারণ থাকতে পারে।

বেশিরভাগ ক্ষেত্রে চার্জার, ক্যাবল বা চার্জিং পোর্টের সমস্যার কারণেই এই সমস্যা দেখা যায়। তাই প্রথমে সহজ সমাধানগুলো চেষ্টা করুন। এরপরও সমস্যা সমাধান না হলে অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নেওয়া ভালো।

সঠিকভাবে মোবাইল ব্যবহার ও অরিজিনাল চার্জার ব্যবহার করলে এই ধরনের সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব।

Leave a Comment