বর্তমান ডিজিটাল যুগে গুগল শুধু তথ্য খোঁজার একটি সার্চ ইঞ্জিন নয়, বরং অনলাইনে আয়ের একটি বড় প্ল্যাটফর্ম।
অনেকেই জানতে চান, গুগল থেকে টাকা ইনকাম করার উপায় কী এবং কীভাবে ঘরে বসে গুগলের বিভিন্ন সার্ভিস ব্যবহার করে আয় করা যায়।
এই আর্টিকেলে আমরা গুগল থেকে টাকা ইনকাম করার সেরা ৫টি উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নতুন এবং অভিজ্ঞ উভয় ব্যবহারকারীদের জন্যই এই পদ্ধতিগুলো কার্যকর হতে পারে।
গুগল থেকে কি সত্যিই টাকা ইনকাম করা যায়?
হ্যাঁ, গুগলের বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন Google AdSense, YouTube, Google Play Store এবং Google Opinion Rewards ব্যবহার করে বৈধভাবে টাকা আয় করা সম্ভব।
তবে দ্রুত ধনী হওয়ার কোনো শর্টকাট নেই। নিয়মিত কাজ, ধৈর্য এবং সঠিক কৌশল অনুসরণ করলে ভালো আয় করা যায়।
বিশেষ করে কনসিসটেন্সি বজায় রেখে দীর্ঘদিন ধরে কাজ করলে অবশ্যই সফল হওয়া যায় এবং গুগল থেকেই প্রচুর আয় করা যায়।
গুগল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি সঠিকভাবে কাজ করলে আনলিমিটেড অনলাইনে ইনকাম করতে পারবেন।
এই যেমন ধরুন ইউটিউব platform ব্যবহার করেই গুগল থেকে আনলিমিটেড আয় করা যায়। কারণ ইউটিউব গুগলের একটি অন্যতম ভিডিও দেখার প্লাটফর্ম, যেখানে ভিডিও বানিয়ে গুগল থেকে ইনকাম করা যায়।
বিশ্বের এই ভিডিও দেখার বড় প্ল্যাটফর্মটিতে ইনকামের সুযোগ রয়েছে। পাশাপাশি google এর আরো অনেক প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে আপনি সারাজীবন আয় করতে পারবেন।
গুগল এডসেন্স প্লাটফর্ম ব্যবহার করে খুব সহজেই ব্লগিং করে ও ইউটিউব থেকে ইনকাম করা যায়। এছাড়াও গুগলে নিজস্ব কয়েকটি অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহার করে কিছু আর্নিং করতে পারেন। চলুন এবার বিস্তারিত দেখে আসি কিভাবে গুগল থেকে টাকা ইনকাম করা যায়।
১. Google AdSense দিয়ে ব্লগ থেকে আয়
গুগল থেকে টাকা ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো Google AdSense।আপনার যদি একটি ব্লগ বা ওয়েবসাইট থাকে, তাহলে সেখানে মানসম্মত কনটেন্ট প্রকাশ করে AdSense অনুমোদন নিতে পারেন।
অনুমোদন পাওয়ার পর গুগল আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাবে এবং বিজ্ঞাপনে ভিজিটরদের ইন্টারঅ্যাকশনের ভিত্তিতে আপনাকে অর্থ প্রদান করবে। এইভাবে গুগল এডসেন্স থেকে ইনকাম শুরু করা যায়।
তবে আপনাকে প্রথমে ব্লগিং সম্পর্কে জানতে হবে। গুগল থেকে ফ্রিতে ইনকাম করতে হলে ব্লগার ওয়েবসাইট খুলে ব্লগিং শুরু করুন। google এর নিজস্ব blogging platform হল ব্লগার ডট কম।
আরো জানুনঃ দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম করতে চাইলে এই উপায়গুলো দেখুন
এই প্লাটফর্মে সম্পূর্ণ ফ্রিতেই যে কোন ব্যক্তি ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে পারবে। গুগলের এই ব্লগার প্ল্যাটফর্ম সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। সাধারণত ওয়েবসাইট তৈরি করতে ডোমেইন ও হোস্টিং ক্রয় করতে হয়।
তবে গুগলের ব্লগার ডট কম ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার সুযোগ দেয়। এটা আপনার সামান্য কিছু টাকা খরচ হতে পারে শুধুমাত্র ডোমেন কেনার ক্ষেত্রে।
আরো জানুনঃ প্রতিদিন ৫০০ ৭০০ টাকা ইনকাম করুন সেরা ৫টি উপায়ে
ব্লগিং ওয়েবসাইটের সাধারণত বিভিন্ন বিষয় নিয়ে লিখতে হয়। সেই লেখাগুলো পাবলিশ করে ভিজিট বৃদ্ধি করতে হয়। আর ভালো পরিমাণ ভিজিটর আসলেই গুগল এডসেন্স আবেদন করা যায়।
এরপর আপনি গুগল এডসেন্স অনুমোদন নিয়ে সহজেই প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।
প্রতিদিনের ইনকাম গুগল এডসেন্স একাউন্টে ডলার হিসেবে জমা হয়। আর সর্বনিম্ন ১০০ ডলার হলেই অ্যাকাউন্ট থেকে উত্তোলন করা যায়। ব্যাংক ট্রান্সফার পদ্ধতিতে সরাসরি ব্যাংকে পেমেন্ট নিতে পারবেন।
আর গুগল সাধারণত প্রতিমাসের ২১ তারিখে পেমেন্ট প্রদান করে থাকে। এই পদ্ধতিতে ১০০ পার্সেন্ট ইনকাম করতে পারবেন, যদি আপনার কাজ করার ধৈর্য থাকে।
অনেকেই মনে করেন ওয়েবসাইট করলেই সরাসরি ইনকাম হয়, আসলে বিষয়টি এমন নয়। দীর্ঘদিন কাজ করার পরেই গুগল এডসেন্স অনুমোদন নিয়ে ইনকাম শুরু করা যায়।
কিভাবে ব্লগিং ওয়েবসাইট খোলা যায় এবং কিভাবে লেখালেখি করতে হয় এই বিষয়গুলো আপনি ইন্টারনেটে বা ইউটিউব এ সার্চ করলেই বিস্তারিত জানতে পারবেন। ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে যেগুলো দেখে ফ্রিতে ব্লগিং এর বিষয়গুলো শেখা যায়।
সুবিধাঃ
- প্যাসিভ ইনকামের সুযোগ
- দীর্ঘমেয়াদী আয়ের উৎস
- বিশ্বব্যাপী বিজ্ঞাপন প্রদর্শন
আয়ের সম্ভাবনাঃ ভিজিটর সংখ্যা এবং কনটেন্টের মানের উপর নির্ভর করে মাসে কয়েক হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।
২. YouTube Channel তৈরি করে আয়
YouTube গুগলের মালিকানাধীন একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।আপনি শিক্ষামূলক, প্রযুক্তি, গেমিং, ভ্রমণ বা অন্যান্য বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারেন।
চ্যানেল মনিটাইজেশনের শর্ত পূরণ হলে বিজ্ঞাপন থেকে আয় শুরু হবে। এই উপায় সাধারণত প্রচুর অনলাইন ইনকাম করা যায়। তবে এই উপায়ে ইনকাম সকলের পক্ষে সম্ভব নয়।
মূলত এই পদ্ধতিতে ইনকাম করার জন্য ভিডিও কনটেন্ট তৈরি করতে হয়। আর সকলেই আকর্ষণীয় ভিডিও কনটেন্ট তৈরি করতে পারেনা।
যদি আপনার ভিডিও কনটেন্ট তৈরি করার অভিজ্ঞতা থাকে এবং আপনার যদি কন্টেন্ট তৈরি করতে ভালো লাগে। তাহলে এই সেক্টরে আসতে পারেন।
আপনি ইউটিউবকে প্রফেশনাল ভাবে ইনকামের জন্য নিতে পারেন। অনেকেই প্রফেশনাল ক্যারিয়ার হিসেবে ইউটিউব প্ল্যাটফর্মকে নির্বাচন করেছে।
আপনিও চাইলে ইউটিউবেই আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন। এক্ষেত্রে ভিডিও বানানোর বিভিন্ন অভিজ্ঞতা এবং আইডিয়া থাকতে হবে। পাশাপাশি কিভাবে ভিডিও বানালে বেশি ভিউজ পাওয়া যায় সেগুলো জানতে হবে।
Youtube চ্যানেলের প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করে মনিটাইজেশন পাওয়া যায়। আর মনটাইজেশন পেলেই দৈনিক আনলিমিটেড ইনকাম করতে পারবেন।
একজন দক্ষ ইউটিউবার প্রতি মাসে সাধারণত গুগল থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকে। এই যেমন ধরুন বর্তমানে ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হল মিস্টার বিষ্ট।

যিনি ইউটিউব থেকেই প্রতি মাসে কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। কারণ তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৫০০ মিলিয়ন।
আর তিনি প্রতিটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়ে থাকেন। যার ফলে তার গুগল থেকেই প্রতি মাসে কোটি কোটি টাকার বেশি আয় হয়ে থাকে।
তাই আপনার ইচ্ছা থাকলে গুগল থেকে ইনকাম করার জন্য ইউটিউব চ্যানেল বেছে নিতে পারেন।এক্ষেত্রে আপনার প্রতিদিন নতুন নতুন ভিডিও কনটেন্ট বানাতে হবে। দর্শকদের পছন্দ হয় এমন ভিডিও কনটেন্ট তৈরি করুন।
ভিডিও কনটেন্ট ছাড়াও ইউটিউব থেকে আরো অনেক উপায়ে ইনকাম করা যায় যেমনঃ
- Ad Revenue
- Channel Membership
- Super Chat
- Sponsorship
- Affiliate Marketing
সফল হওয়ার টিপসঃ গুগল থেকে টাকা ইনকাম
- নিয়মিত ভিডিও আপলোড করুন।
- ইউনিক এবং তথ্যবহুল কনটেন্ট তৈরি করুন।
- ভিডিওর SEO সঠিকভাবে করুন।
৩. Google Play Store-এ অ্যাপ প্রকাশ
যদি আপনার অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা থাকে, তাহলে Google Play Store-এ অ্যাপ প্রকাশ করে আয় করতে পারেন। বর্তমানে কিন্তু এই পদ্ধতিতে বেশিরভাগ মানুষই ইনকাম করছে।
কারণ এই উপায়ে নিজস্ব অ্যাপ বানিয়ে গুগল প্লে স্টোর থেকে আর্নিং করা যায়। আপনার নিজের অ্যাপ বানিয়ে সেখানে মনিটাইজেশন নিতে পারেন।
এরপর সেই অ্যাপে দেখানো বিজ্ঞাপন থেকে আপনার ইনকাম হবে। যদি আপনার অ্যাপটি মানুষের উপকারের জন্য হয়ে থাকে,
তাহলে প্রচুর মানুষ আপনার অ্যাপটি ডাউনলোড করবে এবং আপনি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন।
এজন্য সঠিক আইডিয়া নিয়ে অ্যাপ তৈরি করুন এবং গুগল প্লে স্টোরে পাবলিশ করুন। আর এভাবেই গুগল প্লে স্টোর অ্যাপ ব্যবহার করে গুগল থেকে ইনকাম করা যায়।
তবে মনে রাখুন এপ্লিকেশন বা অ্যাপ তৈরি করার জন্য নির্দিষ্ট বিষয়ে স্কিল থাকতে হয়। বিশেষ করে আপনার অ্যাপ ডেভেলপমেন্ট বিষয়টিতে প্রচুর নলেজ বা দক্ষতা থাকতে হবে।
কিভাবে অ্যাপ তৈরি করতে হয় এবং আকর্ষণীয়ভাবে ডিজাইন করা যায় এগুলো সম্পূর্ণই আপনি youtube দেখে শিখে নিতে পারবেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন।
আয়ের উপায়ঃ
- ইন-অ্যাপ বিজ্ঞাপন
- প্রিমিয়াম অ্যাপ বিক্রি
- ইন-অ্যাপ পারচেজ
- সাবস্ক্রিপশন
৪. Google Opinion Rewards ব্যবহার
Google Opinion Rewards হলো একটি সার্ভে অ্যাপ যেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে রিওয়ার্ড পাওয়া যায়। আর এটি গুগলের একটি অ্যাপস, যা আপনি গুগল প্লে স্টোর থেকে সরাসরি ইন্সটল করতে পারবেন।
গুগল সাধারণত এই অ্যাপসের মাধ্যমে সার্ভে নিয়ে থাকে। আর এই সার্ভে করলে গুগল আপনাকে কিছু ইনকাম প্রদান করবে। যা আপনি গুগল প্লে পয়েন্ট হিসেবে রিওয়ার্ড নিতে পারবেন।
এছাড়াও গিফট কার্ড পেমেন্ট নেওয়া যায়। পাশাপাশি পেপালের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন। গুগল থেকে এই অ্যাপটি ব্যবহার কে অনেকেই পার্টটাইম ইনকাম করছেন।
আপনারা চাইলে গুগল থেকে ইনকাম করার জন্য এই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করতে পারেন। এটি একটি বিশ্বস্ত অ্যাপ, যা প্লে স্টোরে আছে। তাই ফ্রিতে ইন্সটল করে ইনকাম শুরু করুন।
কীভাবে কাজ করে?
- অ্যাপ ইনস্টল করুন।
- প্রোফাইল সম্পূর্ণ করুন।
- গুগলের পাঠানো সার্ভেতে অংশগ্রহণ করুন।
- রিওয়ার্ড অর্জন করুন।
৫. Google SEO শিখে গুগল থেকে টাকা ইনকাম
গুগল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট র্যাংক করানোর দক্ষতাকে SEO (Search Engine Optimization) বলা হয়।
বর্তমানে SEO বিশেষজ্ঞদের চাহিদা অনেক বেশি। SEO শিখে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে ভালো আয় করা যায়। আর এভাবেই আপনি গুগলের এই বিষয়টি শিখে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে আয় করতে পারবেন।
বর্তমান মার্কেটপ্লেসে গুগল এসইও এর প্রচুর চাহিদা রয়েছে। এখানে আপনাকে ওয়েবসাইট এসইও করে গুগলের প্রথম পেজে আনতে হবে।
এই কাজগুলো সাধারণত সবাই পারেনা। একজন এসইও এক্সপার্ট এই কাজটি খুব সহজেই করে দিতে পারে। যদি আপনার এসইও করার দক্ষতা থাকে তাহলে সরাসরি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এ সার্ভিস প্রদান করতে পারেন।
এছাড়াও অফলাইন মার্কেট প্লেসে ও এই কাজটি পাওয়া যায়। বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এসিও করে দিতে পারেন। এখন অনেকে প্রশ্ন করেন এই কাজটি কিভাবে শিখব।
এটি আপনি ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান অথবা youtube দেখে শিখে নিতে পারেন। ইউটিউবে অনেকেই ফ্রিতে টিউটোরিয়াল দেয় সেখান থেকে কিছুটা হলেও শেখা যায়।
আর আমার জানামতে একজন দক্ষ SEO বিশেষজ্ঞ মাসে ২০,০০০ থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন।
জনপ্রিয় SEO সার্ভিসঃ
- Keyword Research
- On-Page SEO
- Technical SEO
- Link Building
- Content Optimization
উপসংহার
গুগল থেকে টাকা ইনকাম করার অনেক উপায় থাকলেও Google AdSense, YouTube, Google Play Store, Google Opinion Rewards এবং SEO Freelancing বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর মাধ্যম।
শুরুতে আয় কম হলেও ধৈর্য ধরে নিয়মিত কাজ করলে ভবিষ্যতে উল্লেখযোগ্য আয় করা সম্ভব।আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে ব্লগিং বা ইউটিউব দিয়ে শুরু করতে পারেন।
আর প্রযুক্তিগত দক্ষতা থাকলে অ্যাপ ডেভেলপমেন্ট বা SEO সেবার মাধ্যমে আরও বেশি আয়ের সুযোগ তৈরি করতে পারবেন।
আশা করি আপনি গুগল থেকে টাকা ইনকামের উপায়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে উপকৃত হয়েছেন। তাই এখন থেকেই গুগল থেকে ইনকাম করার চেষ্টা করুন, অযথা বেকার ঘরে বসে থাকবেন না।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






