টেলিটক বন্ধ সিমের অফার ও টেলিটক GEN Z সিমের অফার দেখুন

বর্তমানে অনেকেই পুরনো বা বন্ধ হয়ে যাওয়া সিম ব্যবহার করেন না। কিন্তু আপনি কি জানেন, Teletalk Bangladesh Limited নিয়মিতভাবে তাদের বন্ধ (Inactive) সিম ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় অফার দিয়ে থাকে?

মূলত তারা গ্রাহক সংখ্যা ধরে রাখার জন্য এই টাইপের আকর্ষণীয় অফার দিয়ে থাকে। টেলিটকের বন্ধ সিমের অফার গুলো অনেক কম দামের হয়ে থাকে।

যার ফলে সকলেই টেলিটক বন্ধ সিমের অফার সম্পর্কে জানতে চান। আপনাদের জন্য আজকের টেলিটকের অনেকগুলো অফার সম্পর্কে বিস্তারিত জানাবো। যেগুলো জেনে আপনি টেলিটক সিমে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টেলিটক বন্ধ সিমের অফার কী?

টেলিটক বন্ধ সিমের অফার হলো এমন একটি বিশেষ প্রমোশন, যেখানে দীর্ঘদিন বন্ধ থাকা বা ব্যবহার না করা সিম আবার চালু করলে ব্যবহারকারীকে বিভিন্ন বোনাস দেওয়া হয়।

বিশেষ করে ইন্টারনেট বোনাস ও টকটাইম বোনাস দেওয়া হয়। গ্রাহকরা অনেক কম দামে ইন্টারনেট ক্রয় করতে পারে।

অবশ্যই পড়ুন:

এছাড়াও বিশেষ অফারে অনেক টক টাইম পাওয়া যায়, যার ফলে বেশিক্ষণ ধরে কথা বলা যায়। আরও বিভিন্ন ধরনের অফার নিতে পারবেন। এই অফার গুলোর মধ্যে আপনি পেতে পারেন

  • ফ্রি ইন্টারনেট ডাটা
  • কম দামে মিনিট
  • এসএমএস বোনাস
  • বিশেষ রিচার্জ অফার

কেন টেলিটক বন্ধ সিমে অফার দেয়?

টেলিটক মূলত তাদের পুরনো গ্রাহকদের আবার সক্রিয় করতে এই অফার দিয়ে থাকে। এর ফলে

  • ব্যবহারকারী ফিরে আসে
  • কম খরচে বেশি সুবিধা পায়
  • নতুন করে সিম কেনার প্রয়োজন হয় না
আরো পড়ুনঃ  টুথপেস্ট দিয়ে চোখের নিচের কালো দাগ দূর করার উপায়

মূলত টেলিটক অপারেটর গ্রাহকদের পুনরায় সিম ব্যবহার করতে আগ্রহী করতে এই টাইপের আকর্ষণীয় অফার গুলো প্রদান করে থাকে।

যদি আপনার সিম দীর্ঘদিন ধরে পড়ে থাকে, যা আপনি ব্যবহার করেন না সে ক্ষেত্রে আপনি টেলিটকের বন্ধ সিমের অফার গুলো পেতে পারেন।

টেলিটক বন্ধ সিম চালু করার নিয়ম

টেলিটকের বন্ধ সিম চালু করা খুবই সহজ। সরাসরি মোবাইলে টেলিটক সিম প্রবেশ করিয়ে রিচার্জ করার মাধ্যমে সিম একটিভ করা যায়। টেলিটক সিম চালু করার জন্য নিম্নের ধাপ গুলো অনুসরণ করুন।

১. সিমটি ফোনে প্রবেশ করান

আপনার পুরনো টেলিটক সিমটি মোবাইলে লাগান। মূলত আপনার পড়ে থাকা বন্ধ টেলিটক সিমটি মোবাইল ফোনে লাগান।

২. নেটওয়ার্ক চেক করুন

আপনার টেলিটক সিমে নেটওয়ার্ক আসছে কিনা চেক করুন। নেটওয়ার্ক না আসলে এরোপ্লেন মোড অন করে আবার অফ করুন।

৩. রিচার্জ করুন

টেলিটক সিম একটিভ করার জন্য কমপক্ষে ১০-২০ টাকা রিচার্জ করুন। অনেক সময় রিচার্জ করার সাথে সাথেই অফার চলে আসে।

৪. অফার চেক করুন

USSD কোড ডায়াল করুন (যেমন: *111#) অথবা SMS এর মাধ্যমে অফার জানুন। এছাড়াও মাই টেলিটক অ্যাপ ব্যবহার করে অফার গুলো দেখতে পারেন।

টেলিটক বন্ধ সিমের অফার

টেলিটক বন্ধ সিমে বিশেষ দুইটি প্যাকেজ চালু রয়েছে। যাদের সিম বন্ধ রয়েছে তারা টেলিটকের এই বন্ধ সিমের দুইটি প্যাকেজ নিতে পারবেন। প্যাকেজ দুটি হলোঃ

১৯ টাকা রিচার্জে ৯ জিবি ইন্টারনেট 

  • অফরের মেয়াদঃ ৩০ দিন
  • রিচার্জঃ ১৯ টাকা
  • ইন্টারনেটঃ ৯ জিবি
  • মিনিটঃ ১৯ মিনিট

আরেকটি অফার হলো ৯৯ টাকায় ২৯ জিবি। 

  • অফার এর মেয়াদঃ ৩০ দিন
  • রিচার্জঃ ৯৯ টাকা
  • ইন্টারনেটঃ ২৯ জিবি
  • মিনিট অফারঃ ১৯৯ মিনিট

এই অফার গুলো টেলিটক বন্ধ সিমের জন্য প্রযোজ্য। আপনার সিমটি এই অফারের জন্য প্রযোজ্য কিনা সেটি আপনি মেসেজের মাধ্যমে জানতে পারবেন।

আরো পড়ুনঃ  ব্রয়লার মুরগির খাবার তালিকা ও ব্রয়লার ফিড তৈরির ফর্মুলা দেখে নিন

অনেক সময় আপনাকে এসএমএসের মাধ্যমে এই অফার গুলো দেওয়া হবে। তখন আপনি সরাসরি কোড ডায়াল করে নিয়ে নিতে পারবেন। অথবা সরাসরি ব্যালেন্স রিচার্জ করেই নিতে পারবেন।

টেলিটক বন্ধ সিমের অফার কেন দিচ্ছে?

টেলিটক সাধারণত তাদের গ্রাহক সংখ্যা ধরে রাখার জন্য বা পুরনো সিম গুলো সচল রাখার জন্য এই ধরনের আকর্ষণীয় অফার গুলো চালু করে থাকে।

অনেকের টেলিটক সিম আছে কিন্তু ব্যবহার করে না, তাদেরকে পুনরায় টেলিটক সিম ব্যবহার করার জন্য সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট অফার দিয়ে থাকে।

এতে করে গ্রাহকরা আকৃষ্ট হয়ে পুনরায় টেলিটক সিম ব্যবহার করে। তাছাড়াও টেলিটক সেবার মান উন্নতি করার জন্য এমন অফার দিয়ে থাকে। টেলিটক বন্ধ সিমের অফার গুলো দেওয়ার কারণঃ

১. পুরনো গ্রাহক ফিরিয়ে আনা

অনেক ব্যবহারকারী সিম কিনে পরে ব্যবহার বন্ধ করে দেয়। এই অফারের মাধ্যমে টেলিটক তাদের আবার সক্রিয় করতে চায়। মূলত গ্রাহকদের পুনরায় সিম গুলো ব্যবহার করার জন্য অফার দেওয়া হয়।

২. নেটওয়ার্ক ব্যবহার বাড়ানো

যত বেশি সিম সক্রিয় থাকবে, তত বেশি কল ও ইন্টারনেট ব্যবহার বাড়বে ,যা কোম্পানির জন্য লাভজনক। এই কারণে টেলিটক বন্ধ সিমের অফার গুলো গ্রাহকদের দিয়ে থাকে।

৩. প্রতিযোগিতায় টিকে থাকা

বাংলাদেশে অন্যান্য অপারেটরের সাথে প্রতিযোগিতা করতে টেলিটক আকর্ষণীয় অফার দেয়। বাংলাদেশ আরো অনেক ধরনের স্বনামধন্য সিম অপারেটর রয়েছে।

তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য টেলিটক সিম আকর্ষণীয় ইন্টারনেট অফার ও টকটাইম অফার দিয়ে থাকে।

৪. ব্যবহারকারীর আস্থা তৈরি

কম খরচে বেশি সুবিধা দিয়ে নতুন করে ব্যবহারকারীর বিশ্বাস অর্জন করা যায়। আর এই কারণেই টেলিটক সিম কোম্পানি গ্রাহকদের মনে আস্থা তৈরি করার জন্য কম মূল্যে অফার দিয়ে থাকে।

টেলিটক GEN Z সিমের অফার

অনেকেই টেলিটকের GEN Z সিম ব্যবহার করে থাকেন। মূলত স্টুডেন্টদের জন্য এই সিমের প্যাকেজটি তৈরি করা হয়েছে। GEN Z সিম শুধুমাত্র স্টুডেন্টরা ক্রয় করে ব্যবহার করতে পারবে।

আরো পড়ুনঃ  মালটিভিট প্লাস খেলে কি মোটা হয় - মালটিভিট প্লাস এর উপকারিতা জানুন

আর এই সিমে সাশ্রয়ী মূল্যে অনেক ইন্টারনেট প্যাকেজ ও অফার রয়েছে। যাদের বয়স ২২ বছরের নিচে বা যাদের জন্ম সাল ২০০০ তারাই শুধু মাত্র এই সিমটি কিনতে পারবেন।

টেলিটকের অফিসিয়াল কাস্টমার কেয়ার থেকে ১৫০ টাকায় এই সিমটি কেনা যাবে। তাছাড়া তারা বিভিন্ন সময়ে ১০০  টাকায় সিম কেনার অফার দিয়ে থাকে।

এখন আপনি মাত্র ১০০ টাকায় টেলিটকের GEN Z কিনতে পারবেন। যাদের জাতীয় পরিচয় পত্র নেই, তারা চাইলে জন্ম নিবন্ধন দিয়ে সিমটি নিতে পারেন। এবার অনেকেই টেলিটকের GEN Z সিমের অফার জানতে চান। নিম্নে অফার গুলো সম্পর্কে জানানো হলোঃ

২৮২ টাকায় ২৫ জিবি

  • রিচার্জ পরিমাণঃ ২৮২ টাকা
  • মেয়াদঃ আনলিমিটেড
  • ইন্টারনেটঃ ২৫ জিবি

১৮ টাকায় ২৪ মিনিট ১০ এসএমএস 

  • রিচার্জ পরিমাণঃ ১৮ টাকা
  • মেয়াদঃ ৩৬৫ দিন
  • টকটাইমঃ ২৪ মিনিট
  • এসএমএসঃ ১০

১৭ টাকায় ২ জিবি 

  • রিচার্জ পরিমাণঃ ১৭ টাকা
  • মেয়াদঃ ৭ দিন
  • ইন্টারনেটঃ ২ জিবি

২১ টাকায় ১ জিবি

  • রিচার্জ পরিমাণঃ ২১ টাকা
  • মেয়াদঃ ৩০ দিন
  • ইন্টারনেটঃ ১ জিবি

৪৭ টাকায় ৫ জিবি টেলিটক ইন্টারনেট

  • রিচার্জ পরিমাণঃ ৪৭ টাকা
  • মেয়াদঃ ৭ দিন
  • ইন্টারনেটঃ ৫ জিবি

৭১ টাকায় ১০ জিবি ইন্টারনেট 

  • রিচার্জ পরিমাণঃ ৭১ টাকা
  • মেয়াদঃ ৭ দিন
  • ইন্টারনেটঃ ১০ জিবি

উপরোক্ত অফার গুলো মাই টেলিটক অ্যাপস ব্যবহার করে সরাসরি কিনতে পারবেন। আর এই ইন্টারনেট প্যাকেজ গুলো শুধুমাত্র টেলিটক জেন z সিমে রয়েছে।

উপসংহার

টেলিটক বন্ধ সিমের অফার গুলো আপনার জন্য একটি দারুণ সুযোগ হতে পারে, বিশেষ করে যদি আপনি কম খরচে বেশি সুবিধা পেতে চান।

তাই আপনার পুরনো টেলিটক সিমটি ফেলে না রেখে একবার চালু করে দেখুন হয়তো পেয়ে যেতে পারেন আকর্ষণীয় ডাটা ও কল অফার।

আর আপনি যদি টেলিটক GEN Z সিম ব্যবহার করেন, সে ক্ষেত্রে থাকতে আকর্ষণীয় অফার। যা ইতিমধ্যেই আর্টিকেলটিতে উপস্থাপন করেছি।

Leave a Comment