বর্তমান সময়ে ইন্টারনেট খরচ কমাতে অনেকেই ফ্রি ফেসবুক ব্যবহার করার উপায় খুঁজে থাকেন। বিশেষ করে যারা কম ডাটা প্যাক ব্যবহার করেন বা ধীরগতির নেটওয়ার্কে থাকেন,
তাদের জন্য Facebook Lite একটি দারুণ সমাধান। এই অ্যাপটি কম ডাটা ব্যবহার করে দ্রুত ফেসবুক চালানোর সুযোগ দেয়।
এই আর্টিকেলে আমরা জানবো ফেসবুক লাইট ফ্রি কিভাবে চালানো যায়, কী কী উপায়ে কম ডাটা খরচে বা কিছু ক্ষেত্রে ফ্রি ফেসবুক ব্যবহার করা সম্ভব এবং নিরাপদভাবে ব্যবহার করার টিপস। মূলত ফ্রিতে ফেসবুক চালানোর উপায় সম্পর্কে জানাবো।
ফেসবুক লাইট কি?
Facebook Lite হলো ফেসবুকের মূল ভার্সনের ছোট একটি অ্যাপ, যা কম RAM ও কম ইন্টারনেট স্পিডেও ভালোভাবে কাজ করে।
এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে দুর্বল নেটওয়ার্ক ও কম দামের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। মূলত যাদের স্মার্টফোনের রেম ও রম কম, তারা এই ফেসবুক লাইট অ্যাপ ব্যবহার করতে পারেন।
কারণ নিম্নমানের স্মার্টফোনে ফেসবুক লাইট অ্যাপটি সাপোর্ট করে এবং ফেসবুক লাইট অ্যাপ ব্যবহার করে ফ্রি ফেসবুক চালাতে পারবেন।
অবশ্যই পড়ুনঃ
- ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায়
- ফেসবুকে অটো ফলোয়ার কিভাবে নিবো: অটো ফলোয়ার ফেসবুক ১০০০০ নিন
- বাংলাদেশি মেয়েদের সাথে কথা বলার অ্যাপস
কম এমবিতে ফেসবুক লাইট অ্যাপ খুব দ্রুত ভালো কাজ করে। পাশাপাশি ইন্টারনেট স্পিড কম হলেও ফেসবুক লাইট অ্যাপটি ভালো কাজ করে থাকে।
Facebook Lite এর সুবিধা
- কম ডাটা খরচ হয়
- দ্রুত লোড হয়
- কম স্টোরেজ ব্যবহার করে
- 2G নেটওয়ার্কেও ভালো কাজ করে
- ব্যাটারি কম খরচ করে
ফেসবুক লাইট ফ্রি কিভাবে চালানো যায়
ফেসবুক লাইট অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন উপায়ে ফ্রি ফেসবুক চালানো যায়। লাইট অ্যাপ ব্যবহার করলে বিশেষ সুবিধা পাওয়া যায়। যার ফলে আপনি সহজেই ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে পারেন।
ইন্টারনেট না থাকলেও এই ফেসবুক লাইট অ্যাপ ব্যবহার করে ফ্রি ফেসবুক চালানো যায়। নিম্নে কয়েকটি কার্যকর পদ্ধতি দেওয়া হলোঃ
১. অপারেটরের ফ্রি ফেসবুক অফার ব্যবহার করুন
বাংলাদেশের অনেক মোবাইল অপারেটর মাঝে মাঝে ফ্রি ফেসবুক অফার দেয়। এছাড়াও অনেক মোবাইলে অপারেটর এর সিম ব্যবহার করে ফেসবুক লাইট অ্যাপ ফ্রি চালানো যায়।
বিশেষ করে বাংলালিংক ও জিপি সিম ব্যবহার করে ফ্রিতে ফেসবুক চালাতে পারবেন। তবে এই ফ্রি ফেসবুক চালানো সাধারণত সীমিত সময়ের জন্য হয়ে থাকে। তাছাড়া নির্দিষ্ট প্যাকের সাথে ফ্রি সোশ্যাল মিডিয়া প্যাকেজ পেতে পারেন।
এই অফারগুলো চালু করতে-
- আপনার মোবাইল অপারেটরের অ্যাপ ব্যবহার করুন
- অফার সেকশন চেক করুন
- ফেসবুক প্যাক অ্যাক্টিভ করুন
- এরপর Facebook Lite দিয়ে লগইন করুন
২. Facebook Free Mode ব্যবহার করুন
প্রায় সকল মোবাইল অপারেটরের সিম ব্যবহার করে ফ্রি ফেসবুক ব্যবহার করা যায়। ফেসবুক লাইট অ্যাপ ব্যবহার করে ফ্রি ফেসবুক মোড অন করলে ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
তবে আপনার সিমে কোন ব্যালেন্স বা ইন্টারনেট থাকা যাবে না। যদি সিমে ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে ব্যালেন্স কেটে নিতে পারে।
এর জন্য ব্যালেন্স ফাঁকা রেখে ডাটা কানেকশন অন করবেন এবং ফেসবুকের ফ্রি মুড চালু করে নিবেন। এটি চালু করলে ছবি ও ভিডিও ছাড়া শুধু টেক্সট আকারে ফেসবুক ব্যবহার করা যায়।
Free Mode চালু করার নিয়ম
- সর্বপ্রথম ফেসবুক লাইট অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করুন
- Facebook Lite অ্যাপ ওপেন করুন
- এবার আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করে নিন
- Settings বা Menu তে যান
- “Free Mode” অপশন থাকলে সেটি অন করুন
এতে খুব কম ডাটা খরচ হয় এবং কিছু ক্ষেত্রে একেবারে ফ্রি ব্যবহার করা সম্ভব। যদি আপনার সিমে কোন ইন্টারনেট ব্যালেন্স না থাকে, সে ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে পারবেন।
তবে এখানে আপনি ফেসবুকে কোন ভিডিও বা ছবি দেখতে পারবেন না। শুধুমাত্র ফেসবুকের পোস্টগুলো পড়তে পারবেন এবং দেখতে পারবেন। প্রায় সকল সিম ব্যবহার করেই এই ফ্রি ফেসবুক চালানো যায়।
ফ্রি ফেসবুক চালানোর উপায়টি অনুসরণ করে দেখতে পারেন। অনেক আগে আমি এইভাবে ফ্রিতে ফেসবুক চালাতাম। শুধুমাত্র লাইট অ্যাপ ব্যবহার করে এই ফ্রি ফেসবুক চালানো যায়।
৩. কম ডাটা মোড চালু করুন
যদি পুরোপুরি ফ্রি ব্যবহার করা সম্ভব না হয়, তাহলে কম ডাটায় Facebook Lite চালাতে পারেন। সাধারণত ফেসবুক লাইট অ্যাপে Data Saver mode রয়েছে।
এই ফিচার অন করলে কম ডাটা ব্যবহার করে ফেসবুক চালানো যায়। এতে করে আপনি কম এমবি কিনেও অনেকক্ষণ সময় ধরে ফেসবুক ব্যবহার করতে পারবেন।
আপনার মোবাইল ডাটা খুবই কম খরচ হবে। তবে ক্ষেত্রে ফেসবুক পোস্ট এর ছবির কোয়ালিটি কিছুটা কমবে। তাছাড়া ভিডিও অটো প্লে হবে না।
ভিডিওর কোয়ালিটি হালকা কমতে পারে। তবে আপনি যেহেতু কম ডাটা খরচে ফেসবুক চালাবেন, সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।
Data Saver চালু করার উপায়ঃ
- Facebook Lite অ্যাপের Settings এ যান
- এবার Data Saver অপশন চালু করুন
- পাশাপাশি অটো ভিডিও প্লে বন্ধ করুন, এতে অটোমেটিক ভিডিও প্লে অফ হয়ে যাবে।
- এতে করে ডাটা খরচ অনেকটা কমবে।
৪. Wi-Fi ব্যবহার করে Facebook Lite চালান
ফ্রি ফেসবুক ব্যবহারের সবচেয়ে নিরাপদ উপায় হলোঃ
- ফ্রি Wi-Fi ব্যবহার করা
- স্কুল, কলেজ বা ক্যাফের Wi-Fi ব্যবহার করা
- বাসার ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করা
তবে পাবলিক Wi-Fi ব্যবহার করলে অবশ্যই সতর্ক থাকতে হবে। যেকোনো পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না। আপনার পরিচিত কোন ওয়াইফাই থাকলে সেটি ব্যবহার করুন।
ধরুন আপনি আপনার বন্ধুর বাসায় আছেন, সেক্ষেত্রে বন্ধুর ওয়াইফাই ব্যবহার করে ফ্রিতে ফেসবুক চালাতে পারেন।
এছাড়াও স্কুল-কলেজে থাকা ফ্রি ওয়াইফাই কানেক্ট করে ফেসবুক চালাতে পারবেন। এতে করে আপনার ইন্টারনেট খরচ হবে না বরং আপনি ফ্রিতেই ফেসবুক ব্যবহার করতে পারছেন।
ফ্রি ফেসবুক চালানোর উপায়
ফেসবুক লাইট ফ্রি কিভাবে চালানো যায় আশা করি জানতে পারছেন। আপনারা ফ্রি ফেসবুক চালানোর উপায় গুলো অনুসরণ করে সহজেই ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে পারেন।
অনেকগুলো উপায় রয়েছে, যেগুলো হয়তো জানতে পারলে ফ্রিতেই আজীবন ফেসবুক চালাতে পারবেন। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, সিম ব্যবহার করে ফ্রি ফেসবুক চালানো যায়।
বিশেষ করে বাংলালিংক ও গ্রামীন সিম ব্যবহার করে ফ্রি ফেসবুক চালানো যায়। এছাড়াও বর্তমানে অন্যান্য অপারেটর এই সুযোগটি দিয়েছে।
যার ফলে আপনি প্রায় সকল সিম ব্যবহার করেই বিভিন্ন পদ্ধতিতে ফেসবুক ফ্রি তে ব্যবহার করতে পারবেন। ফেসবুক ফ্রি তে ব্যবহার করার জন্য ফেসবুক লাইট অ্যাপটি মোবাইল ফোনে ইন্সটল করতে হবে।
আপনারা জানেন ফেসবুক লাইট অ্যাপ ব্যবহার করলে ইন্টারনেট অনেক কম খরচ হয় এবং কম ইন্টারনেটে এই অ্যাপটি খুব দ্রুত কাজ করে থাকে। নিম্নে ফ্রি ফেসবুক চালানোর কার্যকরী উপায় বলা হলোঃ
ব্রাউজার দিয়ে ফ্রি মোড চেষ্টা করুন
কখনও কখনও মোবাইল ব্রাউজার থেকে ফেসবুক চালালে Free Mode দেখা যায়। অর্থাৎ ব্রাউজার ব্যবহার করে ফেসবুকে ঢুকলে অনেক সময় ফ্রি মোড আসে। এই মোড চালু করলে আপনি ফ্রিতেই ফেসবুক ব্যবহার করতে পারবেন।
- প্রথমেই যেকোন একটি ব্রাউজার খুলুন
- এরপর ফেসবুক লিখে সার্চ করুন।
- ফেসবুক আইডি লগইন করে নিন
- এরপর আপনি উপরের দিকে Free Mode অপশন দেখতে পাবেন।
- এই অপশন চালু করুন।
অপশনটি চালু করলেই ফ্রি মোডে ফেসবুক ব্যবহার করতে পারবেন। তবে এখন আপনি শুধুমাত্র ফেসবুকের পোস্ট দেখতে পারবেন। কোন ভিডিও বা ছবি আসবে না।
এছাড়া আপনি ফ্রিতে চ্যাটিং করতে পারবেন। ফেসবুকে ম্যাসেজিং করতে পারবেন। ফ্রি মোডে এই সুবিধা গুলো পাওয়া যায়।
আরেকটি পদ্ধতি হলো ফেসবুক লাইট অ্যাপ ব্যবহার করা, আর ইতোমধ্যেই ফেসবুক লাইট অ্যাপ ব্যবহার করে ফ্রি ফেসবুক চালানোর উপায় বলে দিয়েছি।
আর আরেকবার বলছি, ফ্রিতে ফেসবুক চালানোর জন্য গ্রামীণ অথবা বাংলালিংক সিম ব্যবহার করবেন। সিমে কোন ব্যালেন্স থাকা যাবে না।
এবার সিমের ডাটা কানেকশন অন করুন। এরপর ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করুন। দেখবেন অনেক সময় অটোমেটিক্যালি ফেসবুক ফ্রি মুডে চলে যায়।
যার ফলে ফ্রিতে ব্যবহার করা যায়। তবে আপনি চাইলে ফেসবুক লাইট অ্যাপ এর সেটিংস থেকে ফ্রি মুড চালু করতে পারবেন।
ফ্রি ফেসবুক ব্যবহার করার সময় সতর্কতা
অনেকে “ফ্রি ফেসবুক” নামে বিভিন্ন অ্যাপ বা APK ফাইল ব্যবহার করতে বলেন। এসব অ্যাপ ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে।
- অজানা APK ডাউনলোড করবেন না
- ফেসবুক পাসওয়ার্ড কাউকে দিবেন না
- ভুয়া VPN বা হ্যাকিং অ্যাপ ব্যবহার এড়িয়ে চলুন
- শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন
উপসংহার
ফেসবুক লাইট ফ্রি কিভাবে চালানো যায় তা জানার পর আপনি সহজেই কম ডাটায় বা কিছু ক্ষেত্রে ফ্রি ফেসবুক ব্যবহার করতে পারবেন।
তবে সবসময় নিরাপদ ও অফিসিয়াল পদ্ধতি অনুসরণ করা উচিত। Facebook Lite ব্যবহার করলে শুধু ডাটা সাশ্রয়ই নয়, ফোনের পারফরম্যান্সও ভালো থাকে।
আপনি যদি নিয়মিত কম ইন্টারনেটে ফেসবুক ব্যবহার করতে চান, তাহলে Facebook Lite আপনার জন্য একটি দারুণ সমাধান হতে পারে। কারণ ফেসবুক লাইট অনেক কম ডাটা খরচ করে।
FAQS – ফেসবুক লাইট ফ্রি কিভাবে চালানো যায়
ফেসবুক লাইট কি সত্যিই কম ডাটা খরচ করে?
হ্যাঁ, Facebook Lite সাধারণ Facebook অ্যাপের তুলনায় অনেক কম ডাটা ব্যবহার করে। ফ্রি মোডে কি ভিডিও দেখা যায়?
না, সাধারণত Free Mode এ শুধু টেক্সট ও সাধারণ পোস্ট দেখা যায়। Facebook Lite কি সব ফোনে চলে?
প্রায় সব Android স্মার্টফোনে Facebook Lite ব্যবহার করা যায়। VPN দিয়ে ফ্রি ফেসবুক চালানো কি নিরাপদ?
সব VPN নিরাপদ নয়। অজানা VPN ব্যবহার করলে অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়তে পারে। ফেসবুক লাইট ব্যবহার করলে ফোন স্লো হয়?
না, বরং এটি কম RAM ব্যবহার করে বলে ফোন দ্রুত কাজ করে।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






