ফোনের চার্জ অটোমেটিক কমে যায় কেন – ৯০% মানুষ এই ভুলগুলো করেন

বর্তমানে আমরা সকলেই কমবেশি স্মার্টফোন ব্যবহার করে থাকি। তবে স্মার্টফোনের একটি সাধারণ সমস্যা হল ব্যাটারীতে চার্জ থাকে না। এছাড়াও ফোনের চার্জ অটোমেটিক কমে যায়,

এই টাইপের অনেক ধরনের সমস্যা আমরা স্মার্টফোনগুলোতে খুজে পাই। অনেকের প্রশ্ন থাকে ফোনের চার্জ অটোমেটিক কমে যায় কেন?

এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের আর্টিকেলটিতে হাজির হয়েছি। আমাদের কিছু ভুলের কারণেই স্মার্টফোনের ব্যাটারি চার্জ অটোমেটিক কমে যায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এছাড়াও ভুল নিয়মে চার্জ দেওয়ার কারণে স্মার্টফোনের ব্যাটারি খুব দ্রুত সময়ে নষ্ট হয়। আজকে আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবো এবং কিভাবে ব্যাটারি চার্জ দেওয়া উচিত তা জানিয়ে দেব।

ফোনের চার্জ অটোমেটিক কমে যায় কেন

বিভিন্ন কারণে ফোনের চার্জ অটোমেটিক কমে যেতে পারে। বিশেষ করে আমাদের কিছু ভুলের কারণেই স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় বা অটোমেটিক কমে যায়।

অবশ্যই পড়ুনঃ প্লে স্টোর থেকে ইউটিউব ডাউনলোড হচ্ছে না কেন: কারণ ও সমাধান

অবশ্যই পড়ুনঃ ফেসবুক লাইট সহ ফ্রি ফেসবুক চালানোর কার্যকর উপায়

প্রথমত মোবাইলের কিছু সেটিংস সঠিকভাবে সেটআপ করতে হয়। তাহলে এই সমস্যা আর হয় না। তবে চলুন ফোনের চার্জ অটোমেটিক কমে যায় কেন সম্পর্কে বিস্তারিত জেনে আসি।

১. ব্যাকগ্রাউন্ড অ্যাপ চালু থাকা

ফোনের চার্জ অটোমেটিক কমে যাওয়ার অন্যতম কারণ হলো ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চালু থাকা। মূলত ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ একসঙ্গে চালু থাকলে এই প্রবলেমটি হতে পারে।

বর্তমানে ফেসবুক , মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ,টিকটক, ইউটিউব ইত্যাদি অ্যাপস গুলো ব্যাকগ্রাউন্ডে চালু থাকে। এসব অ্যাপ ইন্টারনেট, লোকেশন ও প্রসেসর ব্যবহার করে ব্যাটারির চার্জ কমিয়ে দেয়।

আরো পড়ুনঃ  বাংলালিংক মিনিট চেক করার কোড ২০২৬ [সর্বশেষ আপডেট]

এজন্য যেকোনো অ্যাপ ব্যবহার করা হয়ে গেলে, সেটি সাথে সাথে ক্লোজ করে দেবেন। ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দিবেন।

তাছাড়াও সেটিংস থেকে ব্যাটারি অপটিমাইজ অপশন চালু করতে পারেন। এক্ষেত্রে অটোমেটিক চার্জ যাওয়ার সমস্যাটি সমাধান হতে পারে।

সমাধানঃ

  • অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন
  • Background App Refresh বন্ধ রাখুন
  • ব্যবহার না করলে অ্যাপ Force Stop করুন

২. মোবাইলের ব্যাটারি পুরনো হয়ে যাওয়া

আপনার কি ফোনের ব্যাটারি চার্জ অটোমেটিক কমে যায়, তাহলে আপনার ফোনের সম্ভবত ব্যাটারির সমস্যা রয়েছে। মূলত ব্যাটারি পুরনো হয়ে গেলে অটোমেটিক চার্জ কমে যায়।

যাদের ফোন অনেক পুরনো তারা এই সমস্যাটিতে পড়তে পারেন। সাধারণত দীর্ঘদিন ফোন ব্যবহার করলে ব্যাটারির ক্ষমতা কমে যায়। আমার জানামতে ২-৩ বছর পর ব্যাটারির স্বাস্থ্য দুর্বল হতে শুরু করে।

তবে এখনকার আধুনিক স্মার্টফোনগুলোতে ব্যাটারি দুর্বল হতে ৪ থেকে ৫ বছর সময় লাগে। যার ফলে আপনি চার থেকে পাঁচ বছর কোন ঝামেলা ছাড়াই মোবাইল ফোন ব্যবহার করতে পারেন।

আপনার ফোন যদি অনেক আগের পুরনো হয়ে থাকে, সেক্ষেত্রে দ্রুত চার্জ কমে যেতে পারে। আবার ফোন অনেক সময় গরম হয়।

তাছাড়াও চার্জ ২০% থেকে হঠাৎ ৫% হয়ে যায়। এই সকল সমস্যাগুলো পুরনো ফোনে বা পুরনো ফোনের ব্যাটারিতে হতে পারে।

সমাধানঃ

  • ব্যাটারি হেলথ চেক করুন
  • প্রয়োজন হলে নতুন ব্যাটারি ব্যবহার করুন
  • সর্বশেষে বলবো ব্যাটারি চার্জ অটোমেটিক বেশি কমে গেলে, ব্যাটারি পরিবর্তন করুন।

৩. মোবাইলের ব্রাইটনেস বেশি থাকা

স্ক্রিন স্মার্টফোনের সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করে। সবসময় Full Brightness ব্যবহার করলে চার্জ দ্রুত শেষ হয়। পাশাপাশি বেশি ব্রাইটনেস চালু রাখলে অটোমেটিক চার্জ পর্যন্ত কমে যায়।

তাই সবসময়ই অটো ব্রাইটনেস অপশন ব্যবহার করুন অথবা নির্দিষ্ট একটি ব্রাইটনেস সেট করে রাখুন। সর্বশেষে বলবো আপনার নিজস্ব প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস কমবেশি করুন বা পরিবর্তন করুন। যদি আপনি ঘরে মোবাইল ফোন ব্যবহার করেন সেক্ষেত্রে বাইটনেস কমিয়ে রাখবেন।

সমাধানঃ

  • Auto Brightness চালু করুন
  • প্রয়োজন অনুযায়ী Brightness কমিয়ে রাখুন
আরো পড়ুনঃ  মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় – ১০০% কার্যকর পদ্ধতি

৪. লোকেশন ও GPS সবসময় চালু থাকা

GPS বা লোকেশন অন থাকলে বিভিন্ন অ্যাপ আপনার অবস্থান ট্র্যাক করে। এতে ব্যাটারি দ্রুত শেষ হয়। এছাড়াও লোকেশন চালু থাকলে এটি ব্যাকগ্রাউন্ডে কাজ করে।

যার ফলে ফোনের চার্জ অটোমেটিক কমে। আর সাধারণত লোকেশন বা জিপিএস চালু রাখলে স্মার্টফোনের ব্যাটারির চার্জ অনেক খরচ হয়।

সমাধানঃ

  • প্রয়োজন ছাড়া GPS বন্ধ রাখুন
  • শুধুমাত্র দরকারি অ্যাপকে Location Permission দিন

৫. দুর্বল নেটওয়ার্ক সিগন্যাল

নেটওয়ার্ক দুর্বল হলে ফোন বারবার সিগন্যাল খুঁজতে থাকে। এতে অতিরিক্ত ব্যাটারি খরচ হয়। সাধারণত গ্রাম্য এলাকাগুলোতে এই সমস্যাটি বেশি হয়ে থাকে।

কারণ গ্রামে সিমের নেটওয়ার্ক অনেক দুর্বল হয়ে থাকে। যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক কমে যায়।

আপনি হয়তো খেয়াল করে থাকবেন, গ্রামে গেলে সাধারণত মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয় এবং চার্জ কম থাকে।

এর কারণ হলো গ্রামে সিমের নেটওয়ার্ক অনেক দুর্বল থাকে। সব অপারেটরের সিম গ্রামে নেটওয়ার্ক পায় না। যার কারণে মোবাইল ফোনে এই সমস্যাটি হয়।

সমাধানঃ

  • দুর্বল নেটওয়ার্ক এলাকায় Airplane Mode ব্যবহার করুন
  • Wi-Fi থাকলে মোবাইল ডাটা বন্ধ রাখুন

৬. ভাইরাস বা ক্ষতিকর অ্যাপ

অনেক সময় অজানা অ্যাপ বা ম্যালওয়্যার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং ব্যাটারি দ্রুত শেষ করে। সাধারণত থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যেতে পারে। সব সময় গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার চেষ্টা করুন।

সমাধানঃ

  • Play Store ছাড়া অন্য জায়গা থেকে অ্যাপ ডাউনলোড না করা ভালো
  • সন্দেহজনক অ্যাপ আনইনস্টল করুন
  • ফোনে Security Scan চালান

৭. ফোনের সফটওয়্যার আপডেট না করা

ফোনের চার্জ অটোমেটিক কমে যায় কেন? এর অন্যতম কারণ হলো সফটওয়্যার আপডেট না করা। সাধারণত পুরনো সফটওয়্যারে অনেক Bug থাকে যা ব্যাটারির সমস্যা তৈরি করতে পারে। এজন্য সফটওয়্যার আপডেট রাখার চেষ্টা করুন। এক্ষেত্রে অনেকটা প্রবলেম সলভ হয়।

সমাধানঃ

  • নিয়মিত Software Update করুন
  • অ্যাপগুলো আপডেট রাখুন

৮. Always-On Display ও Live Wallpaper ব্যবহার

অনেকেই সুন্দর দেখানোর জন্য Live Wallpaper বা Always-On Display ব্যবহার করেন। এগুলো ব্যাটারি বেশি খরচ করে। তাই আপনারা চাইলে ব্যাটারি চার্জ ভালো রাখার জন্য এই ফিচারগুলো অফ করে দিতে পারেন।

আরো পড়ুনঃ  ১ ক্লিকে ৫০০ লাইক টিকটক - সত্য না মিথ্যা? জানুন আসল উপায়

সমাধানঃ

  • Static Wallpaper ব্যবহার করুন
  • Always-On Display বন্ধ রাখুন

ফোনের চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখার কার্যকর উপায়

  • ব্যাটারি সেভার মোড ব্যবহার করুনঃ Battery Saver Mode চালু করলে ব্যাকগ্রাউন্ড অ্যাপ কম কাজ করে। ফলে ব্যাটারি চার্জ কম ফুরায়।
  • অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুনঃ বারবার Notification আসলে ব্যাটারি খরচ বাড়ে।
  • ব্লুটুথ ও হটস্পট বন্ধ রাখুনঃ প্রয়োজন না হলে Bluetooth, Hotspot ও NFC বন্ধ রাখুন।
  • Original Charger ব্যবহার করুনঃ ভালো মানের চার্জার ব্যবহার করলে ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকে।
  • অতিরিক্ত গরম হওয়া এড়িয়ে চলুনঃ গেম খেলার সময় বা চার্জে রেখে বেশি ব্যবহার করলে ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে।

লেখকের মন্তব্যঃ শেষ কথা

ফোনের চার্জ অটোমেটিক কমে যাওয়া একটি সাধারণ সমস্যা হলেও এর পেছনে একাধিক কারণ থাকতে পারে।

ব্যাকগ্রাউন্ড অ্যাপ, পুরনো ব্যাটারি, অতিরিক্ত ব্রাইটনেস, দুর্বল নেটওয়ার্ক বা ক্ষতিকর অ্যাপ সবকিছুই ব্যাটারি দ্রুত শেষ হওয়ার জন্য দায়ী।

তবে সঠিক নিয়ম মেনে ফোন ব্যবহার করলে এবং কিছু গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তন করলে সহজেই ব্যাটারির স্থায়িত্ব বাড়ানো সম্ভব।

FAQS – ফোনের চার্জ অটোমেটিক কমে যায় কেন

ফোন ব্যবহার না করলেও চার্জ কমে কেন?

ব্যাকগ্রাউন্ড অ্যাপ, নেটওয়ার্ক, GPS ও সিস্টেম প্রসেস চলার কারণে চার্জ কমে যায়।

নতুন ফোনেও চার্জ দ্রুত শেষ হতে পারে?

হ্যাঁ, যদি Brightness বেশি থাকে, গেম বেশি খেলেন বা ভারী অ্যাপ ব্যবহার করেন তাহলে নতুন ফোনেও চার্জ দ্রুত শেষ হতে পারে।

ব্যাটারি পরিবর্তন করলে কি সমস্যা সমাধান হবে?

যদি ব্যাটারি পুরনো বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে নতুন ব্যাটারি ব্যবহার করলে সমস্যা অনেকটাই কমে যায়।

কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করে?

সাধারণত Facebook, TikTok, YouTube, Instagram ও গেমিং অ্যাপ বেশি ব্যাটারি ব্যবহার করে।

Leave a Comment