বর্তমান সময়ে অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম করার জনপ্রিয় একটি মাধ্যম হলো মাইক্রোজব সাইট। বিশেষ করে যারা মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে পার্ট-টাইম কাজ করতে চান,
তাদের জন্য মাইক্রোজব সাইট খুবই কার্যকর। অল্প সময়ের ছোট ছোট কাজ করে সহজেই টাকা আয় করা যায় এসব প্ল্যাটফর্ম থেকে।
তাই আমরা আর্টিকেলে মাইক্রোজব সাইট কি? সেরা ৫টি মাইক্রোজব সাইট থেকে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানাবো।
মাইক্রোজব সাইট কি?
মাইক্রোজব সাইট হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ছোট ছোট কাজ বা টাস্ক সম্পন্ন করার মাধ্যমে টাকা আয় করা যায়।
অবশ্যই পড়ুনঃ ঘরে বসে হাতের কাজ করে ইনকাম করে সফল হওয়ার টিপস
অবশ্যই পড়ুনঃ সেরা ৫টি ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস
সাধারণত এসব কাজ করতে বেশি দক্ষতার প্রয়োজন হয় না। আর বিভিন্ন ধরনের ছোট ছোট কাজগুলো করা যায় এই সকল সাইটগুলোতে। কাজগুলো হলোঃ
- ভিডিও দেখা
- অ্যাপ ডাউনলোড করা
- ফেসবুক পোস্ট শেয়ার করা
- সার্ভে পূরণ করা
- ওয়েব ভিজিট করা
- Instagram ফলো করা
- ফেসবুক ফলো করা
- ফেসবুক কমেন্ট করা
- ইউটিউব ভিডিও দেখা
- ডিজাইন করা
- বিজ্ঞাপন দেখা
- ছোট ডাটা এন্ট্রি কাজ করা
এখানে প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা বা পয়েন্ট দেওয়া হয়। কাজ শেষ হলে সেই টাকা বিকাশ, নগদ, পেপাল বা ব্যাংকের মাধ্যমে উত্তোলন করা যায়।
মাইক্রোজব সাইটে কাজ করার সুবিধা
মাইক্রো জব সাইটে কাজ করার অনেক সুবিধা রয়েছে। আর এজন্যই অনেকেই মাইক্রো জব সাইট গুলোতে কাজ করে ইনকাম করতে চান। নিম্নে সুবিধাগুলো আলোচনা করা হলোঃ
- মাইক্রো জব সাইট গুলোতে বেশিরভাগ কাজই খুব সহজ এবং নতুনরাও করতে পারে।
- আর এই কাজগুলো বাসায় বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে করা যায়।
- নিজের সুবিধামতো সময়ে কাজ করা যায়।
- প্রায় সব মাইক্রোজব সাইটেই বিনামূল্যে অ্যাকাউন্ট খোলা যায়।
- দক্ষতা কম থাকলেও দ্রুত আয় শুরু করা সম্ভব।
উপরোক্ত সুবিধা থাকার কারণে মাইক্রো জব সাইটগুলো বর্তমানে খুবই জনপ্রিয়। আর সকলেই পার্টটাইম ইনকাম করার জন্য মাইক্রো জব সাইটে কাজ করতে চেয়ে থাকে।
তবে অবশ্যই বিশ্বস্ত সাইট গুলোতে অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে। বর্তমানে অনেকগুলো বিশ্বস্ত মাইক্রো জব সাইট রয়েছে,
সেগুলো হয়তো আপনি কাজ করে দৈনিক বা প্রতি সপ্তাহে পেমেন্ট নিতে পারবেন। চলুন এবার সেই সাইটগুলো সম্পর্কে জেনে আসা যাক।
১. SproutGigs
এটি হলো একপ্রকার মাইক্রো জব সাইট। এই সাইটটির আগের নাম ছিল Picoworkers। তবে বর্তমানে নাম পরিবর্তন হয়ে SproutGigs হয়েছে। এই সাইটটি খুবই জনপ্রিয়।
কারণ এখানে ছোট ছোট কাজ করে পেমেন্ট পাওয়া যায়। ছোট ছোট ফ্রিল্যান্সাররা এই সাইটটিতে মাইক্রো জব করে ইনকাম করে থাকে। যারা নতুন ফ্রিল্যান্সিং শিখছেন, তারা এই সাইটে খুবই সহজে কাজ পাবেন।
পাশাপাশি ফ্রিল্যান্সিং না জানলেও এখানে বিভিন্ন টাইপের ছোট ছোট টাস্ক করে আয় করা যায়। এই কাজগুলো করার জন্য কোন ডিগ্রী বা যোগ্যতার প্রয়োজন হয় না।
স্মার্টফোন অথবা কম্পিউটার থাকলেই এই কাজগুলো করে পার্টটাইমাই করা যায়। এখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে একাউন্ট খুলতে পারবেন এবং আনলিমিটেড কাজের খোঁজ পাবেন।
এছাড়াও এই মাইক্রো জব সাইট থেকে বিভিন্ন মাধ্যমে ইনকাম করা যায়। আপনি তাদের রেফারেল প্রোগ্রামে অংশগ্রহণ করেও ইনকাম বৃদ্ধি করতে পারেন।
অনেকেই প্রশ্ন করেন এই সাইটে কি কি কাজ পাওয়া যায়? মূলত আপনি এখানে ছোট ছোট বিভিন্ন ধরনের কাজ পাবেন। যেগুলো করতে দক্ষতার প্রয়োজন হয় না। কাজগুলো হলঃ
- ইউটিউব ভিডিও দেখা
- ফেসবুক লাইক
- অ্যাপ ইন্সটল
- ওয়েবসাইট ভিজিট
- সার্ভে
আর এই মাইক্রো জব সাইটটি থেকে PayPal ,Crypt , Airtm ইত্যাদি মাধ্যমে পেমেন্ট রিসিভ করা যায়। তাই আপনারা যদি এই ওয়ালেট গুলো খোলা থাকে, তাহলে সহজেই এই সাইটে কাজ করে পেমেন্ট রিসিভ করতে পারবেন।

এছাড়াও গিফট কার্ডে পেমেন্ট গ্রহণ করা যায়। এখন আপনার যেটিতে সুবিধা হয়, সেই পদ্ধতিতে রিসিভ করুন। যারা নতুন ছোটখাটো কাজ করে অনলাইন থেকে আয় করতে চাচ্ছেন,
তাদেরকে বলব এই মাইক্রো জব সাইটটিতে কাজ করুন। কারণ এখানে আনলিমিটেড কাজ পাওয়া যায় এবং সম্পূর্ণ ফ্রিতে কাজ করে উপার্জন করতে সক্ষম হবেন।
২. Microworkers – মাইক্রোজব সাইট থেকে ইনকাম
Microworkers একটি বিশ্বস্ত মাইক্রোটাস্ক সাইট যেখানে ছোট ছোট অনলাইন কাজ করে টাকা আয় করা যায়। এই সাইটটিতে প্রায় লক্ষ লক্ষ মানুষ কাজ করে ইনকাম করছে।
এখানে প্রায় ফ্রিল্যান্সিং এর সকল ছোট ছোট কাজগুলোই পাওয়া যায়। যে কাজগুলো করতে হলে বেশি কোন দক্ষতার প্রয়োজন হয় না।
সামান্য কিছু বিষয় জানলেই সেই কাজগুলো করে এই সাইট থেকে ইনকাম করতে পারবেন। পার্ট টাইম ইনকাম করার জন্য নতুন ফ্রিল্যান্সাররা এই সাইটটিতে কাজ করে থাকে।
যেমন ধরুন আপনি ডাটা এন্টির কাজ জানেন, তাহলে প্রথমদিকে এই সাইটটিতে ডাটা এন্টির কাজ করে কিছু আর্নিং শুরু করতে পারেন।
এরপর আস্তে আস্তে অভিজ্ঞতা বৃদ্ধি পেতে থাকলে, তখন আপনি ফ্রিল্যান্সিং সাইট গুলোতে অ্যাকাউন্ট খুলে প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এই মাইক্রো জব সাইটটিতে প্রায় অনেক ধরনের কাজ পাওয়া যায় যেমনঃ
- অ্যাকাউন্ট তৈরি
- সার্ভে পূরণ
- কনটেন্ট রিভিউ
- ডাটা কালেকশন
- সোশ্যাল মিডিয়া টাস্ক
- ডাটা এন্ট্রি
- অ্যাপ ডাউনলোড
- ট্রানসলেশন সার্ভিস
এছাড়া আরো অনেক ধরনের ছোট ছোট টাস্ক করতে পারবেন। সাইটটিতে ঢুকলেই আপনি বুঝতে পারবেন সেখানে ১০০টির বেশি ছোট ছোট কাজ রয়েছে। যেগুলো করে উপার্জন করা সম্ভব।
৩. Clickworker
Clickworker মূলত AI ট্রেনিং, ডাটা এন্ট্রি এবং কনটেন্ট ভিত্তিক ছোট কাজের জন্য জনপ্রিয়। মূলত এখানে ডাটা এন্ট্রি সহ ফ্রিল্যান্সিং এর অনেক ছোট ছোট কাজগুলো পাওয়া যায়।
বিশেষ করে এখানে ডাটা এন্টি ও কনটেন্ট রাইটিং কাজটি পেতে পারেন। তবে কন্টেন্ট রাইটিং ইংরেজিতে হতে হবে।
যারা ইংরেজি জানেন তারা এই সাইটে কন্টেন্ট রাইটিং করে অনেক টাকা উপার্জন করতে পারবেন। এটি একটি বিশ্বস্ত সাইট, যেখান থেকে আপনি ইনকাম করে পেমেন্ট নিতে পারবেন।
প্রায় দুই মিলিয়ন এর বেশি মানুষ এই মাইক্রো জব সাইটটিতে প্রতিদিন কাজ করে ইনকাম করে থাকে। এই সাইটটি থেকে ইনকাম করা খুবই সোজা, প্রথমে সাইটটিতে চান এবং Earn money as a clickworker অপশনটিতে ক্লিক করুন।
এখানে ক্লিক করেই ফ্রিতে একাউন্ট খোলার সুযোগ পাবেন। একাউন্ট খুলে আপনি প্রোফাইল সঠিকভাবে সম্পন্ন করে যেকোনো ধরনের কাজ সিলেক্ট করে শুরু করতে পারবেন।
যারা নতুন একাউন্ট খুলবেন তারা সাইন আপ করবেন। সাইন আপ নামে বাটন রয়েছে, সেখানে ক্লিক করলেই অ্যাকাউন্ট খুলতে পারবেন।

আর সর্বশেষে বলবো আপনারা যদি ভালো দক্ষতা থাকে তাহলে এখান থেকে তুলনামূলক বেশি ইনকাম করতে পারবেন।
কী কী কাজ পাওয়া যায়?
- AI ডাটা ট্রেনিং
- টেক্সট লেখা
- প্রুফরিডিং
- সার্ভে
- অ্যাপ টেস্টিং
৪. Work up job
আপনি কি মাইক্রো জব সাইটে কাজ করে বিকাশ ও নগদে পেমেন্ট নিতে চান, তাহলে বলব Work up job সাইটটিতে কাজ করা শুরু করুন। কারন এটি একটি বাংলাদেশী মাইক্রো জব সাইট।
যেখানে ছোট ছোট প্রায় ২০০টির বেশি কাজ পাওয়া যায়। আর এই সাইটে কাজ করার জন্য আপনার কোন ধরনের দক্ষতার প্রয়োজন নাই। শুধুমাত্র কম্পিউটার থাকলেই কাজগুলো করতে পারবেন।
পাশাপাশি স্মার্টফোন থাকলেও তাদের কাজগুলো করে দিয়ে পেমেন্ট নিতে পারবেন। তবে এখানে কাজ করার পর কাজের প্রমাণ হিসেবে স্ক্রিনশট দিতে হয়।
এই বিষয়টি খেয়াল রেখে কাজ করলে ১০০% পেমেন্ট পাবেন। আরেকটা কথা জেনে রাখুন এখানে ইনকামের পরিমাণ খুবই কম।
তবে বেশি কাজ করলে সপ্তাহে 300 থেকে 400 টাকা ইনকাম করতে পারবেন। কাজগুলো সাধারণত করতে ১০ থেকে ২০ মিনিট সময় লাগে।
আর আপনি যদি দিনে দুই থেকে তিন ঘন্টা সময় ব্যয় করেন তাহলে খুব সহজে ১ ডলার এর বেশি আয় করতে পারবেন। এখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করা যায়।
তবে প্রোফাইল ভেরিফিকেশন করার সময় ২০ টাকা লাগতে পারে। এছাড়াও জাতীয় পরিচয় পত্র দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন।
ভেরিফিকেশন হয়ে গেলেই যে কোন ক্যাটাগরির কাজ সিলেক্ট করে করার মাধ্যমে ইনস্ট্যান্ট ইনকাম নিতে পারবেন।
আর সবচেয়ে মজার বিষয় হলো এই সাইট থেকে বিকাশ পেমেন্ট নিতে পারবেন। মাত্র ৫০ টাকা হলেই পেমেন্ট নেওয়া যায়। এছাড়াও ক্রিপ্ট কারেন্সির মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন।
৫. Amazon Mechanical Turk
এটি Amazon পরিচালিত একটি জনপ্রিয় মাইক্রোজব প্ল্যাটফর্ম। আর এই প্লাটফর্মে ছোট বড় প্রায় সকল ধরনের ফ্রিল্যান্সিং টাস্ক করে ইনকাম করতে পারবেন।
বিশেষ করে এখানে সার্ভে করে ইনকাম করা যায়। এখানে দিনের ২৪ ঘন্টার যেকোনো সময় কাজ করে ইনকাম করা যাবে।
আপনার নিজের ইচ্ছামত কাজ করতে পারবেন, ঘরে বসে কম্পিউটার দিয়ে দৈনিক কাজ করে উপার্জন করতে পারবেন। কাজ গুলো করতে হলে যোগ্যতার প্রয়োজন নেই,
শুধুমাত্র টেকনোলজি বিষয়ে জ্ঞান থাকলেই কাজ শুরু করতে পারবেন। মূলত স্মার্টফোন ও কম্পিউটারের বেসিক জানতে হবে। অনেকেই কম্পিউটার চালানোর বেসিক জানেন না বা কম্পিউটার চালাতে পারেন না।
তারা হয়তো এই সাইটটি থেকে কাজ করে ইনকাম করতে পারবেন না। পাশাপাশি অনেকগুলো ফ্রিল্যান্সিংয়ের ছোটখাট বিষয়গুলো জানতে হয়।
যেগুলো জানলে বেশি ইনকাম সম্ভব হয়। তাই সকলকে বলবো এই সাইটে কাজ করার পূর্বে কাজগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন। এরপর কিছুটা শিখে কাজ করবেন।
তাহলে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা বা তার বেশি ইনকাম করতে সক্ষম হবেন। আর ইনকামের অর্থ পেপাল ও অন্যান্য মাধ্যমে রিসিভ করা যায়।
বিস্তারিত আপনি সাইটে একাউন্ট খুললেই দেখতে পাবেন। এই সাইটটিতে সহজ কিছু কাজ করে ইনকাম করা যায় যেমনঃ
- ডাটা লেবেলিং
- ইমেজ ট্যাগিং
- ছোট রিসার্চ
- সার্ভে
- ডাটা এন্ট্রি
- রেফারেল
- কনটেন্ট রাইটিং
- গ্রাফিক্স ডিজাইন
- কনটেন্ট যাচাই
উপসংহার
বর্তমানে অনলাইনে আয়ের সহজ উপায়গুলোর মধ্যে মাইক্রোজব সাইট অন্যতম। অল্প দক্ষতা এবং সামান্য সময় দিয়েই এসব প্ল্যাটফর্ম থেকে ইনকাম শুরু করা যায়। তবে সফল হতে হলে ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে হবে এবং বিশ্বস্ত সাইট বেছে নিতে হবে।
আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে Fiverr, SproutGigs বা Clickworker দিয়ে শুরু করতে পারেন। নিয়মিত কাজ করলে ধীরে ধীরে ভালো আয়ের সুযোগ তৈরি হবে।
তবে এই সাইটগুলোতে প্রফেশনাল ভাবে কাজ করতে যাবেন না। কারণ এখান থেকে বেশি ইনকামের সুযোগ নেই। শুধুমাত্র আপনি পার্টটাইম কাজের জন্য এই সাইটগুলোতে কাজ করতে পারেন।
FAQs – মাইক্রোজব সাইট থেকে ইনকাম
মাইক্রোজব সাইট কি ফ্রি?
হ্যাঁ, অধিকাংশ মাইক্রোজব সাইট সম্পূর্ণ ফ্রি। মোবাইল দিয়ে কি কাজ করা যায়?
হ্যাঁ, অনেক কাজ মোবাইল দিয়েই করা সম্ভব। কত টাকা ইনকাম করা যায়?
শুরুর দিকে কম আয় হলেও অভিজ্ঞ হলে মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায়। বিকাশে পেমেন্ট পাওয়া যায়?
কিছু সাইট সরাসরি বিকাশ দেয় না। তবে PayPal বা অন্যান্য মাধ্যম থেকে বিকাশে টাকা আনা যায়।
আমি নোমান, একজন অনলাইন ইনকাম এক্সপার্ট ও কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে অনলাইন আয়ের বিভিন্ন মাধ্যম নিয়ে গবেষণা করছি এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ওয়েবসাইটে নিয়মিত তথ্যবহুল অনলাইন ইনকামের বিষয় নিয়ে আর্টিকেল প্রকাশ করি। পাশাপাশি তথ্যবহুল দৈনন্দিন প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করে থাকি






